প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১৬৪ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে এই অনুদান গ্রহণ করে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।বিএবি ছাড়া আরও সাতটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক কোটি ৬০ লাখ অনুদান দেয়া হয়। বিএবিতে অন্তর্ভুক্ত ৩৪টি ব্যাংক ১৬৪ কোটি টাকা অনুদান দেয়। সিটি
আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হঠানোর যে ঘোষণা বিএনপি মহাসচিব দিয়েছেন এর কড়া সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ‘বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন-গর্জনই শুধু শোনা যায়, কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না।’রবিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের
রাজধানীর বনানী আহমেদ টাওয়ারের ১৫ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করে বলে জানা গেছে।ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে
রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা
ভিসা জটিলতায় অবশেষে সিঙ্গাপুরে ফিরে গেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা কিট উদ্ভাবন দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।বাংলাদেশে জন্ম নেয়া এই বিজ্ঞানী সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন রবিবার ভোরে একটি ফ্লাইটে বিজন শীল ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু। মিন্টু বলেন, ভিসাসংক্রান্ত কিছু জটিলতার কারণে ড. বিজন কুমার শীল রবিবার সিঙ্গাপুর ফিরে যাচ্ছেন।তবে গণস্বাস্থ্যের
গত পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত হতে টেন্ডার করা পেঁয়াজগুলো এসেছে।তবে পেঁয়াজগুলো ১২ দিন ভারতের অভ্যন্তরে ট্রাকের মধ্য ত্রিপল দিয়ে বাঁধিয়ে রাখার কারণে অধিকাংশই নষ্ট হয়ে গেছে।হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, গতকাল শনিবার ভারত হতে যে পেঁয়াজগুলো আমদানি হয়েছে সেগুলোর গুনগত মান নষ্ট হয়ে গেছে।যার ফলে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পরতে হচ্ছে তাদের।প্রতি বছর ভারত
২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন।তবে বিশ্বকাপের বাছাইপর্বের ৩০ সদস্যের দলে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও অ্যাগুয়েরোর। করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন।দীর্ঘ সাত মাস পিছিয়ে গেছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের সূচি।মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে
বনানীর আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে আগুন লেগেছে।রোববার বেলা ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগুন ভয়াবহ নয়।আমরা কাজ করছি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাশকতার তিনটি এবং মানহানির একটি মামলার কার্যক্রমের ওপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলায় স্থগিতাদেশ দিলো উচ্চ আদালত।রবিবার সকালে বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। আর খালেদা জিয়ার
প্রাণঘাতী ভাইরাস করোনার ভয়াবহতা থামছেই না। সারা বিশ্বে এখনো প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে অচেনা ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা নয় লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন দুই কোটি ২৫ লাখের বেশি মানুষ।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে অদৃশ্য ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। একই সময়ে নতুন করে আরও
পরিবার, সমাজ কিংবা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের ঘটনা বা খবর গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই ঘটতে দেখা যায়। এসব শিশু নির্যাতন কী ধরণের অপরাধ? এ অপরাধ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? এ সম্পর্কে ধর্মীয় নির্দেশনাই বা কী? বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানি এ সম্পর্কে তুলে ধরেছেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।তিনি বলেন, হজরত আশরাফ আলি থানবি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘রাগান্বিত অবস্থায় কখনও শিশুকে
আল্লামা আহমদ শফির ইন্তেকালের একদিন পর শনিবার হাটহাজারী মাদ্রাসার মজলিসে সুরার বৈঠকে সর্বসম্মতিক্রমে মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক ও হেফাজাতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শাইখুল হাদীস ও নাযেমে তালিমাত বা শিক্ষা সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট মজলিসে আমেলা গঠন করা হয়েছে। তারা হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ সাহেব ও মাওলানা ইয়াহইয়া। সিদ্ধান্তের ক্ষেত্রে ৩
নিজ বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তার স্বামী রংপুরের পীরগঞ্জে ইউএনও হিসেবে কর্মরত মো. মেজবাউল হোসেনকেও ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিয়েছে।ওয়াহিদা খানম ৩১ তম
বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সম্পাদকদের নিয়ে নবগঠিত সম্পাদক পরিষদের নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল এর উদ্যোগে শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব চত্ত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত বরিশাল সম্পাদক পরিষদের সভাপতি এবং
দেশের শীর্ষস্থানীয় আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর দাফন সম্পন্ন হয়েছে।আজ শনিবার বিকেল তিনটার দিকে হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে শনিবার দুইটায় হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেছেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি।এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।মাদরাসার ভেতরে জায়গা সংকুলান না
বর্তমান সময়কে সবচেয়ে কঠিন সময় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা যে অবস্থায় পড়েছি এটা নিঃসন্দেহে সবচেয়ে কঠিন সময়। এখানে ভয়ভীতি-ত্রাসের মাধ্যমে এমন একটা অবস্থার তৈরি করা হয়েছে।এর থেকে মুক্তির একটাই উপায় বদলে যাওয়া।বদলে যাওয়ার একটাই পথ, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকারকে সরাতে হবে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা
লাখো মুসল্লির সমাগমে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজা সম্পন্ন হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর দুপুর ২টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা মাঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে রাঙ্গুনিয়া পাখিয়ারটিলা কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি। [https://enews71.com/content/post/5f65cf6576132.jpg] হাটহাজারী মাদরাসার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে।নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৬৭ জন।শনিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ১ হাজার ৫৬৭ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৩৭২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল কমিটি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে সেগুলো এখনই ঘোষণা করা হবে না।যাচাই বাছাই করে পরীক্ষিত নেতা-কর্মীদের নাম তালিকায় আছে কি না তা দেখা হবে।স্বজনপ্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে।অবিতর্কিত ও ত্যাগীদের কমিটিতে
টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।মধুপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, শুক্রবার( ১৮সেপ্টেম্বর ২০)ইং বিকেল চারটার সময় মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের চাকন্ড তকিপুর গ্রামের কিতাব আলী নামের ছেলে ফারুক হোসেন (২৫) কে একই গ্রামের হাজী মোজাম্মেল হকের ছেলে সামান আলী মুদি ব্যবসায়ী তিনি তার ঘরের মিটারের অবৈধ সংযোগ দেওয়ার জন্য ফারুক কে ডেকে
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রেফতাররা হলেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী
অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা ভারতীয় পেঁয়াজভর্তি ট্রাক। আজ (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার পরপর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে পেঁয়াজের ট্রাক।সোনামসজিদ দিয়ে দুপুর ১২টা পর্যন্ত সাতটি ট্রাকে ১৯৯টন পেঁয়াজ দেশে ঢুকেছে।ট্রাক চালকরা জানান, এখনও ভারতের বন্দরে তিনশ'র বেশি ট্রাক আটকে আছে।কয়েকদিন ট্রাকের পেঁয়াজ আটকে থাকায় গরমে নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা করছেন পাইকাররা।এদিকে, প্রবেশের অপেক্ষায়
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার অভিমুখে।এর আগে সকালে আহমদ শফীর মরদেহ ঢাকা থেকে হাটহাজারী মাদ্রাসায় এসে পৌঁছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন লাখো ভক্ত-অনুসারীরা। জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।এরইমধ্যে তার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক
প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করলে শনিবার সকাল সাড়ে আটটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দিনাজপুর যাচ্ছিল।রাত দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশনের পাশে এসে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।এতে রেললাইনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।পরে