বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত-সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্য অর্জনে সবাইকে দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করার শপথ করান তিনি।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ শপথ বাক্য পাঠ করান।জাতীয় সংসদ ভবনের দক্ষিণ
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের জনগণকে একযোগে শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠান শুরু হয়েছে। গোটা জাতিকে শপথ পাঠ করাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের সব জেলা ও বিভাগীয় শহর থেকে একযোগে সবাই জাতীয় শপথ পাঠ করছেন। বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বৃহস্পতি ও শুক্রবার (১৬ ও ১৭ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন, গার্ড অব অনার প্রদানের পর বেলুন উড়িয়ে দিনব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং সাথে
মহান বিজয় দিবস -২০২১ উপলক্ষে মাদারীপুর জেলা জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের “সংবর্ধনা ও সম্মাননা” প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল
বীর বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মমর্যাদা পাওয়ার দিন। অসিম রক্তের বদলে বিজয়ের ৫০বছর পূর্তির দিন, সুর্বণজয়ন্তী উৎসবের রঙিন হওয়ার দিন ১৬ ডিসেম্বর। যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনি ও ডাসারে পালিত হচ্ছে বাঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১মিনিটে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়। সকালে প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু, স্মৃতিসৌধ ও শহীদ মিনার বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ওই কার্যালয়ে মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা। জাতির শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন। বৃহস্পতিবার (১৬
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের কাছে তুলে ধরেছি। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।এর আগে গতকাল সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ব্লিঙ্কেন মুঠোফোনে
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে স্বাধীনতা অর্জন বলতে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, পৃথিবীর বুকে বাংলাদেশের জন্ম দিতে পেরেছি,
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব,
ঝিনাইদহে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে গৌরব ও ঐতিহ্যের মহান বিজয় দিবসের ৫০ বছর পুর্তি। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সদর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচীর শুভ সুচনা করা হয়।সকাল ৭ টায় শহরের প্রেরণা একাত্তর চত্বরে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি, স্বেচ্ছাসেবী
আশাশুনি উপজেলার শ্রীউলায় মৎস্য ঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম গোলাম রসূল ডাবলু (২৭)। সে উপজেলার শ্রীউলা ইউনিয়নের শ্রীউলা গ্রামের কোহিনুর সরদারের পুত্র।বৃহস্পতিবার সকালে শ্রীউলা চৌধুরী বাড়ির মোড় ও ছাত্তারের বরফ মিলের পশ্চিম পাশে রাশিদুজ্জামানের রাশেদের মৎস্য ঘের থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের অ-কোষসহ বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা
বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা স্বার্থক হয়েছে। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তানের মানুষ দীর্ঘশ্বাস ফেলে।’বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিজয়ের
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ইজিবাইক-পিকআপ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম। তালমা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ফরিদপুরের সালথা থেকে নগরকান্দা হয়ে ইজিবাইকে করে ফরিদপুরে যাচ্ছিলেন সালথার মাঝারদিয়া এলাকার ছয় যাত্রী। তাদের বহনকারী
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার যে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে তাতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এভাবে একটি দেশ চলতে পারে না।আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের ত্যাগের বিনিময়ে
ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘রাই’। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ অঞ্চলের বহু মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলের দিকে টাইফুনটি দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা এবং সংযুক্ত কেন্দ্রীয় অংশে আঘাত হানবে।এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২০৫ কিলোমিটার পর্যন্ত বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, ঝড়ো বাতাস এবং ধ্বংসাত্মক পরিস্থিতি
আজ সেই ১৬ ডিসেম্বর। বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন।অসীম রক্তের বদলে বিজয়ের ৫০ বছরপূর্তির দিন। সুবর্ণজয়ন্তী উৎসবে রঙিন হওয়ার দিন আজ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সেই জাতির বীর শহীদ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা থেকে
বিজয়ের ৫০ বছর উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর বিশেষ কুচকাওয়াজ চলছে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়েছেন। বিশেষ কুচকাওয়াজে যোগ দিয়েছেন ঢাকা সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনের পর রাষ্ট্রীয় সালামের মাধ্যমে কুচকাওয়াজ শুরু হয়। এতে ছয়টি দেশের সামরিক বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। চার দেশের সদস্যরা কুচকাওয়াজে অংশ
বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি স্বল্পআয়ের দেশের জন্য ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার অর্থসহায়তা বরাদ্দ করেছে বিশ্বব্যাংক। এটি সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে এযাবৎকালের সবচেয়ে বড় সম্পূরণ প্যাকেজ। করোনাভাইরাস মহামারির ধাক্কা মোকাবিলাসহ বিভিন্ন কর্মসূচির জন্য বুধবার (১৫ ডিসেম্বর) এই তহবিলের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বরাদ্দ তহবিলের মধ্যে ২ হাজার ৩৫০ কোটি ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের
আজ ১৬ ডিসেম্বর। বাংলার বিজয়ের দিন৷ আজ থেকে ৫০ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালী পেয়েছিলো মহান বিজয়। সেই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সকাল ৭ টা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক
করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৫ হাজার ৭৫৫ জন।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৭ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৬১১ জন। এরমধ্যে মৃত্যু
মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় বিউগলে বাজানো হয় করুণ সূর। এরপর প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে
মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে (ভোর সাড়ে ৬টায়) প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী এই শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, বিমান ও নৌবাহিনীর সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি সৃষ্টি স্বাধীনতা পছন্দ করে। আর এ কারণেই ইসলামে বিজয় ও স্বাধীনতার গুরুত্ব অপরিসীম। কেননা স্বাধীনতা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বিজয় এবং স্বাধীনতা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের জন্য এক বিশেষ নেয়ামত।ইসলাম চায় সব মানুষ যেন স্বাধীন ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে, আমরা যেন আমাদের ভূখণ্ড