শক্তিশালী হ্যারিকেন লরার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। উপকূলজুড়ে লরার ছোবলের ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। লরার আঘাতে লুইজিয়ানা ও টেক্সাসে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে লুইজিয়ানায় প্রাণ গেছে ১০ জনের। আর টেক্সাসে চারজনের। প্রাণহানি কম হলেও ২৪০ কিলোমিটার বেগের এই হ্যারিকেনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুৎশূন্য হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। পানিবন্দিও হয়েছেন লাখো মানুষ।
নদীতে তীব্রস্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ১২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকবে।শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার ভোর ছয়টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে।শনিবার ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সময় এই নির্দেশনা দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ভারতের জম্মু-কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলাদা সংঘর্ষে গেল ২৪ ঘণ্টায় ৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসময় একজন ভারতীয় সেনা সদস্যেরও মৃত্যু হয়েছে। বিস্তারিত আসছে...
ক্যানসারের কারণে হলিউড তারকা চাদউইক বোসম্যানের মৃত্যু হয়েছে। পরিবারের বরাতে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজ বাস ভবনেই মারা গেছেন তিনি।৪৩ বছর বয়সী বোসম্যান ২০১৬ সাল থেকে ক্লোন ক্যানসারে ভুগছিলেন। ২০১৮ সালে তার অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’ সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল। যা ছিল প্রথম সুপার হিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়। মার্ভেলের তৈরি ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি ১.৩৪৭ বিলিয়ন ডলারের
দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল)। এজন্য বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডে (এসআইআই) বিনিয়োগ করবে বেক্সিমকো ফার্মা। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিএল জানায়, এই বিনিয়োগ অগ্রীম হিসেবে বিবেচিত হবে। ভ্যাকসিনটি যখন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাবে, তখন
যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। ইতোমধ্যে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন দ্বিতীয় মেয়াদ প্রত্যাশী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের দক্ষিণ লনে দলের জাতীয় সম্মেলনে মনোনয়নগ্রহণ শেষে ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেই ট্রাম্প একের পর এক আক্রমণ করেন
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২৮ আগস্ট) রাতে আলাদা বার্তায় এ শোক জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।বঙ্গভবন প্রেস উইং জানায় শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবে রাহাত খান মুক্তবুদ্ধির চর্চা ও সমাজ উন্নয়নে বিপুল অবদান রেখেছেন। তার মৃত্যু সাংবাদিকতা ও সাহিত্যের জগতে এক
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। ইতোমধ্যে অচেনা ভাইরাসটি কেড়ে নিয়েছে ৮ লাখ ৪০ হাজারেরও বেশি প্রাণ। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৮৩ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে
বাবা-মার জন্য সন্তান পৃথিবীর সেরা সম্পদ। সন্তান জন্মের পর বাবা-মা যেন চোখের সামনে স্বর্গ দেখে। সন্তানের প্রতি বাবা-মার হৃদয় নিংড়ানো আদর-সোহাগ ও ভালোবাসা আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। বাবা-মার জন্য নেক সন্তান পরকালের অমূল্য পূঁজি। তারা বাবা-মার নয়ন জুড়ানো শোভা। আল্লাহ তাআলা বলেন-ধন, ঐশ্বর্য ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের অলঙ্কার-শোভা।’ (সুরা কাহাফ : আয়াত ৪৬)এ সন্তান-সন্তুতি যেন বাবা-মা ও মুত্তাকি বান্দাদের
গত ২৭ আগষ্ট নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় ঢাকাস্থ ৫ তারকা হোটেল ওয়েস্টিনে। 2020-21 রোটারী ইয়ারের ক্লাব সভাপতি রোটারীয়ান এম.এ.হালিম দেওয়ান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী ডিজি রোটারীয়ান রুবায়েত হোসেন। বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিই রোটারীয়ান ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং ডিজি নোমিনেটেড রোটারীয়ান ইজ্ঞিনিয়ার এম.এ ওহাব। অনুষ্ঠান এর শুরুতে ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি এম.
