কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের দুই তীর আর চরাঞ্চলছেয়ে গেছে সাদা কাশফুলে। প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা কাশবনে ফোটা কাশফুল শরতের আগমনে শুভ্রতা ছড়াচ্ছে। নদী ভাঙনের শিকার কৃষকরা কাশ বিক্রি করে অভাব মোচনের স্বপ্ন দেখছেন। এছাড়া কাশবনগুলো দর্শণীয় স্থানে পরিণত হয়েছে। সৌন্দর্য পিপাসুরা প্রতিদিন কাশবনগুলোতে ভিড় করছেন। কাশফুলের ইংরেজি নাম ক্যাটকিন।বৈজ্ঞানিক নাম স্যাক্কারাম এস্পন্টেনিয়াম। কাশ এক ধরণের ঘাস যা সাত থেকে আট ফুট
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা আক্রান্তে কোনো মৃত্যু না হলেও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।যারা মারা গেছেন তাদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোনার ৩ জন এবং জামালপুরের ২ জন। এদের মধ্যে ৪ জন মহিলা ও ৪ জন পুরুষ। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৩৭ জনের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরো দুই জন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। আটক রোহিঙ্গারা হচ্ছে- জিয়াউর রহমান ও আব্দুস সালাম।শুক্রবার (০১ অক্টোবর) মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুই জনকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন। ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুহিবুল্লাহ নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সে কারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। এ ব্যাপারের কাউকে ছাড় দেওয়া হবে না। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায়
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, নাউড়ী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০), সহিদ উল্যার ছেলে
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পৃথক শোকবার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে
আজ শনিবার থেকে সপ্তাহে দুই দিন করে শুরু হচ্ছে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস।আগে এসব শ্রেণিতে ক্লাস হয়েছে সপ্তাহে এক দিন করে।অষ্টম ও নবম শ্রেণির পর প্রাথমিকের জন্য এ সিদ্ধান্ত নিয়ে গত বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সময়সূচি প্রকাশ করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রবি ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনি ও বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গলবার
বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এ ভাইরাসে সাত হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাবিশ্বে ভাইরাসে মৃত্যু ৪৮ লাখ ছাড়ালো। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৭০ হাজার ৯৫৮ জন। আর সেরে উঠেছেন চার লাখ ৪৬ হাজার ৯৩৬ জন। শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই। শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড়
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শুক্রবার (১ অক্টোবর) রাত ১১টা ১৩ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে ওয়াশিংটন
মহান আল্লাহ অত্যন্ত ভালোবেসে এবং অনন্য প্রক্রিয়ায় সর্বোত্তম সৃষ্টি হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর অন্য সব কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণে।মানুষের জীবন একান্ত আল্লাহর দান। কাজেই জীবনকে আল্লাহর আমানত হিসেবে মূল্যায়ন করতে হবে। জীবনকে ভালোবেসে জীবনের প্রতি দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। এ ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার কোনো অবকাশ নেই। ধ্বংসাত্মক কোনো কিছুর দিকে জীবনকে ঠেলে দেওয়া যাবে না। জীবনের প্রতি সদাচার
গত ২১ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে জেলা আওয়ামী লীগের সদস্য ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাসের জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগ নিয়ে অসত্য ও উদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বালিয়াকান্দিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন,
দিনাজপুরের হাকিমপুরে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নির্যাতনকারী নাজমুল হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ। নির্যাতনের শিকার দুই কিশোর হিলি রেলকলোনি এলাকার বাসিন্দা। শুক্রবার ( ১ অক্টোবর) সকালে হাকিমপুর উপজেলার মোল্লাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার ১১ ঘন্টা পর অভিযুক্ত ইউপি সদস্য নাজমুল ইসলামকে আটক করছে পুলিশ। শিক্ষার্থী আরিফ ও
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) শিক্ষার্থীদের জেলা ভিত্তিক ছাত্র সংগঠন শেরপুর জেলা ছত্র কল্যাণ পরিষদ, চবির ২০২১-২২ সেশনের আগামি এক বছরের জন্য গতকাল ৩০ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন ২০১৬-১৭ সেশনের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের মোঃ আল আমিন খান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ২০১৬-১৭ সেশনের সমাজতত্ত্ব বিভাগের মোঃ শহিদুল ইসলাম।
বরগুনার পাথরঘাটা উপজেলায় আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জেলে ও মো. লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ ট্রালারের ২০ জেলে নিয়ে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষটি নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলেরা হলেন, এফবি মায়ের দোয়া ট্রালারের পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছত্তার মোল্লার ছেলে
মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।প্রথম ম্যাচে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ৫৪ মিনিট ৫০ সেকেন্ডের মাথায় পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। তপু বর্মনের স্পট কিকে গোল পায় অস্কার ব্রুজনের শিষ্যরা। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ারা। ম্যাচের কয়েক মিনিটের মধ্যেই বলের ওপর নিয়ন্ত্রণ
রাজধানীর পল্লবীতে কলেজপড়ুয়া তিন বান্ধবী একসঙ্গে উধাও হয়েছেন। বাসা থেকে সঙ্গে নিয়ে গেছেন নগদ টাকা, স্বর্ণের গহনা, স্কুল সার্টিফিকেট ও মুল্যবান সামগ্রী। তাদের খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা।ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ‘বিদেশে নেওয়ার প্রলোভোন দেখিয়ে তাদের প্রলোভিত করেছে একটি নারী পাচারকারী চক্র। এজন্য তারা বাসা থেকে মূল্যবান জিনিসগুলো নিয়ে পালিয়েছে।’ গতকাল বৃহস্পতিবার পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি -ব্লক ১৮ নম্বর
টেকনাফ পৌরসভায় ৩ কেজি ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ মাদক কারবারী চক্রের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-১৫।১লা অক্টোবর (শুক্রবার) বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের র্যাব সদস্যরা টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্লাস এন্ড হার্ডওয়্যারের সামনের প্রধান সড়ক থেকে আইসসহ তাকে আটক করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযানে গেলে মাদককারবারি র্যাবের উপস্থিতি টের
রাজবাড়ীর দৌলতদিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১নং বেপারী পাড়ার জুলহাস খা (৫০), ২নং বেপারী পাড়ার হবি ফকীর (৩৯), হোসেন মন্ডলের পাড়া গ্রামের হাসেম মৃধা (৩৩) ও ফরিদপুর জেলার শিবরামপুর এলাকার রিপন শেখ (৩৩)। শুক্রবার (১অক্টোবর) দুপুরে এক এজাহারে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে ভোর সোয়া
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামের দূর্গাপদ মিস্ত্রির পুত্র ধনুঞ্জয় মিস্ত্রি (৩৮) কে রাতের আঁধারে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা গলায় ছুরি টেনে জখম করেছে। ধনুঞ্জয় বেসরকারি এনজিও বরষা তে চাকরি করেন। জখমের শিকার ধনুঞ্জয় বলেন, গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার সময় বাড়ির পাশে একটি বাড়িতে ঘেরের পানি সরবরাহর জন্য আলোচনা ছিলো,আলোচন শেষে বাড়ি ফেরার পথে একটি
টেকনাফের সমুদ্র সৈকতে ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নেমে আরাফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শাহীন নামে অপর এক শিশু মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সাবরাং জিরো পয়েন্টে সৈকতে এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে টেকনাফের সাবরাং পুরান পাড়ার মুহিব উল্লাহর শিশুপুত্র আরাফাত বন্ধুদের সঙ্গে সাগরের পানিতে গোসল করতে নামে। এ
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে নবনির্বাচিত শ্রমিক নেতা ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে গণসংবর্ধনা প্রদান করলেন উপজেলা শ্রমিকরা। শুক্রবার দুপুরে উপজেলার ভীমপুর বাসস্টান্ডে উপজেলা বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।পাঁচবিবি উপজেলা বাস শ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেনের
সাভারের আশুলিয়ায় রমজান মিয়া (১৯) নামের এক যুববকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০১ অক্টোবর) সকালে আশুলিয়ার জমগড়া এলাকার পলমল নামের এক পোশাক কারখানার সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রমজান মিয়া নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে৷ তিনি আশুলিয়ার জামগড়ার রশিদের বাসায় ভাড়া থেকে দি ভাই ভাই ফার্নিচার নামের একটি দোকানে কাজ করতেন। এ বিষয়ে আশুলিয়া থানার
আশাশুনিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে ও প্রশিক্ষক সরমিন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রা খেন,