ভোলার চরফ্যাসনে আদালতে মামলা চলমান অবস্থায় চরফ্যাসন জেনারেল হাসপাতালের নামে রেকর্ডীয় অন্যের জমি দখলের পায়তারা চলছে৷ এ ব্যাপারে গত ১৯জানুয়ারি ২১ তারিখে জমির প্রকৃত মালিকানা দাবি করে আবু জাহের তালুকদার বাদি হয়ে চরফ্যাসন যুগ্ম জজ (২য়) আদালতে মোঃমিজানুর রহমান, ইকবাল হোসেন, দিলারা বেগম, মোস্তাফিজুর রহমান ও নাজমাকে বিবাদি করে বিগত ১৮-১-২১ তারিখে পৃথক ৪ দলিলে ৩৫.৫০ শতাংশ জমির দলিল বাতিলের জন্য দেওয়ানী
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁতীতে অনুমোদনবিহীন সার বিক্রি করছে মুদি দোকানীরা।চোরাই পথে ইউরিয়া সার এনে যত্রতত্র বিক্রিতে মেতে উঠেছে এসব অসাধু ব্যবসায়ীরা।ফলে সরকার অনুমোদিত সার ডিলার সরকারকে রাজস্ব দিয়েও বিপাকে পড়েছে।যেসব কৃষকদের চাহিদা বিবেচনা করে সার ডেলিভারিতে আনেন,সেসব সার অধিকাংশ বিক্রি না হওয়ার কারণে লোকসানে পড়েছেন সংশ্লিষ্ট ডিলার। জানা গেছে ঘুমধুম ইউনিয়নের ১,২ ও ৩ টি ওয়ার্ডের কৃষকদের চাহিদা মেঠাতে তুমব্রু
খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ তিনজনকে আটক করেছে র্যাব-৬। আটক বিষের পরিমাণ ১৬ পাউন্ড।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরের রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।র্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল ৬টার
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ২০২১) রােজ বৃহস্পতিবার, সকাল ১১ ঘটিকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য , অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দিন আহমেদ এবং গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার পরিভ্রমণকারী দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উদ্বোধন ঘােষণা করেন । জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৩ জন রোভার এবং ৩ জন গার্ল ইন
দীর্ঘ ৯ মাস পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ফোর্স) মো. মাসুদ রানার নেতৃত্বাধীন মাস্টার প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এড়াতে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে নিয়মিত পিটি প্যারেড
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে রাজধানীতে ভোলা জেলা মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী পালন করেছে ঢাকাস্থ ভোলাবাসি। বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য থেকে একটি র্য্যালি বের করা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় ৭১ এর মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুষ উড়ানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফখরুল শাহীনের উদ্যোগে আয়োজিত এ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রসপারিটি প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অতি দরিদ্রদের দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষে পিকেএসএফ নির্বাচিত সহযোগী সংস্থার মাধ্যমে যুক্তরাজ্য সরকারের Foreign, Commonwealth & Development Office (FCDO) অর্থাৎ ভূতপূর্ব ডিএফআইডি এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)এর যৌথ উদ্যোগে ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)’ বা প্রসপারিটি কর্মসূচি বাস্তবায়ন করছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারি
আগামী ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে টানা ২৮ দিন চলবে এ মেলা।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, সকালে মেলা পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মেলা শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত ৷ এর আগে
নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও জেলা শাখার আহ্বায়ক শওকত চৌধুরী বিএনপিতে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বাংলাদেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ হয়েছে। গতকাল এই হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১১ জন।বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো
‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, জুলহাস কেন পিছিয়ে থাকবে? প্রথমে লুঙ্গি পড়ে ঝাল মুড়ি বিক্রি করতাম। এখন পরিষ্কার ও স্মার্ট কাপড় পড়ে ঝাল মুড়ি বিক্রি করি। প্রধানমন্ত্রী বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো আধুনিক বানাতে চায়। আমার কাছেও যারা ঝালমুড়ি খায়, তারা মনে করে সিঙ্গাপুর বসে খাচ্ছে।’ কেউ পরিচয় জানতে চাইলে এভাবেই নিজের ব্যাখ্যা দেন স্মার্ট ঝালমুড়ি ওয়ালা খ্যাত বহুল আলোচিত ব্যক্তি জুলহাস হাওলাদার। এই স্মার্ট
করোনার যত টিকা আবিষ্কার হয়েছে তার মধ্যে অক্সফোর্ডের এই টিকাই সেরা- এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা করোনার টিকা নিয়েছেন, সবাই সুস্থ আছেন।বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।মন্ত্রী বলেন, গতকাল করোনার টিকাদান
আসন্ন ৮নং নোয়াগাঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী শেখ মুছলেহ উদ্দিন( হেলাল ) প্রার্থী হিসেবে পেতে চায় ৮নং নোয়াগাঁ ইউনিয়নের সর্ব স্তরের জনগন। বিশ্ব ব্যাপী মহামারীর শেষ কবে? পৃথিবী জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এরই মধ্যেই দেশে ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের।আইন অনুযায়ী আগামী মাসে মার্চে ইউপি নির্বাচন শুরু। আর এ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৃহস্পতিবার( ২৮ জানুয়ারি) ইকো ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ ও প্রোমোট যুব নেটওয়ার্কের আয়োজনে রাণীশংকৈল বন্দর বড় ব্রিজ সংলগ্ন ও কুলিক নদীর সামনে টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও ক্যাম্পেইন উপলক্ষে মানববন্ধন করেছেন ইএসডিও প্রোমোট প্রকল্প। এসময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার ইএসডিও প্রোমোট প্রকল্পের সমন্বয়ক আক্তারুল ইসলাম ও টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও সংগঠনের সদস্য সহ প্রোমোট যুব নেটওয়ার্কের সকল সদস্যরা।এসময় বলা হয় ভূমিদস্যুদের
আশাশুনি টু সাতক্ষীরা সড়কের ভালুকা চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গায়ে ধাক্কা লেগে ১জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২জন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল ৬ টায় সাতক্ষীরা- আশাশুনি সড়কের ভালুকা চাদপুর বাজারের সন্নিকটে। নিহতের নাম রাজা (১৯)। সে তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে, নিহতের ছোট ভাই রাজ (১৭) ও আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের ইশার আলীর ছেলে
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকালে উত্তর কদমতলা গ্রামের মাঝি বাড়ির সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করে পিরোজপুর সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, স্থানীয়দের কাছ থেকে সকালে খবর পেয়ে রাস্তার পাশের খালের চর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের গলায় একটি লাল রঙের
কোভিড-১৯ টিকা নিলেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নান। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে এই টিকা নেন তিনি। প্রথমে টিকার জন্য বুথে এসে নিবন্ধন করেন স্বাস্থ্যসচিব। পরে নির্ধারিত বুথে গিয়ে টিকা নেন সরকারের এই সচিব। পরে পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ রেস্ট নেন আব্দুল মান্নান।
টিকা সম্পর্কে ভীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ তিনি আরও বলেন, ‘আপনারা নির্ভয়ে টিকা নেন। টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রিপরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন, স্বাস্থ্য সচিবও টিকা নিয়েছেন। টিকা যারা নিয়েছেন তারা ভালো ও সুস্থ আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৃহস্পতিবার সকাল থেকে আনন্দমুখর পরিবেশে করোনা টিকাদান কর্মসূচি চলছে। সকাল ৯টা ১০ মিনিটে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম টিকা নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ১০টা ৪০ মিনিটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টিকা নেন। এরপর বেলা ১১টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা
মিয়ানমারের সঙ্গে কোনো সংঘাতে যায়নি বাংলাদেশ। তবে রোহিঙ্গা ইস্যুতে তারা অন্যায় করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কারও সঙ্গে দ্বন্দ্ব নয়, আলোচনার মাধ্যমেই আশ্রিত ১০ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ।বৃহস্পতিবার সকালে মিরপুর সেনানিবাসে ২০২০-২১ কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধনামন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, মুজিববর্ষে আমাদের অঙ্গীকার,
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে একটি মুদি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হিঙ্গলকান্দি বাজারের আবু সাঈদ চৌধুরীর মুদি দোকানে। এতে প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বুধবার রাত ১২টার দিকে হঠাৎ করে এলাকাবাসী আবু সাঈদের মুদির
এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে আরো কয়েকজনকে টিকা দেওয়া হয়।কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। টিকাদান উদ্বোধনের পর ঢাকার যে পাঁচটি হাসপাতালে আজ বৃহস্পতিবার টিকা দেওয়া হবে সেগুলো হলো ঢাকা
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি অতীতেও নির্বাচনে অংশগ্রহণ করেছে। কিন্তু আজকে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। পাহাড়তলী, আমবাগান, লালখানবাজার, পাথরঘাটা, দেওয়ানবাজারের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের আক্রমণ করেছে বিএনপির কর্মীরা।বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে চটগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে
হঠাৎ বুকে ব্যথা উঠলে বুধবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আজ(বৃহস্পতিবার) এনজিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হবে। বুকে স্টেন্ট বসানো হবে কীনা সেটা এনজিওগ্রাম পরীক্ষার পর জানা যাবে। মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। পরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইএম