রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রুস্তম মাতুব্বরপাড়া এলাকা থেকে বুধবার (২৫ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে গাঁজাসহ ইউপি সদস্য সহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, মঙ্গলপুর এলাকার -মৃত আজমত আলী শেখ এর ছেলে উজানচর ইউপি ৫নং ওয়ার্ড সদস্য মো. বাবলু সেক (বাবলু মেম্বার) (৫০) ও গফুর মাতুব্বর পাড়া এলাকার মোঃ তোতা শেখ এর
আজ ২৬ আগষ্ট, ফুলবাড়ী ট্রাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশী কোম্পানী এশিয়া এনার্জীকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবীতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিন জন। আহত হয় প্রায় ২ শতাধিক। এ ঘটনার ১৫ বছর পার হলেও আজও ফুলবাড়ীবাসীর ৬ দফা
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে দেশের দ্বিতীয় সামদ্রিক বন্দর মোংলার আমদানিকৃত ও রপ্তানিযোগ্য মালামালের ডকুমেন্টটেশন কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্নকরণ ও সহজীকরণ করতে ২০১৫ সাল থেকে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম চালু হয়। গত কয়েক বছর ধরে এ কার্যক্রমের আওতায় বন্দর ব্যবহারকারীরা খুব সহজেই তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন। ধাপে ধাপে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমকে আরো আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বন্দরের ট্রাফিক
বৃহস্পতিবার রাতে পর্দা উঠতে যাচ্ছে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ৯ম আসরের। করোনা মহামারির কারণে এবারও কিছুটা সময় দেরিতে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। গত আসরের মতো এবারও দর্শক শূন্য মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এর জন্য একটা ভেন্যুতেই হবে সবগুলো ম্যাচ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দেখে
কম পরিশ্রমে বেশি লাভজনক হওয়ায় শখের বশে ড্রাগন চাষেই ভাগ্য খুলেছে নওগাঁর আত্রাই উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল মান্নান মুন্টুর। বাড়ির নিজ আঙিনায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ড্রাগন ফলের সবুজ গাছ। এই গাছ গুলোতে শোভা পাচ্ছে গোলাপি, লাল আর সবুজ ফল। আব্দুল মান্নানের সফলতা দেখে শুধু প্রতিবেশী নয়, উপজেলার অনেকেই বানিজ্যিকভাবে ড্রাগন চাষের কথা ভাবছেন।আগামিতে ড্রাগন ফল চাষ ও কৃষি পরামর্শ অব্যাহত
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাব্যতা নিরূপণে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন সরকারের নীতিনির্ধারকসহ সংশ্লিষ্টরা। দুপুরে অনুষ্ঠেয় এ বৈঠকে চলমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের টিকা দেয়ার অগ্রগতি এবং ভবিষ্যৎ লেখাপড়া ও গবেষণা চালিয়ে নিতে সম্ভাব্য কৌশল নির্ধারণ করারও কথা রয়েছে। বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা- এ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তিন সচিব যোগ দেবেন। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে ভাড়া বাড়িতে। অনেকে আবার বাড়ি ভাড়া নিয়ে একাধিক স্থানে খুলেছে শাখা। ১০৭টির মধ্যে নিজের ক্যাম্পাস রয়েছে মাত্র ২৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। কারও কারও জমি কেনা হলেও ভবন নির্মাণের সামর্থ হয়নি। এসব বিশ্ববিদ্যালয়ের জমি ও ভবন জন্য সরকারি সহায়তা চায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। তবে, ইউজিসির পরামর্শ, দায়িত্ব নিজেদেরই নেয়া উচিত। রাজধানীর বনানীতে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।
আফগানিস্তান দখলের দশ দিন পেরুলেও কাবুল বিমানবন্দরের চিত্র বদলায়নি। দেশ ছাড়তে বিমানবন্দরে এখনো অপেক্ষায় ১০ হাজারের বেশি মানুষ। ৩১ আগস্টের মধ্যে সব নাগরিকদের ফিরিয়ে নিতে তাড়াহুড়োয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১০ দিনে অন্তত ৮৮ হাজার মানুষকে দেশটি থেকে সরিয়ে নিয়েছে বিভিন্ন দেশ। তবে পথে নিরাপত্তার হুমকী থাকায় কাবুল বিমানবন্দর এড়িয়ে চলতে নিজ নাগরিকদের পরামর্শ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ৩১
পদ্মা নদীর স্রোতে পন্টুন উল্টে পানি ওঠানোর ৬টি মেশিন নদীতে তলিয়ে গেছে। রাজশাহী ওয়াসার একমাত্র সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির ইনটেক পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে নগরীতে পানি সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি। স্থানীয়দের শঙ্কা, পরিস্থিতি চলমান থাকলে অচিরেই পানি সংকট দেখা দেবে। ২০১১ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়নে রাজশাহী নগরীর অদূরে পদ্মা নদীর পাড়ে গড়ে তোলা হয় নগরীর প্রথম ভূ-উপরিস্থ
ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরম্যাট মিলে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ৭০টি। টেস্টে ১৬০ ইনিংসে (লিডস টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) যার রয়েছে ২৭টি সেঞ্চুরি। ওয়ানডেতে ২৪৫ ইনিংসে পেয়েছেন ৪৩টি সেঞ্চুরি।যে বিরাট কোহলিকে ব্যাটিংয়ে নামলেই ধরে নেয়া হতো, আজও একটা সেঞ্চুরির দেখা পাওয়া যাবে। সেই বিরাট কী না ভক্তদের হতাশ করে চলেছেন দিনের পর দিন।দীর্ঘদিন হয়ে গেল সেঞ্চুরির দেখা নেই কোহলীর ব্যাট। যার