করোনা মহামারী বিস্তারের শুরু থেকেই বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও। ফলে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই নিজ নিজ বাড়িতে অবস্থান করে আসছেন। সম্প্রতি অনলাইন ক্লাস শুরু হওয়ায় গ্রামে ইন্টারনেট সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই ফিরতে শুরু করেছেন পিছু টানে। অনেক শিক্ষার্থীর দাবি টিউশনি ও পার্ট টাইম জব করেই পড়াশোনা
এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ। সঙ্গে তার ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূরও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। সাংসদের ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাংসদ নূর মোহাম্মদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বাড়িতে এবং ছেলে ব্যারিস্টার ওমর মোহাম্মদ নূর ঢাকার
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ সালাহউদ্দিন সুমন। তার বাবা হার্ট ব্লকের মতো জটিল ব্যাধিতে আক্রান্ত। অর্থের অভাবে সুমনের অসুস্থ বাবার জীবন চরম সংশয়ে রয়েছে। জানা যায়, বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। তার বাবাকে বাঁচাতে প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন।
বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান মারা গেছেন।শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাসায় মার যান তিনি। দেশের জনপ্রিয় এ কথাশিল্পী ও সাংবাদিক দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, কিডনির অসুখসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি পাঁজরের হাড় ভেঙ্গে গিয়ে একেবারে শয্যাশায়ী ছিলেন রাহাত খান।কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের কৃতী সন্তান রাহাত খানের জন্ম ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর। একুশে পদকজয়ী এই কথাসাহিত্যিক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আসলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না।শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লিতে এক দোয়া মাহফিলে একথা বলেন তিনি।তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা করোনায় আর একজনেরও মৃত্যু চাই না। যদিও এখনও দেশে করোনায় মৃত্যুর
দীর্ঘদিন ধরে পণ্য ডেলিভারি না দিয়ে ক্যাশব্যাকের নামে গ্রাহকের টাকা আটকে রেখে সমালোচনার তোপে আছে অনলাইন শপিং প্লাটফর্ম ইভ্যালি। তাদের অভিনব ব্যবসায়িক কৌশল নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় ইভ্যালির কার্যক্রমের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সাইবার টিমগুলোও প্রতিষ্ঠানটির কাজকর্ম মনিটরিং করছে। একের পর এক ধাক্কা সামলে ওঠার আগেই বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ইভ্যালি ডটকম লিমিটেড এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন
ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি; অন্যান্য ক্লাবের চেয়ে এ তিনটি ক্লাব এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে। কিন্তু মেসির ইচ্ছা তিনি যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যান সিটিতেই। [https://enews71.com/content/post/5f49287021912.jpg] গত মঙ্গলবার এক বুরোফ্যাক্স বার্তার মাধ্যমে বার্সেলোনাকে নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মেসি। নতুন মৌসুমে অন্য কোনো
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির জন্য সরকারের কাছে আবারো আবেদন করেছে তার পরিবার। শারীরিক অসুস্থতায় সুচিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কথা উল্লেখ করে স্থায়ী মুক্তির জন্য গত মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি আবেদন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে হস্তান্তর করা হয়। খালেদা জিয়ার পরিবারের পক্ষে আবেদন পত্রে তার ছোট ভাই শামীম ইসকান্দার স্বাক্ষর করেন। আবেদনে খালেদা জিয়ার সহোদর ‘ভাই’
এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করার মতো কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। পরিস্থিতি অনুকূলে আসলে পরীক্ষা আয়োজন করা হবে। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এদিকে, করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। যেহেতু করোনা একেবারে নির্মূল হচ্ছে না তাই, কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাবলিক পরীক্ষার আয়োজন
নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার ঘোড়াশাল পৌর এলাবার ঘোড়াশাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এসময় সামাজিক দূরত্ব না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে খালেদার পরিবারের সদস্যরা তার মুক্তির মেয়াদকাল বাড়াতে লিখিত আবেদন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সেসময় সরকারপ্রধানের হাতে এ চিঠি পৌঁছে দেয়া হবে। একাধিক নির্ভরযোগ্য সূত্র এ খবর জানালেও দায়িত্বশীল কেউ বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলছেন না। বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তির
করোনা ভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে হাসপাতালে চিকিৎসার ভোগান্তি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানিয়েছেন তিনি।পাশাপাশি টেস্ট রিপোর্ট দ্রুত নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি আয়োজিত চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান
নরসিংদীর পলাশে এক কেজি গাঁজাসহ সামছুল খন্দকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। শুক্রবার ভোর সকালে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান হামিদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সামছুল খন্দকার চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন যাবত পলাশ উপজেলার
নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির শীর্ষস্থানীয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বলছে,গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শিব্বির আহমাদ (২২)। তাকে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্ব বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়েছে।সিটিটিসির ভাষ্য অনুযায়ী, তাঁর কাছ থেকে মোবাইল ফোন, জিহাদি বই ও ব্যাংকে টাকা জমা দেয়ার রসিদ বই উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা