দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর রেকর্ড করছে করোনা ভাইরাস। এমন অবস্থায় গেলো সোমবার থেকে দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে-পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ না করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৭ এপ্রিল) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঈদগাহ মাঠে মাটি ভরাটের নামে আড়াই লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান ও একটি ঈদগাহ পরিচালনা ভুয়া কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই ঈদগাহ মাঠে নামাজ আদায় করার মুসল্লি ও ঈদগাহের মূল পরিচালনা কমিটি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, চলতি অর্থ বছরে দুওসুও ইউনিয়নের সাধুবান্দা ঈদগাহ
করোনা শব্দটি শুনলেই কেমন যেনো মানুষের শরীর শিউরে উঠে। গতিরোধ হয়ে যায় চলার পথ। আজ প্রায় তেরটি মাস বাংলাদেশ হাসেনা। হাসেনা সাজানো ফুলেল বাগানটি। তবুও হাসিমুখের ভান ধরে চলতে হয় অনেকটা পথ। কেউ চলে দু’মুঠো খাদ্য যোগাতে, কেউ চলে সংসার টিকিয়ে রাখতে, আবার কেউবা স্বেচ্ছায় মানুষকে সহযোগিতার হাত বাড়াতে। তবে সবারই স্বার্থ থাকে সব কাজেই। প্রশাসন তাঁদের চাকুরির খাতিরে ছুটে
‘শিশু’ বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তার নানা ঘটনা। বক্তা হিসেবে আলোচিত এই ব্যক্তির ব্যক্তিজীবনও বেশ আলোচিত। তার মোবাইল ফোনে মিলেছে বেশ কিছু পর্নো ভিডিও; রয়েছে বিয়ে নিয়েও অস্পষ্টতা। বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয় ২৬ বছর বয়সী রফিকুল মাদানীকে, এরপর বিকেলে তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আনে মামলা হয়। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে
২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্থায়ী কোনো স্পন্সর নেই। অস্থায়ী বা সিরিজ বাই সিরিজ স্পন্সর নিলেও দীর্ঘমেয়াদী স্পন্সর খুঁজছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘দারাজ’-এর সাথে দীর্ঘমেয়াদে স্পন্সরশীপে গেল বিসিবি। বুধবার (৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিল দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। তবে তাদের
রাজশাহীতে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তাঁর স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭) ও অটোরিকশার চালক আনসার আলী (৪৫)। বিষয়টি নিশ্চিত করে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, নিহতরা রামেক হাসপাতালের উদ্দেশ্য গোমস্তাপুর থেকে মুরারিপুর
প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নীলফামারীতে সিরাজ (৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজ রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে জেলার সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সম্প্রতি ওই প্রতারক তার পাঠানো সিভি অনুযায়ী এক ব্যক্তিকে চাকরি দেওয়ার জন্য উত্তরা ইপিজেডের দেশবন্ধু শিল্প কারখানায় মোবাইল ফোনে
কুমিল্লায় নগরীর রানীর বাজার এলাকার বিসিক শিল্প নগরীর বেঙ্গল ড্রাগস্ এন্ড কেমিক্যাল ওয়ার্কস্ (ফার্মাসিউটিক্যাল) লি. নামের একটি ওষধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কোম্পানির অন্তত ৭ জন শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে এবং পরে এদের মধ্যে ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে বিসিক
উত্তাল সমুদ্রে জাহাজের ইঞ্জিনে বৈদ্যুতিক গোলযোগের কারণে সাড়ে তিনশ, টন অপরিশোধিত তেল, ৫০ টন ডিজেল সহ ১২ জন নাবিক নিয়ে ডুবতে বসেছিল নেদারল্যান্ডসের একটি পণ্যবাহী জাহাজ। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, জাহাজে ছিলেন ১২ জন নাবিক। তারা এসওএস পাঠান। কয়েকজন জাহাজ থেকে সমুদ্রে নেমে পড়েন।এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড তৎপর হয়ে খোঁজ শুরু করে। হেলিকপ্টারও খোঁজে। দেখা মেলে পণ্যবাহী জাহাজের।
মুখে মাস্ক ব্যবহারের উপর জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে রং তুলিতে মাস্ক পরা একটি ছবি আঁকা হয়েছে। ছবিটিতে মাস্কের ওপর ফুটিয়ে তোলা হয়েছে করোনাভাইরাসের চিত্র। যা দিয়ে বুঝানো হয়েছে মুখে মাস্ক ব্যবহার না করলে যেকোনো মুহূর্তে আক্রমণ করবে ঘাতক করোনা। যেন একটি ছবিই হাজারো কথা বলছে। অর্থাৎ, একটি ছবিই যেন মহামারি করোনার ভয়াবহতা ও সুরক্ষায় সচেতনতার বার্তা তুলে ধরছে। আর সুন্দর এ
দুটি মানুষ যখন ভালোবাসার সম্পর্কে জড়ান তখন প্রেমিক বা প্রেমিকা তার ভালো দিকটাই দেখিয়ে থাকেন সবসময়। সম্পর্কে জড়ানোর পর কখনো নিজের খারাপ দিকটা দেখান না। বেশিরভাগ সময়ই তো ফোনে বা ম্যাসেঞ্জারে কথা হয়। আর দেখা হওয়ার সময় তো মাত্র কয়েক ঘণ্টা। এই সময়ে কি করে বিচার করবেন জীবন সঙ্গী করতে চাওয়া মানুষটিকে। বিচার করার অবশ্যই প্রয়োজন রয়েছে। কেননা, মানুষটি আপনার সঙ্গে
চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার নেতারা। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে খুলনা বিএমএ ভবনে প্রেসব্রিফিংয়ে এ ঘোষণা দিয়েছেন তারা। প্রয়োজনে করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা সেবাও বন্ধ রাখার হুমকি দেন তারা। এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ২টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে কার্যনির্বাহী সভায়ও এ
পিরোজপুরে পল্লী বিদ্যুতের অবহেলায় একটি গাভির মৃত্যু হয়েছে। বুধবার সকালে মঠবাড়িয়ার বড়শৌলা গ্রামে পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুতের অবহেলায় মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, গত রোববার রাতে কালবৈশাখী ঝড়ে বাদুরা- বড়শৌলা ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের বড়শৌলা মিলবাড়ির খুটির একটি লইনের ২টি তারই ছিড়ে মাটিতে পড়ে। পরের দিন স্থানীয় লোকজন ধানীসাফা
উত্তর মেক্সিকোয় একটি সোনার খনির শ্রমিক বহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন মারা গেছেন এবং ১৪ আহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপি'র বরাতে জানা যায়, স্থানীয় প্রশাসন জানায়, ‘নোশে বুয়েনা’ স্বর্ণখনির শ্রমিকদের বহন করছিলো যানগুলো। যার একটি ছোট আকারের ভ্যানের মতো বাস। বলা হচ্ছে, নিহতদের সবাই ওই যানটিতেই ছিলেন। হতভাগ্যদের
শেরপুরের নকলায় ইয়াবা ও হেরোইনসহ মজিবর রহমান (৪৬) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ মার্চ) রাতে পৌরসভাধীন বাজারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। সে নকলা পৌরসভার বাজারদীর এলাকার মৃত. নূর মোহাম্মদের পুত্র। ওসি জানান, নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া রাত্রীকালীন ডিউটির সময়
ময়লা আবর্জনার সাথে লবনাক্ততা যোগ হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে বরিশালের কীর্তনখোলা নদীর পানি। নদী তীরবর্তী মানুষ দৈনন্দিন কাজে এ নদীর পানি ব্যবহার করলেও এখন আর তা সম্ভব হচ্ছে না। মিঠাপানির কীর্তনখোলা নদীর পানিতে বর্তমানে লবণাক্ততা রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবেশবিদরাও। বিশেষজ্ঞদের মতে, দুষণসহ জলবায়ু পরিবর্তনের কারণেই কীর্তনখোলার মতো মিঠা নদীর পানিও এখন লবণাক্ত হয়ে উঠেছে। এতে করে জীববৈচিত্রের উপর বিরুপ
মা সহ বিনা ভাড়ায় ট্রেনে চড়েই বাড়ি ফিরল চলন্ত ট্রেনে সন্তান জন্ম নেয়া সেই শিশু। বুধবার দুপুরে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের গাইনি ওয়ার্ড থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বিনা ভাড়ায় মুক্তি পারভীন ও তার সন্তানকে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের গ্যাংকারে করে বাড়িতে পৌঁছে দিয়েছে। বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহী সুফি নুর মোহাম্মদ দিনাজপুর রেলওয়ে স্টেশনে তাদের গ্যাংকারে তুলে দেন। অপরদিকে দিনাজপুর
ক্রমেই বাড়ছে বরিশালে করোনা আক্রান্তের হার। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) এর পিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্যমতে গত তিন দিনে বরিশালে করোনা শনাক্তের হার যথাক্রমে ২১.৬২, ৩১.১৮ ও ৩৮.৮২ শতাংশ। স্বাস্থ্য পালন না করায় সংক্রমনের হার বাড়ছে বলে অভিমত চিকিৎসকদের। যদিও জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচার প্রচারণা ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। জনগণ
টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প (২৭ নং) হতে একজন অপহৃত যুবককে উদ্ধার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল (বুধবার) সকাল ১১ টারদিকে টেকনাফের ২৭নং জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের একটি দল বি-ব্লকে অভিযান চালায়। এসময় একই ক্যাম্পের ব্লক-বি/৯ এর বাসিন্দা মোঃ আবুল নাসের (২৭) কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা
অনাহারে,অর্ধাহারে দিন কাটে। পেটের খুদা ভুলে বুদ হয়ে বই নিয়ে থাকেন। স্কুল-কলেজে সবাই এক নামে মেধাবি বলে জানে তাকে। পেটের খুদা যত বাড়ে এই মেধাবির স্বপ্ন যেন আরো বেশি তাড়া করে তাকে। অবশেষে খালি পেটে দেখা চোখ ভরা স্বপ্ন সত্যি হলো। হতদরিদ্র ঘরের মেধাবি ইসমাইল হোসেন এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু স্বপ্নটা সত্যি হতে হতেও কেমন জানি ফাকি দিতে
করোনায় প্রতিদিনই রেকর্ড হচ্ছে বাংলাদেশে। মহামারি করোনাভাইরাসে আবারো রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৬৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এর আগে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়। একই সময়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন
মাত্র ১১ বছর বয়স তার। এই বয়সে সমাাজের আর দশজনের মতো তারও কিন্তু হেঁঁসে খেলে ও আনন্দ-উল্লাসে কাটানোর কথা তার। পরিবারের একমাত্র উপার্জন ব্যাক্তি বাবা অসুস্থ থাকায় অভাবের কাছে হার না মেনে চার্জার রিক্সা চালিয়ে ১১ বছরের দিপুনকে সংসারের ব্যায় ভার বহন করতে হচ্ছে। দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) আদিবাসী গ্রামের সুভেনের ছেলে দিপুন।হঠাৎ চলার পথে দেখা
নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে চালিয়ে ২২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। ১৪ বিজিবি পতœীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি বলেন,গত বুধবার রাত ১টার দিকে উপজেলার চকচন্ডি বিওপির নায়েক মো.মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার হটাৎপাড়া গ্রামের মাঠে অভিযান চালায়। সীমান্ত পিলার ২৬৩ এর সাব পিলার ৭ এর নিকট থেকে মালিকবিহীন অবস্থায় ২২৭ বোতল উদ্ধার করা হয়।
দিনাজপুরের হিলিতে পুরাতুন মূল্য তালিকা ও ঔষধের দোকানে ফ্রি ঔষধ রাখা ও নিম্নমানের খাবার তৈরি অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে র্যাব-১৩ সদস্যদের সহযোগিতায় দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এসব জরিমানা করেন। দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের