আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নেতারা ডিজিটাল নিরাপত্তা আইনের অন্ধ বিরোধিতা করছে, আইনটির যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটছে কী না সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই এ আইন করা হয়েছে, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে দেওয়া হয়েছে নির্দেশনা।’ শুক্রবার তিনি তার সরকারি বাসভবন থেকে নিয়মিত
দেশে প্রথমবারের মতো কোনো ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের (হিজড়া) সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দেওয়া হলো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বৈশাখী টেলিভিশন তাসনুভা আনান শিশির নামে এক হিজড়াকে সংবাদ পাঠক হিসেবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র ছিল দেশের মানুষের মুক্তি, সবার জন্য বাসযোগ্য, বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলা। স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত
লালমনিরহাটের সেই মৃত্যু শিক্ষক অবশেষে করোনার টিকার নিবন্ধন করলেন! করোনাভাইরাসের টিকার নিবন্ধন করতে গিয়ে দেখতে পান ২০১৪ সালের ৩ জুনে মারা গেছেন তিনি। সেই শিক্ষক লক্ষী কান্ত রায়ের অকার্যকর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডটি অবশেষে সচল হয়েছে। ইতিমধ্যে তিনি করোনাভাইরাসের টিকার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল বিষয়টি নিশ্চিত করেন। এর আগে অকার্যকর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিকেল
বইয়ের বিনিময়ে বই পড়ার সুযোগ করে দিল “ গ্রন্থদ্বীপ”। বরিশালে এই প্রথমবারের মত দুইদিন ব্যাপী একটি বইয়ের বিনিময়ে আরেকটি বই কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচীতে একটি বই দিয়ে একটি বই পড়ার সুযোগ পাবেন পাঠকরা। শুক্রবার (৫ মার্চ) বিকাল ৫টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দুইদিন ব্যাপি এ কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহম্মেদ। গ্রন্থদ্বীপ সংগঠনের আয়োজনের এ কর্মসূচীতে প্রথম
‘তালাকের’ এক বছর পর পাসপোর্ট তৈরির সময় স্বামী রাকিব হাসানের নাম ব্যবহার করার কারণে ফেঁসে যেতে পারেন ক্রিকেটার নাসিরের স্ত্রী বিমানবালা তামিমা তাম্মি। তামিমার পাসপোর্ট ও ডিভোর্স পেপারের তথ্যে গরমিল দেখা দেয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। ফলে শিগগিরই পুলিশের জেরার মুখে পড়তে যাচ্ছেন তামিমা। মামলার তদন্তের দায়িত্ব পাওয়া পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ব্যস্ত হয়ে পড়েছে একটি প্রশ্নের উত্তর খুঁজতে। আর তা
নওগাঁ জেলায় আমের বাগানগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে মুকুল। যে দিকে চোখ যায় শুধুই মুকুলের সমারোহ। আবহাওয়া অনুকূলে থাকায় আমের নতুন রাজধানী খ্যাত নওগাঁর আম বাগানগুলোতে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। আম গাছের পাতার ফাঁকে - ফাঁকে উঁকি দিয়ে জানান দিচ্ছে আমের মুকুলের আগমনের কথা। কয়েক বছর থেকে আম উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে উত্তরের জেলা নওগাঁ। আমের রাজধানী নামে এরই মধ্যে পরিচিত হতে
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। সাম্প্রতিককালে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা সংক্রান্তে কয়েকটি অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায় যে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ তার বিরুদ্ধে পরিচালিত তদন্ত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) শিক্ষামন্ত্রী প্রভাবিত করার যে অভিযোগ তুলেছেন- তা অসত্য, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪-মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিধায় এ প্রক্রিয়ার কোনো পর্যায়ে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের
সাতক্ষীরার শ্যামনগরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে আরাফাত মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারটির আরও চার যাত্রী। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আরাফাত মোল্লা ঈশ্বরীপুর ইউনিয়নের গুমানতলীর নুরুল হক মোল্লার ছেলে। এছাড়া আহতরা হয়েছেন, একই গ্রামের নুরুল হুদার ছেলে হাসান (২৩), আবুল বাশারের ছেলে
পিরোজপুরের কাউখালীতে বিদুৎষ্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু। বৃহস্পতিবার বিকালে উপজেলার শির্ষা গ্রামের প্রবাসী আল-আমিন ফকিরের কলেজ পড়ুয়া ছেলে তাসলিম আব্দুল্লাহ (২১) চিরাপাড়া গ্রামে তার মামা মোঃ নাজমুজ শাহাদাৎ বাবু এর বাড়ীতে বেড়াতে এসে ঘর থেকে পাঞ্জেগানা মসজিদে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় অসাবধনতাবশত বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম ও আধুনিক ভাষা ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারকে "বেগম ফজিলাতুন্নেছা মুজিব" ছাত্রী হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়,০২(দুই) বছরের জন্য অধ্যাপক ড. শামীমা বেগম ও সহযোগী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর নানা অনিয়ম, দুর্নীতি ও মিথ্যাচারের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ । বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল শেষে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় তাকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়। দাহ শেষে বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া উপাচার্যের শাস্তি দাবি করে বলেন, 'তার দুর্নীতির তদন্ত করায় শিক্ষামন্ত্রীসহ ইউজিসির বিরুদ্ধে
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ব্যাপক প্রশংসায় ভাসছেন ভিডিওতে দেখা একজন পুলিশ সদস্য। ভিডিও দেখা গেছে, ষাটোর্ধ্ব এক রিকশাওয়ালা তার বাহন নিয়ে থামলেন এক পুলিশ সদস্যের সামনে। যিনি রাস্তার যানজট নিরসনের দায়িত্বে ছিলেন। এ সময় ওই রিকশাওয়ালাকে স্যালুট দিয়ে কিছুক্ষণ কথা বলেন পুলিশ সদস্য। এমন সম্মান দেখানের পর পকেট থেকে টাকা বের করে রিকশাওয়ালার হাতে গুঁজে দেন
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ-পলাশএগ্রো ইরিগেশন প্রজেক্টের আশুগঞ্জ অংশে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে জেলার সরাইল উপজেলার ভুক্তভোগী কৃষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (৪মার্চ) সকালে ঢাকা-সিলেট মহা সড়কের উপজেলার বেড়তলা বাজারে সামনে অনুষ্ঠিত এ মানবন্ধন বক্তারা বলেন, ভরা মৌসুমেও এলাকার কৃষকরা এখনো সেচের পানি না পেয়ে জমি রোপন করতে পারে নাই। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। বক্তারা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত,আশুগঞ্জে ভরাটকৃত প্রধান রিজার্ভার
নওগাঁ জেলা কারাগারে বন্দীদের সংশোধন ও পূর্ণবাসনের জন্য সাজার মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত ৩জন বন্দীকে সেলাই মেশিন, ভ্যানগাড়ী ও কারাগারে আটক বন্দীদের বিনোদনের জন্য একটি টেলিভিশন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবার উদ্যোগে জেলা কারাগারের মুল ফটকের সামনে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ এসব বিতরন করেন। এ উপস্থিত ছিলেন, জেল সুপার ফারুক আহমেদ, নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদসহ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ঘের মালিক। স্থানীয়রা জানায়, এক বছর আগে দুই লাখ টাকা ব্যয় করে গহিনখালী নিজ গ্রামে মাছ চাষের জন্য ঘের করে রনি হাওলাদার। সেখানে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার
লালপুরে মিলের রাস্তা ধুলোয় ধূসর। এ দিকে ভাঙা, ও দিকে ভাঙা! যে দিক দিয়েই গাড়ি যাক হেলতে দুলতে গাড়ির চাকা গড়াচ্ছে। এই অবস্থা লালপুরের গোপালপুর রেলগেট-আব্দুলপুরে রাস্তা। তবে উপজেলার মিলরোড নামে পরিচিত এই রাস্তাটি। শুধু রাস্তা ভাঙা তাই নয়, ধুলোয় রাস্তার অবস্থাই এখন শোচনীয়। আর নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু হওয়ায় পর থেকে তার অবস্থা হয়ে উঠেছে আরো ভয়াবহ। মাত্র
দায়িত্বে অবহেলা করা চরিত্রের মধ্যে নেই দাবি করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ জানান, তিনি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের জন্য দৈনিক ২০ থেকে ২২ ঘণ্টা কাজ করেন, ঘুমান মাত্র দুই ঘণ্টা। বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে দোষারোপ করেন বেরোবি
করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে গণভবনে তিনি টিকা নেন।এসময় সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু। এদিকে, টিকা নেয়ার আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এর আগে ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে এক হাজার
ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলায় ২৫ বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ৬নং সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা। ভাঙচুরর সময় লুটপাটের ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্থরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাটিতে। এলাকাবাসিরা জানান, দীর্ঘ দিন ধরে ৬নং সারুটিয়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মাহমুদুল হাসান মামুন ও
কেন্দ্র ঘোষিত কর্মসূচি তত্বাবধায়ক সরকার পুন:বহাল,আইন শৃংখলার অবনতি, বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মামলা-হামলার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ সমাবেশ করছে হাকিমপুর শাখার জাতীয়তাবাদী যুব দল। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা ও পৌর শাখার জাতীয়তাবাদী যুব দল এর আয়োজনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কায্যলয়ের সামনে সমাবেশ বক্তব্য রাখেন হাকিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,সাংগঠনিক সম্পাদক
দিনাজপুরের হিলি স্থলবন্দরের যানজট নিরসনে সড়কের পাশের ফুটপাথের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌরসভা কৃতপক্ষ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও পৌরমেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে শুরু করে বন্দরের গেট পর্যন্ত উপজেলা প্রশাসন ও পৌরসভা কতৃপক্ষ যৌথভাবে এই অভিযান চালায়। এসময় সড়কের পাশের ফুটপাথের জায়গা দখল করে
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল এগারোটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হক মৃদুলে'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, সরাইল উপজেলা
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি লেখক মুশতাক আহমেদের (৫৩) 'স্বাভাবিক' মৃত্যু হয়েছে বলে তদন্ত কমিটি তাদের রিপোর্টে জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর ডিসি ও কারা কর্তৃপক্ষের আলাদা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মন্ত্রী আরও বলেন, ময়নাতদন্তে যেটা আসছে, সেটাতেও কোনো আঘাতের চিহ্ন তার গায়ে পায়নি।