একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপ কলেজ না পাওয়া এবং আবেদন করতে না পারা শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। আজ সোমবার থেকে এই আবেদন গ্রহণ শুরু হচ্ছে।দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফলাফলও প্রকাশ হবে একই সময়ে। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫
ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম সালাম। সালাম দেয়া সুন্নাত হলেও এর উত্তর দেয়া ওয়াজিব। আর ওয়াজিব তরক করা বড় গোনাহের কারণ।কেউ কাউকে সালাম দিলে সালামের উত্তর নিীবে দেয়া যাবে কি? কীভাবে সালামের উত্তর দিতে হবে? বিষয়টি ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ। সালামের উত্তর দেয়া সম্পর্কে ইসলামের বিধানই বা কী?‘হ্যাঁ’ নীরবে সালামের উত্তর দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে নীরবে উত্তর না দিয়ে
শুরুটা করলেন বাবর আজম, শেষটা মোহাম্মদ হাফিজের। এই দুজনের ব্যাটে চড়েই ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে ফল হয়নি। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী চেহারায় হাজির হয় সফরকারিরা।বাবর আজম আর ফাখর জামান ৫১ বলের উদ্বোধনী
সম্প্রতি শূন্য হওয়া পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই আসনে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক পেয়েছেন। রবিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়।তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। নুরুজ্জামান বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকালের দিকে মাটিরাঙা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের স্মরণে আয়োজিত শোক সভা
মৎস্য ঘের লুট ও আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ঘের মালিক। রবিবার শেষ বিকালে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ক্ষতিগ্রস্থ ঘের মালিক সৌরভ বিশ্বাসসহ তার বেশ কয়েকজন স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌরভ বিশ্বাস।তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে আবাসনের
পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হতে দু'জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন- পাবনা জেলার আহ্বায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব ও জেলা শ্রমিক দল নেতা আহসান হাবিব।আজ রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকালে পাবনা-৪ আসনের ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়প্রত্যাশীদের ২৫ হাজার জামানতসহ পুরণকৃত ফরম জমা
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে সোমবার (৩১ আগস্ট) আইনমন্ত্রীর মতামত জানা যেতে পারে।সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধি ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে বেগম জিয়ার পরিবার। এরপর আবেদনটির বিষয়ে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী।আইনমন্ত্রী জানিয়েছেন, সোমবার (৩১ আগস্ট) আবেদনটি তিনি দেখবেন, এরপরই মতামত দেবেন। ফলে আইনমন্ত্রীর সোমবারের মতামতের দিকে
ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে শিশুদের মারবেল খেলার সময় মারামারিকে কেন্দ্র করে এক শিশুর অভিভাবকের আঘাতে অপর এক শিশু নিহত হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে মামলা প্রক্রিয়াধীন আছে।থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সিরু মুন্সী বাড়ীর সিরাজের ছেলে মোঃ শান্ত (১২)র সাথে একই বাড়ীর শফিউল্যাহ র ছেলে জিহাদ (১০) এর শুক্রবার বিকালে মারবেল খেলা নিয়ে মারামারি হয়। এ ঘটনাকে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে রুপনগর থানা ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায়, দোয়া মিলাদ ও গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। ২৯ আগস্ট ২০২০ তারিখ সকাল ১০ টায় সভাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ
সাবেক মেজর সিনহা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী। রোববার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় তার এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।এদিন তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় লিয়াকতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেয়া হয়।সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ‘তিনি (এসআই
বৃক্ষ রোপণ করে পরিবেশ সুন্দর রাখার এখনই উপযুক্ত সময়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীতে সরকার সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধনও করেছেন। এ উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বন বিভাগের মাধ্যমে ৪৯২টি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণের
রাজধানীর বকশিবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু সোহান জানান, বংশাল রুপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করে নয়ন। মোটরসাইকেলের
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ১০ হাজার ৮২২ করোনা রোগী।রোববার (৩০ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
সীমান্তবর্তী এলাকা নিয়ে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-চীন। ডোকলাম ও সিকিমের স্পর্শকাতর সীমান্ত এলাকায় দুটি নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করছে চীন। সম্প্রতি উপগ্রহ চিত্রে এটি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো থেকে নিশানা ভেদ করতে আরও বেশি সফল হবে চীনা সেনারা। টুইটারে '@detresfa' নামধারী তথ্য বিশ্লেষকের শেয়ার করা ছবিতে বুঝা যাচ্ছে যে, সীমান্ত অঞ্চলে দু’টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ছে চীনের পিপলস লিবারেশন
নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। সদ্যই শুরু করেছিলেন শোবিজে পথচলা। দু'চোখ ভরা ছিলো স্বপ্ন বড় অভিনেত্রী হবেন। কিন্তু সেইসব স্বপ্নরা আর কোনোদিন পূর্ণতা পাবে না তার। অজানা অভিমান মনে ধরে আত্মহত্যা করেছেন লরেন।তার পারিবারিক সূত্রে জানা গেল, আজ রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই তরুণী। কেন, কি কারণে
চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে একটি রেস্তোরাঁ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন। রোববার দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শানজি প্রদেশের দক্ষিণ-পশ্চিমের জিয়াংফেন কাউন্টিতে একটি রেস্তোরাঁ ভবন ধসে পড়ে। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জন্মদিনের উৎসব পালনের জন্য
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ঘাটে ভিড়তে ফেরিগুলোর দ্বিগুণেরও বেশি সময় লাগায় পাটুরিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় চার শতাধিক যানবাহন।জানা গেছে, [https://enews71.com/content/post/5f4b67523dd85.jpg] পদ্মায় তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ামুখী ফেরিগুলোকে উজানের তিন কিলোমিটার ঘুরে ঘাটে যেতে হচ্ছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণের বেশি সময় লাগছে ফেরিঘাটগুলোতে পৌঁছতে। ফলে পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট
সড়ক ও ফুটপাতের উপর নির্মাণসামগ্রী, দোকান বা অন্য কিছু পেলে তা সঙ্গে সঙ্গে নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই অভিযান শুরু হবে বলে জানান তিনি।এছাড়া আগামী ১ অক্টোবর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ঝুলন্ত তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মেয়র।রবিবার সকাল পৌনে সাতটার দিকে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানোর জন্য তারা আবারও আবেদন করবেন বলে জানিয়েছেন।গত ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই সময় পুলিশ দাবি করেছিল, তল্লাশি চৌকিতে থামালে সিনহা গুলি করতে উদ্যত হলে
বসানো হয়নি বৈদ্যুতিক খুঁটি। দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। শুধু মাত্র লাইনের জন্য আবেদন করাতেই বিল এসেছে প্রায় সোয়া লাখ টাকা। অবাঞ্ছিত এ বিল খেলাপির দায়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অধীনে টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ কর্তৃপক্ষ বৃদ্ধা শ্যামলা বেগমের নামে দিয়েছে মামলা। এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর হাকিমপুর গ্রামে। জানা যায়, উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর হাকিমপুর গ্রামের মৃত
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে আনা হয়েছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলীকে। আজ রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে কক্সবাজারের আদালতে আনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালায় যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। কারবালার হত্যাকাণ্ডেও নারী শিশুদের হত্যা করা হয়নি কিন্তু ১৫ আগস্ট নারী শিশুরাও রক্ষা পায়নি। জাতির পিতার অপরাধটা কী ছিল- একটি দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, একটি জাতিকে আত্ম-পরিচয়ের সুযোগ করে দিয়েছেন? এটাই কী তার অপরাধ ছিল? রবিবার ঢাকা মহানগর
স্বাস্থ্য অধিদফতরের বহুল পরিচিত মুখ ডা. আয়েশাকে এবার অধিদফতরের বাইরের একটি প্রতিষ্ঠানে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।গত ২০ আগস্ট অধিদফতরের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) এবং প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি (নন-কমিউনিকেবল ডিজিজ) ডা. আয়শা আক্তারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এর সাতদিন পার না হতেই