বরিশালের গৌরনদী মডেল থানার চৌকস ওসি আফজাল হোসেনের হস্তক্ষেপে গৌরনদী পৌরসভার টরকীর চর এলাকার স্থায়ী বেঁদে পল্লীর দীর্ঘ ১৭ বছরের দ্বন্দ-সংঘাতের অবসান হয়েছে। ফলে দ্বন্দ-সংঘাত ভুলে ওই বেঁধে পল্লীতে শান্তির সু-বাতাস বইতে শুরু করেছে। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বিগত ১৭ বছর যাবত টরকীর চর এলাকার স্থায়ী বেঁদে পল্লীর নাসির সরদার ও স্বপন সরদার গ্রুপের মধ্যে চরম বিরোধ চলে আসছিলো। সর্বশেষ গত
ভুক্তভোগীর প্রতি অনাস্থার নেপথ্যে কেউ থাকলে জানাবেন। কেননা বিএমপির প্রতিটি থানায় প্রতিমাসের নির্ধারিত তারিখে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে'র কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। তাই কোন সেবাপ্রত্যাশী ভুক্তভোগীর প্রতি অনিয়ম করলে সরাসরি বা গোপনে আমাদেরকে জানান। শুক্রবার (৪জুন) বন্দর থানায় আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৫৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে। শুক্রবার (০৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
কৌশলগত কারণে চীন তার সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের দাম একেক দেশে একেক রকম চেয়েছিলো। সেই হিসেবে, সুসম্পর্কের কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কাছে তারা প্রতিটি ভ্যাকসিনের দাম ১০ ডলার চেয়েছিলো। অন্যদিকে একই ভ্যাকসিনের দাম শ্রীলঙ্কার কাছে ১৫ ডলার করে চেয়েছিলো চীন। যে কারণে চীনের কাছে আপত্তি তোলে শ্রীলঙ্কা। এতেই বাংলাদেশ সিনোফার্মের ভ্যাকসিন পাওয়া নিয়ে সংঙ্কটের মুখে পড়লো। বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা
বরিশালে ১৩ লক্ষাধিক গলদা রেনু জব্দ করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার রাতে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে রেনু জব্দ করা হয়। এ সময় রেনু পাচার কাজে ব্যবহৃত একটি নৌকা আটক করে কোস্টগার্ড। শুক্রবার (০৪ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের উপস্থিতি
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ-সুবিধা রাখা হয়েছে, ফলে সব সুযোগ সুবিধা কাজে লাগিয়ে তারাই কর্মসংস্থান সৃস্টি করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (০৪ জুন) দুপুরে ভার্চুয়াল মাধ্যমে ২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজেটে কর্মসংস্থানের বিষয় কি ধরনের ব্যবস্থা রয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, বাজেটে কর্মর্সংস্থানের বিষয়ে সুনির্দিস্ট ব্যবস্থা আছে। বাজেটে পুরোটাই
বাগেরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে-ঘুরে মাইকিং করে কোটা ইলিশ (কেটে পিস করা) বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি কোটা ইলিশ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দামে কম এবং কোটার ঝামেলা না থাকায় কিনছেনও অনেকে। তবে এই কোটা মাছ আসলে স্বাস্থ্যসম্মত কি-না? তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার দাবি জানিয়েছেন অনেকে। বৃহস্পতিবার (৩ জুন) সকালে বাগেরহাট শহরের রেলরোডের মমতাজ হোটেলের সামনে একটি অটোরিকশায় মাইকিং করে কোটা
দেশে করোনাভাইরাসের অজানা একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। আজ শুক্রবার (৪ জুন) আইইডিসিআর এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সারা দেশে করোনাভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ৮০ শতাংশই ভারতীয় (ডেল্টা) ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গেলো ৮ মে প্রথম ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয় বাংলাদেশে। পরীক্ষায় ৫০টি নমুনার ৪০টি (৮০ শতাংশ) ভারতীয় ধরণ। ৮টি (১৬ শতাংশ) বিটা
ভাত খেতে গিয়ে দেখেন তরকারি স্বাদ হয়নি, আর এ অপরাধেই স্ত্রীর শরীরের অর্ধেকাংশে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বামী আনোয়ার হোসেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে। জানা যায়, প্রায় ৯ বছর আগে উপজেলার রূপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামে বরকত আলীর মেয়ে আঁখি খাতুনকে বিয়ে করেন আনোয়ার হোসেন। বিয়ের কয়েক বছর পার হলেও তাদের সংসারে কোনো সন্তান না
দেশে করোনাভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ৮০ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর। শুক্রবার (৪ জুন) আইইডিসিআর'র এক প্রতিবেদনে এ তথ জানানো হয়েছে। জিনোম সিকুয়েন্স পরীক্ষা করে প্রাপ্ত এক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে তারা। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৬ নমুনায় ১৫টি, ঢাকার ৪টি নমুনার ২টি ও গোপালগঞ্জ থেকে ৭ নমুনার সবকটিই ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এছাড়া
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পদ্মনগর গ্রামে বৃহস্পতিবার রাতে মাদক বিক্রেতাদের হামলায় দুই পুলিশ আহত হয়েছেন। আহত এসআই মোহন আর রশিদ ও ইউনুস আলীকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই শামীম রেজা জানান, গোপন সুত্রে খবর পেয়ে পদ্মনগর গ্রামের নদীর ধারে পুলিশ অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রুজদার আলীর নেতৃত্বে মাদকসেবীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধস্তাধস্তি
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার(৪ জুন) সকালে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, ওই ইউনিয়নের মোহাম্মদপুর আকন্দ বাড়ির আব্দুর রহিমের ছেলে রিপন আকন্দ (৩০) ও তোফাজ্জল হোসেনের ছেলে আলিফ আকন্দ (১২)। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ( হারুন)। তিনি জানান,সকালে রিপন আকন্দের দোকানের শুভহালখাতার জন্য দোকানের উপরে মাইক বাঁধছিল। এসময় দোকানের উপরে থাকা
আশাশুনির সর্বত্র মাস্ক ছাড়া সেবা চালু রয়েছে।করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের সর্বত্র চালু হয় “নো মাস্ক, নো সার্ভিস”ক্যাম্পেইন।যদিও এ ক্যাম্পেইন কাগজে কলমে সীমাবদ্ধ,বাস্তবে এর কোন প্রয়োগ নেই।সর্বশেষ কঠোর লকডাউন তুলে নেওয়ার পর শপিংমল,দোকানপাট,ব্যাংক বীমা,এনজিও অফিস আদালত এর প্রত্যেক টি দর্শনীয় স্থানে“না মাস্ক নো সার্ভিস” এ কথা টি টানিয়ে লিখে রাখতে হবে।সেটাই প্রতিপালন করতে হবে।কেউ মাস্ক না পরে আসলে,তাকে কোন সেবা
অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার প্রস্তাবিত বাজেট জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, এবারের বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও কাগুজে বাজেট ছাড়া আর কিছুই নয়। শুক্রবার (৪ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের
ভারতে পাচার হওয়া এক কিশোরী তিন মাসের নির্মম নির্যাতন ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে এ ঘটনার সঙ্গে জড়িত ১২ আসামির মধ্যে তিনজনকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ আসামির মধ্যে পাঁচজন বাংলাদেশে অবস্থান করছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ। জানা যায়, টিকটক গ্রুপ খুলে
টাঙ্গাইলের সদর উপজেলার তারটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (৩ জুন) রাত ২টার দিকে সড়কের আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, মহাসড়কের উত্তরবঙ্গ-গামী লেনে পরিবহনের চাপ অনেক বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো পড়েছে বিপাকে। এদিকে যানজট নিরসনে কাজ
বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ ভারতের থেকে পাওয়া প্রথম দফার টিকা নিয়ে বসে রয়েছেন পরবর্তী ডোজের জন্য। দ্বিতীয় ডোজের সময় পেরিয়ে গেছে আড়াই-তিন মাস। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আপাতত যা পরিস্থিতি তাতে কোনোভাবেই অন্য কোনও দেশকে কোভিডের প্রতিষেধক পাঠাতে পারবে না ভারত। বরং ভারতই এখন আমদানির চেষ্টা করছে। খবর আনন্দবাজারের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৪ জুন) রামেকের উপ-পরিচালক ডা. মো. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রামেকে করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এছাড়া নতুন করে করোনায় আক্রান্ত হন আরও ৯৮ জন। ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন
সাভারের আশুলিয়ায় পরিবহণে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় পুলিশকে ঘিরে ফেলে হামলা ও পরিবহনে চাঁদাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে চাঁদাবাজির ৪ হাজার ২ শত ৫০ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার (৪ জুন) সকাল ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) হারুন-অর-রশিদ।এরআগে, বৃহষ্পতিবার (৩জুন) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার
দেশে প্রথমবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হচ্ছে আজ (৪ জুন)। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদযাপনে আয়োজন করা হয়েছে।বিষয়টি নিয়ে গত বুধবার বাংলাদেশ চা বোর্ড আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবারের চা দিবসের প্রতিপাদ্য, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, চা শিল্পের প্রসার’। ১৯৫৭ সালের ৪ জুন প্রথম বাঙালি হিসেবে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ
সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে মাসুম (৫) নামের এক শিশুর মৃত্য হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুরের বেরন এলাকার হারুনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুম শরিয়তপুর জেলা সদরের চরকোয়ারপুর এলাকার দুলাল হোসেনের ছেলে। বাবা মায়ের সাথে সে ওই এলাকায় বসবাস করতো।নিহতের মায়ের পক্ষে পুলিশ জানায়, সন্ধ্যায় তার তিন সন্তানকে মুড়ি
মহামারি করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জন। অন্যদিকে সংক্রমিত হয়েছে ১৭ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৬২৬ জন। করোনার আপডেট দেয়া সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ তিন হাজার ৭২৩ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ২৮৩ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার
জীবন পরিচালনা এবং বেঁচে থাকার তাগিদে আয়-উপার্জন ও উত্তম জীবিকার বিকল্প নেই। নিজের শ্রমে উপার্জিত অর্থ যেমন সেরা তেমনি জীবিকা বা আহারের জন্যও নিজের শ্রমের আয়-উপার্জনই সর্বোত্তম। হাদিসের দুইটি সুস্পষ্ট বর্ণনায় তা ফুটে ওঠেছে। এ সম্পর্কে কী বলেছেন বিশ্বনবি? ১. সর্বোত্তম উপার্জন হজরত রাফে ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, সর্বোত্তম উপার্জন কোনটি?
কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধে দুই দলের কেউই দেখা পায়নি গোলের। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় আফগানিস্তান। ম্যাচের ৮২ মিনিটে তপু বর্মণের দুর্দান্ত গোলে সমতায় ফেরে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে