ভোগান্তি কমেছে দৌলতদিয়া ফেরিঘাটে। ফেরি সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গণপরিবহণ চালু করার কারণে ভোগান্তি কমেছে দৌলতদিয়া ফেরিঘাটে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীরা ভোগান্তি ছাড়াই ফেরিতে পদ্মা পাড়ি দিতে পারছেন। তবে ফেরিঘাট পর্যন্ত আসতে তাদের অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন ফেরিঘাটে আসা যাত্রীরা। রবিবার (১ আগষ্ট) সকাল ১০ টায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুড়ে দেখা যায়, ফেরিঘাট থেকে ঢাকা খুলনা মহাসড়কের যাত্রীবাহী
গণপরিবহন ছাড়লেও কাজে আসছে না পোশাক শ্রমিকদের। 'কঠোর লকডাউন' এর ভেতর আজ (০১ আগষ্ট) থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানাগুলো খুলে দিয়েছে সরকার। হঠাৎ এই সিদ্ধান্তের পর কারখানার কাজ যোগ দিতে গতকাল (৩১ জুলাই) সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন জেলা-থানা থেকে ঢাকামূখী আসতে শুরু করেছে। আজ রোববার সকালে কারখানা খোলার দিনও ঈদে বাড়ি ফেরা শ্রমিকদের ঢাকায় আসার সেই স্রোত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে দেখা
করোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করলেও খুলে দেয়া হয়েছে দেশের পোশাক কারখানাগুলো। আজ রোববার (১ আগস্ট) সকাল ৮টার মধ্যে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক। সব পোশাক কারখানায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ কারখানায় তাপমাত্রা মাপা ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়নি। রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় এ কে এম রহমতুল্লাহ
কক্সবাজার-টেকনাফ সড়কের রামু মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ মিলন আকন্দ (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি'র রামুর ৩০ ব্যাটালিয়ন। শনিবার দুপুরে মরিচ্যা চেকপোস্টে বগুড়া গামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিজিবি'র রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক ইব্রাহীম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বগুড়া থেকে রোহিঙ্গা ক্যাম্পে আলু নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে
চীনে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা। গতকাল শনিবার দেশটিতে ৫৫ জন শনাক্ত হয়েছে। এর আগের দিন শনাক্ত হয় ৬৪ জন। এ নিয়ে ২০ জুলাই থেকে গত ১০ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ২৬২ জন। আক্রান্তের অধিকাংশই ডেলটা ভ্যারিয়েন্টে সংক্রমিত। উহান থেকে ছড়িয়ে পড়া করোনা নিয়ন্ত্রণে বেশ সফল হলেও এখন ডেলটা ভ্যারিয়েন্ট ভাবাচ্ছে চীনকে। এদিকে চীনের মতো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট।
টেকনাফের মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি ডাকাত হাবিবুল্লাহ (৩২) কে আটক করেছে আর্মড পুলিশ (এপিবিএন)। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি’র ৯ নং ওয়ার্ডের জুম্মাপাড়ার মৃত কালা চানে’র পুত্র হাবিবুল্লাহ(৩২)। শনিবার রাত ৯টায় কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন। ৩১ জুলাই শনিবার ১.৩০ টায় টেকনাফে’র জাদিমুড়া ২৭ নং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-সি/২ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে। এতে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিন আজ রোববার সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, পুংলি, রাবনা বাইপাস এলাকায় থেমে থেমে পরিবহন চলাচল করতে দেখা গেছে। জানা গেছে, চলমান লকডাউনে গার্মেন্টস ও কলকারখানার শ্রমিকদের কর্মস্থলে পৌঁছার জন্য গণপরিবহন ও লঞ্চ রোববার দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়। এতে
আজ পহেলা আগস্ট। শোকাবহ আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোকের মাসে আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠন মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ শোকের মাস আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোর মিছিল করে। এর
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (০১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
শ্রমিকদের ঢাকায় ফেরায় বিড়ম্বনা কমাতে বিধিনিষেধে কিছুটা ছাড় দিয়ে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এ সুযোগে রাজধানী ঢাকার সড়কেও ঘুরছে আজ বাসের চাকা। বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাও চলতে যাচ্ছে আজ ঢাকার সড়কে। তবে বাস-অটোরিকশা দুটির সংখ্যাই খুবই সীমিত। যেহেতু স্বল্প সময়ের জন্য বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, তাই অনেক বাস মালিকই এই স্বল্প সময়ের জন্য বাস
সাদকায়ে জারিয়া। যে সাদকা বা দানের ফজিলত মৃত্যুর পরও থাকে চলমান। হাদিসে পাকে সাদকায়ে জারিয়ার অন্যতম কয়েকটি খাতের কথা এসেছে। কিন্তু গাছ লাগানোও কি সাদকায়ে জারিয়া? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী? গাছ লাগানো সাদকায়ে জারিয়ার আমল। হোক তা ফলজ, বনজ কিংবা উপকারি যে কোনো কাজ। যে গাছ থেকে মানুষ, পশু-পাখি কিংবা পরিবেশের উপকার হয়ে থাকে। তাই গাছ লাগানো তথা বৃক্ষরোপন
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পিছনো ফেলে এগিয়ে গেলো ভিয়েতনাম। শীর্ষের দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম আর বাংলাদেশ তৃতীয় স্থানে। আগের মতোই চীন প্রথম স্থান দখলে রেখেছে।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১ প্রতিবেদনে গতকাল শুক্রবার দেখা যায়, ২০২০ সালে ২ হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। আর বাংলাদেশ ২ হাজার ৮০০ কোটি ডলার পোশাক রপ্তানি করেছে। অথচ তার
করোনা মহামারির মধ্যে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ আগস্ট থেকে শুরু হয়ে তা শেষ হবে ২৫ আগস্ট।এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না, তাই এ সংক্রান্ত কোনো ফিও নেয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।শনিবার (৩১ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল
মহামারী করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে বন্ধ থাকা পোশাক কারখানাসহ শিল্প কলকারখানা ১ আগস্ট খুলে দেওয়ার ঘোষণায় সারাদিনই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ঢল নেমেছিলো। বাড়তি ভিড়ের কারণে ঘাট কর্তৃপক্ষ বেলা ১১টা থেকে ফেরির সংখ্যা বাড়িয়ে দেয়। ফেরির সংখ্যা বাড়ানোর কয়েক ঘণ্টা পর বিকালের দিকেই কমতে থাকে যাত্রীর চাপ। শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে সাড়ে ৬টার দিকে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়,
নওগাঁর মহাদেবপুরে মোবাইল চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে শিহাব হোসেন নামে ১৪ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়ক সংলগ্ন বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি অটো গ্যাস ফিলিং স্টেশনের সাইট অফিসে এ ঘটনা ঘটে। শিহাব হোসেন একই উপজেলার বাগাচারা গ্রামের খোরশেদ আলমের ছেলে। সে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। মারধরের ঘটনার পর চিকিৎসার
সাভারের আশুলিয়া রতন হোসেন মোতালেব (৩১) নামের এক যুবককে মাইক্রোবাসে তুলে অপহরণ করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (৩১ জুলাই) দুপুরে সাভার থানায় এই অভিযোগ করেন ভুক্তভোগী রতনের স্ত্রী সুলতানা পারভীন। এরআগে, শুক্রবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে আশুলিয়ার কলমা এলাকার ভাড়া বাসার সামনে থেকে একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় রতনকে। রতন হোসেন মোতালেব ঢাকার ধামরাইয়ের মাকুলিয়া গ্রামের বাসিন্দা।
আগামীকাল থেকে কলকারখানা খোলার সংবাদে ঢাকামুখী মানুষের ঢল সামাল দিতে সীমিত সময়ের জন্য যাত্রীবাহী নৌযান চালানোর অনুমতি দেয়া হয়েছে। (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ জানায়, এখন থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। কলকারখানা খোলার কথা শুনে দেশের বিভিন্ন এলাকা থেকে চরম ভোগান্তির মধ্য দিয়ে লোকজন ঢাকায় আসতে শুরু
পিরোজপুর জেলায় ২০ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেয়া হয়েছে। রাসেল পারভেজ রাজাকে সভাপতি ও সুমন সিকদারকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয় এবং আগামী ১ মাসের মধ্যে কমিটি
রফতানিমুখী শিল্পের শ্রমিকদের ঢাকা আসার সুবিধার্থে কয়েক ঘণ্টার জন্য গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। শ্রমিক পরিবহনের জন্য বিভিন্ন রুটের বাস ও লঞ্চ চলবে।শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ‘রফতানিমুখী শিল্পের শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে ১ আগস্ট বেলা ১২টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ এর আগে আজ (শনিবার) সন্ধ্যার পর থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ
টাঙ্গাইলে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের শিবনাথ স্কুল প্রাঙ্গণ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন জানান, এ পর্যায়ে কর্মহীন ৫০০ পরিবহন শ্রমিককে খাদ্য সহায়তার অংশ হিসেবে ১০ কেজি করে চাল দেয়া হয়। সদর আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর রামপুরার নিঝুম এলাকায় চিত্রনায়িকা একার বাসা থেকে পুলিশ তাকে আটক করে।হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে একাকে আটক করা হয়েছে। এ সময়
করোনার গণটিকাদানের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পিছিয়ে রয়েছে। সার্কভুক্ত সাতটি (মালদ্বীপ বাদে) দেশের হিসাবে, টিকাদান পরিস্থিতিতে বাংলাদেশের পেছনের রয়েছে শুধু আফগানিস্তান।বাংলাদেশ যেমন জনসংখ্যার বিপরীতে দুই ডোজ টিকা পাওয়া মানুষের হারের দিক দিয়ে পেছনের সারিতে রয়েছে, তেমনি পিছিয়ে এক ডোজ টিকা পাওয়া মানুষের হার ও দৈনিক টিকাদানের ক্ষেত্রেও। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক গোষ্ঠী, বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিশ্ব বাণিজ্য
ঢাকার সাভারে একটি অনুমোদনহীন বহুতল ভবনের সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হওয়া সময় টিভির চিত্র সাংবাদিক থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার সকালে আশুলিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২-৩জনকে আসামি করে মামলাটি দায়ের করেন চিত্র সাংবাদিক মনির হোসেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলা জেলার সদর থানার পাঙ্গসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুস
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ১৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। শনিবার বিকালে দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি