সোমবার, ১১ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ডেঙ্গু, করোনা, না ইনফ্লুয়েঞ্জা, বুঝবেন কীভাবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪

শেয়ার করুনঃ
ডেঙ্গু, করোনা, না ইনফ্লুয়েঞ্জা, বুঝবেন কীভাবে

দেশে করোনা মহামারির মধ্যে কয়েক মাস ধরে ঢাকায় চলছে ডেঙ্গুর ব্যাপক প্রকোপ। এর মধ্যে ঋতু পরিবর্তনজনিত জ্বর-ঠান্ডায় আক্রান্ত হচ্ছেন অনেকে। জ্বর, সর্দি, শরীরে ব্যথাসহ এ ধরনের উপসর্গ দেখা দিলে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন, তাঁর আসলে কী হয়েছে? এ পরিস্থিতিতে করণীয় নিয়ে আমরা কথা বলেছি মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোহেল রানা । ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সোহেল রানার সাক্ষাৎকার নিয়েছেন মো. জিহাদ হায়দার।এখন তো ডেঙ্গু, কোভিড-১৯ ও মৌসুমি জ্বর হচ্ছে। কারও যদি জ্বর হয়, তাহলে তিনি কীভাবে বুঝবেন যে তাঁর কোন ধরনের জ্বর হয়েছে? পার্থক্যটা কীভাবে করবেন?

ডা. সোহেল রানা : এখন তিনটিই চলছে একসঙ্গে; যদিও কোভিড-১৯ রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম। ডেঙ্গুর সাধারণ বৈশিষ্ট্য হলো জ্বরের সঙ্গে গা ব্যথা করবে, নাকে পানি আসবে কম। সে হিসাবে গা ও চোখে ব্যথা, সর্দি-কাশি কম হলে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে শুরুতে ধারণা করি। আর সর্দি-কাশি হলে, গায়ে ব্যথা না হলে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯-এর কথা চিন্তা করি। প্রাথমিকভাবে এ দুটির উপসর্গ একই। অন্তত মৃদু উপসর্গের হলে এমনটাই ধারণা করা যায়। আর কোভিড গুরুতর হলে তা অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কমে যাওয়া দেখে বোঝা যায়। অন্যদিকে, ইনফ্লুয়েঞ্জাতে র‌্যাশ হয় না বললেই চলে। বাকিটা রক্তের বিভিন্ন উপাদানের মাত্রা আমাদের বুঝতে সাহায্য করে।

আরও

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এ ছাড়া রোগীর হিস্ট্রি (ইতিহাস), যেমন পরিবারে সম্প্রতি কারও সর্দি হলে কোভিডের কথা ভাবা হয়। ডেঙ্গুর ক্ষেত্রে একই পরিবারের অন্য সদস্যদের গায়ে ব্যথা থাকলে ডেঙ্গু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। যদি কনফিউজড হই যে আসলে কোনটা হয়েছে, তখন ডায়াবেটিস, কিডনির কার্যকারিতা—এগুলোর পরীক্ষা করতে বলা হয়। তবে সন্দেহ হলে ডেঙ্গু ও কোভিড পরীক্ষা করা উচিত। কারণ, কোভিড হলে নিজের সুরক্ষা নেওয়ার একটা বিষয় থাকে, যেটা সাধারণ সর্দির (কমন কোল্ড) ক্ষেত্রে দরকার নেই।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জ্বর হলে কী করা উচিত, বিশেষ করে এই করোনাভাইরাস মহামারির সময়?

আরও

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডা. সোহেল রানা : পরীক্ষা করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ডেঙ্গুতেও মানুষ সর্দি-কাশি নিয়ে হাসপাতালে আসতে পারে। তবে সে সংখ্যা কম। তাই আমরা শুরুতেই বলতে পারি না যে কোনটা হয়েছে। রোগীর ইতিহাস আমাদের সাহায্য করে, আর পরীক্ষা রোগ সম্পর্কে নিশ্চিত করে। আবার কোভিডে ৩২ থেকে ৩৫ শতাংশ ক্ষেত্রে আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল ‘ফলস নেগেটিভ’ হয়। সে ক্ষেত্রে সেই ব্যক্তির ফলোআপ, সিটি স্ক্যান বুঝতে সাহায্য করে আসলেই কোভিড হয়েছে কি না।

শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের এখন জ্বর হলে ঝুঁকি কতটুকু?

ডা. সোহেল রানা :  ব্যতিক্রম কিছু কেস ছাড়া শিশুদের গুরুতর কোনো সমস্যা হয় না। কিন্তু অন্তঃসত্ত্বা নারীরা ক্ষতিগ্রস্ত হন বেশি। এ ক্ষেত্রে তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয়; এমনকি হালকা উপসর্গ হলেও।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এখন জ্বর হলে অনেকেই আতঙ্কিত হয়ে যান। এ ক্ষেত্রে করণীয় কী?

ডা. সোহেল রানা : আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এর মুখোমুখি হতে হবে। এখন এসবের চিকিৎসা আছে। দ্রুত ডাক্তারের শরণাপন্ন হলে তাঁরা একটা সিদ্ধান্তে চলে আসবেন রোগ সম্পর্কে। সব সময় চিকিৎসকের সংস্পর্শে থাকতে হবে।জ্বর হওয়ায় বর্তমানে প্রাথমিকভাবে খাবারদাবারের বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়ার দরকার আছে? আর কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত?

ডা. সোহেল রানা : খাবারের সঙ্গে এগুলোর সম্পর্ক নেই। তবে এখন টাইফয়েড ও জন্ডিস দেখা যাচ্ছে, যা পানিবাহিত রোগ এবং খাবারের মাধ্যমে ছড়ায়। এ জন্য জীবাণুমুক্ত পানি পান করতে হবে। ডায়রিয়াসহ জ্বর হলেও তা একটানা ছয় থেকে সাত দিন থাকলে চিন্তা করতে হবে, এটা টাইফয়েড হতে পারে। এমন ক্ষেত্রে মাথাব্যথাসহ জ্বর হলে সর্দি-কাশি থাকে না। জন্ডিস হলে খাবারে রুচি কমে, প্রস্রাব হলুদ হয়।আপনি তো দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন। জ্বর নিয়ে কি মানুষের মধ্যে উদাসীনতা লক্ষ করেছেন? আপনার অভিজ্ঞতা কী বলে?

ডা. সোহেল রানা : আমাদের বাঙালিদের জ্বর নিয়ে উদাসীনতা আছে। তারা স্বাস্থ্যসচেতন নয়। এটাকে গুরুত্ব দিতে চায় না। তবে এখনকার মৌসুমে, যখন তিনটি (কোভিড ১৯, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জা জ্বর) একসঙ্গে চলছে, তখন জানা উচিত কোনটা হয়েছে। এটা চিকিৎসকদের যেমন জানা উচিত, স্বাস্থ্য মন্ত্রণালয়েরও এগুলো বোঝা উচিত। ইনফ্লুয়েঞ্জা জ্বর দুই সময়ে হয়—মার্চ-এপ্রিল ও সেপ্টেম্বর-অক্টোবরে। সে জন্য এখন ইনফ্লুয়েঞ্জা জ্বরের অনেক রোগী আসছে।

জ্বরের বিষয়ে সচেতনতা আরও বাড়াতে কী করা উচিত বলে মনে করেন?

ডা. সোহেল রানা : গণমাধ্যম সাহায্য করতে পারে। এ ছাড়া যথাযথ ডিজিজ সার্ভেল্যান্স (রোগ পর্যবেক্ষণ) থাকা উচিত। যেমন ঢাকার কোনো অঞ্চলে জ্বরের প্রকোপ বেশি। সে ক্ষেত্রে সেই বিশেষ এলাকায় জরিপ জরুরি। আর স্বাস্থ্য কর্মকর্তারা সেখানকার মানুষকে গিয়ে সচেতন করবেন। আবার কোনো নির্দিষ্ট এলাকায় টাইফয়েড ধরা পড়লে পরীক্ষা করে দেখতে হবে সেখানকার পানিতে কোনো সমস্যা আছে কি না। এখানে দুটি বিষয় দরকার—স্বাস্থ্য সচেতনতা ও ডিজিজ সার্ভেল্যান্স, যার মাধ্যমে জানা দরকার রোগের কারণ, কোন এলাকায় কীভাবে হচ্ছে।

সর্বশেষ সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

এ সম্পর্কিত আরও পড়ুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য নবম পে-স্কেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সুপারিশ অনুযায়ী, পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা জোরদার করতে তিন ধাপে পেনশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায়

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বাবদ বড় অঙ্কের আমদানি বিল পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, মার্চ-এপ্রিল সময়ের আমদানি দায় মেটাতে প্রায় ১৫১ কোটি ৪৯ লাখ ডলার পরিশোধ করা হলেও রিজার্ভ এখনো ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ মে শেষে দেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রচলিত আইন দিয়ে সংঘবদ্ধ জনতার সহিংস আচরণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি মোকাবিলায় আইন সংশোধন কিংবা নতুন আইন প্রণয়নের প্রয়োজন হতে পারে বলে তিনি মন্তব্য করেন। রোববার (১০ মে) বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের সহিংসতার বিষয়ে সরকার ইতোমধ্যে বিদ্যমান আইনের আওতায় ব্যবস্থা নিচ্ছে।

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

পুলিশকে জনগণের পক্ষে থাকার আহ্বান-তারেক রহমান

রাজধানীর ঐতিহাসিক রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা রক্ষায় নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানান। রোববার (১০ মে) আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ নিরঙ্কুশ সমর্থন দিয়ে সরকারকে দায়িত্ব দিয়েছে, ফলে নির্বাচনী ইশতেহার এখন জনগণের প্রত্যাশার প্রতিফলন। শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ সহযোগী সংগঠন