বাড়ির নকশা অনুমোদন করতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান আপনার টিআইএন নিতে হবে। এতে বাড়ির মালিক করজালের আওতায় আসবে। এছাড়া যেকোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন বা নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ
বরিশালে সাড়ে ৫ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪ লাখ গলদা চিংড়ির রেনু পোনাসহ ১৯ জনকে নৌ-পুলিশ এবং দেড়লাখ রেনুপোনাসহ ১ জনকে উপজেলা প্রশাসন আটক করেছে। বৃহষ্পতিবার ভোরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান চালায় বরিশাল সদর নৌ থানা পুলিশের সদস্যরা। সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান,
কোনো প্রতিষ্ঠান তৃতীয় লিঙ্গের কর্মী নিয়োগ দিলে কর ছাড় পাবে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক এবং অর্থনীতির মূলধারায় আনতে সরকারের যে চেষ্টা, তা ফলপ্রসূ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে তিনি বলেছেন, যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের অধিক তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়,
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবমুখী বাজেট বলে স্বাগত জানিয়েছেন বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ নেতৃবৃন্দ। তবে দক্ষিণাঞ্চলের জন্য ভ্যাট ট্যাক্স আরেকটু বিবেচনা করা হলে ভাল হতো। সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু। তিনি বলেন, করোনার প্রভাবে সব ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে
উখিয়ায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশুকে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড শুরু হবে । এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও প: প:
২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটে কিছু পণ্যের ভ্যাট, আমদানি শুল্ক, আগাম কর অথবা সম্পূরক শুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কোভিড-১৯ টেস্ট কিট, পিপিই এবং ভ্যাকসিন, তাজা ফল, মুড়ি, ক্রোকারিজ সামগ্রী, হাইব্রিড গাড়ি এসব পণ্যের দাম কমতে পারে। বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন
মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে গত ৫ দিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা।কালকিনি উপজেলার বড়চর কয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় মাতুব্বর বিরাজ সিকদার বিষয়টি ধাঁমাচাঁপা দেয়ার চেস্টায় কালক্ষেপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিন,ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানাযায়, কালকিনি উপজেলার বড়চর কয়ারিয়া গ্রামের মৃত্যু কবির সিকদারের ছেলে মোঃ রবিউল সিকদার(২৫) বিয়ে করা জন্য মেয়ে খুজছেন। একপর্যায় পারিবারিক ভাবে উপজেলার দক্ষিন
হঠাৎ করে স্হানীয় বাজারসহ দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। তাই বাজার বা মূল্য নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পেঁয়াজ আমদানির জন্য অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট (আইপি) না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। আমদানি বন্ধ থাকায় হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি
দেশের অর্থনীতিতে নীরবেই ঘটে গেছে বৈপ্লবিক এক পরিবর্তন। এখন প্রতি মাসেই রেমিট্যান্স অর্জনে নতুন নতুন মাইলফলক অর্জন করছে বাংলাদেশ। দুই শতাংশ প্রণোদনা দেওয়ার ওই সিদ্ধান্তের কারিগর ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যিনি এই করোনা কালে মানুষের জীবন-জীবিকা রক্ষাকে প্রাধান্য দিয়ে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য,
পরীক্ষা-নিরীক্ষা এবং করোনার সনদপত্র ছাড়াই অবাধে প্রবেশ করছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পণ্য বাহী ট্রাক ও চালক-হেলপাররা। প্রতিদিন বাড়ছে করোনা রোগী, আতঙ্কে এলাকাবাসী। আমদানি-রপ্তানিসহ পোর্ট বন্ধের দাবি জানিয়েছেন বন্দরবাসীর। এদিকে পানামা পোর্ট কর্তৃপক্ষ ১৪ দিন ভারত থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রাখার জন্য বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সকালে হিলি হাসপাতাল ও বন্দর ঘুরে জানা যায়, সোমবার
মাদারীপুরে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুর হচ্ছে। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে এই কার্যক্রম। এর লক্ষে বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুরের সিভিল সার্জণ মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জণ জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৬শ’ ৫৫ জন শিশুকে ১টি নীল রঙের
এবারের পঞ্চাশ তম বাজেটে কিছু পণ্যের শুল্ক-করহার বাড়ানো হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।এর মধ্যে আমদানি পন্যর সংখ্যাই বেশি। উল্লেখ্য, বাজেটে শুল্ক-করের যে প্রস্তাব দেওয়া হয়েছে তা ঘোষণার পরই কার্যকর হয়। মোবাইলফোন বাজেটে মুঠোফোন (সেলুলার ফোন) আমদানিতে আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে বিদেশি মুঠোফোনের দাম আরও বাড়তে পারে। আমদানি করা মাংস মাংস আমদানিতে শুল্কহার বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ১৫
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে তার এটি তৃতীয় বাজেট। চলমান মহামারি করোনা ভাইরাস মোকাবিলা ও বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন কেনা বাবদ এই অর্থ বছরে ১০ হাজার
করোনাভাইরাসে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৪ জনে।একই সময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৯৮০ জন। বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। অর্থমন্ত্রী বলেন, সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার দাম ৩৯ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৫৭ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এ ছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১০২ টাকা ও তদূর্ধ্ব, অতি উচ্চ স্তরের ১০ শলাকার দাম ১৩৫
২০২১-২২ অর্থবছরের বাজেটে সিমেন্ট ও স্টিল শিল্পে আগাম কর প্রত্যাহার করার কারণে নির্মাণ সামগ্রী সিমেন্ট, স্টিল, রডের দাম কমবে। আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে দ্বিতীয় বাজেট এটি। ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার এ বাজেটে করোনা মোকাবিলাকে অগ্রাধিকার দেয়া হয়েছে, প্রাধান্য দেয়া হয়েছে মানুষের জীবন-জীবিকা রক্ষা
পঞ্চাশ তম বাজেট পেশ হচ্ছে সংসদে। এবারের ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০১০ সাল থেকে এসব প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হয়েছিল। তবে মামলার কারণে আদায় হয়নি। মামলা নিষ্পত্তি হওয়ায় এখন নতুন করে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবে বলা হয়েছে,
একটা সময় ব্রিফকেস মানে ধরেই নেওয়া হতো সেটাতে টাকা আছে। কিন্তু সময়ের পরিবর্তনে এখন আর তেমন কেউ ব্রিফকেস নিয়ে চলাফেরা করে না। তবুও বাজেট এলেই সামনে আসে ব্রিফকেস বহনের বিষয়টি। এই চল বহু যুগের। বাজেট অধিবেশনে বিশ্বের প্রায় সব দেশের অর্থমন্ত্রীই ব্রিফকেস নিয়ে ঢোকেন। বাংলাদেশেও এই রেওয়াজ আছে, যা যুগ যুগ ধরে চলে আসছে। তবে, এই ব্রিফকেস নিয়ে কৌতূহলের শেষ নেই।
২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত বৃহস্পতিবার (৩ জুন) বেলা ৩টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে বাজেট বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে তার এটি তৃতীয় বাজেট। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন
স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঘাটতির বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ। প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়াতে যাচ্ছে আকারের দিক থেকেও সবচেয়ে বড় নতুন এ বাজেট। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদে অনুষ্ঠিত বিশেষ কেবিনেটে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মন্ত্রিপরিষদ সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ এ
করোনাভাইরাসের ভারতীয় ধরন রোধে ভারত ফেরতদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে কোয়ারেন্টাইনে থাকতে চাচ্ছেন না বেশি ভাগ মানুষ। তবে পুলিশ পাহারাসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কঠোর নজরদারি কারণে কোনো অনিয়মের সুযোগ পাচ্ছেন না তারা। কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ভারতফেরত যারা কোয়ারেন্টাইনে আছেন তারা মনে করছেন তাদের আটকে রাখা হয়েছে। তারা হঠাৎ
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবা রাত ১২ টার পর থেকে লকডাউন কার্যকর হয়। গতকাল দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আগামী ৯জুন রাত পর্যন্ত এ লকডাউন চলবে। নওগাঁ পৌরসভা ও জেলার নিয়ামতপুর উপজেলা করোনা সংক্রমনের হার বেড়েছে। নিয়ামতপুর উপজেলার পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ। সীমান্তবর্তী জেলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্থগিত পরীক্ষা ২০ জুন এবং ২০২০ সালের স্থগিত পরীক্ষা ৪ জুলাই থেকে সরাসরি নেয়া হবে।বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে) অধ্যাপক ড. আনন্দ কুমার সাহার সভাপতিত্বে বেলা ১১টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী সভাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান
সাভারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ।বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১ টায় সাভার সিটি সেন্টারের সামনে এ মানববন্ধন করেন তারাইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এ মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তর শাখার নেতা-কর্মী সহ প্রায় তিনশতাধিক মানুষ অংশ নেয়। ইসলামী