চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন দগ্ধ হয়েছেন। রোববার (১৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত হওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তবে মারা যাওয়া ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। বায়েজিদ
যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি।এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে। রোববার (১৭ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হবে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি ইনিউজকে নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল পরিমাণ পাচার হওয়া অর্থ উদ্ধারের
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিপাত ও এর কারণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। রাজ্যটির কোট্টাইয়াম জেলার কুট্টিকাল ও ইদুক্কিতে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।এর আগে শনিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে নিহতের সংখ্যা ৫ জন বলে জানানো হয়েছিল। এছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে(১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর) টানা ছয় দিন বন্ধ থাকার পর আজ (১৭
নোয়াখালীর সোনাইমুড়ীতে গন্ডারের পঁচা মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা গন্ডারের পঁচা মাংস জব্দ করা হয়। শনিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান। সোনাইমুড়ী বাজারের
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার রসায়ন সবসময়ই আলোচনায় থাকে। রিল লাইফেও সুপারহিট এই জুটি। বহু বিজ্ঞাপনী ক্যাম্পেইনের মুখ দুজনে। সম্প্রতি একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসঙ্গে ধরা দিলেন বিরাট-আনুশকা। মজার ছলেই দুজনকে ঝগড়া করতে দেখা গেল নিজেদের তোলা ছবি নিয়ে। আনুশকা বলছিলেন, ‘এই ছবিতে আমাকে দুর্দান্ত লাগছে।’ স্ত্রীর সৌন্দর্যের ক্রেডিটকে নিজের ‘ফটোগ্রাফি স্কিল’ বলে চালিয়ে দেন বিরাট।
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের ২৬টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়ে এবারের ভর্তি পরীক্ষা নিচ্ছে। এতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মোট তিনটি ইউনিট রয়েছে। আসন রয়েছে মোট ২২ হাজার ১৩টি। এর বিপরীতে আবেদন করেছেন দুই
কুমিল্লায় বাসচাপায় সিএনজি আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতির কাটাজাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কোম্পানীগঞ্জ অভিমুখি তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাটাজাঙ্গাল এলাকায় একটি সিএনজিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের আবু
রাশিয়ায় বিষাক্ত মদ পান করে ১৮ জন মারা গেছেন। দেশটির উরাল পর্বতমালার পূর্বে অবস্থিত ইয়েকাতেরিনবার্গ শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি। শনিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দেশটি জানিয়েছে, মৃত ওই ব্যক্তিরা প্রাণহানির আগে মিথেনলযুক্ত মদ পান করেছিলেন। বিষাক্ত এই অ্যালকোহলটি মূলত শিল্প-কারখানাগুলোতে উৎপাদন সংশ্লিষ্ট কাজে ব্যবহার করা হয়ে থাকে। রুশ ইনভেস্টিগেটিভ কমিটি এক বিবৃতিতে
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে দু’জন নিহত হন। নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী।শনিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার মালিপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০) ও একই উপজেলার ভিটিপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে কালাম মিয়া (৩৮)। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)
সংবাদ সম্মেলন করবে বিএনপি। আজ রোববার (১৭ অক্টোবর) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির দপ্তর থেকে পাঠানো এক এসএমএসে জানানো হয়, সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের অবস্থান তুলে ধরে বক্তৃতা করবেন। এদিকে কুমিল্লার ঘটনার পর দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থান করে হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষের পাশে থাকতে বিএনপির
স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের পাশাপাশি সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘সুন্দর জীবন ও শারীরিক সুস্থতার জন্য প্রতিটি কাজের আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত জরুরি। ’রোববার (১৭ অক্টোবর) ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা জানান প্রধানমন্ত্রী। স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের
বাছাই পর্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এই আসরটি ভারতের মাটিতে হওয়ার কথা থাকলেও করোনার কারণে এটি এখন ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে পুরো বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) থাকছে। সর্বশেষ ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৮ সালে হবার কথা ছিল। কিন্তু ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের জন্য ২০১৮ সালের আসরটি বাতিল
বর্তমানে দেশের প্রায় ৯৯ শতাংশ মানুষকে স্বাস্থ্যসম্মত স্যাটিটেশন এবং নিরাপদ পানির উৎসের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া খোলা স্থানে মলত্যাগকারীর সংখ্যা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে বলেও জানান তিনি।রোববার (১৭ অক্টোবর) ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১’ এবং ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা জানান প্রধানমন্ত্রী।স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবসে এবারের
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে (৫৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৬ অক্টোবর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে।ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন নিহত নেথোয়াই মারমা। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি। কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুচাইন চৌধুরী এবং রাঙামাটি জেলা আওয়ামী
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে সুস্থতার হারও কমেছে।গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৩২৩ জন। অর্থাৎ, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১ হাজার ৬৩০ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ১০ হাজার ৬৬ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত
মুসলমানের জন্য সর্বোত্তম সম্পদ ঈমান। ঈমানহীন কোনো আমলেরই মূল্য নেই। এ কারণেই সুরা আসরে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘সময়ের কসম! নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু তারা ব্যতিত; যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে।’ (সুরা আসর : আয়াত ১-২) এ আয়াতে প্রথমে ঈমানের কথা বলা হয়েছে। যারা ঈমানদার তাদের নেক আমলই গ্রহণযোগ্য হবে। তাই আল্লাহর কাছে বেশি বেশি এ
মরুর বুকে ব্যাট-বলের ক্রিকেট উন্মাদনা ‘আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ’ শুরু হচ্ছে রোববার থেকে। ওমানের রাজধানী মাসকাট শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে ৪টায় শুরু হবে ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ। একই মাঠে রাত আটটায় মাঠে নামবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। দরজায় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে তখন বেশ কিছু জানা জরুরী। রাইজিংবিডির পাঠকদের জন্য সেসব দেওয়া হল: •
বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৩২৮ জন ট্রেন যাত্রীকে জরিমানা গুনতে হয়েছে। বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে শনিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।ঢাকা থেকে উত্তর, দক্ষিণাঞ্চলসহ জামালপুরগামী বিভিন্ন ট্রেনযাত্রীদের বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩২৮ জনকে জরিমানা করা হয়েছে। পাকশী রেলওয়ের বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় একতা এক্সপ্রেসস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস,
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লাসহ সারাদেশে সাম্প্রদায়িক উস্কানিতে যে বিএনপি-জামাত জড়িত তা মির্জা ফখরুল সাহেবের বক্তব্যেই প্রমাণিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বিএনপি-জামাত রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কুমিল্লায় যে ঘটনা ঘটিয়ে সারাদেশে সাম্প্রদায়িক উস্কানি দেয়া
চার খুনের ঘটনায় মাগুরার জগদল এখন আতঙ্কের জনপদ। হামলা-লুটপাট আর গ্রেফতার আতঙ্কে নারী-পুরুষরা গ্রাম ছাড়ছেন। প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে জগদালের মাঝিপাড়া। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এতে মেম্বার প্রার্থী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন চার জন। সেই রোমহর্ষক ঘটনার প্রত্যক্ষদর্শী জগদল গ্রামের শিউলি ও শাবানা বলেন, ‘হামলাকারীরা ধারালো রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করতে
টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ শুরু হয়ে গেছে। আগামীকাল রবিবার (১৭ অক্টোবর) উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ওমানের মাস্কাটে বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। তার আগে বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে মাঠে নামবে পাপুয়া নিউগিনি। এদিকে, প্রথম পর্বের ম্যাচগুলোসহ পুরো বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারক মাধ্যমের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশি তিনটি চ্যানেলে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে ৬ জেলে সহ প্রত্যেককে ৫ হাজার করে ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) ভোররাত ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর কলাবাগান, চরকর্নেশনা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও
চট্টগ্রামে জেএম সেন হলের পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই ঘটনায় ছয়শ' জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। শনিবার সকালে কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা,পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল হাসান জানান, গ্রেপ্তার ৮৪ আসামিকে