মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, প্রত্যেক নারী মুক্তিযোদ্ধারা একটি করে বাড়ি পাবেন, যার নির্দেশনা দেওয়া হবে এই সপ্তাহের মধ্যে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 'মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ২০২২' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জনকল্যানমূলক কাজের ধারাবাহিকতাকে বজায় রাখতে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার ও গোলাপ বিতরণ করে উপজেলা ছাত্রলীগের যুগ্নসাধারন সম্পাদক রিয়াদ মাহমুদ সোহাগ।সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বিভিন্ন স্থানে দেড় শতাধিক পথ শিশুকে রাতের খাবারের সাথে একটি করে গোলাপ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ সোহাগ, ফয়সাল আহামেদ, সাংগঠনিক সম্পাদক নাইমুল রহমান মিতুল,
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ জনকে খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া থানার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের আইনজীবীর করা আবেদনে মালয়েশিয়ার আদালত আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই আদেশ দেন বলে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ১৯৭৫ সালে জেলহত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ায় খায়রুজ্জামানকে আটক করে মালয়েশিয়ার পুলিশ। খায়রুজ্জামানের স্ত্রীর আইনজীবীর করা আবেদনে বিচারক মোহাম্মাদ জাইনি মালাজান আজ এই
বিয়ের সব আয়োজন সম্পন্ন’র পরেও যথাসময়ে উপস্থিত হননি বর। ফলে বিয়ের আসরেই জ্ঞান হারান কনে। এ ঘটনায় কনের পরিবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনি তাৎক্ষণিক পাত্রের ব্যবস্থা করে দেন। পাত্র মুছাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আহম্মদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কয়েক
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যেই প্রতিনিয়ত সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করছে মাদক। এক এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ালে মাদক প্রবেশে ভিন্ন পথ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো ড্রাগ প্রডিউসিং কান্ট্রি নয়, তারপরেও পাশের দেশ থেকে
২০১২ সালে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএলে খেলা শুরু মুশফিকুর রহিমের। অধিনায়ক হিসেবে দলকে তুলেছিলেন সেরা চারে। এরপর সিলেট রয়্যালস, বরিশাল বুলস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কোনোবারই শিরোপা ছোঁয়া হয়নি তার। গতবার তার নেতৃত্বে খুলনা প্রথমবার উঠেছিল ফাইনালে। আন্দ্রে রাসেলের দলের কাছে হেরে মুশফিকের স্বপ্ন ভেঙে যায়।এবারও এলিমিনেটর ম্যাচ থেকে তার দল খুলনা টাইগার্স বিদায় নেয়। সোমবার (১৪
সুনাম ও মর্যাদা সমুন্নত রাখতে কোস্টগার্ডের সদস্যদের সব সময় দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ কোস্টগার্ড’র ২৭তম জয়ন্তী ও কোস্টগার্ড দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ঢাকার শের-ই-বাংলা নগরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন তিনি। কোস্টগার্ড সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেডের ভূরুঙ্গামারী শাখা কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।ভূরুঙ্গামারী শাখা ব্যবস্থাপক করেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহেদুন নবী। ফরেন রেমিটেন্স গ্রাহকদের সোনালী ব্যাংকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহার সামগ্রী প্রদান করা হয়।
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সোয়া ১৪ লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায়
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসছে সার্চ কমিটি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে যোগ দিতে আট জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিমের সই করা চিঠি পাঠানো হয়েছে। আমন্ত্রণ পাওয়া সাংবাদিকরা হলেন- বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউএজ সম্পাদক নুরুল কবীর,
মার্কিন দূতাবাস ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দূতাবাসের কার্যক্রম আপাতত লিভ শহর থেকে পরিচালিত হবে। ইউক্রেন সীমান্তে রাশিয়ান সামরিক বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে এ ঘোষণা দেন। বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, আমি একটি কারণে এই ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছি-আমাদের কর্মীদের নিরাপত্তা এবং আমরা জোরালোভাবে ইউক্রেনে থাকা মার্কিন
প্রাণের বইমেলা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে। অমর একুশে বইমেলায় গত কয়েক বছর হানা দিয়েছে করোনা। এবারও করোনাকালে বিশেষ পরিস্থিতিতে ১৪দিন পিছিয়ে করা হচ্ছে ভাষার মাসের এ মেলা। বিকেলে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্রেতা-দর্শনার্থীদের জন্য এখনও প্রস্তুত নয় মেলা প্রাঙ্গণ। সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে অংশগ্রহণকারী অধিকাংশ স্টলের কাঠামো তৈরির কাজ চলছে। অগোছালোভাবেই উদ্বোধন হতে যাচ্ছে এবারের বইমেলা।
স্বপ্নে যা দেখেনি তা অন্যের কাছে বলা সবচেয়ে বড় মিথ্যাচার। স্বপ্ন নিয়ে মিথ্যা বলা মারাত্মক অপরাধ। সজাগ থাকা অবস্থায় কোনো বিষয়ে মিথ্যা বলার চেয়ে স্বপ্ন সম্পর্কে মিথ্যা বলা জঘন্য অপরাধ। কারণ স্বপ্নের ব্যাপারে মিথ্যারোপ যেন আল্লাহর উপরেই মিথ্যারোপ করা হয়। আল্লাহর উপর মিথ্যা বলা সৃষ্টিকুলের উপর মিথ্যা বলার চাইতে সবচেয়ে বেশি গুরুত্বর অপরাধ। বিষয়টি কোরআন-সুন্নায় এভাবে ওঠে এসেছে- ১. আল্লাহ তাআলা
বিশ্ব ভালোবাসা দিবসের দিন বরগুনার পাথরঘাটায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেছে প্রথম স্ত্রী মমতাজ বেগম। রক্তাক্ত অবস্থায় স্বামীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জখম স্থানে ৯টি সেলাই লেগেছে। আহত ব্যক্তি (৪৫) পেশায় মৎস্যজীবী। প্রথম স্ত্রীর বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা গ্রামে। তাদের সংসারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে। সোমবার (১৪ ফেরুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে পাথরঘাটা উপজেলার
শাসরুদ্ধকর প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বরিশালের দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিস্তারিত আসছে...
গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। এতে ব্যক্তি, দল, সংগঠনের প্রস্তাবিত সব নাম সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে ৩২২ জনের নাম পাওয়া গেছে। সম্প্রতি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন করে সরকার। এরই ধারাবাহিকতায় ৫ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি মহান একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়ন বিস্ময়। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার সবসময়ই মন ও মননের প্রকাশ এবং সুচিন্তন কর্মকে সাধুবাদ জানিয়ে সব রকম সহযোগিতা দিয়ে থাকে। মুক্তবুদ্ধির চর্চা, স্বাধীন মত প্রকাশ এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার জন্য বর্তমানে
১৪-ই ফেব্রুয়ারী গাংনী উপজেলা প্রেসক্লাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব কতৃপক্ষের উদ্যেগে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আমন্ত্রিত অতিথি আর এক ঝাঁক সাংবাদিকের উপস্থিতিতে পবিত্র কোরাআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গাংনী প্রতিনিধি এম.এন. পাভেল। গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গাংনী প্রতিনিধি
দেবীদ্বার পাগলা কুকুরের কামড়ে ৬ শিশু- কিশোরসহ ৮/১০ জন গ্রামবাসী মারাত্মক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার পীর মহেশপুর গ্রামে একটি পাগলা কুকুর ওই তান্ডব চালিয়েছে বলে জানা যায়। আহত ৬ শিশু- কিশোরকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিক্ষুব্ধ গ্রামবাসী পাগলা কুকুরটিকে মেরে ফেললেও পার্শ্ববর্তী এলাকায় কুকুর আতঙ্কে যেখানে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মহান ভাষা আন্দোলনের চেতনা সমুজ্জ্বল রেখে ‘অমর একুশে বইমেলা’ বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠেছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২২' উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলা একাডেমির উদ্যোগে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা-২০২২ এর আয়োজন ইতোমধ্যে বাঙালির শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের বিকাশে একটি অন্যতম
কক্সবাজারের চকরিয়ার ‘গোলাপ গ্রাম বরইতলী’। এই গ্রামের গোলাপ মন রাঙাতো দেশের নানা প্রান্তের মানুষের। কিন্তু করোনার বিধি নিষেধে চাহিদা নেই গোলাপের। তাই গাছের গোলাপ নষ্ট হচ্ছে গাছেই। অন্যদিকে তামাক চাষ ছেড়ে গোলাপ চাষে আসা চাষিরা জীবন বাঁচাতে পুনরায় ঝুঁকছেন তামাক চাষে। এতে গোলাপচাষিদের জীবন-জীবিকা পড়েছে হুমকিতে। দুই একর জমিতে গোলাপ চাষ করতেন কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের লামারপাড়ার শাহাব উদ্দিন। কিন্তু চাহিদা
নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার গঠনে পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সভায় বসছে সার্চ কমিটি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা হবে। এরই মধ্যে সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম
রাজবাড়ীতে পুঁজিবাদি ও প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সিঙ্গেল এসোসিয়েশন নামের একটি সংগঠন। আজ ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিঙ্গলে এসোসিয়েশনের এরকম কর্মকান্ডে সাড়া ফেলেছে রাজবাড়ী জেলাজুড়ে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ভবানীপুরে "সিঙ্গেল সুধি সমাজ" এই প্রতিপাদ্য সামনে রেখে রেখে বিশ্ব ভালোবাসা দিবস না পালানের আহ্বান জানিয়ে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা