বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা বিক্রির অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) জাকির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন। গত ১৯ আগস্ট উপজেলার মরাদোন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে টাকার বিনিময়ে সিনোফার্মের টিকা দেন জাকির। এমন অভিযোগের ভিত্তিতে চাঁদপুরের সিভিল
কাবুলে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ দশ জন নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় ভুল’ হিসেবে দেখছেন অনেকে। এবার জানা গেল শিশু ছাড়া নিহত অন্য আফগান নাগরিকরা মার্কিন বাহিনীর জন্য কাজ করতেন। তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্যও আবেদন করেছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার কাবুলে মার্কিন বাহিনীর
টাকার বিনিময়ে করোনার টিকা দেওয়ার অভিযোগে জাকির জোসেন নামের এক ইপিআই পোর্টারকে (ভ্যাকসিন বাহক) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এই অনিয়মের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ সোমবার সকালে বলেন, এই ঘটনায় গঠিত তদন্তের রিপোর্ট মঙ্গলবার আমাদের কাছে পৌঁছার কথা
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১ সেপ্টেম্বর। বাকিগুলো ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়। এই সিরিজের জন্য আজ (সোমবার) ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্রিকেটীয় নিয়মে বেশকিছু পরিবর্তন এনেছে
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে তিন নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর ছেলে। ভুক্তভোগীদের অভিযোগ, নওগাঁর মান্দার মৈনম গ্রামে জমি নিয়ে ভাই সাত্তার মোল্লার সাথে বোন রেজিয়া ইয়াসমিনের বিরোধ চলছিলো। গত রাতে সাত্তার মোল্লা ও তার লোকজন রেজিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয় রেজিয়া ও তার দুই ভাবিকে। এ ঘটনায়
চট্রগ্রামে চন্দনাইশে শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগের কর্মসূচিতে প্রতিপক্ষের হামলা-গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম মহাসড়ক দুঘণ্টা বন্ধ থাকার পর পুণরায় চালু হয়েছে। চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, একটি সভায় দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি
কক্সবাজারের উখিয়ার সীমান্ত জনপদ রাজাপালংয়ের করইবনিয়ার গোলডেবার পাহাড়ি এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা পাচারকারী কে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি'র রেজু আমতলী বিওপির জোয়ানরা। বিজিবি সুত্র জানায়, ৩০ আগষ্ট সকাল আনুমান ১০ টার দিকে রেজু আমতলী বিওপির জোয়ানরা গোপন সুত্রে খবর পেয়ে গোলডেবার পাহাড় নামক স্থানে উৎপেতে থেকে মিয়ানমার হয়ে এপারে প্রবেশ করা এক ব্যক্তিকে থামানোর
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাইকুড়া গ্রামে সোমবার দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক মোঃ কিতাব আলী (৭৫) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, পাইকুড়া গ্রামের বৃদ্ধ কিতাব আলী সোমবার দুপুর ১২টার দিকে তার গরুকে খাওয়ানোর জন্য বাড়ির পাশেই একটি বাঁশ ঝাড়ে বাঁশ পাতা কাটতে যায়। বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে বৈদ্যুতিক লাইন গিয়েছে। বৃষ্টি পরবর্তী সময়ে বৈদ্যুতিক তারের সাথে
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারীলাল একাডেমি ও পূর্ব ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনে বিলীনের পথে। প্রিয় দুটি বিদ্যাপিঠ রক্ষার দাবীতে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা বেশ কয়েকবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালণ করলেও জ্ঞানের আলো ছড়ানো এ বিদ্যালয় দুটি রক্ষায় সরকারি ভাবে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি । এই বিদ্যালয় দুটি বর্তমানে উপজেলার মাঝ দিয়ে বয়েচলা ভয়াল
মাগুরা সদরের কাশিনাথপুর এলাকার তৈয়েব আলীর (৭৫) ইচ্ছা ছিলো, মৃত্যুর পর তাঁর মৃতদেহ যেন কবর দেওয়া না হয়। মৃত্যুর পর তাঁর দেহ নিজ ঘরের ভেতর রেখে ঘরটির দরজা বন্ধ করে রাখতে বলেছিলেন তিনি। এই শেষ ইচ্ছা পরিবারের লোকজনকে মৃত্যুর আগে জানিয়ে যান তৈয়েব। তাঁর ইচ্ছা অনুযায়ী, মৃত্যুর পর তাঁকে কবর না দিয়ে ওই ঘরেই রাখে স্বজনেরা। এই ঘটনায় এলাকার মুসলিম
ফেনীর সোনাগাজীতে মাঝরাতে প্রেমিকাকে জন্মদিনের উপহার দিতে প্রেমিকার বাড়িতে ঢুকে চুরির অভিযোগে ধরা পড়ে ধোলাই খেলেন এক প্রেমিক। প্রেমিকার পরিবার প্রেমিক হামিদুর রহমান আজাদকে রাতে আটক করে রশি দিয়ে বেঁধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘চোর’ উল্লেখ করে ছড়িয়ে দেয়। রোববার (২৯ আগস্ট) রাতে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়া গ্রামের তাকিয়া আশ্রাফ আলী কবিরাজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ
জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অনেক দিন থেকেই প্রেম ও বিয়ের গুঞ্জনে সংবাদের শিরোনাম হচ্ছেন। ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সংগে শ্রদ্ধা প্রেম করছেন- বলিপাড়ায় এই কানাঘুষা বেশ কয়েক বছর ধরেই উড়ছে। আবারও নতুন করে এই জুটির বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি শ্রদ্ধা ও রোহান-এর বিয়ের গুঞ্জন উসকে দিয়েছেন এই অভিনেত্রীর কাজিন প্রিয়াঙ্কা শর্মা। এক সাক্ষাৎকারে শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি
নওগাঁয় ‘সেক্স ফেরোমন’ ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই পদ্ধতি ব্যবহারের ফলে সবজি ক্ষেতে একদিকে কমছে কীটনাশকের ব্যবহার, অন্যদিকে দিকে উৎপাদিত হচ্ছে স্বাস্থ্যসম্মত কীটনাশক মুক্ত সবজি। এতে কম খরচে উৎপাদিত হচ্ছে বিষমুক্ত সবজি। এ পদ্ধতি ব্যবহারে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলার কৃষি বিভাগ। নওগাঁর সবজির ক্ষেতগুলোতে বিষমুক্ত সবজি উৎপাদনে বসানো হয়েছে প্লাস্টিকের কৌটায়
পিরোজপুরে জান্নাতুল ফেরদৌস মুনমুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরের কানুয়া মহল্লার শিরিন মঞ্জিল থেকে মুনমুনের লাশ উদ্ধার করে পুলিশ। মুনমুন ইলেকট্রনিক্স ব্যবসায়ী সুমনের দ্বিতীয় স্ত্রী।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত মুনমুনের স্বামী সুমন হাওলাদার, শাশুড়ি শিরিন বেগম ও ননদ নুপুর আক্তারকে আটক করেছে। স্থানীয় ও মুনমুনের পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে
ওসামা বিন লাদেনের বিশ্বস্ত অনুচর আমিন উল হক ফিরলেন আফগানিস্তানে। আল-কায়েদার শীর্ষ নেতা আমিন উল হক একসময় লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আফগানিস্তানের এক স্থানীয় সাংবাদিক তার টুইটারে লেখেন, ‘তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশে ফিরলেন আল কায়দার বড় নেতা আমিন উল হক।’ এছাড়াও টুইটারে লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আমিন উল হকের ফিরে আসার ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় তিনি গাড়িতে উঠে
১৯৭১ সালের ২৭ মার্চের আগে মেজর জিয়া বলে কাউকে বাংলাদেশের কেউ চিনতো না বলে মন্তব্য করেছেন, আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল না তার প্রমাণ হলো—তার দলের ক্রমাগত ইতিহাস বিকৃতি এবং রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানানো। খুনি জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য বন্ধ করেছিল। বঙ্গবন্ধুকন্যা দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে এ বিচারকার্য
ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা আঁচল। কিছু দিন ধরেই তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। পাত্র ইন্ডাস্ট্রির উঠতি গায়ক সৈয়দ অমি। অমির সঙ্গে আঁচলের প্রেমের বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই কানাঘোষা চলছে। তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। অমির গানের মডেলও হয়েছেন এই নায়িকা। এবার অমির সঙ্গে প্রেম ও বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করলেন নায়িকা আঁচল নিজেই। তিনি বলেন, ‘করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ আজ সোমবার জরুরি বৈঠকে বসছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে, যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একই পরিবারের দুই সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এই রোগ থেকে পরিত্রাণ পেয়ে বাঁচতে চায় সন্তান দুটি। সরকারি সাহায্যের জন্য আবেদন করেও দু'বছরেও কোন আশ্বাস মেলেনি। আর্থিক সঙ্গতি না থাকায় সকলের সহযোগিতা চায় সন্তানদের পিতা। উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের দরিদ্র কার্তিক দাস পেশায় একজন ঝাড়ুদার। সরকারি খাস জমিতে দুটি টিনের চালা তুলে তিন সন্তান, স্ত্রী নিয়ে বসবাস তার। স্বল্প
ধারালো অস্ত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাড়িতে দস্যুতার অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে তাঁদের মুন্সীগঞ্জ আদালতে সোপর্দের পর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাসিরুদ্দিন ও তাঁর সহযোগী আল হাসান। হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন জানিয়েছেন, নাসিরুদ্দিন হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে আত্রাই থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মামুন খাঁন চিশতি। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল,
সন্তানদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রয়াত পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই কন্যা ও এক ছেলে সন্তানের সঙ্গে নওশাদের এই ছবিটি বিদেশের কোনো সাগর পাড়ে তোলা হয়েছিল। ছবিটি ২০১৫ সালের এপ্রিলে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন তিনি। ছবিটি এখন শুধুই স্মৃতি। গত শনিবার রাতে নওশাদ কোমায় চলে যাওয়ার পর থেকেই ফেসবুকে এই ছবিটি ছড়িয়ে পড়ে।
জুসের সাথে চেতনানাশক মিশিয়ে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে জোবাইদুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত জোবাইদুল ইসলাম গত ১৭ এপ্রিল ওই গৃহবধূকে ইফতারের দাওয়াত দেন। পরে জুসের সাথে চেতনানাশক মিশিয়ে ওই গৃহবধূকে অচেতন করে ধর্ষণ করেন। ধর্ষণের সময় জোবাইদুল
চন্দ্রিমা উদ্যানের কবরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ থাকার বিষয়টি প্রমাণ করতে পারলে জাতির কাছে নাকে খত দিয়ে ক্ষমা চাইবেন বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজম্মেল হক। সোমবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের আয়োজনে ‘বঙ্গবন্ধুর আদর্শ হত্যা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা শুধু বঙ্গবন্ধুর