জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বুধবার। সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে জানা যাবে।বুধবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের চার লাখ ৩০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তাই যাত্রীদের পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিআইডব্লিউটি'র চেয়ারম্যান কমডর গোলাম সাদেক। বুধবার দুপুরে পদ্মার লৌহজং টার্ণিং পয়েন্ট ও চ্যানেল খনন কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি। তিনি জানান, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে যে কয়টি ছোট ও কে-টাইপ ফেরী চলে তা সচল রাখা হচ্ছে। এছাড়া বিআইডাব্লিউসিসিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুট চালু রাখতে হচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২০২১ অর্থবছরে জন্য ৫৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাশ হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে ৭৬ তম সিন্ডিকেটে এ বাজেট পাস হয়। জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানানো হয়েছে। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো.
কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সেনানিবাসে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এটা একটা নৃশংস এবং অত্যন্ত জঘন্যতম ঘটনা। তদন্ত হচ্ছে। আমি সেনাপ্রধান হিসেবে আশা করি যে, তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রকে (টিএসসি) নতুনভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালকে পাঁচ হাজার রোগী ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলা হবে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একথা জানান প্রধানমন্ত্রী৷ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী যা বলেন জনগণ তার উল্টোটা বিশ্বাস করে।’বুধবার দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন রিজভী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘আপনার হাতে কি আছে প্রধানমন্ত্রী? আপনার হাতে এম
দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও এতে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৩৫১ জনে।গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৮২ জন।ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে।বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের
৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় স্বাস্থ্য অধিদফতরের অফিস সহকারী আবজাল হোসেনের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ২৬ আগস্ট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবজাল হোসেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে
নিজের জন্মদিন পালনের প্রস্তাব গ্রহণ করেননি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভার কার্যক্রম সম্পর্কে দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে বিস্তারিত তুলে ধরেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন শেখ হাসিনা। এ সময় ওবায়দুল কাদের বলেন,
সরকারি ১২ হাজার ৫৪৩টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন নবায়নের জন্য সরকারের কাছে আবেদন করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) এমন তথ্য বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানিতে গত ৩১ আগস্ট বর্তমানে কতগুলো হাসপাতাল কোভিড ও নন-কোভিড হিসেবে আছে এবং বেসরকারি হাসপাতালের কতটির লাইসেন্স আছে, কতটির লাইসেন্স নেই, তা
প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়, অপচয় ঠেকাতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।তিনি বলেছেন, পরিমিতিবোধ, মিতব্যয়িতা ইত্যাদি সাধারণ ব্যাপার আমাদেরকে স্কুল থেকে শিখিয়ে আসছে।সেটা আমরা চর্চা করবো। অপচয় রোধ করবো। প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয়, অপচয় আমরা ঠেকিয়ে দেবো।বুধবার (২ সেপ্টেম্বর) পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।বুধবার (০২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।এর আগে আদালতে সিআইডি পুলিশ তাদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করে। সিআইডির আবেদন মঞ্জুর করে আদালত এ আদেশ দেন।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস
রাজধানীতে অবৈধভাবে থাকা সকল বিলবোর্ড অপসারণ করা হবে। বিলবোর্ড অপসারণকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান যতই হোক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচত্বরে পুলিশ বক্সের ওপর অবৈধ বিলবোর্ড অপসারণকালে মেয়র এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ‘এই শহর সবার, সবাইকে শহরের প্রতি ভালোবাসা দেখাতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচার বন্ধ করে দিয়েছিল। ২০০১ সালের পর ক্ষমতায় এসে মানুষ হত্যা করেছে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। আজ বুধবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৪৫ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৬৬ হাজার ৩৩৩ জন। খবর এনডিটিভি'র।এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৩৫৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯ লাখ ১ হাজার ৯০৮
তার দেশে ফেরা নিয়ে মাসখানেক ধরেই চলছিল নানান গুঞ্জন। একেকবার জানা গেছে একেক তথ্য। মাঝে খবর চাউর হয়ে গিয়েছিল যে, ৩১ আগস্ট দেশে ফিরবেন সাকিব। কিন্তু তা হয়নি। সেদিনও যুক্তরাষ্ট্রে নিজের পরিবারের সঙ্গেই ছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাহলে কবে দেশে ফিরছেন সাকিব? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বটে। তবে ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে,
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (২ সেপ্টেম্বর) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে পতাকা অর্ধনমিত রয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ভবনের (১ নম্বর ভবন) উপর অর্ধনমিত জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। প্রণব মুখার্জির জন্য
প্রায় দেড় মাস শান্তিপূর্ণ অবস্থার পর আবারও লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনের সেনারা। একটি সূত্রের দাবি, পরিস্থিতি এমন যে পরস্পরকে নিশানা করে বসে রয়েছে দু’দেশের ট্যাঙ্কবাহিনী।আনন্দবাজার জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) নজিরবিহীন ভাবেই ভারতের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে অনুপ্রবেশের অভিযোগে সরব হয়েছে চীন।এ যাবৎ আন্তর্জাতিক মহলে চীনের আগ্রাসনের কথাই বলে এসেছে ভারত, এ বার উল্টো ভারতের বিরুদ্ধেই অভিযোগ
স্যামসাং, হুয়াওয়ে এবং মটোরোলার পর এবার ফোল্ডিং ফোন আনছে অপো। বছর খানেক আগে অপো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে প্রোটোটাইপ ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য সামনে এনেছিল। এরপর, অনেকটা সময় কেটে গেছে কিন্তু প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বিষয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। তবে সম্প্রতি লেটস গো ডিজিটালের একটি প্রতিবেদনে এই ধরনের একটি নতুন স্মার্টফোনের পেটেন্ট প্রকাশিত হয়েছে। এই পেটেন্টটির সাথে,
কৃষ্ণাঙ্গ কয়েকজনকে পুলিশের গুলি করার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে উঠেছে। এমন ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। এমন অবস্থার মধ্যে ফের পুলিশের গুলিতে নিহত হয়েছেন ২৯ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক। পুলিশের গুলিতে ঘটনাস্থলের মৃত্যু হয়েছে ডিজন কিজি নামের ওই যুবকের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সোমবার বিকেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন কিজি। তখনই তাকে আটকায় লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের
বার্সেলোনায় গত মৌসুমটা মোটেও সুখকর ছিল না লিওনেল মেসির জন্য। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে অভ্যন্তরীণ কোন্দলে অনেকদিন ধরেই জল্পনা চলছিল বার্সেলোনায় আর মন টিকছে আর্জেন্টাইন জাদুকরের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর দলের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। তবুও বার্সা সমর্থকরা আশায় বুক বেঁধেছিল, সব কিছু ভুলে স্পেনেই থেকে যাবেন প্রাণপ্রিয় লিও। কিন্তু তার আর হলো না, সব জল্পনার
৩১ জুলাই রাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে যখন চারটি গুলি করা হয় তখন তিনি রাস্তায় শুয়ে কাতরাচ্ছিলেন। এর কিছু সময় পরেই ঘটনাস্থলে আসেন টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার। সিনহার কাছে গিয়ে প্রথমে বুকের বাম পাশে পা দিয়ে আঘাত করেন। এ সময় গুলিবিদ্ধ সিনহা ওসি প্রদীপের কাছে পানি চান এবং বিড়বিড় করে কিছু একটা বলেন। কিন্তু ওসি প্রদীপ
প্রাণঘাতী ভাইরাস করোনার প্রকোপ থামছেই না। সারা বিশ্বে এখনো তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য ভাইরাসটি। ইতোমধ্যে অচেনা ভাইরাসটি কেড়ে নিয়েছে আট লাখ ৬০ হাজারের বেশি প্রাণ। আক্রান্ত দুই কোটি ৫৮ লাখ।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ৮৯৯ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও ২ লাখ ৬০ হাজার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে
ওহির মাধ্যমে আল্লাহ তাআলা হজরত মারইয়ামের অভিভাবকত্বের দায়িত্ব নেয়ার বিষয়টি কুরআনুল কারিমে তুলে ধরেছেন। আর এতে প্রকাশিত হয়েছিল বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের সত্যতা। কারণ এ ঘটনা ছিল অনেক আগের। সে বিষয়টি তুলে ধরে আল্লাহ তাআলা বলেন- ذَلِكَ مِنْ أَنبَاء الْغَيْبِ نُوحِيهِ إِلَيكَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُون أَقْلاَمَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ এ হলো অদৃশ্যের সংবাদ,