করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৪৯৪ জন।একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের
কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, চালের চাহিদার অনুপাতে দ্রুত উৎপাদন বাড়াতে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এ জন্য সারের দাম আরও কমানো হবে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অতি উচ্চফলনশীল ইনব্রিড ও সুপার হাইব্রিড জাতের চাষ বাড়াতে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান কৃষিমন্ত্রী। দেশে চলতি আমনের মৌসুমে নবান্নের সময়ও চালের দাম বাড়ে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী ড. মো.
টিকটিক করতে যে রঙিন সাজ পোশাকের দরকার সেই টাকা জোগাড় করতে চুরির পেশা বেছে নিয়েছিল চার তরুণ। দিনভর টিকটক করে রাতে গ্রিল কেটে বাসাবাড়িতে চুরি করত তারা। এমন এক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৫ জানুয়ারি রাত সোয়া ৩টার দিকে রাজধানীর বনানীর এইচ-ব্লক ৭ নম্বর রোডের ‘শিখবে সবাই সলিউশন’ নামে একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়,
‘বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহি কাজ করছে’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেসাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ
নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এবারের নির্বাচনে প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জায়েদ খান। দুটি আলাদা প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন তারা। গত ৩০ জানুয়ারি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হাজির হন জায়েদ খান। শুধুমাত্র নিজের প্যানেলের জয়ী প্রার্থীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিগত সরকারের সময় দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু বর্তমান শেখ হাসিনা সরকার আজ সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত
জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্টজন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চারজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চারজন (দলগতভাবে তিনজন) একুশে পদক পাচ্ছেন। এছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অনুদান ৮/১০ লক্ষ টাকার জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিশেষ কম্বিং অপারেশন-২০২২ উপলক্ষে উপজেলার খোলপেটুয়া নদীতে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডিং অফিসার মোল্যা আসলাম হোসেনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে নদী হতে অবৈধ ৩৮টি মশারি জাল আটক করা হয়। আটককৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট
আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকায়।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘোষণা দেয় বিইআরসি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে
পিরোজপুরে কাউখালী উপজেলা কচা নদীর পূর্ব পার্শ্বে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া উত্তর-দক্ষিন মূখী প্রবাহমান খালটি অধিকাংশ স্থানে ভরাট করে সংকুচিত হওয়ায় খালটি আজ বৃহস্পতিবার সকালে বিএডিসি পিরোজপুর জোন এর বাস্তবায়নে খাল খনন শুরু হয়েছে। এ সময় দুই পার্শে থাকা গাছপালা, অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা,
আর্জেন্টিনায় বিষাক্ত মাদক সেবন করে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অনেকেই।বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির বুয়েন্স আয়ার্স প্রদেশে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিষাক্ত কোকেন সেবনের পর ২০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে ৫০ জনের বেশি হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে কারও কারও আফিমের নেশা ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায়
পয়েন্ট টেবিলের শেষ দুই দলের লড়াই। পাঁচ নম্বরে থাকা খুলনা টাইগার্সের প্রতিপক্ষ ছয় নম্বর দল সিলেট সানরাইজার্স। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ফিরেছে ঢাকায়। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।পাঁচ নম্বরে থাকা খুলনা পাঁচ ম্যাচের ২টি ম্যাচে জয় পেয়েছে। সিলেট ৪ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র ১টি ম্যাচে। সিলেটের একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন
করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশে করোনার সবশেষ চিত্র করোনাভাইরাসে বুধবার তার আগের গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৬১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের। এ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘কামদার’ তকমা দিয়ে গান্ধী পরিবারকে ‘নামদার’ বলে নিশানা করতেন। আজ রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে ‘শাহেনশাহ’, ‘রাজা’, ‘মাস্টার অব মাস্টার্স’ বলে নিশানা করলেন।সংসদে দাঁড়িয়ে রাহুল আজ অভিযোগ তুললেন, মোদী শাহেনশাহের মতো দেশ চালাচ্ছেন। তিনি এমন এক রাজা, যিনি কারও কথা কানে তোলেন না, রাজ্যের সমস্যার কথায় কান দেন না। এক বছর ধরে, কোভিডের সময়ে রাস্তায় বসে থাকা পঞ্জাবের
সম্প্রতি ভার্চুয়ালি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেন এক নারী। পরে তিনি তার নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। গত বছরের শেষ দিকে ভার্চুয়াল জগতে ‘হেনস্থা’ হওয়ার দাবি করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন তিনি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মেটার তৈরি করা ভিআর প্লাটফর্ম হরাইজন ওয়ার্ল্ডসে একজন বেটা টেস্টার হিসেবে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েছিলেন ৪৩ বছর বয়সী নিনা
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এক সেনাসদস্য। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসারের নাম হাবিবুর রহমান। আহত সদস্যের নাম ফিরোজ। এসব তথ্য নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।বৃহস্পতিবার
তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারির আগের বছরের ডিসেম্বরের তুলনায় রপ্তানি বেড়েছে দশমিক ৪ শতাংশ।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বর মাসে ৪ দশমিক ৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছিল, চলতি বছরের জানুয়ারিতে তা কিছুটা বেড়ে ৪ দশমিক ০৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।ইপিবি প্রকাশিত তথ্যমতে পোশাক
জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাবি প্রো-উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে বুধবার এক সভায় সিদ্ধান্ত হয়।সাত কলেজের
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আকবর হোসেনকে (৪৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আকবর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া বাজারের মজিবুর রহমানের ছেলে।তিনি ১০ নং সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে সয়দাবাদের মুলিবাড়ীতে আলোচিত ট্রেন পোড়ানো মামলাসহ বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বেলকুচি
বান্দরবানের রুমায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলে। এতে ৩ জন সন্ত্রাসী এবং ১ সেনা কর্মকর্তা নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে সৈনিক ফিরোজ। নিহত সেনা কর্মকর্তার নাম সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। তবে নিহত জনসংহতি সমিতির ৩ জনের নাম জানা যায়নি। গতকাল বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আর্মি
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৮৭ জনের।বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৪১৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৭
রমজানের রোজা পালন ও বরকত কামনার মাস রজব। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসজুড়ে আল্লাহর কাছে বরকত চাইতেন এবং রহমতের মাস রমজান পাওয়ার বিশেষ কামনা করতেন। রজব মাস সম্পর্কে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বছরে মাস ১২টি। এরমধ্যে সম্মানিত মাস ৪টি। তিনটি মাস ধারাবাহিক- জিলকদ, জিলহজ ও মহররম। আর চতুর্থ মাসটি হলো- রজব। যা (আরবি মাস) জমাদিউল আখির ও
আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএনের বৈশ্বিক প্রধান জেফ জাকার পদত্যাগ করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে তিনি পদত্যাগের কথা জানান যা অবিলম্বে কার্যকর হবে। এক নারী কর্মীর সঙ্গে সম্পর্কের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে সিএনএনের খবরে জানানো হয়েছে। বিস্তারিত আসছে...
রাজধানীর ধানমন্ডিতে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ফেসবুকে লাইভে এসে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।লাইভে এসে মহসিন খান বলেন, আমার বয়স ৫৮ বছর, কোনো একসময় আমি খুব ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসার রোগে আক্রান্ত। তাই এখন আমার কোনো ব্যবসা বা কোনো কিছুই নেই। আজকের লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অভিজ্ঞতা আপনাদের জানানো। এ অভিজ্ঞতা