নাটোরের গুরুদাসপুরে তিনজন কৃষকের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন তিনজন কৃষককে দেয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্বাবধান পরিচালনা বাজেটের আওতায় ২০২০-২১ অর্থবছরে উন্নয়ন সহায়তার লক্ষ্যে সরকারি ৫০% ভর্তুকি মূল্যে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজার পাড়ার কৃষক মোঃ আওলিয়া
রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিতর্কিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবার র্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন। এর আগে বুধবার ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র্যাব।মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, বৃহস্পতিবার সকালে র্যাব-১
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও তার স্ত্রী রোজী সিদ্দিকী। অভিনেতা সেলিম নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান।অভিনেতা জানান, গত ১ এপ্রিল অসুস্থতা অনুভব করেন তিনি। পরদিন সস্ত্রীক করোনার নমুনা পরীক্ষা করান। ওই টেস্টের রিপোর্টে দুজনেরেই পজিটিভ আসে। এখন নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকছেন তারা। ফলে ঈদের একাধিক নাটক ও ধারাবাহিকের শুটিং বাতিল করেছেন জনপ্রিয় অভিনেতা সেলিম
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) তিনি ঢাকা পৌঁছাবেন।ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। ঢাকা সফরকালে বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে
মহামারি করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে, আগামীতে আরও কঠোর ব্যবস্থার প্রয়োজন হলেও সেটি নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল মাধ্যমে সাভারের লোকপ্রশাসন কেন্দ্রের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। এসময় শ্রেণি ভেদাভেদ, সকল ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে কেবল মানুষ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে নতুন প্রশাসনিক কর্মকর্তাদের পরামর্শ দেন সরকার
লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) এক ঘোষণায় নেইমারের দুই ম্যাচ নিষিদ্ধের কথা নিশ্চিত করেছে। এই সপ্তাহে লিগ ওয়ানে লিলের কাছে হারের ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার তিয়াগো দিয়ালোকে শেষ মুহূর্তে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। পরে তিয়াগো তাকে গালাগাল করে লাল কার্ড দেখেন।দু’জনকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু শাস্তি
কখনো গোষ্ঠীগত কখনো এলাকার আধিপত্য বিস্তার নিয়ে। দাঙ্গায় লিপ্ত হয়ে এলাকায় বিরাজ করে অশান্তি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাকশিমুল ইউনিয়নে গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে এক যুবকের নিহতের খবর পাওয়া গেছে । নিহতের নাম দেলোয়ার হোসেন (২০)। বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক দেলোয়ারের মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের প্রবাসী হান্নান মিয়ার ছেলে। পুলিশ
লালমনিরহাটের আদিতমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ এপ্রিল) রাতে উপজেলার ভেলাবাড়ি নুরানি মাদরাসা থেকে তাকে আটক করা হয়।আটক জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তিনি চট্টগ্রাম হাটহাজারী
করোনা ভাইরাসের ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম সারাদেশে শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) এ কার্যক্রম শুরু হয়।এর আগে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া জানান, টিকা নিলেও আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো তত বেশি সুরক্ষিত থাকতে পারবো।তিনি বলেন, আমরা চেষ্টা করবো ডাক্তার-নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার
নভেল করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) গিয়ে করোনার টিকা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেন তিনি। এক টুইটবার্তা আজ সকালে এ খবর জানান মোদি। ওই টুইটে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার একটি মুহূর্তের ছবি যুক্ত করে মোদি লেখেন, ‘আজ এআইআইএমএস-এ কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলাম। ভাইরাসটি মোকাবিলায় হাতেগোনা কয়েকটি
সহায়-সম্পদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন চাচা-ভাতিজা। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার সকাল ৮টাল দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু
উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর দশম সম্মেলন উপলক্ষে জোটটির শীর্ষ নেতারা আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন। দুপুর ২টা থেকে অনুষ্ঠিতব্য এ শীর্ষ বৈঠক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ বৈঠকে জোটের দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন।সম্মেলনে বর্তমান সভাপতি তুরস্কের কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবে বাংলাদেশ, এর মেয়াদ থাকবে পরবর্তী দুই বছর। বাংলাদেশ ছাড়াও এই জোটের
ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে কলমীলতা নামে একটি ফেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ৬টি মালবাহী ট্রাক পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরের দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা।জানা গেছে, ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত। এতে মুহূর্তের
কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে গত সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হয়েছে লকডাউন। লকডাউন চলাকালে জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা রয়েছে। এছাড়া বুধবার (৭ এপ্রিল) থেকে খুলে দেয়া হয়েছে মহানগরীর মধ্যে সকল গণপরিবহন। এরইমধ্যে পরবর্তী লকডাউনের বিষয়ে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার (৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ংকর হয়ে উঠছে। কিছুতেই মানুষের মনে আতঙ্ক কমছে না। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল পর্যন্ত
আর দিন কয়েক পরেই শুরু হবে রহমতের মাস রমজান। রমজান শুরুর আগেই রোজা পালনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান আসার আগেই রোজা পালনের প্রস্তুতি ও কিছু আমল সম্পন্ন করতেন। রমজানের সুখবর দিতেন। সে প্রস্তুতি ও আমলগুলো কী? শাবান মাসের আমল রমজানের আগের মাস শাবান। প্রতি ১১ মাস পরপর রমজানের আগমন ঘটে। এ মাসে টানা ৩০ দিন
রংপুর, ময়মনসিংহ, সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে রাতেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি বলেন, এখন (রাত সাড়ে ১১টা) রংপুর অঞ্চলের ওপর বজ্রমেঘ দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ঝড়ো
আগামী ১৪ এপ্রিল বাংলা ১৪২৮ সনের প্রথম দিন পহেলা বৈশাখ। দেশে মহামারি করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে এবার ভার্চুয়ালি নববর্ষ উদযাপন করতে হবে। বুধবার (৭ এপ্রিল) এমন নির্দেশনার চিঠি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। গত কয়েক বছর ধরে বাংলা নববর্ষ বাংলাদেশে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। কিন্তু করোনার কারণে গত বছরও নববর্ষ উদযাপন করা যায়নি। চিঠিতে বলা হয়,
প্রবাসে বাংলাদেশিদের সাফল্যের নানান গল্প মাঝেমধ্যেই শিরোনাম হয়। তবে এবার কোরিয়ান সিনেমার নায়ক হয়ে অন্যরকম সাফল্যের নজির স্থাপন করেছেন দক্ষিণ কোরিয়ার অভিবাসী শ্রমিক মাহবুব আলম পল্লব। ১৯৯৯ সালে প্রবাসী শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যান মাহবুব। শুরুর দিকে প্রবাসীদের বিভিন্ন ইস্যু নিয়ে তথ্যচিত্র তৈরি করা শুরু করেন। পরে ধীরে ধীরে জড়িয়ে পড়েন বড়পর্দার সিনেমার অভিনেতা হিসেবে। মাহবুব বলেন, অভিবাসী কর্মী হিসেবে
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক(৫২) নামে এক সবজি বিক্রেতা বাই সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে নজিপুর বদলগাছী সড়কের আবহাওয়া অফিসের সামেনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাই সাইকেল আরোহী মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের নাউরাইল পূর্বপাড়া গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। স্থানীয় ও পুলিশ জানা যায়, বদলগাছী বাজার থেকে সবজি বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ী
কুমিল্লার দেবীদ্বারে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের প্রায় পাঁচ মাস পর এক নারীর পেট থেকে বের করা হলো এক পোটলা গজ (ব্যান্ডেজ)। এই দীর্ঘ সময়ে গজটি ওই নারীর পেটে থাকায় তাতে পচন ধরে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়েছিল। রোগীর ভাই মোঃ রুহুল আমিন জানান, প্রায় পাঁচ মাস পূর্বে অর্থাৎ গত বছরে ৫ নভেম্বর মুরাদনগর উপজেলার মোগসাইর গ্রামের মোঃ রাসেল মিয়ার স্ত্রী
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার শমীর প্লাজার ৭ম তলায় পোশাক নীটওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কারখানায়
যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন ব্যাপক তৎপর কেশবপুর উপজেলা প্রশাসন। সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিন বুধবার সরকারি নির্দেশনা না মানায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জন ব্যাবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করেছেন। জানাগেছে, কেশবপুর উপজেলা প্রশাসন পৌরশহর-সহ উপজেলার ১১টি ইউনিয়নের জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পায়ে হেটে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ডলু খালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বোয়াল মাছ। মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার আধুনগর খাস মহল এলাকায় ডলু খালে মাছটি সাবেক ইউপি সদস্য মো. সোহেল উদ্দিনের জালে ধরা পড়ে। সাবেক ইউপি সদস্য সোহেল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেলে শখের বসে জাল নিয়ে পার্শ্ববর্তী ডলু খালে মাছ ধরতে যাই। সেখানে জাল ফেলার পর বুঝতে পারে ভারী কিছু