অন্যসব আসরের চেয়ে ব্যতিক্রমী ঢংয়ে সেজেছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০টি দল। প্রতিযোগিতার আগে ঢাকডোল পিটিয়ে সমাপ্ত হয়েছে মেগা নিলাম প্রক্রিয়াও। পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বাদে অন্য দলগুলোর অধিনায়কও চূড়ান্ত। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক তাদের তালিকা। চেন্নাই সুপার কিংস আগের কয়েকটি আসরের মতো এবারও চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী
টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী বাজারে চাউল ব্যবসায়ীরা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৩ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, গোবিন্দাসী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাউল ব্যবসায়ী আলম মন্ডলকে ১০ হাজার, আ: গফুরকে
সৌদি আরবে ৩০ জন নারী ট্রেনচালকের চাকরির জন্য ২৮ হাজার নারী আবেদন করেছেন।স্প্যানিশ রেল পরিচালনা কোম্পানি রেনফি বুধবার (১৬ ফেব্রুয়ারি) জানায়, ইংরেজিতে দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা প্রায় অর্ধেককে বাদ দিয়েছেন এবং মার্চের মাঝামাঝিতে চূড়ান্ত কর্মী নির্বাচনের কাজ শেষ হবে। এক বছরের প্রশিক্ষণ শেষে এই ৩০ নারী মক্কা ও মদিনায় চলা বুলেট ট্রেন চালাবেন। রেনফি জানায়, কোম্পানিটি স্থানীয় বাণিজ্যে নারীদের
নাটোরের বড়াইগ্রামে মেয়ের বিয়ের আগের দিন বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগি বাড়ির মালিকের নাম আব্দুস সাত্তার খান (৭৫)। তিনি উপজেলার মশিন্দা গ্রামের মৃত রফিজ উদ্দিনের পুত্র। তার শয়ন ঘরসহ তিন ছেলের আটটি শয়ন ঘর মিলে মোট ১৩টি ঘরপুড়িয়ে দেওয়া হয়েছে। স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, আব্দুস সাত্তার খান
সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধ ও বৃহস্পতিবার অবৈধ পথে ভারতে প্রবেশের জন্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে এ সব নারী, পুরুষ ও শিশু জড়ো হয়। গোপন সুত্রে খবর পেয়ে বিজিবি
দেশে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ উৎপাদন, কেনাবেচা, পান করা, পরিবহন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে নিয়মনীতি স্পষ্ট করে বিধিমালা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২’ নামে বিধিমালাটি জারি করা হয়েছে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর আওতায় বিধিমালাটি করা হয়েছে। এতদিন ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’, ‘অ্যালকোহল নিয়ন্ত্রণ (লাইসেন্স ও পারমিট ফিস) বিধিমালা ২০১৪’, ‘মুসলিম প্রহিবিশন রুল ১৯৫০’ ও ‘এক্সাইজ ম্যানুয়াল
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০টি সোনার বার উদ্দঅর করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্ত গ্রামের মাঠ থেকে এই সোনা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। তিনি জানান, মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাঠের মধ্যে সোনার বার পড়ে থাকতে দেখে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন
গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাথা,চামড়া, পা ভূড়ি ও মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সুন্দরবন সংলগ্ন খাসিটানা খাল এলাকায় অভিযান পরিচালনা করে হরিণের ২টি মাথা, ২টি চামড়া, ২টি ভূড়ি, ৮টি পা ও ২ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর
পরীক্ষিত সৈনিকদের হাতে মুল নেতৃত্ব থাকবে জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, সবসময় সুদিন থাকবে না। সবসময় একটি দল ক্ষমতায় থাকবে সেটি মনে করা সমিচিন নয়। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও আমরা জনগণের ম্যাগনেট নিয়ে ক্ষমতায় যাবো। কিন্তু যে কোন পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যারা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। যার ওজন প্রায় ৯ দশমিক ৪ কেজি। নবাবগঞ্জ থানা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় মূর্তিটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলন করা
নওগাঁর ধামইরহাটে পল্লী সমাজসেবা কার্যক্রমের ৪ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আঙ্গরত গ্রামের তালিকাভুক্ত সমিতির ২৩ জন সদস্যের মাঝে ৪ লাখ ৭১ হাজার টাকার পুনঃবিনিয়োগ হিসেবে ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা’র সঞ্চালনায় ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য
মাসের পর মাস বেতন না পেয়ে আত্মহত্যা করেছেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর অভিজ্ঞ এক সাংবাদিক। বেতন না পেয়ে হতাশায় গত রোববার (১৩ ফেব্রুয়ারি) অফিসের নিউজরুমেই আত্মহত্যা করেন তিনি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, বেতনের অভাবে আত্মহত্যা করা ভারতীয় ওই সাংবাদিকের নাম টি কুমার। ৫৬ বছর বয়সী এই সাংবাদিক ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড
নওগাঁর ধামইরহাটে খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলা সম্প্রসারিত অডিটোরিয়ামে খেলনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ৩ জন নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও গনপতি রায়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক
ঢাকার সাভারে একটি ইউনিয়নে গঠনতন্ত্রের নিয়ম বহির্ভূত ও অগণতান্ত্রিক উপায়ে বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনসহ প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে নয়ারহাট এলাকার চাকলগ্রামে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের বাড়ির আঙ্গিনায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল হক লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন,
মুন্সিগঞ্জের গজারিয়া নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় ঢাকা থেকে বরিশালগামী সুরভী-৭ লঞ্চের তলা ফেটে গেছে এবং বাল্কহেডটি ডুবে গেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাল্কহেডের এক শ্রমিক নিখোঁজ রয়েছে। বুধবার রাতের এ ঘটনায় সুরভী-৭ লঞ্চে থাকা ৫ শতাধিক যাত্রীকে কীর্তনখোলা-১০ লঞ্চে করে বৃহস্পতিবার সকালে বরিশাল নৌবন্দরে পৌঁছানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত
নওগাঁর রাণীনগর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও মেয়ে নুরজাহান আক্তার (৫)। এ ব্যাপারে রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, দুপুর দেড়টার দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।সান্তাহার
নতুন কারিকুলাম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে।আর নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা। আগে ছুটি ছিল শুধু শুক্রবার, এখন শনিবারও ছুটি থাকবে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ে জানায়, ২০২২ সালে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সব সময় সুদিন থাকবে না। সব সময় একটি দল ক্ষমতায় থাকবে সেটি মনে করা সমীচীন নয়। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও ক্ষমতায় যাব। কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির
দিনাজপুরের হিলি সীমান্তের ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর বিএসএফ’র নর্থ বেঙ্গলের আইজি অজয় সিং এর সাথে সৌজন্য সাক্ষাত করছেন দিনাজপুর বিজিজি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এর আগে বিএসএফ’র আমন্ত্রণে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শুণ্য রেখায় এলে তাকে ফুল দিয়ে
বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে ব্যবসা বাণিজ্য আমদানি রফতানিতে বিরূপ প্রভাব পড়া শুরু করেছে। ক্ষণ গণনা চলছে নিশিরাতের সরকারের বিদায়ের।’বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে দেশবাসীর আসন্ন দুর্বার আন্দোলনের
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবারের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুন ও আগস্টের মধ্যে নেওয়া হতে পারে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, জুন থেকে আগস্টের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা হবে। কয় বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, সেটা
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল ঢাকা পোস্টকে এ তথ্য জানান। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুতে সুরের দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ছেলে বাপ্পা লাহিড়ী মুম্বাইয়ে ফেরার পরই অন্তিম যাত্রার পথে রওনা হন এই কিংবদন্তি। এদিকে ছেলে বাড়ি ফেরার আগেই শেষকৃত্যের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাপ্পা ফেরার পর বাবার অন্তিম দর্শন সারেন। তারপরই বাপ্পি লাহিড়ীর দেহ বাড়ি থেকে বের করে শেষকৃত্যের উদ্দেশে ভিলে