কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে নতুন মামলা হয়েছে। যেখানে একটি নিউজ পোর্টাল পরিচালনাকারী সাজ্জাদ হোসেন শিমুল ও তার ভাই ফয়সাল মবিন পলাশকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নতুন করে এ মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক আতিকুর রহমান। এদিকে মণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মামলার প্রধান আসামি ইকবাল হোসেন পাগল নয় এবং সে
টেকনাফে মিয়ানমারের ৪৮ বোতল হুইস্কী মদসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার দিল মোহাম্মদের পুত্র মোঃ রফিকুল ইসলাম ( ২২ ) ও পালংখালি ইউনিয়নের হাকিম পাড়ার নুর হোসেনের পুত্র তোফায়েল উদ্দিন বাপ্পি ( ১৯ )। র্যাব জানায়, টেকনাফের বড়ইতলী এলাকা দিয়ে কতিপয় মাদককারবারিরা মাদক ক্রয় বিক্রয়ের জন্য টেকনাফ–কক্সবাজার মহাসড়কের দক্ষিণ বরইতলী গ্রামের বায়তুল রহমান
“জীবনের মায়া ত্যাগ করে যেসকল মুক্তিযোদ্ধাগণ নিশ্চিত মৃত্যু জেনেও দেশপ্রেমে ঝাঁপিয়ে পরে এখনো বেঁচে আছেন, তাঁদের মধ্যে যে দেশপ্রেম, চাওয়া প্রত্যাশা ছিলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে সেই উন্নয়নের ২৫ বছর আমরা পিছিয়ে আছি। তিনি জীবিত থাকলে ২০৪১ সালের ইউরোপ আমেরিকার মতো শক্তিশালী স্বপ্নের বাংলাদেশে এখনই অবস্থান করতে পারতাম আমরা। “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশেষ করে দরিদ্রতম যে ৪৮টি দেশ সবচেয়ে বেশি পর্যদস্তু, অথচ বিশ্বে কার্বন নিঃসরণে যাদের অবদান মাত্র শতকরা ৫ ভাগ, তাদের অর্থায়ন চাহিদার আশু স্বীকৃতি দাবি করেছেন ধনী দেশগুলোর কাছে। তিনি প্যারিস চুক্তি বাস্তবায়নে সিভিএফ এবং কমনওয়েলথ দেশগুলোর যৌথ পদক্ষেপের পাশাপাশি বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থানীয়ভাবে প্রধান্য দিয়ে সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব
পার্বত্য খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলায় লাইসেন্স বিহীন করাত কল (স-মিল) পরিচালনার দায়ে ২টি করাত কলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (৩১অক্টোবর )দুপুরের দিকে দিঘীনালা উপজেলার মেরুং রেঞ্জের আওতায় ৩টি অবৈধ করাত কলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এসময় মেরুং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো:মতিউর রহমান উপস্হিত ছিলেন। দিঘীনালা মেরুং রেঞ্জ কর্মকর্তা মো:মতিউর
বর্তমান সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) সব সুযোগ-সুবিধা এখন নিভৃত পল্লীতেও মিলছে বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। সোমবার সকালে সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মুশুদ্দি রেজিয়া কলেজে বিজনেস প্রসেস আউটসোসর্সিং (বিপিও) দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সারা বিশ্বে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় আড়াই মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ বিক্রির অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মাছগুলো উপজেলা চত্বরে এনে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। সোমবার বিকেলে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত একতা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে। এসময় আড়তটিতে প্রায়
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল চারটার দিকে উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে জয়নাল মৃধা মেমোরিয়াল ফাউন্ডেশন এর আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন সুপ্রভাত একাদশ গোয়ালন্দ বনাম মুজিব স্মৃতি সংসদ একাদশ দৌলতদিয়া। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা শত শত দর্শক উপভোগ করে খেলাটি। ৫০
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ১৪৬ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর ভেতরে ১২৪ জন ও বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ
চট্টগ্রামের মানুষজন না চাইলে সিআরবিতে বেসরকারি হাসপাতাল হবে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ সোমবার দুপুরে রাজধানীর রেল ভবনে নাগরিক সমাজ-চট্টগ্রাম’র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি। রেল্পথমন্ত্রী বলেন, ‘এখানে হাসপাতাল করতে হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ থেকে নকশা অনুমোদন করতে হবে। সিডিএ যদি নকশা না দেয় সেখানে হাসপাতাল হবে কী করে? আর অন্যান্য সংস্থার অনুমোদনে আইনি বাধ্যবাধকতা থাকলেও
মাদারীপুরে মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে সদর উপজেলার মোস্তফাপুরে শেখ হাসিনা মহাসড়কে এই উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। এ সময় এস্কেভেটর দিয়ে মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হয়। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়। পাশাপাশি মাইকিংও করা হয়। সবশেষ এসব
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত 'সি' ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে 'সি' ইউনিটের ১৩৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় শতভাগ উপস্থিতিতে ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
