সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার টেংরাখালী এলাকায় ১০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (৩০মে) বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় এ ত্রাণ বিতরণ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/ চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান
মাদারীপুর জেলার শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশকে 'ভাই' বলে সম্বোধন করায় আপত্তি তুলেছেন। 'ভাই' না ডেকে তাকে 'স্যার' ডাকতে হবে বলে জানান তিনি। আর তাকে 'ভাই' বলে সম্বোধন করার মধ্যে তিনি অভদ্রতা খুঁজে পেয়েছেন। তাছাড়া তার মতো একজন কর্মকর্তাকে অনেক পরিশ্রম করে 'এই চেয়ারে' বসতে হয়েছে বলেও তিনি জানান। রোববার (৩০ মে) সকালে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে কৃষি বিষয়ক
নওগাঁর ধামইরহাটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে ধামইরহাট থানা বিএনপি, পৌর বিএনপিসহ সকল অংগ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফেরদৌস খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদী ও অন্তরমোড় এলাকায় রবিবার (৩০ মে) অবৈধভাবে বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অভিযানে ৪ টি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানে গোয়ালন্দ থানা পুলিশের একটি
বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, পাঁচটি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। রবিবার ( ৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বিফ্রিংয়ে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, দেশে এ যাবৎ ২৬৩টি সিকোয়েন্স করা হয়েছে। তার মধ্যে ২৭টি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকা থেকে দেশীয় মদসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় আরেক মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যাবসায়ী গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গফুর মোল্লা পাড়া গ্রামের মৃত বারেক সরদারের ছেলে মো. ছিদ্দিক সরদার (৫৫)। আরেক পালাতক মাদক ব্যাবসায়ী হলো, উত্তর দৌলতদিয়া নতুন পাড়া ও উপজেলার নলডুবি গ্রামের
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সারাদেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জনে। একই সময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন। রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪
৫০ বছরের পুরনো রাস্তা বহালের দাবিতে মানববন্ধন। রবিবার সকালে টাংগাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল সেহড়াতৈল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংস্কারের নামে পুরাতন রাস্তার নকশা বলদে নতুন করে রাস্তা করার প্রতিবাদ জানান তারা। দাবি জানান, নতুন করে রাস্তা হলে এলাকাবাসী উপকৃত নয় বরং ক্ষতিগ্রস্ত হবে। এ সময়, স্থানীয় প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ইমান হোসেন, জমির মালিক হাফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসার মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন- আইন শৃংখলা কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।সভায় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, সরাইল পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানার অফিসার্স ইনর্চাজ (ওসি)
টিকটক মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারের অভিযোগ আশরাফুল ইসলাম ওরফে রাফি, তার স্ত্রী ও দুই ভাগ্নেকে আটক করেছে র্যাব। র্যাব জনিয়েছে, আটক আশরাফুল নারী পাচার চক্রের মূলহোতা। জানা গেছে, রোববার ভোরে আশরাফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার ৬নং সারুটিয়া ইউনিয়নের নাদপাড়াতে অভিযান চালায় র্যাব। আশরাফুল ওই গ্রামের আয়নুদ্দিন মন্ডলের ছেলে। র্যাব জানিয়েছে, ঢাকা থেকে র্যাবের একটি বিশেষ টিম আশরাফুলের বাড়িতে
মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ৩০ মে থেকে ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। একইভাবে হোটেল-রেস্তারাঁয় সামাজিক বিধি মেনে ক্রেতারা বসে খেতেও পারবেন। এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সংক্রমণ রোধে গত ৫ থেকে
রাজধানীর একটি বাসা থেকে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) নামে মাদক উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপল
অন্য যেকোনো বছরের চেয়ে এবার গরমে মানুষের কষ্ট ও ভোগান্তি বেড়েছে। মে মাসের শেষার্ধে চলে এসেছে, কিন্তু এখনও তীব্র গরম পিছু ছাড়েনি। আজও দেশের সাত জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমের এই ভোগান্তি এ বছরের মতো শেষ হওয়ার ইঙ্গিত মিলেছে। রোববার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদফতরের দেয়া তথ্যমতে, ৩ জুনের (বৃহস্পতিবার) মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের টেকনাফ উপকূল ছুঁতে পারে।
দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাইয়ে এবার রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। বিভিন্ন বিল থেকে বন্যার পানি আগাম নেমে যাওয়া, অনুকুল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে অভিজ্ঞ মহল ধারণা করছেন। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি।এ বিষয়ে রোববার (৩০ মে) সিদ্ধান্ত হতে পারে জানিয়ে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য–বিষয়ক কমিটি। কমিটির একজন সদস্য বলেছেন, শনিবার (২৯ মে) এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিক আইডির জন্য ছবি তুলতে এসে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার বিকলে ওসি মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিন ইন্দুরকানী এলাকা থেকে ধর্ষক মাসুম (৩০) ও স্কুল ছাত্রীর প্রেমিক তরিকুল ইসলাম (১৭)কে আটক করে পুলিশ। এ ঘটনায় রোববার সকালে স্কুল ছাত্রীর নানী গোলাপজান বিবি বাদী হয়ে ধর্ষক মাসুম হাওলাদার ও স্কুল ছাত্রীর
মহামারি করোনাভাইরাস বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। রোববার (৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জেলাগুলো হলো: খুলনা, যশোর, সাতক্ষীরা, রাজশাহী, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া।রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য বিষয়ক কমিটি একজন বলেন, এসব জেলায় সংক্রমণ বেশি। গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি এসব জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে
সিলেট নগরীতে পাঠানটুলা দর্জিপাড়া এলাকায় একদিনে বারবার ভূমিকম্পের প্রভাবে ৬ তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে পুলিশ ও সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভবন দুটি পরিদর্শন করেছে। ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সিলেটে পাঁচবার মৃদু
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আজকে গোটা জাতি লড়াই করছে। শুধুমাত্র বিএনপি নয়, আজকে সমগ্র জাতি ভুক্তভোগী। আমাদের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। মুক্ত সমাজ ব্যবস্থাকে হরণ করা হয়েছে। মুক্ত সাংবাদিকতাকে হরণ করা হয়েছে। একটা নির্যাতনমূলক-নিবর্তনমূলক, শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনার ভারতীয় ধরন ধরা পড়ার পর হাসপাতালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস রোববার সকালে এ তথ্য জানান। তিনি জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সাতজন রয়েছেন। বাকি দুজন রাজশাহীর, দুজন নওগাঁ জেলার ও একজন নাটোর জেলার বাসিন্দা।মৃতদের মধ্যে আটজন করোনা
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে দল পেয়েছেন সাকিব আল হাসান। তিন বছর পর পুনরায় তাকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াজ। দলটির হয়ে ২০১৬ ও ২০১৭ সালের আসরে খেলেছেন সাকিব এবং জিতেছেন একটি শিরোপা। ২০২১ সালে জ্যামাইকার জার্সিতে নামা হবে না সাকিবের। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সিপিএলের জন্য সাকিবকে অনাপত্তিপত্র নাও দেয়া হতে পারে- এমনই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট
মাঝে কিছু দিন নীরব থাকলেও আবার স্বরূপে হাজির নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এবার বড় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও কঠোর আন্দোলনের হুমকি দিলেন তিনি। শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে তার কয়েকজন অনুসারী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়। এরপর কাদের মির্জা ফেসবুক লাইভে এসে বলেন, ওসি, এডিশনাল এসপি শামিম, ইউএনও
গোপনে বিয়ে সেরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়েস্টমিন্সটার ক্যাথেড্রলে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে জনসনের বিয়ে সম্পন্ন হয়েছে। বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিকা ক্যারি সিমন্ডসকে বিয়ে করেন তিনি। এর আগে ২০১৯ সালের শেষের দিকে তাদের বাগদান হয়। ৫৬ বছর বয়সী বরিস জনসনের