তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য এক জয়ে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামে আফগানিস্তানের বিপক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। টানা দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের সঙ্গে আইসিসির ওয়ার্ল কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও
যেভাবেই হোক এই যুদ্ধে জিততে চায় রাশিয়া। কিন্তু পরিস্থিতি যা বলছে তাতে এবারের যুদ্ধটা দেশ, মহাদেশের সীমানা ছাড়িয়ে মহাকাশেও ছড়িয়ে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলি পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল রিকনাইস্যান্স অফিসের (এনআরও) কর্মকর্তা ক্রিস্টোফার স্কোলেস সম্প্রতি এমন আশঙ্কা করছেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন ওই অফিসের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও। তাদের ধারণা, রাশিয়া এই যুদ্ধটিকে অনেক দুর গড়িয়ে নিয়ে যাবে। ইতিমধ্যেই জিপিএস ব্যবস্থা অচল
টানা কয়েক দিনের উত্তেজনার পর বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন। ঘর ছাড়া হয়েছেন অন্তত ১ লাখ মানুষ। দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই। ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। এদিকে যুদ্ধ ঘোষণার প্রায়
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন এক বৃদ্ধ রোগীকে হাসপাতাল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ট্রলিতে করে ওই বৃদ্ধকে এনে হাসপাতালের সামনের সড়কে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় ওই রোগীকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া
চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরের কোতয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় দুইটি পিকআপ জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বিপুল পরিমান চোরাই ডিজেল নিয়ে পতেঙ্গা হতে সাগর পাড় দিয়ে সীতাকুণ্ডের দিকে যাচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। করোনার কারণে এবার বইমেলায় প্রথম শুক্রবার ছিল না ‘শিশু প্রহর’। আজ দ্বিতীয় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মেলার দশম দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে পুরো মেলা চত্বর। কারণ, মেলায় শিশুদের জন্য চালু হয়েছে সিসিমপুর। অভিভাবকদের সঙ্গে দলবেঁধে মেলায় এসেছে নানা বয়সের শিশু-কিশোররা। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে দেখছে নিজেদের পছন্দের
বহুল আলোচিত ঢাকার পিলখানা হামলার ঘটনায় ৫৭ সেনা সদস্যসহ ৭৪ জন নিহত হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছেন তা জানতে চান শহীদদের স্বজনরা। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় (পিলখানা হত্যা মামলা) ১৩৯ জনকে ফাঁসি, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকার ফুটপাতে বেসামরিক পোশাক পরা একটি মরদেহ পড়ে আছে। পাশেই দুই তলা একটি ভবনের আড়ালে অবস্থান নিয়েছে ইউক্রেনের সেনারা। ২০ মিটারের কিছু বেশি দূরে চিকিৎসাকর্মীরা ছুটছেন আরেকজন আহতকে সেবা দিতে। ওই ব্যক্তি একটি বেসামরিক গাড়ি চালাচ্ছিলেন। যা সাঝোঁয়া যানের চাপায় পিষ্ঠ হয়েছে। আক্রমণকারী রাশিয়ার সেনাবাহিনীর একটি অগ্রসর দল রাজধানী কিয়েভে প্রথম প্রবেশ করে। তারা এগিয়ে যাওয়ার পথে
গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার কমেছে। তবে মৃত্যু বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টা) পর্যন্ত করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১১ জন। এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৪৮ শতাংশ। গতকাল (২৪
পটুয়াখালীর কুয়াকাটার কেরানী পাড়া থেকে দশ লিটার দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ হেমাতী রাখাইন (৪১) ও গোবিন্দ দাস (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে মহিপুর থানার এস আই মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এস আই সাইদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার
ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ফেব্রুয়ারী) আছর নামাজের পর উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে পরিষদ চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.
‘জলবায়ু ঝুঁকিতে উপকুল, চাই টেকসই উন্নয়ন,’ এই শ্লোগান নিয়ে বেসরকারী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস শুক্রবার সকাল ১১ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘন্টাব্যাপী এক মানববন্ধন ও মাক্স বিতরন কর্মসূচী পালন করেন। এন এসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদকক কাজী সাঈদ, সাবেক
দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্যসহ জুয়া খেলার দায়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে উজ্জল হোসেন (৩৩),হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত লোকমানের ছেলে হামিদুল হক(৫৯),মৃত আমির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৪৫), দিনাজপুর সদর উপজেলার বটতলী এলাকার আবুল কালাম আজাদের ছেলে সোহাগ(৩৩),পাবর্তীপুর উপজেলার কালিকাপুর
ব্রেইন স্ট্রোক করে ভারতের দিল্লীর ম্যাক্স নিউরোলজি হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সুস্থতা কামনা ও রোগমুক্তির জন্য গোয়ালন্দে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ফেব্রুয়ারী) জুম্মার নামাজের পর গোয়ালন্দে আড়ৎ পট্টি জামে মসজিদে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালুর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, কাজী ইরাদত আলী গত ১৮ই ফেব্রুয়ারী সকাল ৯টার
পটুয়াখালীর মহিপুরে গাছের নিচে চাপা পড়ে মামা নাসির উদ্দিন (৩৫) ও ভাগনে তাইফুর রহমানের (১৯) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাসিরের এবং রাত বারোটার দিকে ঢাকা নেয়ার পথে তাইফুরের মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছে নাসিরের পুত্র রাইয়ান (৯)। মৃত দুই জনের বাড়ি ডালবুগঞ্জ ইউনিয়নের সুগডুগি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নাসিরের বাড়িতে গাছ কাটতে ছিলো কয়েকজন শ্রমিক। এসময়
টাঙ্গাইলের ভূঞাপুরে“ যমুনা পাড়ের জনগণ গ্রুপের"এর উদ্যোগে কবরস্থান ও রাস্তার আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। শুক্রবার(২৫ ফেব্রুয়ারি)সকালে গাবসারা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে জনকল্যাণমুখী, অরাজনৈতিক ও অমুনাফাভোগী সংগঠন যমুনা পাড়ের জনগণ গ্রুপের উদ্যোগে গোপিনাথপুর এলাকায় একটি কবরস্থানের চারপাশে ও একটি রাস্তার দু’পাশে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করে। সংগঠনটি ইতোমধ্যে সাঁকো নির্মান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, ভ্যানগাড়ি ক্রয় করে
ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা গড়িয়েছে দ্বিতীয় দিনে। পূর্ব ইউরোপের এই দেশটি জুড়ে চলছে রাশিয়ার সামরিক বাহিনীর ভয়াবহ হামলা। এর মধ্যে বীরত্বের কারণে ইউক্রেনের ১৩ সেনাসদস্য ভাসছেন মরণোত্তর প্রশংসায়। আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানানোয় রাশিয়ার বোমা হামলায় তারা নিহত হন। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া হামলার দ্বিতীয় দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। একটি
বান্দরবানের রুমায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার গ্যালেংগা ইউনিয়নের আবু পাড়া এলাকায় এ ঘটান ঘটে।নিহতরা হলেন- আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল।
ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করলেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই লিটনকে সাজঘরে ফেরতে পারতেন আফগানরা। ফজল হক ফারুকির বলে এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে। সেই লিটন শেষ পর্যন্ত পূর্ণ করলেন ১০৭ বলে ১৪টি চারে শত রান। টস করতে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন অন্তত ২৬০ রান সংগ্রহের কথা। যদিও শুরুটা যেমন হয়েছিল ব্যাট করতে নেমে
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সাতভাইয়া পাড়া নামক এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে তন বিহারী চাকমা (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি ২০২২ইং ) রাতে নিজ বাড়ি গোলাবাড়ি ইউনিয়নের সাতভাইয়া পাড়ায় এই ঘটনা ঘটে। তন বিহারী চাকমা সাতভাইয়া পাড়ার বাসিন্দা এবং তিনি পেশায় কৃষক ছিলেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এই বিষয় বিস্তারিত কিছু জানা যায়নি।দুর্বৃত্তের ছোড়া গুলিতে
বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এখন এটার রায় কার্যকর করা হবে। মামলার যে বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শীঘ্রই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যথার্থ বিচারকার্যের মাধ্যমে একটি বিচার শেষ হয়েছে। আর একটি চলমান
টেকনাফে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।ধৃতরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলকার মৃত আব্দুল কাদেরের ছেলে রবিউল(২৭) ও একই ওয়ার্ডের কেরুনতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (২২)। শুক্রবার সকালে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে পৌরসভার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর
পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের ঘটনা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের ফল ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, এটা কোনো বিদ্রোহ নয়। এর মূল কারণ ছিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া। দুর্ভাগ্য আমাদের আজকে এত বছর পরও প্রকৃত ঘটনা তদন্ত করা সম্ভব হয়নি। এর পেছনে কারা ছিল, কেন এই ঘটনা ঘটেছিল? এসময় এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত খুলে দিয়েছে পোল্যান্ড।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি শেয়ার করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে