শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া মূল্যায়ন সম্ভব নয়। একই সঙ্গে, কারিগরি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য জোর প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের এটি চূড়ান্ত একটি পরীক্ষা। তাই তাদের (শিক্ষার্থী) যদি সঠিকভাবে মূল্যায়ন না হয়, (তাহলে) পরবর্তীতে চাকরি বা কর্মসংস্থানে তাদের সমস্যা হতে পারে। আর কারিগরি শিক্ষার্থীদের বিশেষ মূল্যায়নের
গত ১২ বছরে প্রায় ৪৫০ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত হয়েছে। আরও প্রায় ৪৫০ কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সড়কের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ওপর খাতওয়ারি আলোচনা সভায় তিনি একথা জানান। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া আতœহত্যার প্ররোচণাকারি প্রেমিক খোশ মামুন সুমন (২৫) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস সকালে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়েনের ধরাইল ইসলামপুর মাঝিপাড়া নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। খোস মামুন সুমন বাঙ্গালা ইউনিয়নের ধরাইল ইসলামপুর মাঝিপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে। উল্লাপাড়া মডেল থানার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি দেশের গণতন্ত্র ও সামগ্রীক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী সেই দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী।দুর্ভাগ্য আজকে সারাবিশ্বে গণমাধ্যম কর্মীদের ওপরে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে সেই চাপ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে
হযরত মুহম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস “ঈদে মিলাদুন্নবী” (সাঃ) উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিশ্বনবীর জন্মদিনে এক বাণীতে বিশ্ববাসীর প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি।শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালিত হবে। ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান
সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে ইউপি সদস্য হিসেবে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পারভেজ নজরুল রয়েছেন ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে।জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। একই সাথে একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসেবে আস্থা অর্জন করেছেন এলাকাবাসীর। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক দফা বাড়িয়ে ১৪ পর্যন্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী দীপু মনি ভার্চুয়ালে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ১৪ নভেম্বর পর্যন্ত করা হলো। করোনার প্রভাবে প্রায় চার কোটি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে
কক্সবাজারের উখিয়ার কোটবাজারে অভিযান চালিয়ে ৯ হাজার ৯শ ৮০পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব-১৫)।বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত যুবক উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুপপতী এলাকার শামসুল আলমের ছেলে মোঃ আকতার মিয়া (২৫)।কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার কথা বলে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান অর্থপেডিক্স হাসপাতালে নিয়ে আসতো একটি চক্র। অথচ হাসপাতালটি এতটাই অপরিষ্কার যে ফ্লোরে রক্ত মাখা কাপড় ছড়িয়ে-ছিটিয়ে আছে।এমনকি রোগীর অস্ত্রোপাচার করতেন হাসপাতালটির ওয়ার্ডবয় জাহাঙ্গীর হোসেন।এসব অভিযোগে জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও হাসপাতালটির পরিচালক বাবুর হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।বুধবার
ভোলার তজুমদ্দিনে চাঁদপুর ইউনিয়নে আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সাত বছর বয়সি শিশু শিক্ষার্থীকে পাশ্ববর্তী দোকানদার কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনাটি ধামাচাপা দিতে বিচারের আশ্বাসে দুইদিন থানায় আসতে দেয়নি স্থানীয় একটি প্রভাবশালী মহল।মামলা সুত্রে জানা যায়, ২৫ অক্টোবর রবিবার সকালে আড়ালিয়া গ্রামের মহিমা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার
গত বছরের ২৮ অক্টোবর পেরিয়ে, ২৯ অক্টোবরের প্রথম প্রহর; তখন হয়তো ঘুমিয়ে পড়েছে দেশের বেশিরভাগ মানুষ, বাকিরাও প্রস্তুতি নিচ্ছিলেন ঘুমিয়ে যাওয়ার। তখনই জেগে থাকা মানুষদের হতবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো একটি খবর, যার সারমর্ম ছিল, ফিক্সিংজনিত ইস্যুতে নিষিদ্ধ হতে চলেছেন সাকিব আল হাসান।সারারাত, পরদিন সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত চলল এই খবর নিয়ে নানান কানাঘুষা। বিকেল হতেই মিরপুর
ম্যাচের ফলাফল বলছে, বার্সেলোনা ২ : ০ জুভেন্টাস। অথচ বার্সার জালে তিনবার বল জড়িয়েও জিততে পারেনি জুভেন্টাস! কেননা তিনটি গোলই অফসাইডের কারণে বাতিল হয়। এরমধ্যে দুবার লাইন্সম্যান ফ্ল্যাগ তুলেই জানিয়ে দেন অফসাইডের কথা। তৃতীয় গোলটি বাতিল হয় ভিআরএ-এর মাধ্যমে।এই তিনবারই বল জালে জড়ান জুভেন্টাস স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। ফলে তুরিনে নিজেদের মাঠেই বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে
ভারতের একটি সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হচ্ছে। ফলে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। বাংলাদেশের যেসব গ্রাহক ভারতের সেই সাবমেরিন ক্যাবলের আওতায় ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র তারাই এ সমস্যায় পড়বেন।ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায়
করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে পুরো নভেম্বর মাস জুড়ে এই লকডাউন অবস্থা কার্যকর থাকবে।বুধবার (২৮ অক্টোবর) রাতে ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ এ ঘোষণা দেন। শুক্রবার থেকে শুরু হওয়া লকডাউন সম্পর্কে তিনি বলেছেন, মানুষ এসময়ে কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, তাছাড়া নয়।তিনি জানিয়েছেন, রেস্তোঁরা এবং বারের মতো
করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আগামী রোববার (১ নভেম্বর) থেকে আবারও চালু হচ্ছে পবিত্র ওমরাহ হজ। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা শর্তসাপেক্ষে ও সীমিত পরিসরে সৌদি আরবে ওমরাহ হজ পালনের সুযোগ পাচ্ছেন। তবে দীর্ঘদিন পর ওমরাহ হজ কার্যক্রম চালু হতে চললেও এতে খুশি নন হজ এজেন্সির মালিকরা। কেননা, নানান শর্ত পালন করতে গিয়ে এ হজের
আজ স্বাধীনতা পুরস্কার ২০২০ প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কারে ভূষিতদের হাতে পদক তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে।ভার্চুয়াল অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও রেডিও চ্যানেল সরাসরি সম্প্রচার করবে। এ বছর পুরস্কারের জন্য
বিশ্বজুড়ে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। মাঝে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও একদিনে এই সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন ৫ লাখের বেশি মানুষ।করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ৭৯ হাজার ৫৭
শারীরিক সুস্থতা, আত্মিক পবিত্রতা ও গোনাহমুক্ত জীবন মানুষের একমাত্র চাওয়া এবং পাওয়া। এমন কোনো আমল ও কাজ কি আছে, যা দিয়ে মানুষ শারীরিকভাবে সুস্থতা লাভ করবে আবার নিষ্পাপ জীবন ও আত্মিকভাবে পবিত্রতা লাভ করবে? হ্যাঁ’ এমন অনেক আমল রয়েছে, যে আমল মানুষকে শারীরিক সুস্থত ও নিরাপত্তার পাশাপাশি আত্মিক পবিত্রতাসহ নিষ্পাপ মানুষে পরিণত করে দেবে। তার মধ্যে অন্যতম একটি আমল হলো- ‘পরিপূর্ণভাবে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আমন আবাদে বাম্পার ফলন না হলে ও তবে ভালো হওয়ার আশা করছেন কৃষি বিভাগ। সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলা নয়টি ইউনিয়নের মধ্যে নয়টিতে হাইব্রীড ,উফশী স্থানীয় ৩০২০সহ উপজেলায় সর্ব মোট ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এরমধ্যে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে।
ধামরাইয়ে ফসলি জমিতে ইটভাটা পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জমি ফেরত চাইলে জমির মালিকদেরকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে মেসার্স লামিয়া ব্রিকসের মালিক আব্দুল লতিফ (৫০) এর বিরুদ্ধে। বুধববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে ধামরাই থানায় ভুক্তভোগী জমির মালিকদের হইয়ে একটি অভিযোগ দায়ের করেন সাইফুল ইসলাম। অভিযুক্ত আব্দুল লতিফ ধামরাইয়ের গোয়ালদি গ্রামের আব্দুস সবুরের ছেলে। সে মেসার্স লামিয়া ব্রিকসের মালিক। অভিযোগ
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় চরঈশ্বর ইউনিয়নে প্রতিপক্ষের অতর্কিত হামলায় রাশেদ মেম্বারের ছোট ভাই রাজু (২৭) গুরুতর আহত হয়েছে। জানা যায়, আজ (বুধবার) বিকাল ৫ টার সময় খাসের হাট বেরা রোডে নিজ দোকানে থাকা অবস্থায় চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ভাতিজা সোহেলের নেতৃত্বে ২০/২৫ জন আকস্মিকভাবে রাশেদ মেম্বারের ছোট ভাই রাজু কে আক্রমণ করে রড় দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর আহত
২০ জন পরিচ্ছন্নকর্মী যে কাজ করতে পারবে, তার চেয়েও বেশি পরিচ্ছন্নতা কাজ করার সক্ষমতা একটি স্যুইপিং ট্রাকের। ইতালি থেকে আনা এ গাড়ি দিয়ে অন্তত ১২ কিলোমিটার সড়ক পরিষ্কার করতে পারবে।ট্রাকের যন্ত্রটি মুহূর্তের মধ্যে রাস্তার ধুলোবালি-বর্জ্য পাইপ দিয়ে তুলে নেবে। এর সঙ্গে আলাদা পানির ট্যাংকও যুক্ত আছে। প্রয়োজনে পানি ছিটিয়ে রাস্তা পরিষ্কার করা যাবে। আবর্জনা সংগ্রহের পর সুবিধাজনক স্থানে তা আনলোড করবে।
একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-৫ আসনের নব-নির্বাচিত এমপি কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁ-৬ আসন থেকে নব-নির্বাচিত এমপি মো. আনোয়ার হোসেন (হেলাল)।সংসদ ভবনের শপথ কক্ষে বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে তাদের শপথ বাক্য পাঠ করান।সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপ নির্বাচনে
‘নাস্তিকরা (সৃষ্টিকর্তায় অবিশ্বাসী) ক্রমেই উগ্রবাদী হয়ে উঠছে’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।তিনি বলেন, ‘উগ্রবাদী মোল্লারা যে আচরণ করেন, নাস্তিকরাও এখন তাই করছেন। তারাও সমাজে হিংসা, বিদ্বেষ, অশান্তি ছড়াচ্ছে। বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করছে। তারাও উগ্রবাদী হয়ে উঠছে। নাস্তিকরা আল্লাহ-রাসুলকে নিয়ে যেভাবে বিষোদগার করছে, তা সুস্থ মস্তিষ্কের কর্ম নয়। অথচ নাস্তিকরা আগে ঠিক