ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনা এখনো নিয়ন্ত্রণে আছে, তবে আমরা চাই না দেশে কেউ করোনার নতুন ধরনে আক্রান্ত হোক, এজন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হবে।’ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে
বেয়াদবি’ করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে বেদম পিটিয়েছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল শাখার সাধারণ সম্পাদক জেসমিন শান্তা।সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী তন্বী বলেন, ‘ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে মহিলাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুল্যার বাহাদুরপুর গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে বাহাদুরপুর গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তুলতে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে এবং মহিলা ও পিছিয়ে পড়া
লালপুরে দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপ একই জায়গায় সভা আহ্বান করায় উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাড়ে সাতটার সময় সংঘাত এড়াতে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি মাইকিংয়ের মাধ্যমে ওই ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি
নাটোরের লালপুরে বিয়ের ২২ দিন পরে ঘরের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আইরিন বেগম ( ২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সেই উপজেলার জোতদৈবকি এলাকার রুবেল স্ত্রী। বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,‘ গত ১ তারিখে জোতদৈবকি এলাকার রুবেলের সঙ্গে বিয়ে হয় পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলার আইরিনের। গত রাতে স্বামী-স্ত্রী দুইজনেই এক রুমে ঘুমিয়ে ছিলো। সকালে স্বামী রুবেল ঘুম থেকে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দপ্তর সহ দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। গত ৫ ডিসেম্বর তারিখে দায়ের করা ওই ব্যক্তির লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার ২০১৭ সালের ১৭ জানুয়ারী তারিখে ভূরুঙ্গামারী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি রহস্যজনক কারণে নিয়মিত কর্মস্থলে আসেন না। প্রত্যেক মাসের
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার (সরাইল- নাচির নগর লাখাই) আঞ্চলিক সড়ক বড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক সরাইল উপজেলার সদরে বড্ডাপাড়া শশ্মানের সামনে রাস্তার পশ্চিম পাশ হতে মঙ্গলবার( ২২ ডিসেম্বর ) রাত সাড়ে তিনটার দিকে তাদের গ্রেফতার করে পুলিশ, এসময় ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন,১।মোস্তফা মিয়া(৪০), পিতা-
কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় উখিয়া প্রেসক্লাবকে ২ শত পিস কাপড়ের মাস্ক উপহার দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসনের কক্ষে এই মাস্ক উপহার দেওয়া হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা নিজ হাতে উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল ও সহ সাধারণ সম্পাদক আমানুল হক বাবুলকে কাপড়ের মাস্ক তুলে দেন। উখিয়া প্রেসক্লাবে যারা নির্বাচিত হয়েছে তাদের
আপনি যদি কোন অপরিচিত জায়গায় যান আর আপনার গন্তব্য যদি হয় কোন বাসা কিংবা অফিস তখন আপনি সাহায্য নিয়ে থাকেন গুগল ম্যাপের। আপনার সার্চ করা লোকেশনটির অ্যাড্রেস কেউ না কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, যার ফলে খুব সহজেই আপনি এড্রেসটি খুঁজে পাচ্ছেন। এমন কি হতে পারে না যে আপনি গুগল ম্যাপে অ্যাড্রেস যোগ করবেন, আর অন্য কেই সেটি দ্বারা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সাথে যানবাহন চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানিয়েছেন । মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়স্থ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনকালে এ অনুরোধ জানান তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অনলাইনে যুক্ত ছিলেন। ওবায়দুল
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেন যে , সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বরাদ্দ বাসায় না থাকলে, বাসাভাড়া বাবদ তাদের যে ভাতা দেয়া হয় তা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সচিব বলেন, ‘সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউজ রেন্ট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন ও দুজন বাড়িতে মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
আসন্ন নাটোরের গোপালপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি। রবিবার (২০ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা হাসিব বিন শাহাবের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এসময় লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী,বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধক্ষ বাবুল আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা'র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ অালমগীর হোসেনের নিদের্শনায় ও ঘুমধুম তদন্ত কেন্দ্র ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে ৩ হাজার ৫শ পিস ইয়াবা ও ৫০ লাখ টাকা মুল্যের ৬টি স্বর্ণের বার (৮৫ ভরি) সহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ। অাটককৃতরা হলেন উখিয়া থানা'র হলুদিয়া এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদ অালমের ছেলে রফিক উদ্দিন(২৪) ও চট্রগ্রামের রাঙ্গুনিয়া
উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নুুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।রোববার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম (প্রথম আদালত) আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান
বরিশালের হিজলা উপজেলার গণমাধ্যমকর্মিদের ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুর, গণমাধ্যমকর্মির বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং উক্ত ঘটনায় সংশ্লিষ্ট দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হিজলার সকল পর্যায়ের গণমাধ্যমকর্মিগণ। হিজলা প্রেসক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে, হিজলা উপজেলা চত্বরে রবিবার ২০ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায়, হিজলা প্রেসক্লাব, হিজলা রিপোর্টার্স ইউনিটি এবং সকল পর্যায়ের গণমাধ্যমকর্মিদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে
করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও প্রাবন্ধিক মনজুরে মওলা।রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল (৮০) বছর।ভাষা শহীদ গ্রন্থমালার’ ১০১টি বই বাংলা একাডেমিতে তার অসামান্য কীর্তি। বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ জানিয়েছে, করোনা সংক্রমণ ধরা পড়ায় ৫ ডিসেম্বর মনজুরে মওলাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরও যুগোপযোগী করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, ক্ষমতায় আসার পর থেকেই প্রযুক্তিভিত্তিক বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।রবিবার দুপুরে যশোরে বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী এসময় বিমানবাহিনীর নবীন সদস্যদেরকে দায়িত্ববোধ, দেশপ্রেম ও আত্মবিশ্বাসের সঙ্গে দেশ
শাক দিয়ে যেমনি মাছ ঢাকা যায় না, তেমনি বিএনপিও তাদের অপরাজনীতি এখন আর ঢেকে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।রবিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিং কালে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।তিনি বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও আপাদমস্তক অগণতান্ত্রিক। যাদের দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নেই তারা রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে পারবে বলে জনগণ
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮০ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৭১৩ জনের। আজ রোববার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ
রাজধানীর আদাবরে চাঞ্চল্যকর শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি (৫) হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ মা আয়েশা হুমায়রা এশার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি এশার কথিত প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু।রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১০ সালের ২৩ জুন পরকীয়া প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে মায়ের অনৈতিক কোনো
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারকে ধরতে তার গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) কাছে পাঠানো হয়েছে।রবিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। তিনি জানান, ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদারের ৭০-৮০ জন গার্লফ্রেন্ডের সন্ধান
২০২০-২০২১ শিক্ষাবর্ষ, এ বছর মোট ১৯টি পাবলিক ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট ১০০ নম্বরের এমসিকিউ(MCQ) প্রশ্নপত্রে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। গত শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তে এসেছে, (১) এ বছর থাকছে না বিভাগ পরিবর্তন ইউনিট। (২) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আবেদনের
দিনাজপুরের হিলিতে ১৩শ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। রবিবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকায় মাদকবিরোধী অফিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে ইমন হোসেন (২৫) ও নওদাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (২৪)। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