ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। বর্তমানে ওই শিক্ষার্থী হোম আইসোলেশনে রয়েছে। এর আগে, গত ১২ এপ্রিল সামাজিক বিজ্ঞান অনুষদের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দ্বিতীয়বারের টেস্টে তার নেগেটিভ এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আরেক শিক্ষার্থীর করোনা পজেটিভ এসেছে। তিনি এখন হোম আইসোলেশনে আছে। আমরা তার সাথে যোগাযোগ রাখছি। সবধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় করবে। গত
ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৪৩৭ জন। অবশ্য আগের দিনের তুলনায় সেখানে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। মঙ্গলবার ইতালিতে ৫৩৪ জনের মৃত্যুর কথা জানিয়েছিল সিভিল প্রোটেকশন এজেন্সি। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৫ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৭০ জন। ফলে মোট আক্রান্তের
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৪ হাজার ৫৭৫ জন। অপরদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮১৭ জনের। দেশটির সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসনের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৫৮৩। অপরদিকে দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে মোট ৪৪ হাজার ৫৭৫ জন। তবে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন
কুরআন নাজিলের নেয়ামতে ভরপুর রমজান মাস। এ মাসের বিশেষ চারটি আমল রয়েছে। এ আমলগুলোর সঙ্গে কিছু জিকির ও দোয়া রয়েছে, যা পালনে বান্দা আল্লাহর সন্তুষ্টিসহ জান্নাত লাভ করবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল পালন ও জিকির -দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রিসালদার মোসলেহউদ্দিনকে ভারত হস্তান্তর করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোসলেহউদ্দিনকে সোমবার সন্ধ্যায় অত্যন্ত গোপনীয়ভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে পশ্চিমবঙ্গের বনগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন মতে, গত ৩০ দিনের মধ্যে ভারতীয় গোয়েন্দারা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধুর আরও খুনিকে হস্তান্তর করল। গত ফেব্রুয়ারি ভারত হত্যা মামলার
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে এসব ক্ষয়ক্ষতি হয়। উপজেলার মোকাম ইউপির শিকারপুর গ্রামের দেলোয়ার হোসেনের চারটি ঘর বিধ্বস্ত হয়। এ সময় ঘরে থাকা আক্তার হোসেন ও তার ছেলে শাওন আহত হন। একই গ্রামের মালি বাড়ির স্বপন মালি, খোকন মালি ও কবির হোসেনের ঘরের ওপর গাছ পড়ে ভেঙে গেছে। এতে ওই বাড়ির
সৌদি আরবের আকাশে বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে আগামীকাল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান। সৌদি আরবে যেদিন রোজা শুরু হয় তারপর দিন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশে রমজান মাস শুরু হয়। যেহেতু সৌদি আরবে ২৪ এপ্রিল রমজান মাস শুরু হবে সেক্ষেত্রে এ অঞ্চলে রোজা শুরু হবে ২৫
ভারতে চলমান লকডাউন ২৯ দিনে গড়িয়েছে। এইরমধ্যে দেশটিতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বেশ কিছু রাজ্যে করোনা আক্রান্তের হার নিম্নগামী। দুটো রাজ্যে এখনও করোনার কোনও আক্রান্তের সন্ধানও পাওয়া যায়নি। ওদিকে বেশ কিছু রাজ্যের বিরুদ্ধে করোনা পরীক্ষা, ত্রাণ বিতরণ নিয়ে অভিযোগ উঠায়, দেশটির কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ভিজিল্যান্স টিপ পাঠিয়েছে। এতেই রাজ্যগুলোর সঙ্গে নতুন করে ঝামেলা শুরু হয়েছে
প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) অন্যান্য দেশের মতো সংকটময় অবস্থায় বাংলাদেশও। সোমবার (২১ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৭ জন; যা মোট রোগীর ২ দশমিক ৫৭ শতাংশ।এক পরিসংখ্যানে দেখা গেছে, এই সুস্থতার হার দক্ষিণ এশিয়া ও ভাইরাসটিতে সর্বাধিক আক্রান্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। এদিকে বুধবার (২৩ এপ্রিল) গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে
গরিবকে ক্ষুধার্ত রেখে, তার মুখের আহার কেড়ে নিয়ে আপনি আরো মোটাতাজা হতে চান? আমার আওতাধীন এলাকায় এমন কাজ করতে চাইলে দ্বিতীয়বার ভাববেন, প্লিজ। এমনটাই লিখে ফেসবুক ওয়ালে একটি পোষ্ট করেন মানবতার ফেরিওলা সেই র্যাব সদস্য। তার পোষ্টটি ইনিউজ৭১ পাঠোকদের জন্য হুবাহু তুলে ধরা হলো........ ছবিতে আমার পাশে চালের বস্তার ওপর যিনি বসে আছেন, এই ভদ্রলোক গরিবদুঃখীদের জন্য বরাদ্দ সরকারি সাহায্যের এসব
এই ব্যাট দিয়েই বিশ্বকাপ মাতিয়েছেন। গত ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব আল হাসান। আরও অনেক স্মরণীয় স্মৃতি যে ব্যাটকে ঘিরে, সেটি মহৎ এক উদ্দেশ্যে নিলামে তুলে দেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (বুধবার) ভিত্তিমূল্য ৫ লাখ টাকা দিয়ে শুরু হওয়া নিলাম শেষ পর্যন্ত ঠেকেছে ২০ লাখ টাকায়। সবচেয়ে বেশি বিড করে ব্যাটটি কিনে নিয়েছেন রাজ নামের একজন প্রবাসী।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পিএসসির নবম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা ৭৩ বছর বয়সী ড. সা’দত হুসাইন গত ১৩ এপ্রিল থেকে অচেতন অবস্থায় ছিলেন। ১৩ এপ্রিল দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করেন সা’দত হুসাইন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ড থেকে এক শারিরীক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ফলে অন্ত:সত্ত্বা করে গর্ভপাত করার অভিযোগে দুই ধর্ষক আবু তাহের ও শাফিজল গনিকে আটক করেছে থানা পুলিশ। একই সাথে ঘটনা ফাঁস হবার পর সালিশ বৈঠকে ২ লাখ টাকায় দফারফা করার অভিযোগে ওই ওয়ার্ডের ইউপি সদস্য(মেম্বার) শাহাজল হক মাঝিকেও আটক করা হয়েছে। বুধবার বিকালে বোরহানউদ্দিন থানা পুলিশ ওই
বাংলাদেশে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি করোনার সংক্রমণরোধে মাঠপর্যায়ে ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক পুলিশ। সবশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ২১৭ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বুধবার (২২ এপ্রিল) বিকেলের তথ্য অনুযায়ী,
হাফেজ আহমেদ একজন অসহায় দরিদ্র কৃষক। পাকা ধান পড়ে আছে ফসলের মাঠে। করোনায় শ্রমিক ও অর্থ সংকট সেই পাকা ধান ঘরে তোলা নিয়ে ছিলেন চরম দুশ্চিন্তায়। অবশেষে দরিদ্র এই কৃষকের দুশ্চিন্তা দূর করে দিলেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। কক্সবাজার জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দিনের নেতৃত্ব ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী পাকা ধান কেটে ঘরে তুলে
করোনাভাইরাসের সংকটকালেও অসাধু ব্যবসায়ীদের অপকর্ম থেমে নেই। তারা পণ্যের মূল্য শুধু বেশিই রাখছে না, কোনো কোনো ক্ষেত্রে তা দ্বিগুনের চেয়েও বেশি মূল্যে বিক্রি করছে। বুধবার রাজধানীর শ্যামবাজারে অবস্থিত এমনই একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ারের নেতৃত্বে শ্যামবাজারে অবস্থিত ‘ফয়সাল এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে মঞ্জুর শাহরিয়ার জানান, ওই প্রতিষ্ঠানের মূল্য
রোজায় কোনো ব্যক্তি বা সংগঠনকে অসহায়দের মাঝে ত্রাণ-ইফতারি বিতরণের নামে জনসমাগম করতে দেয়া হবে না জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘রোজায় কোনোভাবেই ফুটপাতে ইফতারি তৈরি ও বিক্রি করতে দেয়া হবে না।’ ২২ এপ্রিল, বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা ও করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে নির্দেশনা দেয়ার সময় আইজিপি এসব কথা বলেন। আইজিপি বলেন,
বরিশালরে গড়িয়ারপাড় নামক স্থানে পিপিই পরিহিত এক যুবককে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। রাস্তার পাশে যিনি পড়ে ছিলেন তিনি বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার। নাম সুজিত হালদার (৪০)। সুজিত হালদাররে সহযােগগী শাহে নেওয়াজ জানান, বরিশাল থেকে তারা গৌরনদী উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-হ-৪৬-১৩৩৬) দাড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পড়েন। এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে
চট্টগ্রামের লোহাগাড়া ডায়াবেটিসক হাসপাতালের পরিচালক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেলের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।তারই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার কলাউজান ও পুটিবিলার কয়েক'শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিকে ফ্রিতে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী রয়েছে সবধরনের মানুষ কিন্তু চিকিৎসকরা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৫ লক্ষ টাকা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সভাপতি ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯৫তম ফাইন্যান্স কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড.
নরসিংদীতে লকডাউন নিশ্চিতকরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যরা। বুধবার দিন ব্যাপি নরসিংদীর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়ার নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়কের ভেলা নগর মোড়, শাপলা চত্বর,আল্লাহু চত্বর,বটতলা,আরশীনগর ও দাসপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে অহেতুক ঘুরাঘুরি করায় পৃথকভাবে ১৮ টি মামলায়
রাজধানীর পান্থপথে বাড়িভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে তাড়িয়ে দেয়া সেই বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তার বিরুদ্ধে রিমান্ড ও জামিনের আবেদন না মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শম্পার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসজনিত সংকটময় পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার দুপুর সোয়া ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, দুপুর ২টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১২০ জন। সুস্থ হয়েছেন ৯২ জন। অর্থাৎ সুস্থ হওয়ার চেয়ে মৃত্যুর হার বেশি। ফলে অনেকের প্রশ্ন, সুস্থ এত কম কেন? বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এর জবাব দিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনেকে প্রশ্ন করেন, সুস্থ এত কম কেন–