বিএনপি জন্মলগ্ন থেকেই নৈরাজ্যের চর্চা করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, তারা মানুষের অধিকার হরনের রাজনীতি করে আসছে। তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না। দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাসের চর্চা বিএনপি জন্মলগ্নথেকেই করে আসছে।বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নবনির্বাচিত চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমানে'র শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার(১৮ নভেম্বর) সকাল দশটায় ব্রাহ্মণবিড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, তাকে শপথ বাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। এসময় আরো উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক
নাটোরের লালপুরে ছেলের বিয়ের জন্য পাত্রি দেখার প্রলোভন দেখিয়ে দেকে এনে ৪০ বছর বয়সী এক গৃহবধুকে পালাক্রমে একাধিক ব্যক্তি কর্তিক ধর্ষণের অভিযোগে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) ভোরে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ তাদের আটকের পরে নাটোর জেলা কারাগারে প্রেরণ করে। আটককৃতরা হলো- লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত আনার আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মৃত সফর
কক্সবাজারের উখিয়ার জামতলী শরনার্থী ক্যাম্প থেকে মোঃ বাহাদুর (২৮) নামের মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর হাতের পলিব্যাগ থেকে ১৪ শত পিস ইয়াবা উদ্ধার করেছে। সে পালংখালী বাগঘোনা বাজার এলাকার মোঃ জলিলের ছেলে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বুধবার (১৮ নভেম্বর) সকালে খবরটি জানিয়েছেন।তিনি জানান, গতরাত দেড়টার সময় গোপন
সাভারের আশুলিয়ার তৈয়বপুর এলাকার এক জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জোড়পূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক জনের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে আশুলিয়া থানায় নয় জনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মোকলেছুর রহমান। অভিযুক্তরা হলেল, আশুলিয়ার তৈয়বপুর এলাকার শানু মিয়ার দুই ছেলে মোহাম্মদ আলী (৪৫), শাহেদ আলী রিপন (৪০), শাহেদ আলী রিপনের স্ত্রী সাথী বেগম (৩৩), মৃত
ভুয়া ভাউচারের মাধ্যমে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আমরা আগেও কাজ করেছি। জো বাইডেন খুব পরিপক্ব রাজনীতিবিদ। এটা পৃথিবীর জন্য আশীর্বাদ। নতুন সরকারের সঙ্গে কোনো অসুবিধা হবে না। আমরা জলবায়ু নিয়ে তাদের সঙ্গে কাজ করবো। প্রবাসীদেরও সুবিধা হবে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ‘মিট দ্য রিপোর্টার্স’অনুষ্ঠানে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী
ইজরায়েলের হামলায় সিরিয়ায় মারা গেলেন ১০ জন।ঘটনার সূত্রে ইজরায়েল জানাচ্ছে, এটি প্রতিশোধমূলক হামলা ছিল।কীসের প্রতিশোধ? ইজরায়েলের অভিযোগ, মঙ্গলবার গোলান হাইটসে ইজরায়েলের নিয়ন্ত্রিত অংশে তিনটি 'ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস' (আইইডি) বোমা পাওয়া যায়৷ ইরানের কুদস ফোর্সের নির্দেশনায় গোলান হাইটসে থাকা সিরিয়ান নাগরিকেরাই এই ডিভাইসগুলি স্থাপন করেছে বলে ইজরায়েলের অভিযোগ৷ আর তারই প্রতিশোধ নিতে গিয়ে মঙ্গলবার রাতে আকাশ থেকে হামলা চালিয়েছে তারা৷ সরকারি বার্তায় সিরিয়া
টেকনাফে সন্ত্রাসী হামলায় বয়োবৃদ্ধ নারী ও কলেজ ছাত্রসহ ৫ জন আহত হয়েছে । আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায়। এঘটনায় ৫ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র মেহের আলী, বার্মায়া আবদুল মাজেদ(২৩), মেহের আলীর পুত্র উসমান ফারুক(২৫), মেয়ে সাবিনা সোলতানা (২০),স্ত্রী জায়তুন নাহার । ঘটনায় আহতরা
দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। তারা জলদস্যুদের সহায়তায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও একদিন পার না হতেই অদৃশ্য কারণে আবার সেই একই চিত্র দেখা যাচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে দেশের
কক্সবাজারের উখিয়ার ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে উখিয়া থানা প্রশাসন।১৮ নভেম্বর বিকেল ৪ টায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সব্জুর মোরশেদ। এতে বক্তব্য রাখেন রাজাপালং ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউপির চেয়ারম্যান এম.গফুর,উদ্দিন চৌধুরী,হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম,রত্নাপালং ইউপির চেয়ারম্যান
কলকাতায় পূজার অনুষ্ঠানে গিয়ে মহাবিপাকেই পড়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবের জন্য যেখানে সবার অপেক্ষা ছিল এখন হয়েছে তার উল্টো।প্রতি মুহূর্তে তাকে শুনতে হচ্ছে ধুয়ো। এমনকি হত্যার হুমকিও পেয়েছেন। যদিও ওই হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। এরপরও নিরাপত্তা শঙ্কায় সাকিব।তার নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দিয়েছে মোহাম্মদ মোতালেব
করোনা সংক্রমণের দাপটের মাঝেই আরেক মারাত্মক ভাইরাসের সংক্রমণ শুরু। সেই ভাইরাস শরীরে বাসা বাঁধলেই মারাত্মক হেমারেজিক জ্বরে আক্রান্ত হচ্ছে রোগী।এখনও পর্যন্ত বলিভিয়াতেই খেলা দেখাচ্ছে চাপার ভাইরাস। মনে করা হচ্ছে ইবোলার মতোই এই ভাইরাসের বৈশিষ্ট্য। বেশ কয়েকজনের শরীরে ইতিমধ্যেই এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে, দু-জন স্বাস্থ্য কর্মী ও একজন রোগীর মৃত্যু খবর এসেছে। চাপার ভাইরাস বডি ফ্লুয়েডের মধ্যে সংক্রমণ ছড়ায়। চাপার ম্যামারেনাভাইরাস অ্যারেনাভিরিডি
নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৭বছর বয়সী শিশু সানজিতকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের এক দিন পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।বুধবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন শিশু সানজিতকে তার মা সোহাগী বেগমের হাতে তুলে দেন। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর বটতলা এলাকায় শিশু সানজিত একা
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৪ ও নারী ৭ জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয় হাজার ২৭৫ জনে।বুধবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার দেশে গত ২৪
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় আর্থিক ক্ষতির মুখে থাকা অভিভাবকদের কথা বিবেচনা করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি না নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে গত ১৮
রাত আটটার মধ্যে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর টিকাটুলি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ১০তলা বিশিষ্ট শেখ হাসিনা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা চাই ঢাকা শহরটিকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার নিয়ে আসতে। আমরা
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সেবার মূল্য নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সারাদেশে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর সেবা বিষয়ে পর্যালোচনা সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। একইসঙ্গে বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটাগরিও নির্ধারণ করে দেয়া হবে। এ জন্য একটি কমিটি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি
পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে চিকিৎসাসেবা বন্ধ রেখে প্রতিষ্ঠানটির চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা পরিচালকের কক্ষে তালা মেরে তাকে অবরুদ্ধ করে রাখেন। এতে কয়েক ঘণ্টা ধরে ব্যাহত হয় চিকিৎসাসেবা।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সবধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। বেলা
মাস্ক ব্যবহার ব্যতীত সেবা নয়, মাস্ক পরিধান করুন সেবা নিন’ এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রম চালু হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘নো মাস্ক নো সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এই কার্যক্রমে
বরিশালের ঐতিহ্যবাহী দূর্গাসাগরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসছে। অতিথি পাখিদের কলকাকলিতে মুখর দূর্গাসাগর। প্রায় একযুগ পর হাজারো মাইল পাড়ি দিয়ে প্রজননের জন্য ছুটে আসা অতিথি পাখির খাবারের চাহিদা পূরণ করতে জেলা প্রশাসক গ্রহণ করেছে অভিনব কৌশল। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে দীঘির জলে ও পাড় ঘেঁষে প্রায় ৫০ হাজারের অধিক শামুক ঝিনুক ছাড়া হয়েছে। ফলে শীত মৌসুমে আগত অতিথি পাখি
রুহিয়ায় চুরি করতে এসে বাবলু (৩০) নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে ব্যবসায়িরা।মঙ্গলবার (১৭ নভেম্বর ) দিবাগত রাতে রুহিয়া থানাধীন ঢোলার হাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটক বাবুর বাসা দিনাজপুর কোতোয়ালী থানাধীন এলাকায় বলে জানাগেছে।আল মামুনসহ কয়েকজন ব্যবসায়ী জানায়,শেষ রাতে হঠাৎ দোকানে একরকম শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে আমরা ধাওয়া করলে বাবলু নামে একজনকে আটক করি। ঢোলার হাট
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আমজনতার দোরগোড়ায় পৌছেছে বিট পুলিশিং সেবা। নানা শ্রেনীপেশার মানুষ পুলিশী সেবা পাচ্ছে বিনা খরচে।সময় বাঁচিয়ে বিভিন্ন সমস্যার আবেদন নিয়ে হাজির হচ্ছে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নির্ধারিত বিট পুলিশিং কার্যালয়ে।সরেজমিনে গিয়ে দেখা যায় সেবা দিচ্ছেন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উ-পপুলিশ পরিদর্শক জীবন চৌধুরী।এ সেবায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে। শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবনযাত্রাকে পরিচালিত করতে পারব। বরিশাল