খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় ‘পাকদী ফুটবল একাডেমী’র শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৪নভেম্বর) বিকেলে পৌরসভার পাকদী জুলিও কুড়ি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শান্তির প্রতিক দুটি কবুতর উড়িয়ে ফুটবল একাডেমির উদ্বোধন করেন মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ আসলাম খান, প্রথান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহীন
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফারুক হোসেন (৪২) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৪ ডিসেম্বর) ভোরাতে উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।গ্রেফতার কলেজ শিক্ষক ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার দুহুলী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মানব সম্পদ বিভাগের প্রভাষক। আদিতমারী থানার উপ
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ১৯৪৬ সালের ১ অক্টোবর গাজীপুর সদর উপজেলার দাখিণ খান গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ডা. আনোয়ার আলী ও মাতার নাম মরহুমা রাবেয়া খাতুন।বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আ.ক.ম মোজাম্মেল হক। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। এক মেয়াদে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং দুই মেয়াদে সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাগভান্ডার আদর্শ পাঠাগারের ত্রিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পাঠাগার কার্যালয়ে সকল সদস্যের সম্মতি ও উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। আলহাজ্ব সৈয়দ আলীকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া আলহাজ্ব আব্দুল গফুরকে প্রধান পৃষ্ঠপোষক করে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।পরে নব নির্বাচিত সভাপতি ও
ইয়েমেনের কৌশলগত বন্দর হোদেইদাহ’র একটি ভবনে গোলাবর্ষণে অন্তত আটজন নিহত হয়েছে। এই হামলার জন্য হুথি বিদ্রোহীদের ওপর দায় চাপিয়েছে ইয়েমেনের সরকার। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা এ খবর প্রকাশ করেছে।ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরইয়ানি সাবিত ব্রাদার্স শিল্প ভবনে এই ‘কুৎসিত সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়ে তিনি বলেন, আটজন কর্মী নিহত ও ১৩ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দরা পরলো এখন প্রাইভেটকারে চোরাই গরুসহ মোঃ ফারুক মিয়া (৪০) নামক এক চোরকে আটক করে সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গরুসহ আটক চোর ফারুক হবিগঞ্জ জেলার লাখাইয়ের ইসমাইল মিয়ার ছেলে। এদিকে পুলিশ ও স্হানীয়রা জানায়,ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিদুল ইসলাম শাহিন (৪২) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে।শুক্রবার (০৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গিমারী পকেট এলাকায় টিউবওয়েলের বডিং শেষে মটোর ফিটিং এর সময় এ দূর্ঘটনা ঘটে। শাহিন উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুল কাদেরের পুত্র। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে সিঙ্গিমারী পকেট এলাকায় টিউবওয়েলের বডিং করতে যান শাহিন। বডিং শেষে টিউবওয়েলে মটোর ফিটিং করে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে
বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্ব পাড়ার মজিববাগ এলাকার মজিববাগ বাইতুর রহমান জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।শামীম ওসমান বলেন, বাংলাদেশের ভেতরে-বাহিরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ইসলামকে নিয়ে ষড়যন্ত্র
ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড় এলাকা থেকে দু'কেজি গাঁজাসহ মোঃ নুর আলম(২৪), মোঃ জুয়েল মিয়ি (৩২)নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিশ্বরোড় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।শুক্রবার (৪ ডিসেম্বর ) দুপুর দেড়টার দিকে বিশ্বরোড় চত্বর এলাকায় গোপন সংবাদে ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় কর্তব্যরত পুলিশের নেতৃত্বে খাঁটিহাতা হাইওয়ে থানার বিশ্বরোড় চত্বর
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী ও মানসিক প্রতিবন্ধীসহ পৃথক দুটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ও দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের কালীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল আরোহী রহিদুল ইসলাম এমরান (২৫) উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের ছেলে। তবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনটি সকালে
উজিরপুর উপজেলার সাতলাতে ৪৬ কোটি টাকার একটি প্রকল্প রয়েছে। যা দেখতে এসে সাতলায় নদীর তীর ও বাঁধ ভাঙ্গনের কথা জানতে পেরেছি। যার একাংশের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, বাকী কাজ ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তবে বাকী অংশের কাজের জন্য প্রকৌশলীরা এসে দেখবেন কিভাবে এটিকে রক্ষা করা যায়। বাধটা মেরামত করা হবে যাতে এলাকাবাসী নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়। শুক্রবার
মানিকগঞ্জের দৌলতপুরের সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে পুরুষ চারজন, নারী দুইজন ও একজন শিশু রয়েছে। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ-দৌলতপুর সড়কের মুলকান্দি এলাকার এই দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই সিএনজির যাত্রী। নিহত সিএনজির চালকছাড়া সবাই একই পরিবারের বলে জানিয়েছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বরিশালের বিপক্ষে বড় জয় পেয়েছে জেমকন খুলনা। এ জয়ে পয়েন্ট টেবিলেরও দুই নম্বরে উঠে গেছেন মাহমুুদুল্লাহ-সাকিবের খুলনা। ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৫ রানে গুটিয়ে যায় বরিশাল। খুলনা ম্যাচ জিতেছে ৪৮ রানের বড় ব্যবধানে। বিস্তারিত আসছে...
