আয়াতুল কুরসি। কুরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াত। এ আয়াতের অনেক ফজিলত হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। তবে ফরজ নামাজের পর রয়েছে এ আয়াতের নিয়মিত আমল। যা মানুষকে জান্নাতে পৌঁছাতে মৃত্যুই শুধু বাঁধা হয়ে দাঁড়ায়।প্রত্যেক ফরজ নামাজের পর কুরআনুল কারিমের মর্যাদাপূর্ণ আয়াত ‘আয়াতুল কুরসি’ পাঠ করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত এ আমল করতেন। আয়াতুল কুরসিতে তাওহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তেলাওয়াত করা হয়।
পটুয়াখালীর কুয়াকাটায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৪ টি মাছ ধরা ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। গতকাল শুক্রবার রাতে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ মন ডাডী মাছ ও ১ লাখ মিটার ঘঁন ফাসের জাল জব্দ করা হয়। পরে রাত এগারোটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। বান্দরবান জেলা পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপার(লামা সার্কেল)এর দিকনির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক তত্বাবধায়নে পুলিশ পরিদর্শক মির্জা জহির উদ্দন, ইনচার্জ, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি,এসআই মফিজুদ্দিন আহমেদ,এএসআই মনির হোসেনসহ সঙ্গীয় টীম সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ জুন দিবাগত রাত ৮ টার দিকে সোনাইছড়ি ইউপির
কুমিল্লা দেবীদ্বার উপজেলা বাগুর বাস ষ্টেশন ও কুড়াখাল ঈদগাঁও মোড় থেকে রবিবার দুপরে ৬কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান'র নির্দেশে (এসআই) সালাউদ্দীন শামীম, (এএসআই) মো.শাহাদাত হোসেন, (এএসআই) মো.মশিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগুর বাস ষ্টেশন ও কুড়াখাল ঈদগাঁও মোড়ে অভিযান পরিচালনাকালে ওই তিন জন মাদক ব্যবসায়ি কে
তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ৯৪ জন আবেদন ফরম জমা দিয়েছেন। এতো প্রার্থীর মধ্যে কারা পাবেন এই তিন আসনের নৌকার টিকিট তা নির্ধারণ করতে শনিবার (১২ জুন) বসতে যাচ্ছে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের মিটিং। এই মিটিংয়ের মধ্যে দিয়ে তিন আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবন গণভবনে আওয়ামী
বাংলাদেশের আকাশে আজ শুক্রবার কোথাও ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী রবিবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ
টেলিভিশনে টকশোতে অনেক সময় আলোচকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনা সহসায় মিমাংসার চেষ্টার করেন উপস্থাপক। কিন্তু মাঝে মাঝে টকশোতে তর্ক-বিতর্ক হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। সেটিই ঘটেছে পাকিস্তানে একটি টেলিভিশন টকশোতে। দুই আলোচকদের মাঝে বাক্য বিনিময়ের পর হাতাহাতি ঘটনা ঘটেছে। হাতাহাতির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের শাসক দলের দুর্নীতি ও সমসাময়িক ঘটনাবলি নিয়ে গঠনমূলক আলোচনা দিয়ে শুরু
ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় পুরো পরিবারে দূঃচিন্তা দেখা দিয়েছে।কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের দরিদ্র অসহায় রিক্সাচালক মাহবুবুল আলমের কন্যা উম্মে হাবীবা (১৪) ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় ঘরেই পরে রয়েছে । দরিদ্র রিক্সাচালকের মেয়ে উম্মে হাবীবা (১৪) উখিয়ার চাকবৈঠা নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। মাহবুবুল আলম বলেন, কয়েকমাস ধরে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। চোখের সামনে
নওগাঁর ধামইরহাটে এক বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব তাহেরপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইসবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক (৭৪) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে----রাজেউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা নিজ
নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া কালিবাড়ী নামক স্থানে শুক্রবার সন্ধ্যায় ড্রাম ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত ও দুই জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম জানান, ঠাকুরাকোনা থেকে পাথরবাহী একটি ড্রাম ট্রাক নেত্রকোনার দিকে আসছিলো। এ সময় নেত্রকোনা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে কান্দুলিয়া কালিবাড়ী কমিউনিটি ক্লিনিকের কাছে পৌঁছলে
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ'র মরদেহহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ কে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার (রাষ্ট্রীয় মর্যাদা) প্রদান করা হয়। পরে উপজেলার নওপাড়া গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য, বৃহষ্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন।
সরাইল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার শাহবাজপুর থেকে ৪ কেজিগাঁজাও ৬ হাজার ৫ শত নগদ টাকাসহ মা-ছেলে'কে গ্রেফতার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর দিকনির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমানে'র সার্বিক তত্ত্বাবধানে, সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। থানা সুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০ জুন এস
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২ জনে। একই সময়ে আরও ২ হাজার ৪৫৪ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ জুন) বিকেলে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত
সাভারে পাট ও ধইঞ্চা ক্ষেত থেকে গলায় ছুরিকাঘাতে হত্যার শিকার দুই খালাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুন) সাড়ে ১১ টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হল- বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়া উত্তরপাড়া এলাকার রতনের ছেলে রায়হান (১৭), অপরজন একই এলাকার নেছার মোল্লার ছেলে নাজমুল (১৮)। তারা একে অপরের খালাতো ভাই।
মাদারীপুরে দ্বীন ইসলাম নামে এক স্কুল শিক্ষকের বসতঘর রাতের আঁধারে ভাংচুর করে উধাও করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই ভুক্তভোগী ওই স্কুল শিক্ষক। দ্বীন ইসলাম শহরের প্রসিসেস প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পাকদী এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিক্ষক দ্বীন ইসলাম জানান,
করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় উদ্বৃদ্ধ করতে নওগাঁয় ফ্রি টেস্টের ব্যবস্থা করা হয়েছে। এক শ্রেনীর মানুষ যারা টাকা দিয়ে করোনা টেস্ট করা সম্ভব না। দ্বৈবচয়ন পদ্ধতিতে রাস্তার পাশে কিংবা উন্মুক্ত স্থানে টেবিল-চেয়ার পেতে স্বাস্থ্যকর্মীরা তাদেরকে ডেকে বিনামূল্যে ফ্রিতে র্যাপিড এন্টিজেন টেস্ট করিয়েছে। এছাড়াও বিভিন্ন বয়সের পথচারী, যানবাহনের যাত্রী ও চালক, দিনমজুর ও চা-পান দোকানিদের বিনা খরচে র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়।
নওগাঁর মান্দায় চারবছর ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিঠুন চন্দ্র মন্ডল (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মিঠুন চন্দ্র মন্ডল উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র গ্রামের মতিলাল মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরকে পুঁজি ও নানা সময় ভয়ভীতি দেখিয়ে জিম্মি
বরিশাল রেঞ্জ পুলিশের নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এম আক্তারুজ্জামানকে সংবর্ধনা জানিয়েছেন রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। আজ শুক্রবার (১১ জুন) তাকে এ সংবর্ধনা দেয়া হয়। বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাঁর আগমন উপলক্ষে আগেই সেখানে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহসহ বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নবাগত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এস এম আক্তারুজ্জামান কার্যালয়ে আসলে তাঁকে
ভূমিহীন,গৃহহীন,দুর্দশাগ্রস্ত ও ছিন্নমূল পরিবারের গৃহায়নের জন্য “হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্স এবং করোনা সহায়তা তহবিল”এ মোংলা বন্দরের পক্ষ থেকে ৫ কোটি টাকার চেক হস্তান্তর করেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। মুজিব বর্ষের অঙ্গিকার “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ কার্যক্রম সফল করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা “হাউজ কনস্ট্রাকশন
নাটোরের লালপুরে মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় চক্রের ৬ সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো- মোহরকয়া পূর্বপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে শুভ (২০), মৃত- সামাদ মন্ডলের ছেলে আব্দুল আল মামুন (২৫), মৃত- জটু সর্দারের ছেলে রুবেল সর্দার (২২), শ্রী স্বপন সরকারের ছেলে শ্রী শোভন কুমার (২৩), রামকৃষ্ণপুর এলাকার আশরাফ আলীর
‘জরুরিভিত্তিতে পাঠক প্রয়োজন’ এ শিরোনামে একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন কয়েকজন তরুণ শিক্ষার্থী। ব্যতিক্রমী এ বিজ্ঞাপনে সাড়া জাগিয়েছে অনেকে। ভোলা জেলার লালমোহনের একদল তরুন শিক্ষার্থী বিজ্ঞাপনটি প্রচার করেন। পাঠকের অভাবে লালমোহনের একমাত্র সরকারি পাবলিক লাইব্রেরিটি ধুঁকে ধুঁকে মরছে। বইগুলো সব ধুলোর আস্তরণে ঢেকে গেছে। লাইব্রেরির অভ্যন্তরে ময়লা আবর্জনার স্তূপ। এসব কিছু নজরে আসে তরুণ শিক্ষার্থীদের সংগঠন ‘রবিকর ফাউন্ডেশনের’। তাদের উদ্যোগে লাইব্রেরিটি
মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুন) আবাহনীর ব্যাটিংয়ের পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিমের প্যাডে। আম্পায়ার আউট না দেওয়ায় প্রতিক্রিয়া দেখাতে গিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের মতো এতবড় সুপারস্টারের এমন অক্রিকেটীয় ঘটনায় সমালোচনার জন্ম দিয়েছে। তাই ম্যাচ শেষ হতেই অনুতপ্ত হয়ে সামাজিক
নাটোরের বড়াইগ্রামে অন্ত:সত্বা গৃহবধু শাহিনুর খাতুন হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজের স্ত্রীর পরকীয়ার প্রতিশোধ নিতে গৃহবধু শাহিনুর খাতুনকে গলাকেটে হত্যা করে প্রতিবেশি মতিউর রহমান। পুলিশের কাছে স্বীকারোক্তি শুক্রবার (১১ জুন ) সকালে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের এই কথা বলেন। পুলিশ জানায়, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কারিগরপাড়ার গৃহবধু শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলাম প্রতিবেশি মতিউর রহমানের
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি অনুকূলে না আসায় দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে আয়োজক কমিটি। শুক্রবার (১১ জুন) পরীক্ষার আয়োজক কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান। আগামী ১৯ জুন ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই পরীক্ষা