রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকা শরীফের প্রাঙ্গন হতে এক বৃদ্ধার ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরা অজ্ঞাত তিন নারী অভিনব কায়দায় চেইনটি হাতিয়ে নেয়। বৃদ্ধার নাম আছিয়া বেগম (৬৫)। তিনি গোয়ালন্দ রেলগেট এলাকার শ্রীদাম দত্ত পাড়ার বিষু শেখের স্ত্রী। বৃদ্ধার নাতনি সালমা সাবিহা শর্মি জানান, তার
মাদারীপুরে উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় মেহেরজান(১২) নামে শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯আগষ্ট) রাতে মাদারীপুর সদর উপজেলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। মেহেরজান ফরিদপুর জেলার ভাংগা থানার দিগনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায়, শহরের নতুন বাসস্টান্ড শেখ হাসিনা মহাসড়কের(ফোর লাইন) আইল্যান্ডের মাঝ দিয়ে দুই ভাই মেহেরজান এবং আবুবকর রাস্তা পার হচ্ছিল এ সময় উল্টো পথে
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৩ জনে। একই সময়ে শনাক্তের সংখ্যা ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯
পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান। খবর তথ্য বিবরণীর। প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র আশুরা অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি
রাশিয়ার আইনসভা নির্বাচন পর্যবেক্ষণে দেশটি যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সিইসির এই সরকারি এই সফর বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, সিইসি ১৬ সেপ্টেম্বর থেকে
টাঙ্গাইলের কালিহাতি থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার ভোরে এক যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। গ্রেফতারকৃত আসামী ওই এলাকার পূর্বাশুন্ডা গ্রামের মৃত মুসা সিদ্দিকীর ছেলে সাইদুর সিদ্দিকী কালু (৩২)। এ সময় তার কাছ থেকে ত্রিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার
আজ ১০ই মহররম। পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে মুসলিম বিশ্বে। প্রতিবছর রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। তবে এবার করোনা পরিস্থিতির কারণে তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়। তারপরও নিষেধাজ্ঞার উপেক্ষা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ বাদল শেখ কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইয়া বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ নোটিশ দেন। চিঠিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণ দর্শিয়ে আগামী তিন দিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে- বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত ও
বৃষ্টিপাত বাড়ায় নদ-নদীর পানি হুহু করে বাড়ছে। কূল উপচে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আভাস রয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে জানিয়েছে, সুরমা ছাড়া দেশের সব নদ-নদীর পানি বাড়ছেই। তিস্তা, পদ্মা, যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে
টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতদের বাড়ি এলাসিন গ্রামেই। নিহতরা হলেন- উপজেলার সানবাড়ি গ্রামের মৃত জুলহাসের ছেলে মুদি দোকানদার নাসিম (৩২), কাশেম মিয়ার ছেলে অটোচালক আক্কাস (৩২) এবং পাছ এলাসিন গ্রামের বাবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক পারভেজ (৩৫)। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নিহত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ছয়জন মারা গেছেন। শুক্রবার (২০ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন। এর মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন,
বরিশালের ঘটনায় মেয়র সাদিক আব্দুল্লাহকে দায়ী করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুরো বরিশাল বিভাগ মেয়রের অত্যাচারে অতিষ্ঠ বলে অভিযোগ করে তার গ্রেপ্তার দাবিও জানানো হয়েছে। সংগঠনের এক জরুরি সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি মেয়রের অত্যাচারে বরিশালবাসী অতিষ্ঠ। মেয়রের হুকুমেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসােসিয়েশন মনে করে। অ্যাসােসিয়েশন অবিলম্বে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনা শনাক্ত হয়ে এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার (২০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ময়মনসিংহের ও
আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের এক মিছিলে বোমা বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ৫০ জনের বেশি। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। বাহাওয়ালনগরের স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হোসেনের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘বিস্ফোরণের ধরন এখনো স্পষ্ট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ
মহররমের ১০ তারিখ পবিত্র আশুরার মর্যাদা ও ফজিলত অনেক বেশি। মর্যাদপূর্ণ হারাম ৪ মাসের প্রথম মাস মহররম-এর ১০ তারিখ রোজা পালন ও আমল সম্পর্কে হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসের বর্ণনায় আশুরার রোজা ও মহররমের বিশেষ আমলগুলো কী কী? বিশেষ মর্যাদার কারণেই আল্লাহ তাআলা নিজে এ মাসের নামকরণ করেন ‘মহররম’। আরবরা এ মাসকে ‘সফরুল আউয়াল’ তথা প্রথম সফর নামকরণ করে নিজেদের
আজ শুক্রবার (২০ আগস্ট) ১০ মহররম পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ত্যাগ ও শোকের প্রতীকের এ ঘটনা স্মরণ
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো; নুরুল ইসলাম পিপিএম কে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। গত বুধবার ১৮ই আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে পুলিশ হেড কোয়ার্টার্স। বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স এর এডিশনাল আইজি ড, মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম বার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানাগেছে। এতে বলা হয়েছে, আগামী ২৫ আগস্ট তারিখের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহন
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে সেদেশে যাচ্ছেন। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদ ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র ভোট হওয়ার কথা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এই ভোট পর্যবেক্ষণ করতে রাশিয়া পাঁচদিন থাকবেন সিইসি কে এম নূরুল হুদা। এজন্য ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন তিনি। ফিরবেন ২১ সেপ্টেম্বর। তার এই
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। জানাজায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসার মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে বাবুনগরীর মরদেহ তার গ্রামের বাড়ি ফটিকছড়ির বাবুনগরে পারিবারিক করবস্থানে দাফন করার কথা রয়েছে। এদিকে
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ নাম ঘোষণা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
চাঁদাবাজি মামলায় টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারের পর টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেলের উপস্থিতিতে আতিকুর রহমান ওরফে হাজী মহসীন ওরফে মোর্শেদের বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় হাজী মোর্শেদের ঘর থেকে ফলস্ ছাদের উপর বস্তায় মোড়ানো একটি কম্বলের ভিতর থেকে একটি নাইন এমএম পিস্তল, ৬
গাজীপুরের কালিয়াকৈর ঢাকা -টাংগাইল মহা-সড়কের চন্দ্রা এলাকায় সড়ক দূর্ঘটনায় এক নারী পোষাক শ্রমিক নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা -টাংগাইল মহা-সড়কের চন্দ্রা বন -রেঞ্জ কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সন্ধ্যার সময় চন্দ্রা পল্লী রানী (ড্রেসম্যান) গার্মেন্টস কর্মি শেফালী আক্তার (২৫) ছুটি শেষে সাইট রাস্তা দিয়ে বাসায় হেঁটে যাচ্ছিলো। জোড়াপাম্প এলাকায় বুলবুল কন্টাকটারে বাসায় ভাড়া থেকে পোষাক কারখানায় চাকরি করতো। আজমিরী পরিবহণ বাস চাপা
নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দিবাগত রাত ১টায় নওগাঁ শহরের বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার দিলারপুর গ্রামের খুরশিদের ছেলে আবুল বাশার ও হীরাকান্দা গ্রামের মান্নানের ছেলে (ড্রাইভার) শাহজালাল। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বেড়েছে। তিস্তা অববাহিকায় আবারও প্লাবিত হয়েছে চরের নিম্নাঞ্চলগুলো।বৃহস্পতিবার দুপুরে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারাজ দোয়ানী পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২.৭৮ সেন্টিমিটার, যা বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপরে। পানির চাপে তিস্তা ব্যারাজ রক্ষায় ৪৪টি গেট খুলে দিয়েছে