আত্মসমর্পণ আর মৃত্যুর মধ্যে মৃত্যুকে বেছে নেয়ার কথা জানালেন প্রয়াত সোভিয়েত ও তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ। বুধবার প্যারিস ম্যাচকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। এপি, এএফপি, রয়টার্স, দ্য হিন্দু এবং ইন্ডিয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, আত্মসমর্পণ না করলেও আমরা তালেবানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। প্রথমবারের মত ফরাসি দার্শনিক বার্নাড হেনরি লেভিকে
কোনো মুমিনের জন্যই শোভনীয় নয় যে, অতি আবেগী হয়ে দুনিয়াতে পরকালের শাস্তি কামনা করা। এমন কিছু দোয়া আছে যেগুলো মুমিন বান্দার কামনা করা উচিত নয়। কেন এভাবে দোয়া করা উচিত নয়? এ সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকনির্দেশনাই বা কী? দোয়া সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন, ‘দোয়াই ইবাদত; দোয়াই ইবাদতের মূল।'
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত ওঠা-নামা করছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ১১ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৫৫৫ জন। এ নিয়ে বিশ্বে করোনার মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার ২৬০ জন এবং মৃত্যুর সংখ্যা ৪৪ লাখ ৭৫ হাজার ৪২১ জন।
ঢাকার মিরপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে। মিরপুর–১১ নম্বরের সি–ব্লকের একটি ছয় তলা ভবনে গতকাল বুধবার রাতে এ বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি
শরীয়তপুরের নড়িয়ায় কথা-কাটাকাটির জের ধরে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে একজনকে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ আগস্ট) রাত ৮ টার দিকে নড়িয়া উপজেলার নওয়াপাড়া খালাসী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নোয়াপাড়া ইউনিয়নের বোরহানউদ্দিন খালাসির ছেলে কিশোর খালাসী(৩৫) আহত হয়েছে। আহত কিশোর খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মিজান খালাসী জানান আগে ওদের সাথে
উচ্চ আদালতের নির্দেশনার পর দেশের অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করা হয়েছে।বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে বন্ধের নির্দেশনা দেওয়া হয়।পাবজি ও ফ্রি ফায়ার গেমের মত ক্ষতিকর কনটেন্ট ব্যবহার করে উঠতি বয়সের ছেলে-মেয়রা আসক্ত হয়ে পড়ছে। এতে অনেকেই মানসিক বিপর্যয়সহ আর্থিক ক্ষতির মুখে রয়েছে। পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে
চিত্রনায়িকা পরীমণি'র বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পরীমণি। একইসংগে পরীমণি'র জামিনের আর্জিও জানানো হয় আবেদনে। বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়।
তালাকপ্রাপ্তা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগে এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে রাজবাড়ী থানায় মামলা করলে সেই ট্রাকচালক মো. রাসেল খানকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাসেল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মো. হারুন অর রশিদ খানের ছেলে। ভুক্তভোগী নারীর অভিযোগ, এক বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর
আফগানিস্তানের সাবেক মন্ত্রী জার্মানির রাস্তায় রাস্তায় পিৎজা বিক্রি করছেন! আর সেই ছবি প্রকাশ্যে এনেছে ‘আল জাজিরার আরবি বিভাগ’। সৈয়দ আহমেদ শাহ সাদাত ২০১৮ সালে আশরাফ গনির মন্ত্রিসভায় যোগ দেন। কিন্তু পরবর্তীতে মতানৈক্যের কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। পরে পাড়ি জমান জার্মানিতে। তবে টাকা শেষ হয়ে যাওয়ায় সেখানে তাকে পিৎজা ডেলিভারির কাজ নিতে হয়। খবর আনন্দবাজারের। ২০১৮ সালে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে গত ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান জানান, রওশন এরশাদকে আইসিইউ থেকে বুধবার দুপুরের দিকে সিএমএইচের অফিসার্স
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামের সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু হয়েছে। শফিকুল ইসলাম ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা জানান, পশ্চিম ছাট গোপালপুর গ্রামের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের উপর বাড়ি সংলগ্ন বাঁশ বাগানের একটি বাঁশ হেলে পড়ে। বুধবার বিকেলে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া
পিরোজপুরের ইন্দুরকানীতে নিঁখোজের প্রায় ৪ মাস পর দরিদ্র এক ভ্যানচালকের কিশোরী মেয়েকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের পর স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দার (৫২) উপজেলার চরনী পত্তাশী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ২নং পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। আজ বুধবার
শুষ্ক মৌসুমে গ্রাম বাংলায় খাল-বিলে পানি কমে গেলে দেশি বিভিন্ন প্রজাতির মাছ আশ্রয় নেয় জলাশয়ের তলদেশের আগাছাপূর্ণ স্থানে। তখন কম পানিতে পলো দিয়ে মাছ শিকার করা সহজ। এ সময়টাতে মাছ ধরতে আনন্দ পান সৌখিন সব মৎস্য শিকারীরা। হেমন্তের রোদ মাখা শীতে বিলের পানি কমে গেলে মানুষ দলে দলে পলো নিয়ে মাছ ধরতে বিলে নামেন। তলাবিহীন কলসির মতো দেখতে, বাঁশ-বেতের তৈরি
বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ হাজার শিক্ষক নিয়োগে যারা প্রাথমিকভাবে সুপারিশ পেয়েছেন তাদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন। তিনি বলেন, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম ওয়েবসাইট থেকে নিয়ে পূরণ করে পাঠাতে হবে। এছাড়া, বুধবার এনটিআরসিএর পরিচালক কাজী কামরুল আহসান