বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নায়ক এবং জাতির পিতাই নন, তিনি ভারতেরও নায়ক। কারন ১৯৭১ সালে আমি দেখেছি ভারতে প্রচুর মানুষ বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে সমর্থন করেন, ভালোবাসেন। শুক্রবার রাতে বরিশাল রিপোর্টার্স ইউনিটি পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ ও ভারতে বিভিন্ন সময়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে যত বড় চিকিৎসক তারা (বিএনপি ও খালেদা জিয়ার পরিবার) আনতে চায়, তা আনতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এতে সরকার কোনো বাধা দেবে না।আজ শনিবার রাজধানীতে নিজের বাসা থেকে নিজ নির্বাচনী এলাকা আখাউড়ার একটি সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা
কথায় বলে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পরপর দুইদিনই করলেন এক ভুল। সিরিজের প্রথম ম্যাচের পর আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যা দলের জন্য আত্মঘাতী হিসেবেই প্রমাণিত হয়েছে। মজার বিষয় হলো, দুই ম্যাচেই পাকিস্তানি অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তিনি টস জিতলে নিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সেটি কেনো? পরপর দ্বিতীয় ম্যাচে
রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় একটি বাসায় শ্যালক অশ্রুর গুলিতে দুলাভাই ফারুক হোসেন (৪৮) নিহত হয়েছেন।শনিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর ডিভিশনের ডিসি মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে
আজও শুরুতেই উইকেট হারিয়ে ইনিংসের গোড়াপত্তন করলো বাংলাদেশ দল। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেছেন সাইফ হাসান, নাইম শেখ ফিরেছেন ঠিক পরের ওভারেই। শাহিন আফ্রিদির ওপেনিং ওভারে শুরুতেই শূন্য রাতে ফিরলেন সাইফ হাসান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৭।আজ জিতলে সিরিজে টিকে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদরা। আর হারলেই সিরিজ খোয়াতে হবে পাকিস্তানের কাছে। হোম অব
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ভিপি নুরুল হক নুর।আজ বেলা ১১টা ৪০ মিনিটে সাবেক এই প্রধানমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান তারা। এ সময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।তারা রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিকোণ
গাজীপুর মহানগরের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার বিষয়ে মিথ্যা বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন। মেয়র দাবি করেন, দুই মাস ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। তবে তাকে দেখা করার অনুমতি দেওয়া
রাজধানীর সাইন্সল্যাব মোড়ে হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশের ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে স্থানীয় বিভিন্ন কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে হাফপাসের দাবিতে মিছিল এবং বিক্ষোভ শুরু করে। শুরুতে
গত জুলাই মাসেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন বলিউড সুপারস্টার আমির খান। প্রযোজক ও নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। দু’জনের সম্মিলিত সিদ্ধান্তে তারা আলাদা হয়ে যান। তখনই গুঞ্জন উঠেছিল যে, এক তরুণ অভিনেত্রীর সঙ্গে আমিরের ঘনিষ্ঠতার কারণেই তাদের সংসারে ভাঙন ধরেছিল। সেই অভিনেত্রীর নাম ফাতিমা সানা শেখ। যিনি ‘দঙ্গল’ সিনেমায় আমিরের মেয়ের ভূমিকায় অভিনয়
চব্বিশ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্বকাপের হতাশা ভুলে খেলতে নামা বাংলাদেশ প্রথম ম্যাচে আশা জাগিয়েও পাকিস্তানের শেষের ব্যাটারদের দাপটে প্রথম ম্যাচে ৪ উইকেটে
দিনাজপুরের হিলিতে ভারত থেকে পাচারকালে ১৩১ বোতল ফেনসিডিলসহ তারেক হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সীমান্তবর্তী দক্ষিন বাসুদেরবপুর (জিলাপিপট্টি) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তারেক পাশ^বর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার শামীম জানান,আটক তারেক শরীরে ফিটিং কাপড়ের তৈরী কটির মধ্যে
আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য সদ্য বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম শনিবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ১টায় সংবাদ সম্মেলন জানিয়েছেন, আমার যে অডিও প্রকাশ হয়েছে সেখানে ভুল তথ্য দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি কোন অন্যায় করিনি। আমি জনগণের জন্য কাজ করি। সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি কাজ করি। সিটি কর্পোরেশন থেকে আমি কোন ধরনের ভাতা নেইনি। তাই ২০১৩ সালের পর
রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। দুপুরে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের নিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তবে এখন
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে বিকাশ হালদারের জালে পদ্মার বিলুপ্ত প্রজাতির ৫ কেজি ওজনের একটি ঢাই মাছ ধার পড়েছে।শনিবার (২০ নভেম্বর) ভোররাতে ৭নং ফেরিঘাটে চর-কর্নেশনা এলাকায় মাছটি ধরা পড়েছে। জানা যায়, জেলে বিকাশ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ায় ৫ নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান ২ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায়
প্রবল বর্ষণে ভারতের অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। রাজ্য প্রশাসন সূত্রে খবর, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর।খবরে বলা হয়, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে
বিশ্বের প্রায় সব দেশে ব্যাপকহারে টিকাদানের ফলে মহামারি করোনায় মৃত্যু কমলেও শীতে পশ্চিমা বিশ্বে আবারও হু হু করে সংক্রমণ বাড়ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ পরিস্থিতি প্রায় দুই মাস নিয়ন্ত্রণে থাকলেও এই শীতেই আবার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।যা তৃতীয় ঢেউ হিসেবে চূড়ান্ত আঘাত হানতে পারে আগামী মার্চ নাগাদ। তারা বলছেন, এসব দেশ থেকে প্রবাসীরা শীতে বেড়াতে আসে। বাংলাদেশে এখনো খুব বেশি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড.রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর। শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে হাসপাতালে যাবেন বলে নিশ্চিত করেছেন নুরুল হক নুর।তিনি বলেন, ড. রেজা কিবরিয়া ও আমার নেতৃত্বে গণঅধিকার পরিষদের ১০ সদস্যের একটি টিম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাচ্ছি।
ঝিনাইদহের মহেশপুরে একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে চাচাত ভাইদের লাঠির আঘাতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কৃষক মফিজ মোল্লা (৪০) মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার প্রতিবেশী মো. কামালের একটি রাজহাঁস মারা যাওয়ায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়। মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি
FIVE CONTINENTS INTERNATIONAL FILM FESTIVAL 2021, Bolivia বেস্ট ইয়ং ডিরেক্টর এবং বেস্ট চিল্ড্রেন ফিল্ম এ্যাওয়ার্ড জিতেছে একজন ঈশ্বরের গল্প, পাশাপাশি জুরিরা বেস্ট সিনেমাটোগ্রাফির জন্য স্পেশাল ম্যানশন করেছেন। এতে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিনেমার পরিচালক লায়েক আহমেদ পবন। তিনি আরো জানান এই নিয়ে ১২ টি এ্যাওয়ার্ড জিতলো ফিল্মটি।সামনের দুই মাসে ঢাকা, বগুড়া, নাটোর সহ দেশের চারটি ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে সিনেমাটি।ইন্ডিয়া এবং আমেরিকার দুইটি
বরিশালের হিজলা উপজেলা সদর টেকের বাজার সংলগ্ন বিশ্ব খাদ্য কর্মসূচীর পুষ্টি চাল মিশ্রণে নিয়জিত ভোলা অটো রাইচ মিলের ম্যানেজার রাজিব এর হাতে গৃহকর্মী ফুলবানু(৫০) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ফুলবানু আহত হয়ে হিজলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পরপরই গৃহকর্মী নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেয় মিল মালিক কর্তৃপক্ষ। আহত ফুলবানু বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া এলাকার ৯নং ওয়ার্ডের নুরুল হক সিকদারের স্ত্রী। ফুলবানু জানান,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী গণঅনশন শুরু করেছে বিএনপি। শনিবার (২০ নভেম্বর) সকাল ৯ টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি উদ্বোধন করেন।এর আগে সকাল আটটা থেকে দলীয় নেতাকর্মীরা গণঅনশন শুরু করেন। গণঅনশনের শুরুতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সাথে এক তরুণীর অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চেয়ারম্যানের কার্যালয়ে বসে এমন অপকর্মের বিষয়টি ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এলাকায়। দলের নেতাকর্মীদের দাবি, এর আগে নানা অনিয়মের অভিযোগ থাকলেও পার পেয়ে গেছেন কাদের, অন্তত এবার যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়। অফিসে বসে তরুণীর সাথে অশ্লীলতার ওই ভিডিও ভাইরাল
বিশ্বকাপে ভরাডুবির পর একাদশে নতুনদের নিয়ে এসেও ভাগ্য পরিবর্তন করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের আশা দেখিয়েও পরাজয় বরণ করতে হলো টাইগারদের। স্বাগতিকদের করা ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ বল বাকি রেখে জয় নিশ্চিত করে সফরকারী দল। এই হারে তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে থাকলো বাংলাদেশ। দীর্ঘদিন পরে আবারও মাঠে দর্শক দেখা গেল এই ম্যাচের
সরকারি পাঁচ ব্যাংকে সমন্বিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে উত্তর বিক্রির অভিযোগে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক দেলোয়ার হোসেন, পারভেজ মিয়া এবং প্রেসকর্মী রবিউল আউয়ালকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা। আশুলিয়ার প্রেস থেকে কর্মী রবিউল প্রশ্ন নিয়ে দেলোয়ারকে দেন। দেলোয়ার সেই প্রশ্ন আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মী পারভেজ মিয়া ও মোক্তারুজ্জামান রয়েলকে দিয়েছেন। এর বিনিময়ে এক লাখ