সৌদি আরবের কাছে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল দেশটি। এক ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যত হুমকি মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয়
শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার সাতটি কেন্দ্রে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সাতটি হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। পরীক্ষা কমিটির দেয়া
দেশের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১-ই নভেম্বর। পাঁচটি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাশাপাশি প্রচার-প্রচারণায় মাঠে আছে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। সতন্ত্র প্রার্থীদের অধিকাংশ ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে যুক্ত। দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েও নৌকা প্রতীক না পাওয়ায় নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে বিদ্রোহী হয়ে দাড়িয়েছেন অনেকে। নির্বাচনের মাঠে বিএনপির সমর্থকরা তাদের দলীয়
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এঘটনা আরও একজন আহত হয়েছেন। ঘাতক পিকআপটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইকপাড়া গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি
কলিন এবং ডোনা ক্রেইগ ব্রাউন দম্পত্তি অন্য সময়ের মতো এদিনও নিজেদের বাগানের আগাছা পরিষ্কার করতে বের হন। পরিষ্কারের সময় মাটিতে কলিনের কোদালটি আটকে যায়। এতেই খটকা লাগে তাদের। কিছুটা মাটি খুঁড়তেই দেখা মেলে অদ্ভুত আকারের বিশাল আলু। বিষয়টা নিশ্চিত হতে আলুর চামড়া কেটে মুখে দিয়ে দেয় ডোনা। তারপর বলেন, 'আমরা বিশ্বাসই করতে পারছিলাম না, একটা আলু এত বড় হতে পারে।' ডোনা বলেন,
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিক দেবরকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছেন সাবেক ভাবী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরী হয়েছে। দেবর আব্দুস সালাম একজন পুলিশ সদস্য বলে জানায় এলাকাবাসী। স্থানীয়রা জানায়, আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী নাসিমা আক্তার সালামকে প্রেমিক দাবি করে তার বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেন। নাসিমা আক্তারের দাবি বিয়ের পর থেকেই পুলিশ সদস্য দেবরের সঙ্গে প্রেমে
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল। তবে যথারীতি অনুষ্ঠিত হবে ৭ কলেজের ভর্তি ও রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকের নিয়োগ পরীক্ষা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সারাদিন বিচ্ছিন্নভাবে অনেক যায়গায় পণ্য পরিবহন বন্ধ থাকলেও শুক্রবার সকাল থেকে একযোগে সারাদেশে এই ধর্মঘটের ডাক দিয়েছে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিক সমিতি। ফলে শুক্রবার
রাজধানীর সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগে। শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১টা ১৫ মিনিটের দিকে সোয়ারীঘাট এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। ফায়ার
জান্নাত অবধারিত হওয়া যে কোনো মুমিনের জন্য অনেক বড় সুখবর। এমন সুসংবাদই দিয়েছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কিন্তু অবধারিত জান্নাতের জন্য কী কী আমল করতে হবে। এ সম্পর্কে প্রিয় নবি সাল্লাল্লাহু আলালাইহি ওয়া কী বলেছেন? হ্যাঁ, এটি সত্য এবং এ ঘোষণা এসেছে স্বয়ং বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে। ইসলামের দিকনির্দেশনাও এমন। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
লজ্জার হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো টাইগাররা। সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বিপক্ষে সহজ জয় তুলে নিল অস্ট্রেলিয়া। ১৫ ওভার খেলা শেষে সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ করেছিল মাত্র ৭৩ রান। জিততে অস্ট্রেলিয়ার ৭৪ রান করতে বেগ পেতে হয়নি। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬ ওভার ২ বল খেলে ২ উইকেট হারিয়ে ৭৮ রান। ফলে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা। এর
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চরলক্ষ্মীদিয়া গ্রামের ৮টি বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ০৪ অক্টোবর) এই দুর্ঘটনা ঘটেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আগুনের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা হলেন নান্দাইল চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক স্বপন(৫০), আপন (৪৫), এনামুল হক রিপন (৪৩ ), কাঞ্চন (৩৫), এহছানুলহক
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাইশা আক্তার (১৬) নামে এক মাদরাসাছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চর দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রাম থেকে ওই মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাইশা আক্তার উপজেলার চর দেহুন্দা ইউনিয়নের চর দেহুন্দা গ্রামের বাবুল মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি কওমি মাদরাসার ছাত্রী। এ ঘটনায় তার মা স্বপ্না আক্তারকে (৪৫) আটক করেছে
বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে ৪টি ভোল মাছ কিংবা দাতিনা মাছ বিক্রি হল ১৬ লাখ টাকায়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পাইকারি বাজারের আর কে ফিসের মৎস্য আরতদার নজরুল ইসলাম প্রকাশ্যে নিলামে এই মাছ ৪টি বিক্রি করেন। মাছ চারটির ওজন হয়েছে ৮৭ কেজি। বিএফডিসি বাজারের চালানী মৎস্য পাইকার মোস্তফা আলম নগদ টাকায় মাছগুলো ক্রয় করেন বলে জানা যায়। মৎস্য ব্যবসায়ী নজরুল
মানিকগন্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো রো ‘আমানত শাহ’ ফেরির মূল্য ৫ কোটি টাকা। পানির নিচে ডুবে থাকা এ ফেরির উত্তোলন করতে বেসরকারি একটি কোম্পনীর সাথে চুক্তি হয়েছে এর ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। ২ কোটি টাকা অর্থ ব্যয় করে ডুবে যাওয়া মেয়াদোত্তীর্ণ এ ফেরিটি উত্তোলন করে কী নদীতে ভাসতে পারবে তা নিয়ে অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ
নাটোরের লালপুরে জিংক ধানের বীজ বিক্রেতাদের সঙ্গে বাজারজাতকরন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে আভা ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ও হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় লালপুর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আভা ডেভেলপমেন্ট সোসাইটির হারভেস্ট প্লাস প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেষ্টিগেটর ফেরদৌসি খানম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ম্যাচ পরাজয়ে বাংলাদশ ক্রিকেট দল যেন ক্লান্ত। তাদের দেখে যে কেউই বলবে, মরুভূমিতে পথ হারিয়ে ফেলা কোনো এক পরাজিত বাহিনী! যারা হারতে হারতে এতটাই বিধ্বস্ত যে, এখন আর সামনে এগিয়ে যাওয়ার শক্তিটুকুও নাই। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কন্ঠে যেন সেটিরই প্রতিধ্বনি শোনা গেলো। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল
অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত দিনাজপুরের খানসামা উপজেলার নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও মাহবুবকে বিদায় জানাতে এসে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবেগাপ্লত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনিও কাদঁলেন, অন্যকেও কাদাঁলেন। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে অফিসার্স ক্লাবের
আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে অর্থনীতি বিভাগের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাওয়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক নতুন করে গড়ে তোলার এখন সময় এসেছে। ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘প্রকৃতপক্ষে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সম্পর্ক গড়ে তোলার এটাই সময়। আমাদের অংশীদারিত্বকে দেখার ক্ষেত্রে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানো প্রয়োজন।’ প্রধানমন্ত্রী নিরাপত্তা ও মর্যদা নিশ্চিত করে রোহিঙ্গা শরণার্থীদের তাদের জন্মভূমি মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব। কারণ দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী।’ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৗরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে এই
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের কাছে পাত্তাই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয় বাংলাদেশ দল। সহজ টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৮ বল খেলেই জয় নিশ্চিত করে অসিরা। ৮২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন,
হঠাৎ করে ডিজেল সহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তাদের পকেট ভারি করার জন্য,তাদের ব্যবসা বাড়ানোর জন্য,তাদের লাভ বাড়ানোর জন্য ডিজেল সহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কারন এই সরকার নির্বাচিত সরকার নয়,তাদের দায়দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয়না,সংসদে জবাবদিহি করতে হয়না। বৃহস্পতিবার(০৪ নভেম্বর) বিকেলে ঢাকায় রওনা হওয়ার প্রাক্কালে ঠাকুরগাঁও শহরের নিজ
রাজবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃত মাদক কারবারী হলো রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোশেড এলাকার মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে হান্নান শরিফ ওরফে (৪৫)। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্ব একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে তাকে ৭ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। বৃহস্পতিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১২২ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং