চলমান কঠোর বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপরই দোকানপাট খুল দেওয়াসহ চালু করে দেওয়া হবে গণপরিবহন। ১১ আগস্ট থেকে বিধি নিষেধ তুলে দেওয়ার ঘোষণা হলেও ১৮ বছরের ঊর্ধ্বে টিকা না নেওয়া কোনো ব্যক্তি ঘরের বাইরে বের হবে পারবেন না। তাকে টিকা নিয়েই ঘরের বাইরে বের হতে হবে। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর পল্লবী থানায় প্রতারণার ও টেলিযোগাযোগ আইনের পৃথক দুই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দুপুরে পল্লবী থানার পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা ১৪ দিনের রিমান্ডের আবেদন করে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত
কিটো ডায়েট সংক্রান্ত পরামর্শদাতা ডা. জাহাঙ্গীর কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে জনমনে বিভ্রান্ত ছড়ানো ভিডিও সরিয়ে নিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে তার নিজস্ব ফেসবুকের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা চান। ফেসবুক পোস্টে তিনি বলেন- আসসালামু আলাইকুম আমি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর। সুস্থ থাকার লক্ষ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে কাজ করছি।
ভূঞাপুরে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ভরুয়া এলাকায় পাকা রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ঐ তরুণীর লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আমিনুল ইসলামের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে একটি প্লাস্টিকের বস্তা পরে থাকতে দেখি। বস্তার আশেপাশে কাউকে না দেখতে পাওয়ায় আমাদের সন্দেহ হয়। পরে আমরা বস্তার মুখ খুলি এবং
প্রায় ১০ কেজি হরিণের মাংসসহ ০১ জন হরিণ শিকারী আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত ০২ আগস্ট সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কয়রা এর একটি টহল দল খুলনা জেলার কয়রা থানাধীন ঘড়িলাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯ কেজি ৯০০ গ্রাম হরিণের মাংসসহ ০১ জন হরিণ শিকারীকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতীয় ১২ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,উত্তর গোপালপুর গ্রামের মৃত শহিদুল সরদারে ছেলে আঃ রহিম সরদার @ পাপ্পু (২৩), একই গ্রামের নুর ইসলাম বাবুর ছেলে স্বাধীন (২০),বাবর আলী মন্ডলের ছেলে রব্বুল মন্ডল (২২),দুলাল হোসেনের ছেলে রেজওয়ান (২৩) ও বাগজানা গ্রামের সাহেব
নওগাঁর আত্রাইয়ে পুলিশের ডিএসবি পরিচয় দেয়া দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ঈশ^র লক্ষীপুর গ্রামের মৃত আশরাফুল আলীর ছেলে প্রতারক মোনায়েম হোসেন সবিজ (৩৪) ও নওগাঁ সদর উপজেলার পূর্ব পাহাড়পুর গ্রামের আসলাম মন্ডলের ছেলে রতন আলী (৩০) । আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ছে লকডাউন। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আগামী ১১ আগস্ট সীমিত আকারে গণপরিবহন চলবে। বাসের ড্রাইভার ও হেলপারদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নেওয়ার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন দেয়ার শর্ত সাপেক্ষে ১১ আগস্ট থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (০৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে বেলা সোয়া ১১টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ছে লকডাউন। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর আগে করোনার সংক্রমণরোধে সব ধরনের অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুরাতন স্টেশনস্থ পাকা সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযানে গ্রেফতার করা ব্যক্তির হেফাজতে রাখা ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বশির আহমদ (৩৭) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নাদের পাড়ার মনছুর আলীর ছেলে।আটক অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম।এ সংক্রান্তে
টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চান্দশী হতে মঙ্গলবার ভোরে মাদক বিক্রির অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। এসময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন ও নগদ ৭০,০০০/- টাকা উদ্ধার করা হয় বলে জানান র্যাব-১২।মঙ্গলবার ( ৩ আগষ্ট) সকালে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। আটককৃতরা হলেন, ওই এলাকার চান্দশী গ্রামের
হেলেনা জাহাঙ্গীরের ফের ১২ দিনের রিমান্ড আবেদন... বিস্তারিত আসছে...
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকায় আবারও যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। এ সময় মসজিদ, মাদরাসা, প্রাথমিক বিদ্যালয় ও হাট বিলীন হয়ে গেছে।সোমবার (২ আগস্ট) বিকেল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ভাঙনে ওই এলাকায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা। ৮নং ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, সোমবার (২ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি এতিমখানা ও নূরানি মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম নুর হামিদ নিষান (৯)। নিহত নুর হামিদ নিষান পূর্ব একলাশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এছাড়াও এ ঘটনায় আরও ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. কামরুজ্জামান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। জানা
আশরাফুল আলম ওরফে হিরো আলম বহুরূপী এক মানুষ। ভক্তদের একের পর এক চমক উপহার দিয়েই চলেছেন তিনি।তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। পর্দায় বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লুকে দেখা যাচ্ছে তাকে। কখনো টারজান, কখনোবা দৈত্য রূপে হাজির হলেও এবার নারী রূপে হাজির হলেন হিরো আলম! অভিনয়ে আসার পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কয়দিন
বহুল আলোচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ আজ মাঠে গড়াচ্ছে। সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ। ঘরের মাঠ বলে সিরিজে টাইগাররা ‘আন্ডারডগ’ নয়। তবে ফেবারিটও নয়। দুই দলই জয়ের টার্গেটে খেলবে। প্রতিপক্ষ দলে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালন ফিঞ্চ, প্যাট কামিন্সদের তারকা ক্রিকেটার না থাকায় সুবিধাজনক অবস্থায় থেকে খেলতে নামবে টাইগাররা। পাঁচ টি-টোয়েন্টি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। রাজধানীতে বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আবাসনের ব্যবস্থা করা হবে। গ্রামে যেতে চাইলে সহযোগিতা করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানেই তিনি এসব কথা বলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রাক্কালে ভিন্ন আরেকটি খবরে ব্যতিব্যস্ত দেশের ক্রিকেট মহল। সোমবার বিকেলে হুট করেই জানা গেল, আগামী মাসের নির্ধারিত বাংলাদেশ সফরটি স্থগিত করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, সফরটি এখনও স্থগিত হয়নি। দুই দেশের
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাসের প্রায় দুই হাজার ৬০০ ডোজ টিকা চুরির নেপথ্যে উঠে আসছে স্থানীয় সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তাঁর ভাই ফজলুল হক মহব্বতের নাম। অনুসন্ধানের তথ্য বলছে, হুইপ সামশুলই মেডিক্যাল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে কাজে লাগিয়ে হাসপাতাল থেকে টিকা সরিয়ে নেন। এরপর মহব্বত গত ৩০ ও ৩১ জুলাই টিকার ডোজগুলো বিক্রি করেন। ডোজপ্রতি দাম
কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী রোহিঙ্গাকে আটক করেছে র্যাব -১৫ ।আটক মাদক কারবারি কুতুপালং ১৭ নং রােহিঙ্গা ক্যাম্পের মিয়া হোসেনের ছেলে শফিউল্লাহ (২০)। সোমবার বেলা ২ টার দিকে কুতুপালং মেসার্স জাফর আলম মার্কেটের পার্শ্বে হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন হাফিজা পােস্ট্রি ফিড সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন।একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৪০ জন।সোমবার (২ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ
২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনার মনিটরিং কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ১ আগস্ট মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।মাধ্যমিক ও উচ্চ
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভারতের নিজস্ব উদ্ভাবিত টিকা ‘কোভ্যাক্সিন’ বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছুদিন আগেই কোভ্যাক্সিন টিকা দেশে ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির ওপর ভিত্তি করে আমরা এ অনুমোদন