করোনা মহামারী ‘অমিক্রনের’ প্রকোপ বেড়ে যাওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে ইভিএম ভোটিং পদ্ধতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকায় এ পদ্ধতি বাতিল করে মানুষের জীবন বাঁচাতে নির্বাচন কমিশনের নিকট ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহনের আবেদন জানিয়েছেন দেবীদ্বার উপজেলার দুই ইউনিয়নের ভোটারগন। রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার বরাবরে উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন ও ১৫ নং বরকামতা ইউনিয়নের ভোটারদের পক্ষে গণস্বাক্ষরিত ওই আবেদন
গাজীপুরের কালিয়াকৈরে ৫০লাখ টাকার হেরোইনসহ আন্তঃজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত দুই সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার মৌচাক আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গেফতারকৃত মহসিন (২৫) চাপাইনবাবগঞ্জ জেলার ,নাচোল উপজেলার,হাটবাকুল গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে ও গ্রেফতাকৃত জামান হোসেন (৩৬) বরিশাল জেলার,মুলাদি উপজেলার,বাহাদুরপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে। জানা যায়, গোপনে হেরোইন বেচাঁকেনার সংবাদ পেয়ে ওই দিন রাতে
এবারই প্রথম মোট ১৯২টি ভোটকেন্দ্রের সবগুলোতেই ভোট হয়েছে ইভিএম-এ উৎসবমূখর পরিবেশে শেষ হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে, বিকেল ৪টার মধ্যে যারা কেন্দ্রে লাইনে আছেন তাদেরও ভোট নেয়া হয়েছে। টানা আট ঘণ্টার ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই শেষ হলো। এখন চলছে গণনা। নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা মার্কার সেলিনা হায়াৎ আইভী
কালিয়াকৈরে আ.লীগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট বিদ্রোহীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮নভেম্বর) বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া একই অভিযোগে অপর এক বিদ্রোহী প্রার্থীকে শোকজ করেছে উপজেলা যুবলীগ। বহিষ্কৃতরা হলেন, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন খান, একই ইউনিয়ন আওয়ামী লীগের আওয়ামী
করোনা (ওমিক্রন) সংক্রমন থেকে রক্ষার জন্য ১৩ জানুয়ারী থেকে সারা দেশে ১১টি বিধিনিষেধ জারি করলেও তা উপেক্ষিত হচ্ছে বরিশালে। নগরীর পাড়া মহল্লা থেকে শুরু করে বাজার, বিপনী বিতান ও ছোটবড় সব ধরণের পরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা করা হলেও এখানকার মানুষ ঠুনকো অজুহাতে স্বাস্থ্যবিধি মানতে নারাজ। এদিকে গত কয়েকদিনের
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।সংলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম,
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট কেন্দ্র ১৯২টি। আদর্শ স্কুল কেন্দ্রে বিকেল সাড়ে ৩টায় সেখানে ভোট দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সেই কেন্দ্রে নৌকার পরাজয় হয়েছে। কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৬২, হাতি পেয়েছে ৬৮০ ভোট। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে। রোববার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায়
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়েছে। এ নির্বাচনে কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কেন্দ্র পরিদর্শনে এসে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীদের
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শেষ বেলায় ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ভোট দেন তিনি। এর আগে ভোট শুরুর পর থেকে দুপুর পর্যন্ত শামীম ওসমানের দেখা না মেলায় তার ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় দেখা দেয়। অবশেষ সেই সংশয় দূর করে
কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের সংক্রমণের খবর পাওয়া যায়নি জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে টীকাদানের কর্মসূচি জোরদার করে চলছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে সেই টীকাদান কর্মসূচি বন্ধ হওয়ার আশংকা রয়েছে। আমরা পর্যালোচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষণ করছি, কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরণের সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও নজর রাখছে। আমরা নিয়মিতভাবে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। ফলে
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার খরক এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুমুখী যাত্রীবাহী একটি ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন খোদেজা (৭২) নামে এক বৃদ্ধা। সে ভূঞাপুর উপজেলার খরক গ্রামের মৃত কটু শেখের স্ত্রী। তার ২টি কন্যা সন্তান রয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় ভূঞাপুর উপজেলার খরক এলাকায় নিজ বাড়ি থেকে পাশের বাড়ি দুধ আনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। চর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার। আজ রোববার বিকেলে একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। মাহফুজা আক্তার বলেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো ছিল। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। তিনি আরও বলেন, অনেকগুলো ওয়ার্ডে বেশ কয়েকটি কেন্দ্রে আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন
করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির আট হলের ২৪ শিক্ষার্থী কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত আট হলের ২৪ শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। যারা
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, দেশে অব্যাহতভাবে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও মৃতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ গত এক সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় সর্বশেষ সপ্তাহে নমুনা পরীক্ষার হিসেবে নতুন রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে করোনাভাইরাস
মা-বাবার অতি আদরের একমাত্র সন্তান মোঃ তৌহিদ হাসান।বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ালেখার পাঠ চুকিয়ে অবশেষে কিনা পূর্বের বংশধরে আদি পেশা কৃষি কাজকেই বেছে নিয়েছে তৌহিদ। ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে কিছুদিন রাজধানী ঢাকায় ভালো বেতনের চাকরিও করেন তিনি। কিন্ত ইট-পাথরে ঘেরা যানজট যুক্ত শহরে তার কিছুতেই মন বসে না। চাকরি ছেড়ে অবশেষে বাবা আর শ্রমিকের সঙ্গে গায়ে কাদা-মাটি লাগিয়ে নিজেদের জমিতে ফসল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে একটি ওয়াক্তিয়া মসজিদের মেঝে, বারান্দা ও দরজায় মানুষের মল রেখে দিয়ে মুসল্লীদের নামাজ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।জানাগেছে, উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ মুন্সীপাড়া গ্রামের জনৈক আবু বক্কর ছিদ্দিকের দানকৃত জমিতে ২০১৯ সালে বেলদহ মুন্সীপাড়া মসজিদ নির্মিত হয়। মসজিদটিতে জুম্মার নামাজ ব্যতীত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ওই এলাকার মুসল্লীরা। মসজিদটিতে সকাল বেলা শিশুদের কোরআন শিক্ষা দেয়া
চতুর্থ ধাপে অনুষ্ঠিত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) পরবর্তী সহিংসতা ও একজন নিহতের ঘটনার দুই মামলায় ১১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ট্রলার থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পূর্ব নয়ারচর ৮ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে উজ্জল (৩২), ইউসুফ মাঝির ছেলে
সড়ক দুর্ঘটনায় ডান পায়ের হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়েছিল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের অটোরিকশা চালক গোলবার হোসেনকে। দুর্ঘটনার কারণে বছর খানেক তাঁকে চিকিৎসা নিতে হয়েছিল। এতে তার জায়গা-জমি ও জমানো টাকা পয়সা শেষ হয়ে গিয়েছেল। এক পা না থাকায় অনেকে তাকে কাজেও নিতে চাইতেন না। স্ত্রী-সন্তান আর বৃদ্ধ বাবাকে নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছিলেন গোলবার হোসেন।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জি এম কাদের। এতে রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, ‘জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি
বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিনের সমস্যা করে রাখা ও নিজের এজেন্টদের গ্রেফতার, কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি গণমাধ্যমকে এ কথা জানান। তৈমূর বলেন, বন্দরের ২০ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশনের শীর্ষ ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান আমার এজেন্ট মনোয়ার হোসেন শোখনকে বের করে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশসহ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পরিদর্শন শেষে তিনি বলেন, আমাদের বিদায়বেলায় একটি ভালো নির্বাচন দেখতে চাই।রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলকেন্দ্র পরিদর্শন করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ সময় নির্বাচনের সার্বিক অবস্থা ভালো এবং ভোটারদের উপস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।মাহবুব তালুকদার বলেন, আমাদের বিদায়বেলায় ভালো একটি নির্বাচন
অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু না হয়ে বরং দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা। রোববার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন, অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে
আওয়ামী লীগ সরকারের নানান পদক্ষেপের ফলে এক সময়ের দুর্ভিক্ষ বা খাদ্য সংকটের রংপুর এখন উদ্বৃত্ত খাদ্যের অঞ্চলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (১৬ জানুয়ারি) নবনির্মিত ‘রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্স ভবন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রংপুর বিভাগীয় সদরদপ্তর কমপ্লেক্সের মাল্টিপারপাস হলের এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে এসে রংপুর অঞ্চলের মঙ্গা