স্বামী-স্ত্রী দু’জনই ভিক্ষা করেন। তবে স্বামী প্রায় অচল।স্ত্রী ভিক্ষা করে মানুষের বাসার পান্তা ভাত এনে সেই ভাত রোদে শুকিয়ে চালের মতো শক্ত হলে তা আবার রান্না করে খেয়ে জীবন বাঁচান তারা। যাদের ভাতের অভাব, তাদের নতুন পোশাকের প্রশ্নই আসেনা। তাই লুঙ্গির অভাবে বৌয়ের ওড়না পরেন স্বামী। তাও মানুষের পুরান কাপড়। এভাবেই জীবন চলছে পটুয়াখালী শহরের ১ নম্বর ওয়ার্ডের প্রথম লেন বোহালগাছিয়া
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় মুখ রাম চরণ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে টুইটারে নিজেই এ তথ্য জানিয়েছেন। গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন এ অভিনেতা। টুইটারে রাম চরণ জানিয়েছেন, তার কোনো উপসর্গ নেই। তবে তিনি বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।রাম চরণ তার পিতা চিরঞ্জীবীর সঙ্গে একটি ছবি প্রযোজনা নিয়ে ব্যস্ত ছিলেন। বর্তমানে ছবির শুটিং চলছে।
বহুল আলোচিত ১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হলো সোমবার (২৮ ডিসেম্বর)।২০২০ এর ১ জানুয়ারি থেকে-২০২০ এর ২৬ ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত নাটক-সিরিয়াল এর ১৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে তুলে দেয়া হয় অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ও দেশপ্রেম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ রচয়িতা সুমন আনোয়ার, শ্রেষ্ঠ পরিচালক তুহিন হোসেন, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র পুরুষ আফরান নিশো, শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্র নারী মেহজাবিন চৌধুরী,
নাটোরের লালপুরে দেশি ও বিদেশী মদও মদ তৈরীর উপকরনসহ মানিক হোসেন (২৪) নামের একজনকে আটক করেছে র্যাব।সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক হোসেন বালিতিতা ইসলামপুর এলাকার মৃত ডাঃ আমিরুল ইসলামের ছেলে। র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মাসুদ রানা আটকের সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লালপুর বাজারস্থ এলাকায়
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের থাইংখালী চোরাখোলার আবদুল আজিজ (৪০)কে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে কক্সবাজারস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সে ওই এলাকার মোঃ সোলাইমানের ছেলে। (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাজারঘাটা রোকেয়া বার্মিজ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল এ তথ্য জানিয়েছেন।পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব উল্লেখ করে বলেন দেশের ১১ কোটি মানুষ বর্তমানে ইন্টারনেটের সাথে সংযুক্ত। ১০ লক্ষ তরুণ-তরুণী যারা ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভলপমেন্ট, আউটসোর্সিংসহ আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে। ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন না হলে এটি সম্ভব হতো না। তিনি বলেন আইসিটি খাতে বিগত ১২ বছরে ১০ লক্ষ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সৃষ্টি
দ্বিতীয় ধাপে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ১ হাজার ৭৭২ জন রোহিঙ্গাকে আজ মঙ্গলবার ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন ৪২৭টি পরিবারের দস্যদের নেয়া হচ্ছে বলে জানান ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক নৌবাহিনীর কর্মকর্তা কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। কমডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মঙ্গলবার সকালে ভাসানচরে নিয়ে যেতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে নৌবাহিনী। চট্টগ্রামে সকাল
মহামরি করোনাভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতি ভাইরাস। এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ১৬ লাখ এবং করোনাভাইরাস ।গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ১০৫ জনের। করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ
ইসলামের অন্যতম বিধান হচ্ছে অসহায়, নিঃস্ব ও দরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করা। তাদের অভাব পূরণ করা, তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসার ব্যবস্থা করা।বিশেষ করে ইয়াতিম শিশুর দায়িত্ব গ্রহণ ও প্রতিপালন করা এবং তাদের প্রতি দয়া করা মানবিক দৃষ্টি থেকে যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। দানের মাধ্যমেই আল্লাহ তাআলার ভালোবাসা, ক্ষমা এবং সওয়াব অর্জিত হয়; যা আখিরাতে জাহান্নাম থেকে
দেশের বিভিন্ন এলাকার ২৪টি পৌরসভার নির্বাচনে ১৭টিতে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। আর দুটিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। চারটি দখলে গেছে স্বতন্ত্র প্রার্থীর। একটি পৌরসভার ফলাফল স্থগিত রয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ঘোষণা করা হয় ফলাফল। এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।আওয়ামী লীগ প্রার্থীরা যেসব
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।সোমবার (২৮ ডিসেম্বর) রাতে পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৬১। এর আগে সোমবার সকাল ৮টা থেকে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে
ঠাকুরগাঁওয়ে একই দিনে ১৪ জোড়া ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে ।ঠাকুরগাঁওয়ের রুহিয়া ক্যাথলিক চার্চে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) খ্রিস্টীয় রীতিনীতি অনুসারে এই বিয়ে হয়। রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন তাদের বিয়ে দেন। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। নব দম্পতিরা হলেন-ঠাকুরগাও সদর উপজেলার লুকাশ দাস এবং আটোয়ারী উপজেলার আখি আগ্নেশ দাস।ঠাকুরগাঁও সদর উপজেলার মাইকেল ফিলিপ রায় এবং
গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গাছের সাথে বেধে নিযার্তন করেছে স্বামী। এ ঘটনায় সোমবার বিকালে উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত মধু মিয়ার ছেলে মোকতার মিয়া(৩৭)কে আটক করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী লাভলী আক্তার(২৬)এর সাথে মাদকাসক্ত স্বামী মোক্তার মিয়ার দীর্ঘদিন যাবত মনমালিন্য সৃষ্টি হয়। সোমবার বিকালে তাদের মধ্যে ঝগড়া হলে মোকতার মিয়া তার স্ত্রীকে
স্যার এই শব্দটি অতি প্রিয় সরকারি কর্মচারী কর্তাদের ক্ষেত্রে । অনেক সময় দেখা যায় এই স্যার বলা না বলা নিয়ে তারা জনগনের সাথে অতি নগণ্য ব্যবহার করে থাকেন। ঠিক এই ‘স্যার’ বলে সম্বোধন না করায় প্রতিদিনের সংবাদ-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আকিব হৃদয়কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজের সামনে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন জেলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ী হয়েছেন বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক। টাকার মালা পরিয়ে স্থানীয় ভোটাররা বরণ করে নিয়েছেন তাদের নতুন মেয়রকে। সরেজমিনে দেখা গেছে নির্বাচনী প্রচারণায় তিনি যেসব এলাকাতেই যাচ্ছেন সেসব এলাকাতেই নবনির্বাচিত মেয়রকে টাকার মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন স্থানীয় ভোটাররা। নব নির্বাচিত মেয়র ইকরামুল হক বলেন,‘সাধারণ জনগণ আমাকে ফুলের মালার বদলে টাকার
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ এ এম এম নাজমুল আহমেদ চুরি হুয়া ১টি স্মার্ট ফোনউদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।সরাইল থানা সুত্রে জানাযায়, সোমবার (২৮ ডিসেম্বর ) চুরি হয়ে যাওয়া ১টি এন্ড্রোয়েড স্মার্ট ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত ফোনের মালিক মোঃ রাহিম মিয়া, পিতা- মোঃ রবি আলী, গ্রাম ছোট দেওয়ানপাড়া, উপজেলা সরাইল জেলা ব্রাহ্মণবাড়িয়া। আজ বিকালে সরাইল থানা কমপ্লেক্সে ওসি'র
নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ এবং দুর্নীতিগ্রস্থ। তারা একক ভাবে আওয়ামী লীগ সরকারকে দুর্নীতিতে ও ক্ষমতায় থাকতে সহযোগিতা করে যাচ্ছে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক ভাবে মতবিনিময় কালে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইভিএম মেশিনে ভোট গ্রহণ প্রসঙ্গে বলেন, ইভিএম বাংলাদেশের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নয়।
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের খান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা আক্রান্ত ছিলেন।সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। । করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন আবুল খায়ের।তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া
ঘড়ির কাঁটা তখন দুপুর ১টা। ঘটনাস্থল ঝিনাইদহ শহরের আল মামুন জেনারেল হাসপাতাল। হাসপাতালটির মালিক ডঃ রাশেদ আল মামুন। তিনি শৈলকুপা উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তার মতো দায়িত্বশীল পদে কর্মরত। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশারের নেতৃত্বে সোমবার দুপুরে একদল ভিজিটর আদালতের নির্দেশনা মোতাবেক ক্লিনিকটি পরিদর্শনে গেলেন। ক্লিনিকে ঢুকেই চক্ষু চড়ক গাছে উঠলো! এ কি হাল! ঢাল নেই, তলোয়ার নেই
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) নৃবিজ্ঞান বিভাগ ও "দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) এর যৌথ আয়োজনে অভিবাসন সম্পর্কিত সম্ভাবনা ও সুযোগ, প্রবণতা, চ্যালেঞ্জ: বাংলাদেশ যুব সমাজের ভূমিকা ও প্রভাব ” শীর্ষক একটি ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হয়। মাইগ্রেশন রিসোর্স সেন্টার(এমআরসি) এর ফ্যাসিলিটেটর এস.এন রিফাত শাহরিয়ার এর সঞ্চালনায় ওয়েবিনারটি সোমবার(২৮ ডিসেম্বর) সকাল দশটায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।ওয়েবিনার উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাহী অফিসার ও সহযোগী সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর সাথে মিলে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর স্থানীয় ৫,৭৭০ পরিবারের মাঝে এলপিজি গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ করেছে। এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউপির চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়া পালং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ শাহআলম,
যুক্তরাজ্যে করোনা ভাইরাস পরিস্থিতি খারাপ হওয়ায়, কেউ লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিশেষ করে লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে হবে। তিনি (প্রধানমন্ত্রী) আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পরিচালিত হাম রুবেলা ক্যাম্পেইন এর কার্যক্রম দেখতে ক্যাম্প পরিদর্শন করা হয়েছে। সোমবার(২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে ক্যাম্প পরিদর্শন করা হয়। উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরুহা গ্রামে গ/২ (এবিসি) ব্লকের হাম- রুবেলা ক্যাম্পেইনে এলাকার শিশুদের হামরুবেলা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন,উল্লাপাড়া উপজেলা
নাটোরের লালপুরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক (এসবিএসি) লিঃ এর গোপালপুর উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে গোপালপুর বাজারে ফিতাকেটে ব্যাংকের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ব্যাংকের উপ-ব্যবস্থপনা পরিচালক শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক হুমায়ন কবির, সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল, এসএস ফিড ইন্ডাস্ট্রি লি. নাটোর