গভীর শ্রদ্ধা নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১।মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। অন্যান্যদের
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ১৩ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ১২টা ১ মিনিটে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মামুনুর রশীদ লাভলু। রায় ঘোষণার
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় মেধা তালিকায় প্রথম হয়েও জেলায় জমি না থাকায় খুলনার মীম আক্তারের চাকরি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।আদালত বলেছেন, ঠিকানা না থাকলে চাকরি হবে না, এটা হতে পারে না।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। এ বিষয়ে খোঁজ নিয়ে জানাতে ডেপুটি অ্যাটর্নি
ভারতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ক্ষমা চেয়েছেন।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মোয়াজ্জেম হোসেন আলালের ক্ষমা চাওয়ার একটি বার্তা গণমাধ্যামে পাঠিয়েছেন। ওই বার্তায় আলাল বলেন, আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারনেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে
সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যের পোস্টে ‘হাহা রিয়্যাক্ট’ দিয়ে থাকেন অনেকেই। বিশেষ করে বন্ধু-বান্ধবের ছবিতে ‘হাহা’ দেওয়া তো নিত্যনৈমিত্তিক ঘটনা। কিন্তু সেই ‘হাহা’ দিয়েই এবার বিপাকে পড়েছেন এক যুবক। প্রতিবেশীর হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকার। ভুক্তভোগীর নাম ওমপ্রকাশ ঠাকুর। খবর হিন্দুস্তান টাইমসের।জানা যায়, গত ৯ ডিসেম্বর একই এলাকার জয়ন্ত সিং নামে
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আঘাত হানে ওই ভূমিকম্প। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে মাউমেরে শহর থেকে ১শ কিলোমিটার উত্তরে আঘাত হানে। ফ্লোরস সি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার (১১ মাইল)। প্রাথমিকভাবে ওই ভূমিকম্প
বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোর থেকেই জনতার ঢল দেখা গেছে মিরপুরে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভিড় করেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে এমন চিত্র দেখা গেছে।এ সময় দেখা যায়, সকাল থেকে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবীতে সারিবদ্ধভাবে ফুল দিয়ে
বিভিন্ন দেশে পালিয়ে থাকা স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। সেসব দেশ থেকে সহযোগিতা না পাওয়ায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে সরকারের সব চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের
১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তান জাতির কাছে ক্ষমা চাইবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হানিফ বলেন, পরাজয় মেনে আত্মসমর্পণের পূর্বক্ষণে ঠাণ্ডা মাথায় পরিকল্পনামাফিক সহস্রাধিক বাঙালি বুদ্ধিজীবীকে হত্যা করল হানাদার বাহিনীর সদস্যরা। সেদিন রাজাকার, আলবদর দিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা। স্বাধীনতার ৫০
করোনার নতুন ধরন ওমিক্রন খুবই উচ্চবৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও এক ব্রিফিংয়ে এ ঝুঁকির কথা বলেছে। সংস্থাটি জানায়, ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে পড়েছে। এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন টিকার সুরক্ষা এড়াতে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য ফ্রাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৬টি দলের জন্য ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করে। চলছে যাচাই-বাছাই প্রক্রিয়া। এখনো আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা না হলেও বিপিএলের আসন্ন মৌসুমের জন্য ৬টি দল চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। সঙ্গে আগের আসর থেকে এবার ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ছে। করোনাভাইরাসের কারণে এক মৌসুম মাঠে গড়ায়নি বিপিএল। যদিও তার
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে হাজার বছরের পরাধীন বাঙালি যখন মুক্তির দ্বারপ্রান্তে ঠিক সেই মুহূর্তে বাঙালির মেধা হিসেবে খ্যাত বুদ্ধিজীবীদের দেশকে মেধাশূন্য করতে সেদিন জাতির সূর্য সন্তানদের হত্যা করা হয়। সেদিন পাকিস্তানি সামরিক বাহিনী বীর মুক্তিযোদ্ধাদের কাছে যেভাবে পরাজিত হয়েছে ঠিক তেমনি তাদের আন্তর্জাতিক প্রভুরাও সেদিন পরাজিত হয়েছে। আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে
কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে মনিরুল হককে অব্যাহতি দেওয়ার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, ‘ইতিপূর্বে দলীয় কর্মসূচিতে আপনার (মনিরুল হক) অংশগ্রহণ সন্তোষজনক না হওয়ায় নির্দেশক্রমে অব্যাহতি
রাজধানীর পুরান ঢাকায় নাজিরা বাজারের আলু বাজারে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় গ্যাস বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান জানান, গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের
সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের সংসদ সদস্য পদ থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট পিটিশনের বিষয়ে কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে হাইকোর্ট বলেছেন, এটি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব। সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ বলেছেন, সংক্ষুব্ধ যেকোনো ব্যক্তি মুরাদ হাসানের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে সংসদের স্পিকারের কাছে আবেদন
দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর ঘাতক, মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী জামায়াত-মৌলবাদী চক্রের রাষ্ট্র ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানের হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।আজ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিনে তিনি শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন, যারা ১৯৭১ সালে বিজয়ের প্রাক্কালে পাক হানাদারবাহিনী
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিবসটি উপলক্ষে জাতীয়ভাবে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে অসাম্প্রদায়িক
সুন্দর ও কল্যাণকামী জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলামের প্রতিটি কাজই সুন্দর। এর প্রতিফল আরও বেশি সুন্দর। দুনিয়ার জমিনে সত্য ও কল্যাণের জীবন ব্যবস্থা হিসেবেই প্রতিষ্ঠিত ইসলাম। শুধু জীবন ব্যবস্থা হিসেবেই ইসলাম সুন্দর নয়; ইসলামের অনুসারীদের আচার-ব্যবহারও সুন্দর। এসব সুন্দর ও উত্তম আচরণ আল্লাহর কাছে ইবাদত হিসবে গণ্য। কেননা আল্লাহ তাআলা একাধিক আয়াতে ঘোষণা করেন- وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ আর নিশ্চয়ই আপনি
বাংলাদেশের পদ্মা-মেঘনার ইলিশ সাঁতরে চলে যাচ্ছে ভারতে। একটি-দুটি নয়, এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে আসাম ও পশ্চিমবঙ্গে। বেশির ভাগ ইলিশেরই যাত্রাপথ ব্রহ্মপুত্র বা যমুনা। আসামের ধুবড়ি জেলার ব্রহ্মপুত্রে আগে কখনো ইলিশ ধরা পড়ত না। তাই সেখানে ইলিশ শিকার বা সংরক্ষণের কোনো পরিকাঠামোই নেই। কিন্তু ইদানীং জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ৩০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ। চাহিদার তুলনায় অনেক বেশি ধরা
র্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধীদের ষড়যন্ত্র আছে বলে মনে করে পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, লবিস্ট নিয়োগ করে এই নিষেধাজ্ঞা দেওয়ানো হয়েছে।যুক্তরাষ্ট্র সরকারের এমন একতরফা সিদ্ধান্তে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য মর্মাহত ও বিব্রত বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের
দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রোববার এ প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এর প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সকল মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) শিক্ষার্থীদের চলাচলের
প্রায় তিন সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন।পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, হ্যাঁ, দুঃখজনকভাবে ওমিক্রনে লোকজন হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশে ওমিক্রনে আক্রান্ত কমপক্ষে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ওমিক্রন করোনাভাইরাসের মৃদু