সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলীগঞ্জ এলাকায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২ জানুয়ারি) সকালে রানীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫)। অন্যজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি ট্রাক্টর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টুইট করে সে খবর দিয়েছেন সৃজিত নিজেই। শনিবার (১ জানুয়ারি) টুইট করে সৃজিত জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সবার থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে সৃজিত জানিয়েছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন।শনিবার বলিউড অভিনেত্রী
নতুন বছরের প্রথম দিন থেকেই শীত বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রবিবার (২ জানুয়ারি) দেশের অধিকাংশ এলাকায় কুয়াশা আরও বাড়তে পারে। সেই সঙ্গে দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে। আবহাওয়াবিদ
দারুণ ব্যাটিং করছেন। বোল্ট-সাউদি-ওয়েগনার পেস ত্রয়ীর আক্রমণ সামলাচ্ছেন দুর্দান্তভাবে। মাত্র এক টেস্ট আগে অভিষেক হওয়া মাহমুদুল হাসান জয় ফিফটি তুলেছেন, তার আগেই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন আরেক প্রান্তে থাকা নাজমুল হোসেন শান্তও। দুজনেই আছেন অপরাজিত। তৃতীয় দিনের শুরুতে নিউজিল্যান্ডকে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৪৩ রান যোগ করেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ৫৫ বলে ২২ রান করে
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে ৪ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।শুক্রবার (৩১ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মির আলি শহরে সন্দেহজনক জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। তখন দুইপক্ষের মধ্যে তুমুল গোলাগুলিতে ৪ সেনা নিহত হয়। এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া
গাজীপুরের টঙ্গীতে র্যাবের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম আসাদ (৪৫)। তিনি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি এরশাদ নগর ৫নং ব্লকে পরিবার নিয়ে বসবাস করে স্থানীয় একটি গাড়ির গ্যারেজ পরিচালনা করতেন। নিহতের স্ত্রী জেসমিন আক্তার জানিয়েছেন, গতকাল শনিবার (১ জানুয়ারি) দুপুর ১টার দিকে র্যাব পরিচয়ে ৬ থেকে ৭জন ব্যক্তি এরশাদনগর ৫নং
নাঙ্গলকোট স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(এনএসসিইউ) কর্তৃক বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন ও স্মরণিকা প্রকাশনা উৎসব উপলক্ষ্যে ১জানুয়ারি ২০২২(রবিবার) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ রুহুল আমিন, লোকপ্রশাসন বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের তিনটি মন্দির ও একজন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গো-মাংস রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় থানায় পৃথক চারটি অভিযোগ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ওই এলাকায় একই সঙ্গে তিনটি মন্দির ও একটি বাড়িতে গো মাংস দেখতে পায় স্থানীয়রা।হাতীবান্ধা পুজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার সিংহ জানান, গেন্দুকুড়ি ক্যাম্পপাড়া শ্রী শ্রী
চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। প্রযোজক হিসেবে পেয়েছেন সফলতা। সময়ের সঙ্গে তাল মেলানোর বিশেষ এক ক্ষমতা আছে তার। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। শনিবার (১ জানুয়ারি) থেকে 'জিম্মি'র শুটিং শুরু করেছেন এই ‘ডেঞ্জার ম্যান’। সাভারের ফুলবাড়িয়ায় নিজের শুটিং বাড়িতে আরটিভি অনলাইনের মুখোমুখি হন ডিপজল। সাক্ষাৎকার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৩ হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৯২৮ জন।রোববার (২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৯২০ জন। এর মধ্যে মৃত্যু
মহামারি করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মাঝে নতুন করে ওমিক্রণ সংক্রমণও বেড়ে চলেছে। নতুন বছরের শুরুতেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করা- হে দয়াময় প্রভু! অতিতের ভুলগুলো ক্ষমা করে দিন; আমাদের ভবিষ্যৎকে সুন্দর ও সহজ করে দিন। নতুন বছরের শুরুতে শান্তি ও নিরাপত্তা লাভে আল্লাহর কাছে দোয়া কামনা করবে মুমিন। বিগত বছরের গোনাহ থেকে ক্ষমা
২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২১-২২ শিক্ষবর্ষের ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা বাড়ানো হলো। বিলম্ব
প্রেমিক চুমু দিতে চাচ্ছে না। ৯৯৯-এ কল দিয়ে এমন অভিযোগ জানিয়েছেন এক নারী। আর এমন 'অযৌক্তিক' অভিযোগ পেয়ে বিরক্ত হচ্ছে পুলিশ। এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের লিংকনশায়ারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। লিংকনশায়ার পুলিশ জানায়, আপনার বয়ফ্রেন্ড চুমু দিচ্ছে না, সে জন্য আমাদের কল দেওয়া অযৌক্তিক। ‘জীবন বা সম্পদের তাৎক্ষণিক ঝুঁকি’ না থাকলে জরুরি নম্বরটি ব্যবহার করা থেকে মানুষজনকে বিরত থাকতে
