দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮ জনে।রোববার (২৬ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
পবিত্র ঈদ-উল-আযহা এবং শুভ জন্মাষ্টমী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে ১৯ দিনের লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি আগামী ২৬ জুলাই, ২০২০ তারিখ রবিবার হতে ১৩ আগষ্ট, ২০২০ বৃহস্পতিবার পর্যন্ত থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। গত রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান ও ডেপুটি রেজিস্টার মোহাম্মদ
বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩শ ২০ পিচ ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত ৪ টার দিকে নগরীর কাশিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর কমলেস চন্দ্র হালদার ও ইন্সপেক্টর হরিদাস নাগের নেতৃত্বে রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর বাজার এলাকায় অভিযানে যান
ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা নাছিরনগর আঞ্চলিক সড়ক ঘেষে বড্ডাপাড়া সরাইল পশুর হাট বাজার।বাজারটি সরাইল এলাকার মানুষের ব্যাপক চাহিদা মেটায় এ বাজারটি।বিশেষ করে সরাইলের নয়টি ইউনিয়নের উপজেলার মধ্যে জমজমাট পশুর হাট এটি।কোরবানীর বাকি আছে আর মাত্র ৬ দিন।তাই আগের তুলনায় পর্যাপ্ত সংখ্যক ক্রেতা বৃদ্ধি পেয়েছে।কিন্তু ক্রেতা বৃদ্ধি পেলেও অতি মুনাফার আশায় গরুর দাম ধরে রাখছেন বিক্রেতারা। হাটটিতে গরু নিয়ে আসা বিক্রেতারা বলছেন, কৃষকেরা বোরো
রাফার ময়দানে প্রতি বছরের ৯ জ্বিলহজ সাধারণত আরবি ভাষায় পবিত্র হজের খুতবা দেয়া হয়। গত বছর ৫টি ভাষায় এই খুতবা অনুবাদ করা প্রচারিত হয়েছিলো । সৌদি গণমাধ্যম সৌদি গেজেট ও গালফ নিউজ জানায়, এবছর আরও ৫টি ভাষায় প্রচারিত হবে। প্রচারিত মোট ১০ টি ভাষার মধ্যে এবার স্থান পেয়েছে বাংলা। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর চেয়ারম্যান অব জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের এমডি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে ৩ মামলায় ২১ দিনে রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার (২৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে দুজনের এ রিমান্ড মঞ্জুর করেন বিচারক।এর আগে, টানা ১০ দিনের রিমান্ড শেষে সকালে মাসুদকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন পুলিশ। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ মার্কেটিং ডে পালন করেছে মার্কেটিং বিভাগ। লড়াই করার সাহস' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় এক ওয়েবিনারে মার্কেটিং ডে উদযাপন করে বিভাগটি।মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ৩য় বাংলাদেশ মার্কেটিং ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার এর আহবায়ক ড. মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় এবং মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি
প্রবল শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘হ্যানা’। স্থানীয় সময় শনিবার বিকেলের পর থেকেই ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার বেগে দক্ষিণ টেক্সাসে তাণ্ডব চালাতে শুরু করে চলতি বছরের প্রথম হ্যারিকেন।ঝড়ো বাতাসে বহু গাছপালা এবং বাড়ি-ঘর উপড়ে গেছে।বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাতও। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই হারিকেনটি
একদিকে নেমে আসা বন্যার পানি আর অন্যদিকে টানা বৃষ্টি। এতে কুলকিনারাহীন হয়ে পড়েছে নদীপথ। বেড়েছে নদীর স্রোতও। তাই আসন্ন ঈদে ঢাকা-বরিশাল নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার শঙ্কা করছেন মাস্টার ও চালকরা। বিআইডব্লিউটিএ বলছে, ঈদের আগেই পুরো নৌপথে বয়া-বাতি নিশ্চিত করা হবে। নৌ প্রতিমন্ত্রী বলছেন, সামাজিক দূরত্ব ও যাত্রা ঝুঁকিমুক্ত করতে কোন ছাড় দেয়া হবে না।কূল কিনারাবিহীন নদীপথ। যেদিকেই চোখ যায় পানি
রিজেন্ট হাসপাতাল চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা চার প্রতারণা মামলায় ৭ দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গেলো ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই দিন শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে গেলো ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থানার
কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক-লেগুনা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার (২৬ জুলাই) পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।কুমিল্লার বুড়িচংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
লবণ দেয়া ছাড়া এবার কোরবানির পশুর কোনো চামড়া ঢাকায় নিয়ে আসা যাবে না বলে হুঁশিয়ার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।রোববার (২৬ জুলাই) সকালে এক ভার্চুয়াল মাধ্যমে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া চামড়া পাচার ঠেকাতেও সরকারের কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতবছরের চেয়ে দাম কিছুটা কমানো হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়,
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র পাঁচ দিন। পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ পড়েনি এখনো।যাত্রীবাহী পরিবহনের চাপ না থাকলেও ছোট গাড়ির (প্রাইভেটকার) কিছুটা চাপ রয়েছে ঘাট এলাকায়। এ কারণে ছোট গাড়ির সঙ্গে পার করা হচ্ছে পণ্যবোঝাই ট্রাক। এদিকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরি সংকটে পাটুরিয়া ঘাট এলাকায় আটকে আছে সাড়ে ৩ শতাধিক পণ্যবোঝাই
১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের কাছে শনিবার রাত ১১টা ২০ মিনিটে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ায় লাইনটিতে রেল চলাচল বন্ধ রাখা হয়। পরে রোববার সকাল পৌনে ৯টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। জানা যায়, শনিবার রাত পৌনে ৯টার দিকে
কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ বাড়ছে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে।কিন্তু পদ্মার প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।গত কয়েকদিন ধরে উত্তাল পদ্মা।এতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে কয়েক দফা বন্ধের পর সীমিত আকারে চালু হয়েছে ফেরি চলাচল।এ কারণে উভয়পাড়ে বাড়ছে যানবাহনের চাপ। এর মধ্যে ঘরমেুখো যাত্রীর সংখ্যাই বেশি।একই চিত্র পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও।পদ্মার প্রবল স্রোতে বেশি সময় লাগছে ফেরি পারাপারে। তবে বাসসহ অন্যান্য যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দেয়ায়
টানা ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে। আজ রবিবার (২৬ জুলাই) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাঁকে।আদালতে সাহেদের চার মামলায় আরও ৪০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে প্রতারণা মামলায় গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড আজ রবিবার (২৬ জুলাই)
করোনা পরীক্ষা টেস্টে জালিয়াতির মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে টানা ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় শাহেদকে। এর আগে, গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। ওই রিমান্ড রোববার (২৬ জুলাই) শেষ হয়েছে। উল্লেখ্য, করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা
আগামীকাল সোমবার ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে বিকাল ৪টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন, কাতারের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সালেহ বিন গানেম আল আলী, আজারবাইজানের যুব ও ক্রীড়ামন্ত্রী আজাদ রহিমভ, আইসিওয়াইএফের প্রেসিডেন্ট তাহা আইয়ানসহ বিশ্ব নেতারা। ওআইসি ইয়ুথ ক্যাপিটাল আয়োজন উপলক্ষে শনিবার
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।শনিবার রাত সোয়া ১১ টার দিকে সেতু পূর্ব রেল স্টেশনের ২০০ গজ পশ্চিমে সেতু উপরে ওঠার সময় এই ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পূর্ব সেতু রেল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন সূত্রে
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু মানুষের সংখ্যা বাড়ছে। প্রতিনিয়ত হাজারো মানুষ আক্রান্ত হচ্ছেন প্রাণসংহারি এই ভাইরাসে। এছাড়া মৃত্যুর সারিও লম্বা হচ্ছে প্রতিনিয়ত। চীনের উহান থেকে শুরু হওয়া ভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ছয় লাখের কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ৬২ লাখ ছাড়িয়েছে। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা
সব রোগের বড় রোগ মনের দুশ্চিন্তা। কারো মনে দুশ্চিন্তা থাকলে সহজে তা থেকে সেরে ওঠা সম্ভব নয়। রোগ-ব্যাধি কিংবা যে কোনো অসুস্থতা থেকে সুস্থ হতে হলে অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। দুশ্চিন্তামুক্ত হওয়ার অন্যতম আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা।হজরত নুহ আলাইহিস সালাম তাঁর জাতিকে উদ্দেশ্য করে বললেন, 'তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা কর, তিনি অত্যন্ত ক্ষমাশীল।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম রাজধানীর একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন। শনিবার সন্ধ্যায় তার স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন। দশদিন আগে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজেটিভ এলেও পরবর্তীতে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা পরে।টানা তিনবারের সংসদ সদস্য ইসরাফিল আলমের জন্ম রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা
কক্সবাজারের উখিয়ায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা তৈরির অংশ হিসেবে উখিয়ার পশু বাজার ও কোর্টবাজার এলাকায় শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী।এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এ ৫ টি মামলায় ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী জানান,
বরিশাল নগরীর একটি ভবনের ৫টি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৫ জুলাই) দুপুরে বরিশাল নগরীর বাংলা বাজার সংলগ্ন পপুলার ডায়াগনস্টিক এর পাশের গলিতে সারা মহল ভবনে চুরির এ ঘটনা ঘটে। ওই ভবনে বসবাসকারী বিএমপির তিনজন সার্জেন্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুইজন সহকারী অধ্যাপকের বাসায় দিনের বেলায় দুধর্ষ চুরির এ ঘটনা ঘটে।জানা গেছে, সারা মহল ভবনের চার তলায় বরিশাল মেট্রোপলিটনের সার্জেন্ট