ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪৮ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৩ হাজার ৪৯৮ জন।রোববার (৩০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৭৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত
কারবালায় যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কারবালার হত্যাকাণ্ডেও নারী শিশুদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নারী শিশুরাও
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া প্রস্তুতি মিছিলে বোমা হামলার পাঁচ বছর পেরোলেও এখনো শেষ হয়নি বিচার। হামলার দুই বছর পর ওই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এখন পর্যন্ত ৪৬ জনের মধ্যে মামলায় সাক্ষ্য দিয়েছেন মাত্র ১২ জন।২০১৫ সালের এই দিনে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে হোসেনী দালানে গ্রেনেড হামলা চালায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)
পবিত্র আশুরা আজ রোববার। মহররম মাসের ১০ তারিখ কারবালার শোকাবহ ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।মুসলমানরা আশুরাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে থাকেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে বিবেচিত আশুরা।হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত
ঢাকার দুটিসহ শূন্য হওয়া দেশের পাঁচটি আসনের উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। করোনাকালে যশোর ও বগুড়ার উপনির্বাচন বর্জন করলেও সামনের উপনির্বাচন গুলোতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির প্রার্থীরা।শনিবার রাতে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনে যাব না, এ কথা আমরা কখনো বলিনি। করোনা
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। ইতোমধ্যে অচেনা ভাইরাসটি কেড়ে নিয়েছে প্রায় সাড়ে আট লাখ প্রাণ। আক্রান্ত ছাড়িয়েছে আড়াই কোটি।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৩০২ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৫৭ হাজার ৮৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন
মহররমের ১০ তারিখ আশুরা। ফজিলত ও মর্যাদার এ দিনে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছেন। এ দিনের রোজা রাখতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন। রোজার ফজিলত বর্ণনা করেছেন। আশুরায় মুমিন মুসলমানের রয়েছে বিশেষ করণীয়। আবার রয়েছে বেশি কিছু বর্জনীয়। মহররমে করণীয় মর্যাদা ও সম্মানের মাস মহররম। কুরআনে বিশেষ মর্যাদাপ্রাপ্ত চার মাসের একটি। এ মাসের করণীয় ও
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বাংলাদেশ সফল হয়েছে। এই সংকট মোকাবেলায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। অনেকেই না জেনে, না বুঝে স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।আজ শনিবার নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের
চলতি বছরে বন্যায় ৩৩ জেলায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। এছাড়া নানা রোগে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫৫ লাখ মানুষ।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে। আরও জানানো হয়, গত ৩০ জুন থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আরটিআই, চর্মরোগ, চোখের প্রদাহ, সাপে কাটা, পানিতে ডোবা,
সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার বিকেলে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল রবিবার পাবনা-৪ উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্রি করা হবে। শনিবার বিকেল ৫ টা থেকে আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। ভার্চুয়াল এই বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ
পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র আশুরায় মহামারি করোনা থেকে দ্রুত মুক্তি লাভে সবাইকে আল্লাহর দরবারে প্রার্থনার জন্য আহ্বানও জানান তিনি।পবিত্র আশুরা উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে শেখ হাসিনা
কাজী জাফর আহমেদের সঙ্গে বিএনপির সম্পর্কের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা জাতীয় পার্টিসহ তাকে আমাদের জোটে আনার জন্য কাজ করছিলাম। সেই সময়ে কয়েক দফা আমাদের সভা হয়েছে। প্রথম যে সভাটা উনি আমাদের ম্যাডামের সঙ্গে করতে গেলেন সেটা খুব স্মরণীয়। তখন সরাসরি ম্যাডামের সঙ্গে দেখা করাটা তার জন্য বিপজ্জনক ছিল। কারণ দলীয়প্রধান ও অন্যরা জানতে
নওগাঁর মহাদেবপুরে জেকে রাইস মিলে দুই হাজার ১০৯ মেট্রিক টন ধান-চাল মজুদের অপরাধে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার দোহালী এলাকায় এ অভিযান পরিচলানা করে জয়পুরহাট র্যাব-৫। র্যাব-৫ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, গোপন সংবাদে মহাদেবপুর উপজেলার দোহালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জেকে রাইস মিলে
মুসলমানদের প্রধান ধর্মীয়গ্রন্থ পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের দক্ষিণাঞ্চল মালমো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরটিতে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে।গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ইসলাম ধর্মের প্রধান পবিত্র গ্রন্থ কোরআন অবমাননার প্রতিবাদে মালমো শহরের প্রায় তিন শ জন বিক্ষোভকারী অংশগ্রহণ করেন।সুইডিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়, মুসলিমবিরোধী ডানাপন্থী দলের কর্মীরা কোরআন পোড়ানোর মিছিল
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের সোবহান মৃধার বাড়িতে বাংলাদেশ সেনা বাহিনীর বোমা নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল শনিবার দিনভর অভিযান চালিয়ে মাটি খুড়ে মাটির নিচ থেকে একটি দই রাখার পত্রের মধ্যে লাল টেপ মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করেছেন। পরবর্তীতে নিস্ক্রিয় বিশেষজ্ঞ দল তা নিস্ক্রিয় করেন। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার জানান, খাঞ্জাপুর গ্রামের স্থানীয় লোকজন গত বৃহস্পতিবার মুঠো
যৌতুকের টাকা না দেয়ায় আশুলিয়ায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে এক বোন জামাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের মধ্য চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিবেশি ও আহতরা জানায়, এক বছর আগে মধ্য চারাবাগ এলাকার মৃত ফয়েজ মিয়ার
টাঙ্গাইলের ধনবাড়ীর জামতলী বাসস্ট্যন্ড এলাকায় ট্রাক-পিকাপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ১ জন নিহত ও ৪ আহত হওয়ার ঘটনা ঘটেছে।ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: চাঁন মিয়া জানান, শনিবার (২৯আগস্ট ২০)ইং সকালে জামালপুর থেকে গরু বোঝাই একটি পিকাপভ্যান ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে টাঙ্গাইল দিক থেকে একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। এসময় জামতলী বাসস্ট্যান্ডে এসে ট্রাকটির সামনের একটি চাঁকা প্যাঞ্চার হয়ে যায় এসময় ট্রাক-পিকাপের
জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারি নিয়ম নীতির উপেক্ষা করে শিক্ষক বদলীর অভিযোগ পাওয়া গেছে শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা গেছে, পাঁচবিবি উপজেলার সদ্য জাতীয়করণকৃত দোঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানাকে তার বাড়ি থেকে ২৫ কিলোমিটার দূরের আরেকটি সদ্য জাতীয়করণকৃত
বার্সেলোনার সঙ্গে আত্মার সম্পর্কের ইতি টেনেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এরই মধ্যে ফুটবল জাদুকরের নতুন ঠিকানাও প্রায় নিশ্চিত হয়ে গেছে। মেসির পিতা জর্জ মেসি নিশ্চিত করেছেন যে, তার ছেলে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমাতে চলেছেন। ম্যানচেস্টার সিটির ভক্তরা এরই মধ্যে বিশ্বাস করতে শুরু করেছেন, মেসি আসছেন। তাদের সেই বিশ্বাস দিয়েছেন ছেলেবেলা থেকে মেসির সবচেয়ে ভালো বন্ধু সার্জিও আগুয়েরো। বন্ধু মেসির সঙ্গে ক্লাব
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন।এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মোট ৪ হাজার ৩০৬ জন মারা গেছেন। আর এই ভাইরাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৭ জন এবং মোট সুস্থ ১ লাখ ৯৮ হাজার
ইটভাটায় নিজিস্ব পাতানো ব্রীজ ভেঙ্গে ইট ভাঙ্গার মেশিনের নিচে পড়ে পানিতে ডুবে সজল বেপারী(৩০) নামে এক শ্রমিকের মৃত হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেচলার চরমুগরিয়া হাজরাপুর ব্রীজের পাশে মের্সাস ইদ্রিস মোল্লা ব্রিকস-২ নামের ইটভাটায় মাঝে ছোট শাখা খালের উপর নিজিস্ব পাতানো ব্রীজে ভেঙ্গে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজল বেপারী মাদারীপুর পৌরসভার মধ্য খাগদী এল াকার ইনছু বেপারীর ছেলে। স্থানীয় ও
করোনা রোগীদের সুচিকিৎসায় ডেডিকেটেড ঘোষিত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনও দুই শতাধিক করোনা রোগী নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ১৮৫ এবং চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৬ জনসহ সর্বমোট ২১১ করোনা রোগী ভর্তি রয়েছেন।রাজধানীসহ সারাদেশে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কম। কিন্তু মৃতের সংখ্যা তুলনামূলক অনেক বেশি। অধিকাংশ রোগী হাসপাতালে বিশেষ করে আইসিইউতে
আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে দেশের গণপরিবহনগুলো। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার দুপুরে এ কথা জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলবে, তবে শর্তসাপেক্ষে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। এর আগে ১ জুন থেকে করোনার কারণে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি কার্যকর করার সিদ্ধান্ত নেয়া
সাবেক ফুটবলার রিস্টো স্টইচকভ বার্সেলোনার বর্তমান বোর্ডের সদস্য তিনি। তবে তার আগে তিনি বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার, নব্বইয়ের দশকে ইয়োহান ক্রুইফের ড্রিম টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে মাঠের বাইরে যত যাই হোক, মাঠের ভেতরের খেলা ও খেলোয়াড়দের প্রতিই বেশি টান সাবেক ফুটবলার রিস্টো স্টইচকভের।ব্যতিক্রম নয় বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির ক্ষেত্রেও। খবর বেরিয়েছে, ক্লাব ছেড়ে চলে যেতে চান মেসি। এর পেছনে রয়েছে