সপ্তাহের গোড়ার দিকে টেক্সারকানার বাসিন্দারা জানায়, আকাশ থেকে বৃষ্টির মতো ছোট মাছ পড়েছে। তারা এটিকে আবহাওয়ার একটি যুগান্তকারী ঘটনা বলে মনে করে। তবে বাস্তবতা হয়তো আরেকটু অন্য রকম ছিল। শহর কর্তৃপক্ষ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বাসিন্দাদের জানায়, ছোট আকারের সাঁতারুরা (মাছ) সম্ভবত একটি জলঘূর্ণির মাধ্যমে জলাশয় থেকে উড়ে আসে এবং এরপর মাটিতে গিয়ে পড়ে। শহর কর্তৃপক্ষ ব্যাখ্যা করছে, মাছের ঝরনা হলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আশা করছি, এই নববর্ষে জনগণ ও গণতন্ত্র মুক্ত হবে এবং খালেদা জিয়া মুক্তি পাবেন। আর দেশে অবশ্যই আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠানের ৬ দিন পর কেন্দ্রে পাওয়া গেল ব্যালট বাক্স। খবর পেয়ে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার বাক্সটি নিতে আসলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরবর্তীতে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসে। শনিবার উপজেলার কান্দি ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কাচারীভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত ২৬ ডিসেম্বর
নতুন নির্বাচন কমিশন গঠন করতে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন। এই সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ-আলোচনা করে নতুন কমিশন গঠনে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করবে। সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে সিইসির জন্য
নানা রকম আনন্দ-বিষাদে কেটেছে ২০২১ সালের বিশ্ব ক্রীড়াঙ্গন। গত বছরের মতো এ বছরও বেশ কয়েকটি টুর্নামেন্ট অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য। বাংলাদেশের খেলামোদিদের জন্য আছে প্রিমিয়ার লিগ(বিপিএল), আইসিসি নারী বিশ্বকাপ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নিচে এসব টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণসহ উল্লেখ করা হলো। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, ১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি বিপিএল, ২১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন, জানুয়ারি ১৭ থেকে জানুয়ারি ৩০ এএফসি নারী
বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার সোহেল রানার পরিবারের পক্ষ থেকে তার সর্বশেষ অবস্থার খরব জানানো হয়। ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো খ্যাত অভিনেতা সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। এ বিষয়ে সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ গণমাধ্যমে বলেন, বাবার জন্য চিকিৎসকরা আমাদের একটি
ডিসেম্বরে সারা দেশে ৩৮৩ সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও ৪৯৭ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল মোট ১৬৭টি, নিহত হয়েছেন ১৭৮ জন। শনিবার (০১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনায় মোট
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা জজ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গ্রেপ্তার নুর উদ্দিন (২৯) ভাটিয়ারী হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ভিকটিম ভাটিয়ারী বিজয় সরণী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে ছাত্রী। শনিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি
কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট ও বেড়িবাঁধের বাহিরে খাস জমিতে থাকা অর্ধশতাধিক অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এসব দোকান ঘর উচ্ছেদ করা হয়। এর আগে সৈকতে থাকা আর শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। আগামী ২০
পর্যটন করপোরশন’র ৫০ বছর পূর্তিতে কুয়াকাটায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পর্যটন হলিডে হোমস্ এর আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কুয়াকাটা মহাসড়ক ও সৈকত পরিদর্শন শেষে হলিডে হোমস্’র হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ওসি মিজানুর রহমান, কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র
নতুন বই বিতরণ কার্যক্রম বছরের প্রথম আজ থেকে শুরু হচ্ছে সরাইলে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও স্বাস্থ্যবিধি মেনে স্কুলে স্কুলে বই বিতরণ হচ্ছে। বছর প্রথম দিনে সরাইল উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ শত ৪৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার(১জানুয়ারি) সকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই