গত ১৩ অক্টোবর ২০২১ তারিখ রাত ১১২০ ঘটিকায় বিসিজি স্টেশান হিজলা মেঘনা নদীতে "মা ইলিশ সংরক্ষন অভিযান - ২০২১" উপলক্ষে অভিযানে গমন করে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি না থেমে
মিয়ানমারে সামরিক জান্তার সঙ্গে কয়েকটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৯০ জন জান্তা সেনা নিহত হয়েছেন। স্যাগাইন ও মাগে অঞ্চল এবং কায়াহ প্রদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি এ তথ্য জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, স্যাগাইনের প্যালে শহরে মিয়ানমারের প্রবাসী সরকারের বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের হামলায় ছয়জন জান্তা সেনা নিহত হয়েছেন। প্যালেতে পুলিশ সদস্যদের বহনকারী একটি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের মতে, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন। এদিনই দুর্গাপূজার অন্তিম দিন। আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবু ধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এ ম্যাচটিও দেখা যাবে না কোনো টিভি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে, মঙ্গলবার (১২ অক্টোবর) প্রথম প্রস্তুতি ম্যাচটি মোটেও ভালো যায়নি টাইগারদের। ব্যাটিংটা আশানুরূপ না হলেও লড়াই করার মতো ১৪৭ রানের পুঁজি গড়ে
বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ৫০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থেকে হাতিয়া পর্যন্ত ঢাকামুখী ১০ কিলোমিটার ও পশ্চিম প্রান্ত থেকে চান্দাইকোনা পর্যন্ত উত্তরাঞ্চলমুখী ৪০ কিলোমিটার এলাকায় এ যানজট রয়েছে। জরাজীর্ণ নলকা সেতু ও এর দু‘পাশে সড়কের খানাখন্দ থাকায় এ যানজটের সূত্রপাত হয়।
নরওয়েতে তীর-ধনুক হামলায় নিহত হয়েছে পাঁচজন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।বুধবার (১৩ অক্টোবর) নরওয়ের কংসবার্গ শহরের এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হেলিকপ্টারে টহল দিয়েছে পুলিশ। সরকারের একজন মুখপাত্র বলছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মা-বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মোহাম্মদ মোস্তফা (৫৬), তার স্ত্রী জোছনা বেগম (৪৫) ও তাদের ছোট ছেলে আহমেদ হোসেন (২৫)। এ ঘটনায় নিহত মোহাম্মদ মোস্তফার বড় ছেলে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পুলিশের ধারণা, সম্পত্তির বিরোধে এই হত্যাকাণ্ড হতে পারে। মিরসরাইয়ের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৬০ জনের মৃত্যু এবং ৪ লাখ ৩৬ হাজার ৯২১ জন রোগী শনাক্ত হয়। এর আগে গতকাল বুধবার (১৩ অক্টোবর) ৬ হাজার ৬৭৮ জনের মৃত্যু এবং ৩ লাখ ৮৫ হাজার ৮৯৫ জন করোনায় আক্রান্ত হন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস
বসন্তের মাস রবিউল আউয়ালে ধরাকে আলোকিত করে জন্ম নিলেন হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিশ্ব মানবতার জন্য শান্তি ও মুক্তির দূত হিসেবেই তিনি আগমন করেছেন। তাইতো কবি ও সাধক শেখ শাদি রাহ. গেয়েছেন- ‘বালাগাল উলা বি কামালিহি, কাশাফাদ দুজা বি জামালিহি; হাছুনাত জামিউ খিছালিহি, ছাল্লু আলাইহি ওয়া আলিহি : ‘তাঁর সুমহান চরিত্রে তিনি পৌঁছে গেছেন সর্বোচ্চ মর্যাদায়। যার সৌন্দর্যের
কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার খবরে উত্তেজনা তৈরির পর শহরজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে কী ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও ধর্ম প্রতিমন্ত্রী। কোরআন অবমাননার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল থেকে শহরের নানুয়ার দিঘিরপাড়ে জড়ো হয়ে মিছিল করেন বিক্ষুব্ধ মানুষ। পুলিশ ও বিক্ষুব্ধ
বিএনপি রঙিন স্বপ্ন দেখছে না, দুঃস্বপ্ন দেখছে আওয়ামী লীগ। তারা দেখছে- এই বিএনপি চলে আসছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আফসার আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার নিত্যপণ্যের
বিএনপির নেতাদের স্বপ্ন ক্ষমতায় যাওয়া। তারা স্বপ্ন দেখেন অপকর্ম করে পার পেয়ে যাবেন। তাদের অনেকেই আমাদের অনেক নেতার আশ্রয়ে আছেন। সেই দিন শেষ হয়ে আসছে। আর কারো আশ্রয়-প্রশ্রয়ে থাকা যাবে না। বুধবার (১৩ অক্টোবর) কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। বুধবার দলটির চেয়ারম্যানের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবিধানের নিয়মানুযায়ী দল মনোনীত একক প্রার্থীই প্রতিটি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। শেরিফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং
আমাদের প্রতিটি ধর্মীয় সম্প্রীতির এই উৎসবে রয়েছে কল্যাণের বার্তা। আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য বিশ্ব নন্দিত ও স্বীকৃত। এই ঐতিহ্য থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করে যারা পরিবেশ নষ্ট করতে চায় তারা কেউ শান্তিতে নেই। আজ সন্ধ্যায় নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। পরিদর্শনকালে
ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা শুরুর তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। সেইসঙ্গে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দশম শ্রেণির শিক্ষার্থীদেরও নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এই বিষয়টি জানানো হয়েছে। অফিস
“মুজিববষের্র প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি”-এ প্রতিপাদ্যকে ধারন করে আজ বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পিরোজপুরে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভ ূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরি
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক ঘন্টার প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ শান্তনা। ‘গার্লস টেকওভার’ ইয়েস-বাংলাদেশ, ইয়ূথ ফর চেঞ্জ, অপরাজয়ের বাংলা এবং প্ল্যান ইন্টারনাশনাল এর একটি বৈশ্বিক কার্যক্রম এর অংশ হিসেবে কন্যা শিশুরা সমাধিকার এবং পর্যাপ্ত সুযোগ পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের সমাজ এবং সমাজের মানুষদের-এমন বিশ্বাস থেকেই ‘গার্লস টেকওভার’
সাফ চ্যাম্পিয়নশিপের আশাবাদ ব্যক্ত করেছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে সেই লক্ষ্যের একদম কাছাকাছিও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে জিকোর লাল কার্ড ও বিতর্কিত পেনাল্টিতে স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন স্ট্রাইকার সুমন রেজা। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক নেপালের এক খেলোয়াড়ের গায়ে লেগে
কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। বুধবার (১৩ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রীর বরাত দিয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর
দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে বিভিন্ন ক্যাটাগরির ১১০জন জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিতে এ বিষয়ে ইতোমধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদনের চিঠি হাসপাতাল পরিচালককেও প্রেরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের জন্য এ জনবল নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে হাসপাতালে পরিচালক ডাঃ সাইফুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের উপ-সচিব আনজুমান আরা বেগম স্বাক্ষরিত অনুমোদন দেওয়া
দেশের অন্যান্য স্থানের মতো রাজবাড়ীর গোয়ালন্দে ২১ টি মণ্ডপেও অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গত মঙ্গলবার সকাল ৯টা ৫১ মিনিটে দুর্গাদেবীর নব পত্রিকা স্থাপন ও মহাসপ্তমী বিহিত পূজা শুরু হয়। মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলে ধর্মীয় গান। ভক্তরা মন্দিরে মন্দিরে ভিড় করেন। তারা করোনাকালীন পরিস্থিতিতে আর্থিক এবং শিক্ষায় পিছিয়ে পড়া ক্ষতি কাটিয়ে উঠতে মা দুর্গার
নেত্রকোণা ৫ আসনের সংসদ সদস্য পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) বুধবার বিকেলে তার নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন করেন। তিনি প্রথমে পূর্বধলা বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের পূঁজামন্ডপ পরিদর্শন করেন। পরে তিনি জারিয়া বাজারস্থ সার্বজনীন পূঁজা মন্দির, পাবই পুঁজা মন্দিরসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের পূজারী,ভক্ত, মন্দিরের পুরোহিত মন্দির কমিটির নেতৃবৃন্দের
নওগাঁয় ভাসমান রেস্টুরেন্ট আগুনে লেগে সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নীকান্ডের এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার নওগাঁ-দুলবহাটি সড়কের পাশে তালতলির বিলে ভাসমান রেস্টুরেন্ট আগুন লাগে। ক্ষতিগ্রস্থ রেস্টুরেন্ট মালিক জানান, ২৮টি ছাগলসহ সবকিছু পুড়ে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রেস্টুরেন্ট মালিক ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটি লোকালয় থেকে একটু দূরে বিলে হওয়ায় কেউ বুঝতে
"মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্ততি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে 'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস' পালিত হয়েছে। আজ ১৩ অক্টোবর বুধবার দুর্যোগ প্রশমন দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত (সিপিপি) ৫০ বছরে পদার্পণ উদ্যাপন এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকাল ১১ টায় সরাইল উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