আজ শক্রবার, বাংলা ১৯ অগ্রাহায়ণ, ১৪২৭ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুল বাড্ডায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের উদ্যোগে এক শীত কালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার এবং সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক শওকত আলী। আরো উপস্থিত ছিলেন জনাব মামুন প্রমুখ।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনার লক্ষণ অনুভূত হলে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি নমুনা পরীক্ষা করান। আজ শুক্রবার তিনি তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। নাহিদ বলেন, ‘আমি মোটামুটি সুস্থ, বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি।
গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ মৃণাল কান্তি দাসকে "শাটল ট্রেন" সিনেমার 'তুমি চাইয়া দেখো..' গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে ঘোষণা করা হয়।দেশের প্রথম গণ-অর্থায়নে নির্মিত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’র ‘তুমি চাইয়া দেখো...’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছেন গানটির লেখা ও সুরকার মৃণাল কান্তি
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২০ ও নারী ৪ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে।শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপে অন্তত ১৫ আহত হয়েছে। জানাগেছে দুগ্রপের নেতৃত্বদেন জামাই ও শশুড়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার মসজিদের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের বিবাদ চলে আসছিল। মসজিদ ফান্ডের টাকা পয়সার সঠিক ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কমিটির সদস্যদের মাঝে প্রভাব বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মকবুল হোসেন ও সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের কর্মী সমর্থকেরা শুক্রবার সকালের দিকে
আওয়ামী লীগ কখনও গায়ে পড়ে ঝগড়া করে না,তবে কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার সকালে ধান মন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।দেশে বিভিন্নমূখী ষড়যন্ত্র চলছে উল্লেখ
উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ ভ্যাকসিনকে 'বিশ্ব জনপণ্য' হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।কোভিড-১৯ বিষয়ে শুক্রবার (০৪ ডিসেম্বর) শুরু হওয়া জাতিসংঘের ৩১তম বিশেষ অধিবেশনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর বর্তমান চেয়ার আজারবাইজান এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এ বিশেষ অধিবেশনের আয়োজন করেন। আগে রেকর্ড করা এ ভাষণে
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ দেশে কোনদিনও মৌলবাদী নীতির ঠাঁই হবে না। এদেশে ধর্মান্ধদের কোনদিনও জায়গা হবে না। শুক্রবার সকালে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, শেখ মনির শূন্যতা পূরণ হবার নয়।এদিন প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির
করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১ ডিসেম্বর) ও বুধবার (২ ডিসেম্বর) নিউইয়র্কে দুই বাংলাদেশি মারা গেছেন। আরেকজন ভাগ্নির বিয়ে উপলক্ষে ঢাকায় গিয়ে করোনার ভিকটিম হয়েছেন। এর ফলে করোনার দ্বিতীয় ধাক্কায় আবারো নিউইয়র্কে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে নিউ ইয়র্কে করোনায় মারা গেছেন ২৪ হাজারের অধিক। এরমধ্যে কমপক্ষে ২৬০ প্রবাসী রয়েছেন।বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রুপ’র নিউইয়র্কস্থ উপদেষ্টা
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৪০তম স্প্যান ‘২-ই’। শুক্রবার ১০টা ৫৮ মিনিটে স্প্যানটি বসানো হয়। আর এর মাধ্যমেই দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬ কিলোমিটার।পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ছয় কিলোমিটার। আর বাকি থাকলো ১৫০ মিটার
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ (৬৫) নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেছেন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জোহর নামাজের আজান দেওয়ার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন