দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।শুক্রবার (১২ নভেম্বর) বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন যাবৎ করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট
সাভারে সেবা গ্রীন লাইনের একটি বাসের বেপরোয়া গতির কারনে প্রান গেল পথচারী সুবল চন্দ্র বর্মন (৭০) নামের এক বৃদ্ধর।ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যায় তার। রোববার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা রোড এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র বর্মন সাভারের আশুলিয়ার নয়াপাড়া এলাকার মৃত মদন চন্দ্র বর্মনের ছেলে।পুলিশ জানায়, সকালের দিকে ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে থাকার সময়
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্টিত হয়েছে। তারই ধারাবহিকতায় ৯নং ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডের সদস্য হিসাবে মো. রাসেল শেখ মোরগ প্রতিকে ১২০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে এবং তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীকে মো. আঃ কাদির মোল্লা ১১১৮ ভোট পেয়েছেন। ৯০ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মোরগ প্রতিকের প্রার্থী মো. রাসেল শেখ। গত ১১ই নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য (মেম্বার) আব্দুর রউফ মাস্টারকে পিটেয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হত্যাকাণ্ডে জড়িত আরিফের বাড়িতে অগ্নিসংযোগ করে।শুক্রবার ( ১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারের অদূরে গোবিন্দপুর গ্রামের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রউফ মাস্টার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন। তিনি দ্বিতীয়
(১৩ নভেম্বর) বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ঔপন্যাসিক, নির্মাতা, নাট্যকার হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী। যার হাত ধরে সৃষ্টি হয়েছে অনবদ্য চরিত্র হিমু, মিসির আলি, রূপা, শুভ্রদের মতো তুমুল জনপ্রিয় অদৃশ্য চরিত্র।হুমায়ূন আহমেদ তার কীর্তি রেখেছেন শিল্প-সাহিত্যের বেশিরভাগ শাখাতেই। একাধারে তিনি সাহিত্য দিয়ে মন্ত্রমুগ্ধ রেখেছেন বাংলার মানুষকে, অন্যদিকে নির্মাণ করেছেন অনন্য সব নাটক, চলচ্চিত্র ও গান। তার হাত ধরেই তারকার সম্মান পেয়েছেন এ
আশাশুনিতে উপকূল দিবসে দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। শুক্রবার সকালে উপজেলার প্রতাপনগরে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনে প্লাবিত প্রতাপনগর হাওলাদার বাড়ির বিধ্বস্থ মসজিদ চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে ভাসমান মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপকূলীয় এলাকাবাসীর আয়োজনে শতাধিক বানভাসি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও আলোচনা সভায়
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে সরাইললে বিশেষ আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনী প্রতিদ্বন্দী সকল প্রার্থীদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া ডিসি হায়াত- উদ- দৌলা খাঁন এবং পুলিশ সুপার মো.আনিসুর রহমান এর নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১২নভেম্বর) শুক্রবার বেলা ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে সরাইল উপজেলা
জীন ক্যাটামিন পেট্রিয়াকা। ছিলেন ফিলিপাইনের নাগরিক। পড়াশোনা করেছেন সেখানকার নামি একটি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ বিভাগে। গ্র্যাজুয়েশন সম্পন্নের পর সিঙ্গাপুরে চাকরি করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। পরিচয় থেকে প্রেম, এরপর বিয়ে। আর ভালোবাসার টানে নিজের দেশ ছেড়ে ১০ বছর আগে ছুটে আসেন বাংলাদেশে। সংসার পাতেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের অজপাড়া গাঁয়ে। এখানেই শেষ নয়, সবাইকে চমকে দিয়ে এখন
করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত হাজার ১৮৮ জনের মৃত্যু এবং পাঁচ লাখ চার হাজার ৭৮৯ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ হাজার ৫০২ জনের মৃত্যু এবং ৪ লাখ ৯৫ হাজার ৩০৪ আক্রান্ত হয়েছিলো।শনিবার (১২ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন
সহজ আমল। তা-ও আবার নিয়মিত করতেই হয়। আর এ আমলের বিনিময় আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেবেন বলে ওয়াদা করেছেন। এই সহজ আমলগুলো কী? এ সম্পর্কে হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন? মানুষের জন্য প্রতিদিনই ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইচ্ছা কিংবা অনিচ্ছায় হোক এই ফরজ নামাজ সবাইকে পড়তেই হবে। আর এটাই আল্লাহর নির্ধারিত বিধান। এ
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ১২ টির মধ্যে ৯টিতে জয় পেয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। এছাড়া একটিতে হাতপাখা ও দুটিতে সতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনে ভোটের মাঠের লড়াইয়ের আগেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫ টি ইউনিয়নে বিনা প্রতিদন্দিতায় বিজয়ী হয়েছেন। যাদের মধ্যে রাজিহার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের
কাউখালীতে এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে র্যাগ ডে পালন নিয়ে বহিরাগতদের সাথে এক হামলায় ৪ পরিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে আহতরা হলেন কাঠালিয়া গ্রামের মোস্তফা সিকদারের ছেলে রেজাউল (১৯) একই গ্রামের মোঃ শহিদের ছেলে সাব্বির হোসেন (১৯), একই গ্রামের সাখাওয়াতের ছেলে আকাশ খান (১৮), গোসনতারা গ্রামের ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৮)। এদেরকে কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঢাকা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম প্রদানও বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে শুভ উদ্ভোধন করা হয়েছে। বাংলাদেশের রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) বেসরকারীহাসপাতাল হলেও সমাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট। তারই ধারাবাহিকতায় আজ (১২ নভেম্বর) শুক্রবার বিকাল সাড়ে চারটা দিকে সরাইলের জন সাধারণের উন্নত ও জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার মোট ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটিতে, বিদ্রোহী ৫ টি এবং স্বতন্ত্র ২ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় ভোট গণনা শেষে স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে বহলবাড়িয়া
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯১২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২২১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২১৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন
ঝালকাঠিতে তেলের জাহাজে অগ্নীকান্ডের ঘটনায় ১৭ জন নাবিকের মধ্যে অগ্নীদগ্ধ হয়ে ১১ জন আহত ও ২ জন নিহত হয়। এ বিষয় স্থানীয় সূত্রে জানাযায়, জাহাজটি পেট্রোল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম থেকে বুধবার ঝালকাঠিতে আসে। তেলের ডিপো কর্তৃপক্ষ পেট্রোল খালাস করলেও জাহাজে সাড়ে ৮ লাখ লিটার তেল ডিজেল থাকা অবস্থায় সুগন্ধা নদীতে নঙ্গররত অবস্থায় রাকা ছিল। এ বিষয় স্থানীয় সাংবাদিক মোঃ মনির হোসেন
দেশ গড়তে প্রধানমন্ত্রীকে একজন যোগ্য আর্কিটেক্ট (স্থপতি) বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) অডিটোরিয়ামে সিনিয়র কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন আইনমন্ত্রী।কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ঢাকা মেট্রোপলিটন শাখা অনুষ্ঠানের আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী একজন আর্কিটেক্ট। তার কারণ হলো- তার প্রজ্ঞা ও নেতৃত্বে দেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও ১০৩ জন।আক্রান্তদের দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ১০৩ জনের মধ্যে ৯৬ জন রাজধানী ঢাকার বাসিন্দা। তাদের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন
সারাদেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে। আর তৃতীয় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপের নির্বাচন। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সভায় অনুমোদনের পর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। নির্বাচন কমিশন সূত্রে জানা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে মো. জমির হোসেন (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজী পাড়াস্থ ৩ নং ফেরিঘাট সংলগ্ন মসজিদের পাশে এ ঘটনা ঘটে। জমির হোসেন উপজেলার কিয়ামউদ্দিন মোল্লা পাড়ার হাচেন শেখের ছেলে। জানা যায়, শুক্রবার ভোর থেকে ওই স্থানে কিছু শ্রমিক ট্রলার থেকে মাল (কুড়া) খালাসের কাজ করছিলো। এ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কোনো লজ্জা-শরম নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনা সভায় ফখরুল এ মন্তব্য করেন।‘দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন,
প্রতিবেশী দেশের মানবসম্পদ উন্নয়নে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ অবদান রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পিতিবার (১১ নভেম্বর) প্যারিস পিস ফোরাম-২০২১-এ দেওয়া বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে সবসময় বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর তালিকায় রাখা হয়েছে। কিন্তু আমরা এখন জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে কাজ করছি। গ্লোবাল সাউথের প্রতি আমাদের এই প্রতিশ্রুতি দীর্ঘ দিনের। তিনি বলেন, চার দশকেরও বেশি
টি-টোয়েন্টি ক্রিকেট এক বলের খেলা। শাহিন শাহ আফ্রিদির ১৯তম ওভারে হাসান আলি ক্যাচ না ফেললে হয়তো রবিবার ফাইনাল খেলত পাকিস্তান। কিন্তু একটি ক্যাচ ফেলার পরেই পাল্টে গেল সব কিছু। উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড পর পর তিনটি ছয় মেরে ফাইনালে তুলে দিলেন অস্ট্রেলিয়াকে। সেমিফাইনাল থেকে পাকিস্তান ছিটকে গেলেও আক্ষেপ নেই দেশটির সাবেক তারকা ক্রিকেটার প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতে,
নাটোরের সিংড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সমরেন্দ্র নাথ দেব (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লালঘর জোড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত সমরেন্দ্র নাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ই আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরে সমরেন্দ্র