ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য ফজিলতুন নেছা নাজমার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা নিবাহী অফিসারের সভাকক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী তাঁকে শপথ বাক্য পাঠ করান।ওই সময় বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জসিমউদ্দিন হায়দার সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সায়ত্বশাসিত দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,
আসন্ন পবিত্র ঈদ-ইল-আযহাকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ার কোরবানির পশু বিক্রি নিয়ে ৪শ ৭২টি খামারে খামারিরা রয়েছেন মহাদুশ্চিন্তায়।কোরবানীর ঈদকে সামনে রেখে অন্যান্য বছরের মতো এ বছরও লাভের আশায় খামারিরা তাদের গরু ও ছাগল পালন করে আসছিলেন। গো-খাদ্যর চড়া দামের মধ্যেও অনেক খামারি তাদের পশুর সুস্বাস্থ্যর জন্য অধিকহারে গবাদী পশুদের খাবার যোগান দিয়ে আসছিলেন। আবার অনেকেই দেশীয় পদ্ধতিতে গরু মোটা-তাজা করন প্রকৃয়ায়
হলিউড অভিনেত্রী এবং অভিনেতা জন ট্রাভোলটার স্ত্রী কেলি প্রেসটন (৫৭) আর নেই। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।সোমবার (১৩ জুলাই) ট্রাভোলটা নিজেই স্ত্রীর মৃত্যুর খবরটি জানিয়েছেন। ইনস্টাগ্রামে কেলির ছবি শেয়ার করে তিনি লেখেন, দুই বছর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে আমার সুন্দরী স্ত্রী কেলি হেরে গেছে। সে অনেকের ভালোবাসা ও সমর্থনে এতদিন সাহসের সঙ্গে লড়াই করেছিল। চিকিৎসক
দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল আর নেই। সোমবার (১৩ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) চিকিৎসাধীন ছিলেন।মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৪ জুন নুরুল
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের কর্ণধারদের ‘নৈপথ্য গডফাদাররা কেনো ধরা-ছোঁয়ার বাইরে’ তা নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। আজ দুপুরে করোনা প্রতিরোধে লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন। তিনি বলেন, 'সাহেদের (মো. সাহেদ) কেলেঙ্কারি, জেকেজির চেয়ারম্যানের (সাবরিনা) কেলেঙ্কারি- এরা সবাই আওয়ামী লীগের লোক। আজকে যখন চারিদিক থেকে আওয়াজ উঠেছে কৈ রুই-কাতলা তো ধরা পড়ে
নওগাঁর আত্রাইয়ে তারা বেগম (২৮) নামে এক গৃহবধূর অপমৃত্যু হয়েছে। পরিবারের দাবি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।সোমবার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত তারা বেগম উপজেলার বিষা ইউনিয়নের ফলউলমা গ্রামের হারেজ এর স্ত্রী। পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে তারা বেগম নিজ শয়ন কক্ষে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা
ভোলার বোরহানউদ্দিন পৌরসভা সোমবার আসন্ন কোরবানী ঈদ উপলক্ষ্যে সম্পূর্ন খাজনামুক্ত পশু ক্রয়-বিক্রয়ের হাট ঘোষণা করেছে। মরনব্যাধি করোনা ভাইরাসের সংক্রমন রোধ এবং জনগনের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সোমবার পৌরপরিষদ ওই সিদ্ধান্ত নেয়। পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা জানান, প্রতি বছর কোরবানীর হাট থেকে পৌরসভার প্রায় দেড় লাখ টাকা আয় হয়। এ বছর মানুষের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে পৌর পরিষদ খাজনা না নেয়ার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর- সরাইল- ধরখার- আখাউড়া স্থলবন্দর চার লেনে উন্নতিকরণে ভূমি নিয়ে যৌথ তদন্তের পরেও প্রকৃত অবস্থা নিরুপণ না করায় সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা।শহরের ভাদুঘর মৌজার ২৯টি ভিটি মালিক সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।এসময় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পক্ষে লিখিত বক্তব্য বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর- সরাইল- ধরখার- আখাউড়া স্থলবন্দর চার লেনে উন্নতিকরণে ভূমি অধিগ্রহণের
কুমিল্লায় সদ্য ভূমিষ্ট হওয়া শিশুর চিকিৎসা খরচ মেটাতে না পেরে হাসপাতাল থেকে উধাও হয়ে যান হতদরিদ্র বাবা মা।বিষয়টি জানতে পেরে চিকিৎসা খরচের দায়িত্ব নেন জেলার পুলিশ সুপার। এতে কৃতজ্ঞতা জানান, শিশুটির বাবা ও মা।
আসন্ন কোরবানির ঈদের সময় ছুটি থাকবে তিনদিন। কোরবানি উপলক্ষে ঈদুল আজহার ছুটি বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। এ সময় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হবে।সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।প্রসঙ্গত, করোনাভাইরাসেরর কারণে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৩৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মাদারীপুর শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে সোমবার সকাল ৯টার দিকে বিদ্যুৎতের খুঁটি নিয়ে যাওয়া বড় ট্রলির চাপায় বিপরীত দিক থেকে বাই সাইকেলে করে আসা লিটন হাওলাদার (২৬) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। মাদারীপুর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে মস্তফাপুর থেকে একটি বড় ট্রলি বিদ্যুতের খুঁটি নিয়ে ঝাউদি এলাকার দিকে যাচ্ছিল। অপরদিকে লিটন হাওলাদার নামে এক যুবক বাই
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন সুমন নামে এক ভুয়া ডাক্তারকে দণ্ড এবং তার হাসপাতাল সিলগালা করে দিয়েছে র্যাব। এছাড়াও অন্যদেরও বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি টক শোতে অংশগ্রহণ, চিকিৎসায় অবদানের জন্য ক্রেস্ট, ছবিসহ বিভিন্ন কিছু থাকলেও চিকিৎসক হওয়ার সনদ বা কোনো প্রমাণ ছিল না। রোগীকে পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দিতেন তিনি।রবিবারের অভিযান বিষয়ে র্যাব জানায়, ওই হাসপাতালে কর্মরত ১২ 'চিকিৎসকের'
করোনার নমুনা পরীক্ষায় প্রতারণা মামলায় জেকেজি'র চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সকালে তাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একই সঙ্গে তার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। সোমবার (১৩ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করা হয়। এর আগে, রোববার মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস জাতীয় হৃদরোগ
অনিয়ম-জালিয়াতিতে অভিযুক্ত মো. শাহেদ ও নানা অভিযোগে কারাগারে থাকা শামিমা নূর পাপিয়া একটি হোটেলের ছাদে একসঙ্গে পার্টি করতেন। তারা দুইজনই একাধিক পার্টিতে একসঙ্গে উপস্থিত ছিলেন বলে একটি দৈনিকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর একটি থ্রি-স্টার হোটেলের প্লাটিনাম মেম্বার শাহেদ। ওই হোটেলের ছাদে একাধিক পার্টিতে উপস্থিত ছিলেন তারা। শাহেদের প্রতিষ্ঠানের একাধিক কর্মীর বরাতে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যমটি। এছাড়া প্রতিবেদনটিতে
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় 'ময়ূর-২' লঞ্চের মাস্টার আবুল বাসারকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি ওই দুর্ঘটনার মামলার প্রধান আসামি ছিলেন।সোমবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার। তিনি বলেন, 'বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির ঘটনার প্রধান আসামি 'ময়ূর-২' লঞ্চের মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান মারা গেছেন ।সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানী রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মিজানুর করোনা আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, সম্প্রতি তার
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে বহিষ্কৃত ডা. সাবরিনা আরিফকে চারদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হয়।এর আগে রোববার মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক অফিস জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সাবরিনাকে বহিষ্কার করা হয়। ওই আদেশে বলা হয়, ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান
সাহেদ করিম ওরফে মো. সাহেদ ওরফে শহীদ। প্রতারণার জাদুকর। তার প্রতারণার শিকার হয়ে অনেক ব্যক্তি পথে বসলেও কখনোই থেমে ছিলেন না তিনি। বরং একের পর এক নিপুণ শৈলীর প্রতারণা করে তা উৎরে গেছেন অবলীলায়। বাগিয়ে নিয়েছিলেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতাদের তকমা। এরপর থেকে দিন দিন বেড়েই চলছিল তার ক্ষমতার দাপট। অনুসন্ধানে জানা গেছে, অতীতে ছোট ছোট প্রতারণা করলেও শাহ সিমেন্ট কোম্পানির
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কারক, পটুয়াখালী পৌরসভার প্রকৌশলী ও শিক্ষার্থীসহ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১২ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। গতকাল রাতে তাদের রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন। নতুন আক্রান্ত সবাই বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় প্রথম
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা করোনায় আক্রান্ত হয়েছেন।কাউখালীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি শুরু থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলে মুহূর্তেই তাদের বাড়ি হাজির হয়েছেন। যুগিয়েছেন সাহস-শক্তি। আজ সেই কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা নিজেই করোনায় আক্রান্ত। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাভাবিক শান্তির পৃথিবীতে হঠাৎ চীনের হুবেই প্রদেশের উহান শহরে হানা দিলো করোনা ভাইরাস। যার সংক্রামণে বৈশ্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাছে। সেই দুর্ভাবনা বাংলাদেশেও এসে আছড়ে পড়ল। সরকারও নড়েচড়ে বসতে শুরু করেছে। ৮ মার্চ সবাইকে অবাক করে প্রথম বাংলাদেশে সার্স-কোভ-২ প্রজাতির ভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগ শনাক্ত হয়। চারিদিকে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলো।বাড়তে থাকল আক্রান্তের সংখ্যা। সরকার স্ক্রিনিং, টেস্ট, লকডাউন, কোয়ারেন্টিন,
মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান।” এই স্লোগানকে সামনে রেখে আগামী তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী তিন মাস দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন,
করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। বিভিন্ন দেশের প্রায় ১০০টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।এমন সময় রাশিয়ার গামালেই ইন্সটিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা। এটিই বিশ্বে প্রথম কোন করোনা ভ্যাকসিনের