রোববার সন্ধ্যা ৭টা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পথসভা চলছিল। সভায় সভাপতিত্ব করছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিলিটারি। নির্ধারিত সময়ে সভাপতির বক্তব্য দিচ্ছিলেন তিনি। বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পথসভায় উপস্থিত একাধিক কর্মী সমর্থক জানান, বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেই বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিলিটারি দ্রুত বসে পড়েন। পাঁচ মিনিটের মধ্যেই তিনি হৃদরোগে
কুমিল্লা দেবীদ্বারে কোভিড-১৯ টিকা গ্রহণে নারীদের দীর্ঘ সারি, করোনার প্রকোপ কমলেও ক্রমান্বয়ে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণের জন্য নারীদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। সেখানে নারী-পুরুষের ছিল উপচে পড়া ভিড়। তবে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি সংখ্যাটাই বেশি লক্ষ করা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে আজ পর্যন্ত উপজেলায় কোভিড-১৯ টিকা গ্রহণে
তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া কুমারখালীতে মামলা হয়েছে। এঘটনায় জড়িত অভিযোগে মাধব প্রামাণিক (৬০) নামে এক বৃদ্ধ নরসুন্দরকে গ্রেপ্তার করেছে কুমারখালী থানা পুলিশ। রবিবার (৩১ অক্টোবর) কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়ন সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধ নরসুন্দর মাধব প্রামাণিক (৬০) নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের ভূইয়া পাড়ার মৃত. মুকন্দ লাল প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন নরসুন্দর ও তিন
করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৮৭০ জন এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার (৩১ অক্টোবর) করোনায় ছয়জনের মৃত্যু ও ২১১ জন শনাক্তের
ঝিনাইদহে আন্তঃজেলা গরু চোর দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ছোট-বড় গরু উদ্ধার করা হয়েছে। জব্দ হয়েছে ৮টি মোবাইল। সোমবার সকালে জেলার কালীগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার নরেন্দ্রপুর এলাকার আকুব্বর কাজীর ছেলে উজ্জ্বল কাজী (৩৫), চিতলমারী উপজেলার শ্যামপাড়া এলাকার লিয়াকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। আজ সোমবার প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বিস্তারিত আসছে...
স্বাধীতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’ এর প্রতিপাদ্য বিষয় হলো ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১নভেম্বর ২০২১ইং )সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় যুব
বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্স আরও আছে। কিন্তু কোনও বারই প্রথম দু’টি ম্যাচে ভারতকে হারতে হয়নি।এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হার। ২২ বছর পরে ভারত বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে হারের লজ্জা ফিরিয়ে আনল। ১৯৯৯ সালে ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপে ভারত প্রথম দু’টি ম্যাচে
খুন ও ধর্ষণকে খুবই জঘন্য ও গর্হিত অপরাধ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আত্মসমর্পণকারী জলদস্যুদের মধ্যে যারা মার্ডার (খুন) ও ধর্ষণ করেছেন, তাদের বিষয়ে কোনো আইনগত সহযোগিতা করা হবে না। সোমবার (১ নভেম্বর) দুপুরে বাগেরহাটের রামপালে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তি ও আত্মসমর্পণ করা ব্যক্তিদের পুনর্বাসন অনুষ্ঠান-২০২১ উপলক্ষে তিনি এসব
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রায়হান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত আরও ২ জন আহত হয়েছেন। রোববার(৩১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মোস্তফা মেটাল ইন্ডাষ্টিজ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রায়হান ফরিদপুরের কোতোয়ালি থানার কমলাপুর গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে বলে জানা গেছে। এছাড়া আহত ২ জন একই এলাকার
সরাইলে বিকেলের পর আর সন্ধ্যার শুরুতে আলোওঢেকে দিচ্ছে কুয়াশার আলপনা সুর্ষের কিরণে মুক্তা মালা চোখে পড়ে,, কুয়াশার প্রতিটি কনা মুক্তার মতো জ্বলছে গ্রাষ্ম আর শীতের মধ্যে হেমন্ত যেন অপরূপ এক সেতু বন্ধন। ভাদ্রের মাঝামাঝি সঙ্গে থেকে ভোর পর্যন্ত শীতল হাওয়া আর বিকেলে ঝরতে থাকা ধুসর কুয়াশা জানাচ্ছে দুয়ারে শীত কড়া নাড়ছে। সরাইলে হাওড়ও গ্রামাঞ্চলের দৃশ্যমান এখন শীতের পদচিহ্ন। যদিও দু-দিন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মোশারফ হোসেন নামে এক ব্যক্তির জমির ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খছমুদ্দিন (৬০) ও রাসেল (২১) নামে পিতা পূত্রের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় মোশারফ হোসেনের ছেলে বিপ্লব হোসেনকে মারধরেরও অভিযোগ উঠেছে খছমুদ্দির পরিবারের বিরুদ্ধে। সোমবার (০১ নভেম্বর) ভোর রাতে উক্ত জমির ধান কেটে নিয়ে যায় খছমুদ্দিন ও রাসেলসহ আরও কয়েকজন।