সাতক্ষীরা'র শ্যামনগরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।১জানুয়ারী শুক্রবার বিকাল ৪টার সময় শ্যামনগর উপজেলা জাতীয় পার্টীর অফিসে জাতীয় পার্টীর আয়োজনে পার্টীর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে জাতীয় পার্টীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেন মুহাম্মদ এর রুহের মাকফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো । আর দাদার জন্মদিনে অংশ নিতে ঢাকা থেকে ছুটে আসেন চলচ্চিত্র অভিনেতা সায়মন সাদিক। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে ৭৮ পাউন্ড ওজনের কেক কেটে পালন করা হয় হাওরের কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন। মুক্তমঞ্চ ও এর আশপাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতির জন্মদিনের আনুষ্ঠানিকতা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।শুক্রবার(১জানুয়ারী) প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক,সিঃ যুগ্ম আহ্বায়ক শাহ্ নেওয়াজ চৌধুরী,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু কায়ছার,উপজেলা যুগ্ন আহবায়ক মিজান,যুগ্ন আহবায়ক শাহজালাল, স্বেচ্ছাসেবকদল ঘুমধুম ইউনিয়ন সভাপতি নুরুল আবছার,যুবদলের সাধারন
শুনে আপনি ও অবাক হয়েছেন নিশ্চয়ই ? ঠিক তেমন অবাক হয়ে গিয়েছেন কেন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট ব্যাটসম্যানের তালিকায় বিরাট কোহালি ও স্টিভ স্মিথকে টপকে শীর্ষ স্থান দখলের পর বিস্মিত তিনি নিজেই। বৃহস্পতিবার প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটিংয়ের তালিকায় সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ২০১৫ সালের পর এই প্রথম তিনি এক নম্বরে এলেন। মাউন্ট মাউনগানুইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ম্যাচ-জেতানো
নেছারাবাদ উপজেলায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। শুক্রবার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বই উৎসব পালিত হয়। এবছর উপজেলার ২৪ হাজার ৫৪২ জন শিক্ষার্থীদের হাতে ৩লক্ষ ২২ হাজার ৫৮৮ কপি বই তুলে দেয়া হবে। বছরের প্রথম দিনে প্রতীকি ভাবে কয়েকজন শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এক
বাংলাদেশে কোন কিছুর দাম বাড়লে যেনও কোন ভাবেই কমাতে চায় না আমাদের সংগঠনরা , তবে এবার সুখবর যে , আমাদের দেশের বাজার এখন নতুন পেঁয়াজে ভরপুর। পার্শ্ববর্তী দেশ ভারতও পেঁয়াজ রফতানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। পেঁয়াজের সঙ্গে নতুন আলুর দামও কিছুটা কমেছে। তবে পুরনো আলুর দাম বেড়েছে। এদিকে বাজারে শীতের
এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুরের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আটক নূর আলম (৪২) শহরের রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আটক ওই যুবক বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করতে থাকে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।শুক্রবার সকাল নয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার বরইতলী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিকুল আব্বাসের ছেলে মোহাম্মদ মানিক এবং শাহাব উদ্দিনের ছেলে মো. বাবু।আহতরা হলেন- অতুল বড়ুয়া, মমতাজ, নিশীথ, হেলাসিং মারমা ও তফুরা খাতুন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ছেলে বরিস জনসনের নেতৃত্বে ব্রেক্সিট সম্পন্ন হওয়ায় ব্রিটেন থেকে ইউরোপে ইচ্ছামতো যাওয়া আসার সুযোগ বন্ধ হয়ে যাওয়াতেই তার এই সিদ্ধান্ত। স্ট্যানলি দাবি করছেন, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তার মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে। মায়ের মা, অর্থাৎ দিদা পুরোপুরি একজন ফরাসি মহিলা ছিলেন বলে তিনি
নরসিংদীর বেলাবতে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও একজন।শুক্রবার বিকাল চারটার দিকে বেলাব উপজেলার জংগুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।ভৈরব হাইওয়ে থানার ওসি আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের
নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ শান্তা আক্তার (২২) হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক স্বামী স্কুলশিক্ষক আমিনুল ইসলাম। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালতে ১৬৪ ধারায় দেওয়া আসামির এই জবানবন্দি রেকর্ড করা হয়। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আমিনুল আদালতকে বলেছেন; পারিবারিক অশান্তির কারণে স্ত্রী শান্তাকে শিলপাটা দিয়ে আঘাত করে মাথা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরকীয়ার টানে ১ সন্তানকে রেখে গৃহবধূ তামবিয়া (২৮) মোজাহিদ(২৫) নামে প্রেমিকের সাথে উধাও হয়েছেন।উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়,উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মোজাহিদ এবং দূর্গানগর ইউনিয়নের রাউতান গ্রামের মজনু মিয়ার স্ত্রী ১ সন্তানের জননী তামবিয়া বেগমের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তারই জের ধরে শুক্রবার
জবাবদিহীতা ও পারস্পরিক সমন্বয়হীনতার কারণে সাংবাদিকদের কাঙ্খিত মান উন্নয়ন হচ্ছে না। দেশ-জাতি ও মানব সেবা নিশ্চিতকরণে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজনে আইন সংশোধনের মাধ্যমে সমন্বয় নিশ্চিতকরণের আজ সময়ের দাবি হয়ে উঠেছে। ১ লা জানুয়ারি( শুক্রবার)সকাল ১০ টায় উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সমন্বয়হীনতা ও জবাবদিহিতার বিষয়টিই মুখ্য আলোচনা হয়ে উঠে।সভায় সভাপতির বক্তব্যে এস, এম, আনোয়ার
আশাশুনিতে পিচ ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) এর ফলো আপ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষকলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক- সুজনের খুলনা অঞ্চলের প্রধান ও দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের সন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। পিএফজি আশাশুনি উপজেলা সমন্বয়কারী আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সভায় সুজন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক
সভ্যতার প্রায় উন্মেষকাল থেকেই বাংলাদেশের সবর্ত্রই যাতায়াত ও পরিবহনের জন্য একটি গুরুত্বপূণর্ যান ছিল ‘গরুর গাড়ি’। কিন্তু আধুনিক সভ্যতার বিবতের্ন যন্ত্রচালিত লাঙল বা পাওয়ার টিলার এবং নানা যন্ত্রযানের উদ্ভবের ফলে বিলুপ্তির ‘গরুর গাড়ি’। মৎস্য ও শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ের এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম গ্রামবাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহি গরুর গাড়ি আজ বিলুপ্তির পথে। নতুন নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটছে,
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৫৭৬ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জনে।শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা
চুয়াডাঙ্গায় থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের অনুষ্ঠানে নাচানাচির সময় বাধা সংঘর্ষে দুই যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। জখম দুজন হলেন, ওই এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)। সংঘর্ষের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। তাদের অবস্থা সংকটাপন্ন
পুরোনোকে ভুলে নতুনকে স্বাগত জানাচ্ছে পুরো বিশ্ব। করোনাভাইরাসের সময়ের মধ্যেই নানান উৎসব-আয়োজনে নতুন বছর-২০২১’কে বরণ করে নিচ্ছেন সবাই। নতুন এ বছরটিকে রাঙিয়ে রাখার দারুণ এক উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর। তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন
টেকনাফ নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার (১ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।সে উপজেলা সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে এবং সাবরাং যুবলীগের সাংগঠনিক সম্পাদক। নিহতের পরিবার সূত্রে জানায়, গত ২৭ শে ডিসেম্বর রবিবার সন্ধ্যায় একটি ইজিবাইক (টমটম) চুরির ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন উসমান শিকদার।ওই ঘটনার
তিন ভাই আরাফাত সানী, শাকিল ও সাইম। স্কুল পড়ুয়া তিন সহোদর গরু বা কোনো গবাদি পশু ছাড়াই জমি আবাদ করে ধানের চারা রোপণ করেছে। জমি তৈরির জন্য ট্রাক্টর ভাড়ায় চাষের পরবর্তী সব ধাপ নিজেরাই করেছে। এক ভাইকে মইয়ের ওপর বসিয়ে দুই ভাই তা টেনে কাদামাটি সমান করেছে। এভাবে ৩৫ শতক জমিতে ধানের চারা রোপণ করে এলাকার মানুষের কাছে তারা আলোচনার বিষয়ে
করোনাভাইরাসের (কোভিড ১৯) মহামারি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ফাইজার-বায়োএনটেকের তৈরি করা টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিরাপত্তার চাহিদা পূরণ করায় এবং সম্ভাব্য কোনো ক্ষতির ঝুঁকি না থাকায় যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির বানানো টিকাটির অনুমোদন দেয় ডব্লিউএইচও। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয়ার মধ্য দিয়ে বিশ্বের সবকয়টি দেশের জন্য টিকাটির আমদানি ও বিতরণের দ্রুত অনুমোদনের পথ প্রশস্ত হলো। খবর সিএনএনের।বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি তালিকায়
নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, নেতিবাচক ধারার পরিবর্তে রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যাবে সমৃদ্ধ বাংলাদেশ।শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। সেতুমন্ত্রী বলেন, নতুন
দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে খ্রিষ্টীয় নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (০১ জানুয়ারি) খ্রিষ্টীয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেওয়া বাণীতে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির
করোনাভাইরাস ইতোমধ্যে সারাবিশ্বে প্রাণ কেড়ে নিয়েছে ১৮ লাখ ২৫ হাজারের বেশি মানুষের। এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা আট কোটি ৩8 লাখ।গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৫৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৬৩ জনের। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১০৮ জন। সর্বশেষ তথ্য বলছে, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত