পাল্লেকেলেতে তৃতীয় দিনে মাত্র ১৫ মিনিটে ২৪ রান তুলে নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলেন রমেশ মেন্ডিস। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা দিয়ে দিলেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। প্রথম ইনিংসে ৭ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ৪৯৩ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে স্কোর বোর্ডে ৬ উইকেটে ৪৬৯ রান ছিল। শনিবার রমেশ মেন্ডিসকে নিয়ে মাঠে নামেন নিরোশান ডিকভেলা।৩৮ বলে ৩৩
হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর লাল বানু (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উলুকান্দি (বরমপুর) গ্রামের পার্শবর্তী ধানী জমি থেকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানার এসআই সম্রাট আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি ওই গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী। স্থানীয় লোকজন
একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা নব্বই বছর বয়সী নুরুল ইসলাম ভাঙা ঘরে বসবাস ও আটা-চিড়া খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর এবার তাকে আর্থিক সহায়তা ও নতুন ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এক বীর মুক্তিযোদ্ধার সন্তান। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের নুরুল ইসলামের বাড়িতে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। একই সাথে ঘর নির্মাণের
আফগানিস্তানের পূর্বে লোগার প্রদেশে একটি অতিথি ভবনে গাড়িবোমা হামলায় ৩০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ শিকার করেনি। তবে অতিথি ভবনেই কেন হামলার টার্গেট করা হলো, সে ব্যাপারে কোনো কারণ জানা যায়নি। এ
পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ মে) মহান মে দিবস ২০২১ উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ভয়াল পরিস্থিতি মোকাবিলায় আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে হাসপাতালে আগুন লেগে অন্তত ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ এপ্রিল) গভীর রাতে রাজ্যটির ভারুচ শহরের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারুচ শহরে আগুন লাগা প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। মধ্যরাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করেছেন। ভারুচ পুলিশের এসপি
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার ৬৪২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (০১
রহমত ক্ষমা ও নাজাতের মাস রমজান। বিগত জীবনের গোনাহ মাফের মাস রমজান। জাহান্নামের আগুন থেকে মুক্তির মাসও রমজান। হাদিসের পরিভাষায় তা সুস্পষ্ট। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসের ব্যাপারে যে সতর্কতায় জিবরিল আলাইহিস সালামের কথায় ‘আমিন’ বলেছিলেন, তা ছিল এমন- ‘যারা রমজান পেলো কিন্তু নিজেদের গোনাহ মাফ করাতে পারলো না, তারা ধ্বংস হোক’- জিবরিল আলাইহিস সালামের এ
মহান মে দিবস আজ। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বিষয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন ভুক্তভোগী তরুণী। ন্যায়বিচার না পেলে আত্মহত্যারও হুমকি দেন ওই তরুণী। এবং আত্মহত্যা করলে অভিযুক্ত জসিম দায়ী থাকবেন বলে লাইভে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন ওই তরুণী। ১২ মিনিট ৩৩
ঢাকাই সিনেমার প্রথম সারির নায়িকাদের একজন মাহিয়া মাহি। ইদানিংকালে দেশের শীর্ষ নায়িকারা একের পর এক বিলাসবহুল গাড়ি কিনছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন মাহি। ২০১৫ সালের অ্যালভ্যান্স প্রিমিয়ার মডেলের এই সাদা রঙের নতুন টয়োটা হ্যারিয়ার গাড়িটির মূল্য প্রায় ৬০ লাখ টাকা। জানা গেছে, এক স্কুল বন্ধুর গাড়ির শো রুম থেকে গাড়িটি কিনেছেন মাহি। দেড় মাস আগেই গাড়িটি অর্ডার করেছিলেন নায়িকা। সম্প্রতি তিনি
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ৭৭১ জন বিশেষ ব্যবস্থায় দেশে ফিরেছেন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত আছেন ১৫ জন। তাদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের যশোর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় বাধ্যতামূলক ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে। যশোর শহরের আইসোলেশন কেন্দ্রগুলোতে এক হাজারজনকে রাখার ব্যবস্থা রয়েছে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই এই কোটা
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সরকার ঘোষিত ‘লকডাউন’ চলছে। গত ৫ এপ্রিল থেকে এই ‘লকডাউন’ শুরু হলেও প্রথম এক সপ্তাহ একরকম ঢিলেঢালাভাবে তা চলে। পরে ১৪ এপ্রিল থেকে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দেওয়া হয়। এ সময় আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। সর্বশেষ ঘোষণা অনুযায়ী এই লকডাউন চলবে আগামী ৫ মে পর্যন্ত। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ পদ্ধতিকে সবচেয়ে কার্যকর
