নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির অন্যতম সদস্য এবং সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বলেছেন, ‘আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চেয়েছিলাম বলে আওয়ামী লীগ হয়ে গেছি, বিষয়টি মোটেই তেমন নয়।’ তিনি বলেন, ‘যখন নির্বাচন করতে চেয়েছিলাম, তখন বিষয়টা ঠিক ছিল। এখন আর আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।’ শনিবার (৫ ফেব্রুয়ারি) একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি
বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া নৌকার ৩ জেলেকে দুবলার চর সংলগ্ন এলাকা হতে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, দুবলাচর হতে দক্ষিণে বৈরী অবহাওয়ার কারণে একাধীক নৌকা ডুবে যায়। খবর পাওয়া মাত্র বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট দুবলা কর্তৃক সার্চ এন্ড রেসকিউ টিম
নওগাঁর ধামইরহাটে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা মন্দিরে মন্দিরে ব্যাপক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সোয়া ৮টা থেকে সারাদিন ব্যাপী এ পূজা অনুষ্ঠিত হয়। এব্যাপারে ধামইরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সনাতন ধর্মাবলম্বী সামু প্রসাদ সাহা বলেন,সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে মন্দিরে বিদ্যার দেবী সরস্বতী পূজা
আবহাওয়া অনুকুলে থাকায় ও সঠিক পরিচর্যা করায় নাটোরের লালপুরে চলতি মৌসুমে কুলের বাম্পার ফলন হয়েছে। তবে উৎপাদিত কুলের বাজারে চাহিদা ও কাঙ্খিত দাম না থাকায় হাঁসি নেই চাষীদের মুখে। উপজেলা কৃষি অফিস বলছে,‘চলতি মৌসুমে এই উপজেলায় ৭৫ হেক্টর জমিতে বিভিন্ন (বাউ, থাই, আপেল কুল, কাশমেরী আপেল কুল, ও বলসুন্দরী) জাতের কুল চাষ হয়েছে। এই সকল জমি থেকে ৯শ মেক্টিকটন কুল উৎপাদনের
মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালীর আত্মত্যগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌছে দিতে কাজ করছেন পিরোজপুরের কাউখালীর ষাটোর্ধ আঃ লতিফ খসরু। আঃ লতিফ খসরু এ কাজ শুরু করেছেন একেবারে স্ব-প্রোনোদিত হয়ে। ভাষার মাস এলেই তিনি এ ধরনের উদ্দ্যোগ নিয়ে থাকেন। প্রতিবছরের ন্যায় ভাষার মাস উপলক্ষ্যে আব্দুস ছোবাহান স্মৃতি পাঠাগারের উদ্দ্যোগে আজ শনিবার সকালে কাউখালী সরকারি মহাবিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের হাতে ভাষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতনী ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা পালিত হয়েছে। প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মালোচনা ও প্রসাদ বিতরণ'সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সকাল ৯টা থেকে দিনব্যাপী এ পূজা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদককারবারীরা হলো, রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার স্বামীঃ মো. রুবেল মন্ডল এর স্ত্রী মোছাঃ রত্না খাতুন (৫০) ও দৌলতদিয়া বাজার এলাকার মৃতঃ রশিদ বেপারীর ছেলে বিপ্লব বেপারী (৪৫)। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন
আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বরিশাল (দক্ষিণ) জেলা যুবদল ও বরিশাল (উত্তর) জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। শনিবার সকাল ১১টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দিয়ে মিছিল পন্ড
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান , গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি), পিপিএম, বিএন জানতে পারেন যে, কুমিল্লা জেলা হতে একটি মাদকের চালান টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে আসতেছে। মাদকের চালানটিকে আটক করার জন্য টাঙ্গাইল জেলার সদর থানার রাবনা বাইপাস এলাকায় ঢাকা টু
কানাডা প্রবাসী বৃহত্তর রংপুর বাসীদের পক্ষ থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দেড়শ শীতার্ত অসহায় মানুষকে কম্বল দেয়া হয়েছে। লায়ন আব্দুস সালাম ও বিএডিসির সাবেক প্রধান প্রকৌশলী ইয়াসিন আলী সরকারের সহযোগিতায় শনিবার দুপুরে ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার বায়তুল আমান জামে মসজিদ চত্বর থেকে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় এডভোকেট আব্দুল মান্নান, মসজিদ কমিটির সহসভাপতি হাবিবুর রহমান ও ক্যাশিয়ার খায়রুজ্জামান সরকার সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
নাটোরের লালপুরে নতুন করে ১৯ দিনে ২২০ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার ৫ ফেব্রুয়ারি ১২ জনের নমুনা সংগ্রহ করে এন্টিজেন পরীক্ষায় ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, ‘১৮ জানুয়ারি লালপুরে নতুন করে ১ জন করোনায় আক্রান্ত হয়। এর পরে শনিবার ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২০ জনের নমুনা সংগ্রহ করে এন্টিজেন পরীক্ষা করে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে। শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ৩৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান আর নেই। আজ শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। গত বছরের অক্টোবরে
নির্বাচন কমিশন গঠনে বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি কমিটি ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। শনিবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এরপর সার্চ কমিটির তালিকা মন্ত্রীপরিষদ বিভাগে পাঠিয়েছে বঙ্গভবন। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক
লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রয়োজনে তাদের সামনে আনা হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী স্কুলে স্বরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, নিরাপত্তাবাহিনী কোন গুমের সঙ্গে জড়িত নয়। যারা গুম হচ্ছেন তারা কিছু দিন পরই উদ্ধার
নির্মাণশিল্পের অন্যতম উপকরণ ইট, সিমেন্টের দাম বেড়েছে। বস্তাপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে কোম্পানিভেদে প্রতি বস্তা সিমেন্ট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় বাড়তে শুরু করেছে ইটের দাম। ১ নম্বর ইট প্রতি হাজার আগে যেখানে বিক্রি হতো ৯ হাজার টাকা, এখন এটি বিক্রি হচ্ছে ১১ হাজার টাকায়। করোনার স্থবিরতা কাটিয়ে সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ আবারও পুরোদমে
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মো. শাহিনুর ও মো. মোতাচ্ছির নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি বাগেরহাটের রামপালে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন এবং দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তারা
দিনাজপুরের হিলিতে চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলায় ৩ নারী সহ ৯ জন আহত, থানায় অভিযোগ। অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে হাকিমপুর (হিলি) পৌর এলাকার ছোট ডাঙ্গাপাড়া গ্রামে।শুক্রবারব (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম। শনিবার( ৫ ফেব্রুয়ারী) সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার বিকেলে আব্দুল ওহাব তার অটোবাইক নিয়ে নিজ বাড়িতে আসছিলেন।
বিচারপতি নাজমুল আহসানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১১টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন সংলগ্ন প্রাঙ্গণে তার
লিভ টুগেদার। দু’টি মন এক হলেই যার শুরু। তবে গোপনে চলে কার্যক্রম। দীর্ঘদিন ধরে লিভ টুগেদার চলে এলেও বর্তমান সময়ে তাদের একটি গ্রুপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। এক হাজারের বেশি সদস্য রয়েছে ওই গ্রুপে। সবাই একই মন-মানসিকতা ও চিন্তাধারার। এই গ্রুপে সদস্য যোগ করার ক্ষেত্রে যাচাই করে নেয়া হয়। গ্রুপের সদস্যদের বেশিরভাগই ঢাকার ধানমণ্ডি, গুলশান, নিকেতন, বনানী, বারিধারায় থাকেন। এসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করে আসছেন।প্রধানমন্ত্রী সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন। এসময় হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস
বরিশাল নগরীর রুপাতলি থেকে নয় বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি রুপাতলি রেডিও সেন্টার এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯)। কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, সকাল নয়টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখেতে পাই একটি শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। রুপাতলি রেডিও সেন্টারের পিছনে একটি পরিত্যক্ত টয়লেটের উপর শিশুটিকে রাতের আধারে কেউ জবাই করে হত্যা
টানা দ্ইু সপ্তাহ ঘন কুয়াশা ও তীব্র শীতের পর দুই দিন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় উত্তরের জেলা নওগাঁয়। থেমে থেমে বৃষ্টির সাথে দমকা হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানিয়েছে, মাঘের বৃষ্টিতে ফসলের কোন ক্ষতি হবেনা। এই বৃষ্টি ধান ও গমের জন্য আর্শীবাদ হয়ে দেখা দিয়েছে। তবে আলুর ক্ষেতের ক্ষতি হতে পারে
অস্ট্রিয়ায় তুষার ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির টাইরোল প্রদেশে এ ঘটনা ঘটে।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, নিহতরা সবাই সুইস সীমান্তের কাছে একটি এলাকায় তুষারের নিচে চাপা পড়েন। এদিকে চলতি সপ্তাহে প্রচুর তুষারপাতের জন্য সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ার আবহাওয়া অধিদপ্তর। গত ৪৮ ঘণ্টায় টাইরোল প্রদেশে ৫০টির বেশি তুষার ধসের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রিয়ায় তুষার ধসে বছরে গড়ে প্রায়