রাজধানীর মিরপুরের কালশী এলাকায় সুয়ারেজের খালে পড়ে নিখোঁজ ব্যক্তিকে ছয় ঘণ্টা পরে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল। এর আগে নিখোঁজ ব্যক্তি সকাল ৯টার দিকে খালে পড়ে নিখোঁজ হন।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, টানা ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সুয়ারেজ খালে অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তিকে
লুকাস হার্নান্দেজের সহিংস আচরণের জন্য ২০১৭ সালে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তার তৎকালীন বান্ধবীকে। এজন্য তখন তাকে গ্রেফতারও করেছিল স্প্যানিশ পুলিশ। প্রথম ঘটনা হওয়ায় সেবার জেল খাটতে হয়নি তাকে। কিন্তু আদালতের স্থগিতাদেশ অমান্য করায় এবার তাকে ৬ মাস কারাবাসের নির্দেশ দিয়েছেন মাদ্রিদের একটি আদালত। গতকাল মাদ্রিদের একটি আদালত ফরাসি ডিফেন্ডারের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। স্বেচ্ছায় কারাগারে যাওয়ার জন্য ১০ দিন সময়
কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দুর্গাপূজা মণ্ডপে ‘কোরআন শরীফ’ অবমাননার ঘটনায় ৪৩ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি টিম এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন
ছন্নছাড়া বোলিংয়ের পর দায়িত্বহীন ব্যাটিং- প্রস্তুতি পর্বের শেষ ম্যাচেও জিততে পারলো না বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ৩৩ রানে হেরেছে লিটন দাসের নেতৃত্বে খেলতে নামা টাইগাররা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হেরেছিলো তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের নার্সারি-১'এ আগে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশ অলআউট
দিনাজপুরের হিলিতে জমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় হাকিমপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আছমান আলী মন্ডলের ছেলে আরশাদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন,হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল ও তার ছোট ভাই এমদাদুল হক মন্ডল জাল কাগজ তৈরীর মাধ্যমে অন্যের জমি
দারিদ্র্যতার কাছে হার মানতে রাজি নয় রবিউল ইসলাম (৪৫)।পঙ্গু ব্যক্তি সমাজের বোঝা নয় বরং কঠোর পরিশ্রম তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সমাজের প্রতিটি স্তরে। দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নওনাপাড়া গ্রামের দরিদ্র রবিউল ইসলাম তারি এক উজ্জ্বল দৃষ্টান্ত। এক পা দিয়ে ভ্যানের চাকায় চলছে তার সংসার। রবিউলের জীবনী থেকে আমাদের অনেকেরই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। হাকিমপুর উপজেলা সদর থেকে
পাশের এলাকায় ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান শুটিং করছেন। ইচ্ছা থাকলেও স্বামী বাধা দেওয়ায় তাকে এক নজর দেখতে যেতে পারেননি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের এক নারী। অভিমানে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি।মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।দুদিন আগে এ ঘটনা ঘটলেও শাকিব খান জানতে পেরেছেন গতকাল বুধবার। সরিষাকান্দিতে সরকারি অনুদানের 'গলুই' সিনেমার শুটিং করছেন
তাইওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার একটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ।সংবাদমাধ্যম দু’টি জানিয়েছে, তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওহসিয়ুং এলাকার ওই বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ ।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদাক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে মাদারীপুর র্যাব ৮। বৃহস্পতিবার ( ১৪ অক্টবর) সকাল ৮ টায় শেখ হাসিনা মহাসড়কে আচমত আলী খান টোল প্লাজা এলাকা থেকে ৩৯ কেজি গাজা সহ তাদের আটক করা হয়। এসময় মাদাক পরিবহন কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার, ৪ টি মোবাইল সেট এবং নগদ সাড়ে পাঁচ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর সারাদেশের ১ হাজার ৭টি ইউপি ও ১০টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। ইসি সচিব জানান, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২ নভেম্বর। ৪ নভেম্বর হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রত্যাহারের
চট্টগ্রামের আগ্রাবাদে পা পিছলে ড্রেনে পড়ে কলেজছাত্রী সাদিয়ার মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই ব্যক্তিকে উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসসহ অন্যান্যরা। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।তিনি জানান, স্থানীয়দের কাছ
কুমিল্লার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, কুমিল্লায় নানুয়া দীঘির পাড়ে যে মন্দিরে কোরআন পাওয়া গেছে বলে বলা হচ্ছে, সেটি অত্যন্ত শান্ত পরিবেশের একটি এলাকা। সেখানে হিন্দু-মুসলিম সবাই যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দাবি আদায়ের আহ্বানও জানান তিনি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমবায় দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তাঁর মুক্তির দাবি জনগণেরই দাবি। এই দাবি আমাদের আদায় করতে হবে।’ গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়।স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, সাতক্ষীরা আড়মাসকান্দি গ্রামের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস (৩৫)। তিনি ব্রাক এনজিওর কর্মী ছিলেন। অন্যদিকে কোটচাঁদপুর উপজেলার তালসা গ্রামের জাফর মোল্লার ছেলে নিহত ফজলু মোল্লা। তিনি দিন মুজুর ছিলেন। পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে মোটরসাইকেল
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভা এলাকার বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)
কুমিল্লায় পূজামণ্ডপে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কেআইবি প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী’র শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি এমন হামলা চালিয়েছে জানিয়ে কাদের বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দলীয় পরিচয়ের হলেও ছাড়
সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে বাংলাদেশের সামনে টার্গেট ১৭৮। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৮৮ রান আসে গ্যারেথ ডেলানির ব্যাট থেকে। ডেলানির ইনিংসটি সাজানো ছিলো ৮ ছক্কা ও ৩ চারে। এ ছাড়া হ্যারি টেক্টর করেন ২৩ রান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আইরিশরা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভার বেশ
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিয়ের ৫ দিনের মাথায় বরকে অচেতন করে ‘প্রেমিক’ চাচার সঙ্গে পালিয়েছেন এক নববধূ (২১)।বুধবার (১৩ অক্টোবর) ভোরে ওই ইউনিয়নের বানসা গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) চাটখিল উপজেলার হাসর গ্রামের সাজ্জাত হোসেনের (৩০) সঙ্গে বানসা গ্রামের আবদুল জলিলের মেয়ের পারিবারিকবাবে বিয়ে হয়। এদিকে মঙ্গলবার (১২ অক্টোবর) সাজ্জাত তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাত থেকে বিজিবি মাঠে আছে বলে জানিয়েছেন তিনি। লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।এছাড়া
১৪ অক্টোবর, আজ বিশ্ব মুরগি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার পালন করা হয় এই দিবসটি। মুরগির মাংস খাবার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়। তাছাড়া গৃহপালিত প্রাণি হিসেবে মুরগির স্থান বহুদিন ধরেই বাংলার কৃষকদের ঘরে ঘরে। এই প্রাণিটির জন্যও রয়েছে আলাদা একটি দিবস। পৃথিবীতে অনেক দিবসের প্রচলন আছে। বিভিন্ন কিছুর জন্য ভিন্ন ভিন্ন দিবস রয়েছে। আর তেমনই এক দিবস ‘বিশ্ব
করোনা সংক্রমণ প্রতিরোধে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে আদনান আজাদ নামে নবম শ্রেণির এক ছাত্রকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে এ টিকা কার্যক্রম শুরু হয়। আদনান আজাদ মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এদিন মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে। এরপর তাদের ১০ থেকে ১৪ দিনের
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৯ জেলেকে ১২ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোররাত ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চরবেতকা, রাখালগাছি নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।