এবার কক্সবাজার শহরে আবাসিক হোটেল কক্ষ থেকে ‘ফ্যানের সাথে ঝুলন্ত’ অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৫টায় শহরের কলাতলীর আবাসিক হোটেল সি পার্ল-২ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। হোটেল কক্ষ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র মতে নিহত ছেনুয়ারা বেগম (২১) চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার
‘নদী ভাংগে আমাগরে সব শেষ করে দিয়েছে,রাস্তার উপরে একটা ছাপড়া তুলে এক দেড় বছর থেকে বউ পোলাপান নিয়া খুবই কষ্টে ছিলাম। ঝড় বৃষ্ঠি আমাগরে উপর দিয়াই গিয়েছে। আমি জীবনেও কল্পনা করতে পারি নাই জমিসহ ইটের ঘর পাবো। প্রধানমন্ত্রী আমাগরে যে ঘর দিয়েছে সেটার কাজ শেষ হবার দিকে। আমরা এহন ইটের ঘরেই ঘুমাতে পারবো’। মুজিববর্ষ উপলে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জমিসহ সেমি পাকা
বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশসহ ৪ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সিঙ্গাপুর। শুক্রবার (৩০ এপ্রিল) পূর্ব সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেওয়ার কথা জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আগামী ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান বা শ্রীলঙ্কায়
করোনার বিরুপ সময়ে এ যেন আশা জাগানিয়া এক খবর। করোনার প্রতিষেধক হিসেবে ভেষজ উদ্ভিদের সন্ধান দিয়েছেন বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ড. মো. এনায়েত আলী প্রামাণিক। এটি সেবন করে ২ হাজারের মতো করোনা রোগী সুস্থ হওয়ার দাবি করেছেন তিনি। ড. এনায়েত আলী প্রামাণিক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। রাজশাহীর সরেজমিন গবেষণা বিভাগে দায়িত্ব পালন করা এই বিজ্ঞানী করোনা
রাজবাড়ীর গোয়ালন্দে কাজী কেরামত আলী এমপির পক্ষে ৭শ দুঃস্হ্যের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা যুবলীগের আয়োজনে শুক্রবার বিকেল ৫ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমপির ছোট ভাই কাজী টিটু।শহরের মোট ৫ টি স্পট হতে ৭ শ দুঃস্হের মাঝে প্যাকেটজাত রান্না করা ডিম-খিচুড়ি, খেজুর ও জিলাপি বিতরন করা হয়। ইফতার বিতরন অনুষ্ঠানে আরো
মিয়ানমারের জেল থেকে ছাড়া পেয়ে রোহিঙ্গারা বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে আত্মীয়-স্বজনদের সাথে বসবাস শুরু করেছে। এমন খবর পেয়ে রোহিঙ্গা শিবিরের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা কয়েকজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, মিয়ানমারের মো. আরিফ (২৪), মো. ইউনুছ (২৮), বশির আহম্মদ (২৫), সোনা আলী (৫৬), মো. সৈয়দ আলম (৪৭) ও মো. শওকত আলী (৩৭)। তারা সকলে অবৈধভাবে সীমান্ত দিয়ে
দেশের কোথাও কোথাও বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। এর মধ্যে কালবৈশাখীর পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের দুই অঞ্চল ও ৬ বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য
‘টিকা আমাদের কাছে আনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব টিকাদান সপ্তাহ। ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া টিকাদান সপ্তাহের আজ শেষ দিন। এই প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পী ও প্রযোজক শাকিব খানকে ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা করেছে ইউনিসেফ বাংলাদেশ। সংস্থাটি তাদের ফেসবুক পেজে শাকিব খানের একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছে, ‘বাংলাদেশের সর্বপ্রিয় অভিনেতা এবং একজন সম্মানিত প্রযোজক শাকিব
নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহের জেরে মা জাহিদা (৬০) কে শীলপাটা দিয়ে আঘাত করে হত্যার পর গোপনে কবর দেওয়ার প্রস্তুতি চলার সময় ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার দিঘা গ্রামের মৈত্রীপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। আটকৃতরা হলেন, জাহিদার ছেলে জাহিদুুল ইসলাম ও জাহিদুলের স্ত্রী রহিমা খাতুনকে আটক করেছে পুলিশ। নিহত জাহিদা দিঘা গ্রামের মৃত হারান প্রামানিকের স্ত্রী। আত্রাই থানার অফিসার
করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১৩ কার্যদিবসে সারাদেশে ২২ হাজার ৮৭৩ জন কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ২৮৯ জন। শুক্রবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৩ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৪১ হাজার ৯২০টি মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ২২
গোয়ালন্দ বাজার, দৌলতদিয়া বাজার, খানখানাপুর বাজার সহ বিভিন্ন বাজারে সর্বত্রই কেজি ও পিসসহ অতিরিক্ত দামে তরমুজ বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা ছোট আকারের তরমুজ ২শ ও বড় আকারের তরমুজ ৪-৫শ টাকা পিছে বিক্রি করছে। এতে করে বেশী ভোগান্তিতে পড়েছে নিম্নআয়ের প্রাণন্তীক জনগোষ্ঠী। রিক্সা চালক সালাম সেক বলেন, করোনার এই ক্রান্তিলগ্নে সরকার ঘোষিত লকডাউন চলছে এতে করে আয়-রোজগার তেমন নেই বল্লেও চলে তার