গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় আ.লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে তাঁতি লীগের এক নারী নেত্রীকে বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৬ অক্টোবর) বিকেলে ওই নারী বাদি হয়ে রফিকুলকে আসামি করে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি। মামলায় ওই নারী
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে। এতে অন্তত ১৫০ মানুষ আহত হয়েছে বলে খবর মিলেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৬ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদর বাজারে থাকা দলীয় কার্যালয়ে এ আগুন দেয়া হয়। জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন এমন অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. রুহুল আমীন দুলাল ওই অগ্নি সংযোগের তথ্য নিশ্চিত করে
বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-মেক্সিকো-ব্রাজিল। এ সময় বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৭০ লাখের ঘর। অন্যদিকে মৃতের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনে পরিচালক পদে আবারও নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে ঢাকা বিভাগ থেকে নাঈমুর রহমান দুর্জয় আর তানভীর আহমেদ টিটু নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রাজশাহী বিভাগ থেকে ৭-২ ভোটে খালেদ মাসুদ পাইলটকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাইফুল আলম স্বপন। চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুজন করে মোট চারজন
কলাকুশলীদের নিয়ে চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য হলিউডের অভিনেতা টম ক্রুজের মহাকাশে যাওয়ার কথা নভেম্বরে। তবে তার আগেই রাশিয়ার তিনজন মহাকাশে গিয়ে আমেরিকাকে পিছনে ফেললো মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিংয়ের দৌড়েও। ৬০ বছর আগেও মহাকাশ অভিযান রুশদের কাছেই হেরেছিল আমেরিকা। ভরশূন্য অবস্থায় প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য এক অভিনেত্রী, অভিনেতা ও পরিচালককে নিয়ে মঙ্গলবার রাশিয়ার তিন জন মহাকাশে গেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম
বিভিন্ন প্রতিযোগিতায় ও আন্তর্জাতিক ম্যাচে ইতালি বিশ্ব রেকর্ড ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে তাদের অপরাজিত থাকার রেকর্ড যাত্রা থেমেছে। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে বুধবার রাতে তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্পেন। অবশ্য ম্যাচের ৪২ মিনিটের দশজনের দলে পরিণত না হলে হয়তো অপরাজিত থাকার রেকর্ড যাত্রা আরও দীর্ঘায়িত হতে পারতো। সেমিফাইনালে ঘরের মাঠ সান সিরোতে স্পেনের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে
টানা শত বছর গবেষণার পর মশাবাহিত প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ার প্রথম ভ্যাকসিন আবিষ্কারে সফলতার মুখ দেখলেন চিকিৎসা বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ওষুধপ্রস্তুতকারক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন বিশ্বে প্রথমবারের মতো এই রোগের টিকা আবিষ্কারে সক্ষম হয়েছেন। বুধবার (৬ অক্টোবর) ম্যালেরিয়া প্রতিরোধে প্রথম ভ্যাকসিন অনুমোদন করে এই ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মশা থেকেই ডেংগু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশা বাহিত রোগ ছড়ায়। আর ম্যালেরিয়ায় প্রতি বছর প্রায় ৫
সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের হাওলাদার বাড়ি এলাকায় নৌকার মধ্যে একটি ভাসমান মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটির নাম ‘মসজিদে নূহ (আঃ)’। ভাসমান মসজিদের নৌকাটির দৈর্ঘ্য ৫০ ফুট ও প্রস্থ ১৬ ফুট। গত মঙ্গলবার (৫ অক্টোবর) জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়। এটিকে বাংলাদেশে প্রথম ভাসমান মসজিদ বলে দাবি করছেন তারা। স্থানীয় মুসল্লি মাসুম বিল্লাহ জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরার আশাশুনির
ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের আকাশ থেকে সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এ ড্রোনটি ভূপাতিত করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটারে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন। তিনি বলেন, বুধবার (৬ অক্টোবর) সকালের দিকে মা’রিব প্রদেশে আজ-জুবা অঞ্চলের আকাশে গুপ্তচরবৃত্তি চালানোর সময় চীনের তৈরি সিএইচ-৪ মডেলের গোয়েন্দা ড্রোনটি
কবর জিয়ারতের দোয়া, সঠিক পদ্ধতি, ও বিদআত সমুহ এবং নারীদের জন্য কবর জিয়ারত করা কি হারাম, মৃত ব্যক্তি যদিও তাদের আপন কেউ হয়? কবর জিয়ারতের সুন্নত সম্মত নিয়ম হল: ১) মৃত্যু ও আখিরাতের কথা স্বরণ করার নিয়তে করব জিয়ারত করতে যাওয়া: আবু হুরাইরা রা. থেকে বর্ণিত হয়েছে, زَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهُ ، ثُمَّ
দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার হাজার ৪৫৮ জন। আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। এতে ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মনোনয়ন প্রত্যাশীরা। এর মধ্যে শনিবার ২১১, রবিবার ৪৩০, সোমবার ১৪৩২, মঙ্গলবার ১৮৯২ এবং বুধবার ৪৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একইসময় সিরাজগঞ্জ
দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহীতে মাধ্যমিক পর্যায়ের ৩৬ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজশাহীর তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেন। বুধবার (৬ অক্টোবর) মোবাইল ফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেন। সিদ্দিকুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ,
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে স্ত্রীকে 'হত্যার' পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলার হোসেনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম রুখসানা বেগম (৫৫)। আত্মসমর্পণকারী তাঁর স্বামী হলেন হবিবুর রহমান (৬০)। রানীশংকৈল থানা পুলিশ জানায়, বুধবার ভোরে ফজরের নামাজের সময় স্ত্রী রুখসানা বেগমকে ঘুম থেকে ডেকে তোলেন হবিবুর রহমান। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লোহার শাবল দিয়ে রুখসানা'র মাথায়
পটুয়াখালীর বাউফলে দীর্ঘ দিন ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) না থাকায় দাফতরিক কাজকর্ম ব্যহত হচ্ছে।সেই সাথে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় নির্বাহী অফিসার ছিলেন মোঃ জাকির হোসেন। তিনি পদোন্নতি পেয়ে গত ৭ সেপ্টেম্বর কর্মস্থল থেকে বিদায় নেন। তার বিদায়ের পর এখন পর্যন্ত এখানে কাউকে নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়নি। পার্শ্ববর্তী
পটুয়াখালীর গলাচিপায় ‘দয়াময়ী’ মন্দিরটি প্রতিষ্ঠিত হয় নবাবী আমলে। প্রায় ২২০ বছরের ঐতিহ্যবাহী দয়াময়ী দেবী মন্দির নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে মন্দিরের সিংহ দরজা সুতাবড়ীয়া নদীগর্ভে চলে গেছে। দয়াময়ী মন্দির নিয়ে রয়েছে অনেক পৌরানিক কাহিনী। জনশ্রুতি রয়েছে, অনেক কাল আগে কোনও এক রাতের আঁধারে মন্দির এলাকায় একটি প্রাচীন বেল গাছের তলার মাটি ফুঁড়ে বের হয় দয়াময়ী দেবীর মূর্তি। ঠিক ওই রাতেই
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বুধবার বালিয়াকান্দি থানায় উপ-পরিদর্শক মোঃ শের আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে সমশের ফকিরের ছেলে আব্বাস ফকির (৩৪)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী
প্রেমের টানে বাংলাদেশে এলেও ঘর বাধা হলো না ভারতীয় কিশোরী শাহানা ইয়াসমিনের। গত ৮ মাস আগে সীমান্তের অবৈধ পথে বাংলাদেশে আসা শাহানাকে উদ্ধারের পর ভারতে ফেরত পাঠিয়েছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপোস্টে স্বজনদের কাছে হস্তান্তর করেন বেনাপোল পোর্ট থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তারা। এর আগে কিশোরীকে উদ্ধার
কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের কমিটিতে সদস্যপদ পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (৬ অক্টোবর) বিকেলে তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় এ কমিটি প্রকাশ করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ। ৭১ সদস্যের এই কমিটিতে সদস্যপদ পেয়ে
কুড়িগ্রামের চিলমারীতে নির্মাণের পরের বছরেই বন্যায় সেতু ভেঙে গিয়ে কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে। নির্মাণকৃত সেতুটি ভেঙে পড়ায় এলাকাবাসীর উদ্যোগে একটি সাঁকো তৈরি করে চলাচল করছেন। তবে এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার হতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন এলাকাবাসিরা। ভাঙা সেতুটি দিয়ে পাত্রখাতা, ব্যাপারীপাড়া, মাদারীপাড়া, ডাংগারচরসহ সুন্দরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (২৪)
মুক্তির আগেই আলোচনায় রয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। নানান চমকের পর এবার এই সিনেমার অফিসিয়াল ট্রেলার প্রকাশ করলো সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান পূন্য ফিল্মস। মঙ্গলবার দুপুর ১২টায় ২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশ হয় লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে। এর আগে, ‘পদ্মাপুরাণ’র অ্যানিমেশন টিজার প্রকাশ পায় গত ২৬ সেপ্টেম্বর। পরিচালক বলেছিলেন, বাংলাদেশে সিনেমার অ্যানিমেশন টিজার এবারই প্রথম। ২ মিনিট
চীনের সাথে তাইওয়ানের সম্পর্কের উত্তেজনা গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে দিয়েছেন যে দু'পক্ষের মধ্যে দুর্ঘটনাক্রমে সংঘাত বেঁধে যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী চিউ কুয়ো-চেং এসব মন্তব্য করলেন যখন পর পর চার দিন ধরে চীনা সামরিক বিমান ‘রেকর্ড সংখ্যাক’ তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলের মধ্যে ঢুকে পড়েছে।তাইওয়ান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। কিন্তু চীন মনে
পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আজ বুধবার (৬ অক্টোবর) মহালয়া। আর মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া। মহালয়া মানেই পশ্চিমবঙ্গে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ। তর্পণের জন্য বুধবার সকাল থেকেই কোভিড বিধি ভেঙে সাধারণ মানুষ ভিড় জমায় গঙ্গার ঘাটগুলোতে। আর প্রশাসন দেখেও রয়েছে নির্বিকার ভূমিকায়। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য। মহালয়ার
গত ২৪ ঘণ্টায় ২০৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৭০ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৬৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে