পুলিশ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের দায়িত্ব দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেয়া। বিগত সময়ে সর্বোচ্চ সামর্থ্য এবং শক্তি দিয়ে দেশের প্রতিটি নাগরিক এবং দেশের সম্পদ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছে পুলিশ। ভবিষ্যতেও যে কোন পরিস্থিতিতে পুলিশ সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে জনগণের পাশে থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে ফের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি
সরকার প্রতি বছর ডিজেলে ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে গনভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রতি যে দায়িত্ববোধ, তা নিয়ে আমরা সবসময় সচেতন। করোনাকালে গ্রাম পর্যায় পর্যন্ত কৃষক থেকে শুরু করে কোনো শ্রেণি-পেশার মানুষ নেই যাদের
রা দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ পুরুষ এবং ৪ জন নারী। ৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন, বেসরকারি হাসপাতালে ১ জন এবং বাসায় ১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৪ জনে। এই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬৬ জন।বুধবার (১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। এই সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২৬তম বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলন (কপ ২৬) ও ফ্রান্স সফর সম্পর্কে জানাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো, যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে সরকারি সফর করেন। দুই সপ্তাহের
শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানায় মামলা করতে আসায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় জেলা শহরের বটতলা মসজিদ মার্কেটের একটি কম্পিউটারের দোকানে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আকতার হোসেন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। আহদের অবস্থা অসংখ্যজনক হওয়া তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম জিয়া খুব হাইরিস্কে আছেন। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন চাপ তৈরি করতে হবে। তা না হলে যে কোন পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাকার পরিবারের সদস্যকে মনোনয়ন দিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য হরতালের ঘোষণা দিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে বিক্ষোভ মিছিল শেষে ওই উপজেলার মেডিকেল মোড়ে এক পথসভায় এ ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান।এ সময় তিনি বলেন, আমরা দেখছি হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নে রাজাকার পারিবারের এক সদস্য সাবেক শিবির
ইথিওপিয়ায় দুই সপ্তাহ আগে জরুরি অবস্থা ঘোষণা করার পর অন্তত এক হাজার মানুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বেশিরভাগই তাইগ্রের জাতিগত সম্প্রদায়ের লোক। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ নভেম্বর) এ তথ্য জানায় জাতিসংঘ। খবর আল-জাজিরার।জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান কমিশনার এক বিবৃতিতে ইথিওপিয়ায় এক হাজার জনকে আটকের বিষয়টি জানান। যাদের অধিকাংশই তাইগ্রে অঞ্চলের। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজেরিক এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
গাজীপুরের টঙ্গী বড়দেওড়া মাইনুদ্দিন মার্কেট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গুদামে রক্ষিত কাঁচামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের বাসাবাড়ির লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গুদামে আগুন ধরে। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা
আশাশুনিতে বসতবাড়িতে সমন্বিত সবজী ও মাছ চাষ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বিআরডিবি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন মহিলা অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, উত্তরণ সেন্ট্রাল ম্যানেজার সেলিম আহমেদ, আশাশুনি কেন্দ্রের এফ এফ সমীর
সরকারের দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিটিউট প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে।’ তিনি বলেন, ‘মহামারি
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর-৪ আসনের সংসদ সিমিন হোসেন রিমি জানান, তার চাচা ১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে কাপাসিয়া উপজেলা আওয়ামী
করোনায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কর্মীদের ওপর বাড়তি কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে কোম্পানিগুলো। অথচ টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) হাতে নিয়েছে ঠিক বিপরীত পরিকল্পনা। রতন টাটার এ প্রতিষ্ঠানের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে অফিসে কর্মীদের সময়সীমা দিনের এক চতুর্থাংশ অর্থাৎ ৬ ঘণ্টায় নামিয়ে নিয়ে আসা। প্রতিষ্ঠানটি জানায়, কর্মীদের দিনে মাত্র ছয় ঘণ্টা সময় অফিসে দিলেই চলবে। এটাকে বলা হচ্ছে ২৫/২৫ মডেল। করোনা মহামারিতে
ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে আজও বাস চালানো বন্ধ রেখেছে মোটর শ্রমিকরা।গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুইটা থেকে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দেয়। চালক-হেলপারদের অভিযোগ, ওয়ে বিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকেও ওয়ে বিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। এসব নিয়ে
একাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগ থেকে নির্বাচিত টাংগাইল-৭ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সংসদের অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উপস্থাপন করেন।স্পিকার এই অধিবেশনে সভাপতিত্ব করেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে একাব্বর হোসেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংসদের রীতি অনুযায়ী অধিবেশন চলাকালে কোনো সংসদ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।’ আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. মুরাদ বলেন, ‘পতাকা লাগিয়ে কিসের অনুশীলন।
২০২২ সালের ডিসেম্বরে দেশে প্রথমবারের মত যাত্রা শুরু করবে মেট্রোরেল। চলবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত। মঙ্গলবার মেট্রোরেল এলাকা পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান প্রকল্প পরিচালক। শুরুতে ১০ থেকে ১২টি ট্রেন দিয়ে মেট্রোরেলের যাত্রা শুরু হবে। এসময় জাপানের রাষ্ট্রদূত আশা করেন-বাংলাদেশের অগ্রযাত্রায় মেট্রোরেল আরও বেশি ভূমিকা রাখবে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। তথ্য বলছে-এখন পর্যন্ত
বাংলাদেশের জনগণই ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’-এর প্রকৃত অংশীদার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেছেন, ‘এ পুরস্কার শত প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে যেমন বিশ্ব দরবারে তুলে ধরছে, তেমনি বাংলাদেশের সক্ষমতার ওপর বিশ্ববাসীর আস্থাকে দৃঢ়তর করছে। আমি মনে করি, বাংলাদেশের জনগণই এ পুরস্কারের প্রকৃত অংশীদার।’প্রধানমন্ত্রী বুধবার (১৭ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র এক প্রশ্নের
২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস-২০২১ এর আসর বসেছে বাংলাদেশে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে অংশ নিয়ে ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ। ফলে চলমান আসরে প্রথম পদক নিজেদের করে নিলো লাল-সবুজরা। যা এশিয়ান পর্যায়েও বাংলাদেশের প্রথম পদক। বুধবার (১৭ নভেম্বর) সকালে পঞ্চমদিনে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ নারী দলগত ইভেন্টে ভিয়েতনামের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আখতার ও বিউটি রায়।এদিকে
এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ হারেনি, মনোনয়ন বাণিজ্য পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।মঙ্গলবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ‘ইউপি নির্বাচনী ভাবনা— কে জিতলো?’ শিরোনামে একটি পোস্টে এ কথা বলেছেন তিনি। তারানা হালিমের লেখাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো: ইউপি নির্বাচনী ভাবনা—কে জিতলো? ইউপি নির্বাচনে সহিংসতা, নৌকা মার্কার বিপরীতে আজীবন নৌকা মার্কার কর্মী অথচ নির্বাচনে নৌকা
বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানেই অবস্থান করুন না কেন এসএসএফ তাদের দৈহিক নিরাপত্তা দেবেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। মঙ্গলবার (১৬ নভেম্বর) সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) বিল-২০২১ সংসদে পাসের প্রস্তাব
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মন্ডল ফিলিং স্টেশনের সামনে মাহেন্দ্র ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৫জন আহত হয়েছেন। যানাযায়, সড়ক দুর্ঘটনায় সুশান্ত মজুমদার (৬৫) নামে এক সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুষ্টিয়া সদর উপজেলার মণ্ডল ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত মজুমদার খোকসা উপজেলার খোকসা কালীবাড়ি পাড়ার মৃত অনু গোপাল মজুমদারের ছেলে। তিনি পাংশা ও খোকসা
মোংলা কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন,মঙ্গলবার দুপুরে পণ্যভর্তি কন্টেইনারের কায়িক পরীক্ষণের সময় বিপুল পরিমাণ মদ পাওয়া যায়।কিন্তু মদের পরিবর্তে ওই কন্টেইনারে চুনা পাথর (কুইক লাইম) আসার কথা ছিল।সংশ্লিষ্ট আমদানিকারক ফাহাদ ট্রেডিং মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি দিয়ে মোংলা বন্দরে এ চালান এনেছে বলেও জানান কমিশনার। মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানী করা বিদেশি মদের চালান আটক করেছে কাষ্টমস কর্তৃপক্ষ।মঙ্গলবার ১৬
সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযানে ৯জন চালককে ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন জানায়, পৃথক অভিযানে ভ্রাম্যমান আদালত ৯ জন গাড়ি চালককে ৯টি মামলায় ২০ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড