বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জায়েদ খান। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। বিস্তারিত আসছে...
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপকে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাক ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।রোববার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন। নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত শ্যামলী বাসের চালক মাদারীপুরের কালকিনি
গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর আসতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা
ভারতের মালদহে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লে এক দম্পতিসহ ৪ জন নিহত হয়েছেন।রোববার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা সবাই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা। পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বাড়ির ভেতরে ঢুকে পড়লে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এক যাত্রীকে হাসপাতালে
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এডহক কমিটির ঘটন নিয়ে সভাপতি সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের সভাপতি মো.শাহেদ মিয়া। এসময় তারা বিদ্যালয়ের বতর্মান সভাপতি মো.শাহেদ মিয়াকে না জানিয়ে তার নাম বাদ দিয়ে এডহক কমিটি ঘটন না করতেও এডহক কমিটিতে সভাপতির নাম দেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে। রোববার (৬ ফেব্রুয়ারি)
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ঘণ্টা আগে উপজেলার ভানী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুজ্জামান ভূঁইয়া মুকুলের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় রাতে নির্বাচন অফিস থেকে লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে ওই ইউনিয়নে চেয়ারম্যান
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যেকোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, যেকোনো দিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই পরিস্থিতিতেও কূটনৈতিক পন্থায় সংকটের সমাধান হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। সোমবার
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের রাতে খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এরমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী রয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সুজন
সপ্তম ধাপে ১৩৮টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২০ জেলার ২৪টি উপজেলায় এসব ইউপিতে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইভিএমের মাধ্যমে ভোট হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন। এই
আল্লাহ তাআলা ৫ জন নবি-রাসুলের নাম তাদের জন্মের আগেই রেখেছিলেন। কোরআনের বর্ণনায় তা ওঠে এসেছে। এসব নবি-রাসুলের আগমনের আগেই আল্লাহ তাআলা তাদের আগে আগমনকারী নবি-রাসুলদের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। কোরআনের বর্ণনায় তা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। সেসব নবি-রাসুল কারা; যাদের নাম রাখার ঘোষণা এসেছে কোরআনে? ১. হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وَ اِذۡ قَالَ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اِنِّیۡ رَسُوۡلُ اللّٰهِ اِلَیۡکُمۡ
সয়াবিনের দাম ফের বাড়িয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলে ৩৫ টাকা এবং পাম তেলে ১৫ টাকা বাড়ানো হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড
গ্রামবাংলার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষি প্রধান দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ। ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে এদেশের কৃষক পরিবারগুলো। চাষাবাদের পাশাপাশি পশুপালন করেও লাভবান হচ্ছে চাষীরা। বাংলাদেশে গৃহপালিত পশুর মধ্যে সবচেয়ে বেশি পালন করা হয় গরু। গরুর খাদ্য হিসেবে সবুজ ঘাস, বিচালি, পোয়াল, খৈল, ভুট্টাসহ বর্তমানে বিভিন্ন আধুনিক খাদ্য জনপ্রিয় হয়ে উঠেছে। মেহেরপুর জেলায় ৪শটি বাণিজ্যিকসহ ২৮ হাজার পারিবারিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী ম্যাচগুলোতে ব্যাটিং দানব ক্রিস গেইল স্বরূপে ফিরবেন বলে আশা করছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল। সাত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল। তবে তালিকার শীর্ষ চারটি দলই পরস্পরের বেশ কাছাকাছি অবস্থান করছে। বাকি ম্যাচগুলোর একটিতে হারলেই তাদেরকে দিতে হবে চরম মূল্য। কিন্তু বরিশালের বড় সমস্যা হচ্ছে ব্যাটিং, বিশেষ করে টপ
গানের জন্য তিনি। তাঁর জন্য গান। লতা মঙ্গেশকর চলে যাওয়ার পরে যেন আরও বেশি জীবন্ত তিনি। গান তাঁকে বিশ্বজনীন করে তুললেও ব্যক্তিগত সম্পর্ক, বিশেষত প্রেমের জীবনে দেখা গিয়েছে তিনি কখনও সঙ্গীর সঙ্গে, কখনও বা সঙ্গীহীন। কোনও দিন বিয়ে করেননি সুরসম্রাজ্ঞী। শুধুই কি গানের জন্য দাম্পত্যকে জীবনে আনলেন না এই সাধিকা? লতা মঙ্গেশকর নামের উচ্চারণের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মুঠোফোনে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটছিল এক কলেজছাত্রী। পরে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কলেজছাত্রীর নাম জয়া দাস (১৭)। সে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। গাজীপুরের কালীগঞ্জের সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল জয়া। রেলওয়ে পুলিশ ও
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার বাছাইয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইবে সার্চ কমিটি। আজ রোববার বিকেলে কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। পাঁচ বছর আগে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠনের সময়ও
মনপুরায় মুজিব শতবর্ষে ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছানের লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠান জে.এন.জে এর মাধ্যমে বিদ্যুতের খুঁটি বসানোর কাজ চলছে। কিন্তু টাকা ছাড়া গ্রাহকরা পাচ্ছেনা বিদ্যুতের খুঁটি। বিনামূল্যের সরকারী বিদ্যুতের খুঁটি গ্রাহকের কাছ থেকে খুঁটি প্রতি ৫ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান জে.এন.জে কোম্পানীর বিরুদ্ধে। বিদ্যুতের গ্রাহক মনির উদ্দিন জানান, বধুকান্দি মসজিদের পাশে বাড়িতে আমরা আট
সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান। এদিকে, গত ২৪ ঘন্টায় ১৩১ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫৮ জন। যা শনাক্তের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ। ভাইরাসটির উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী
পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেছে নবী নূর (২০) নামে এক যুবক। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে পুলিশ। ঢাকার ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। রোববার বিকেলে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নবী নূর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া মহল্লার মো.
মেহেরপুরের গাংনীতে স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মাহিরুল ইসলামের বিরুদ্ধে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লগ্নিকৃত টাকা ফেরত পেতে ভুক্তভুগীরা প্রশাসন সহ সমাজপতিদের দারে দারে ঘুরছে। মাহিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক টাকা ফেরতের দাবি ভুক্তভুগীদের। গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামের মাহিরুল ইসলাম ২০১৬ সালে কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া বাজারে স্বর্ণালী সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫৫২ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা। তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি। রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মো. বাপ্পী (৪) নামের নিহত ওই শিশু খেলতে গিয়ে বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে যায়। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া চারটায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু বাপ্পীর বাবা মো. স্বপন পেশায় পিকআপ ড্রাইভার।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটা থেকে রাজধানীর চারটি পয়েন্ট থেকে টিকা পাচ্ছেন ঢাকার ভাসমান মানুষ। ঢাকার রাজপথে থাকা ছিন্নমূল মানুষেরা পাচ্ছেন সবচেয়ে ব্যয়বহুল জনসনের টিকা। প্রাথমিকভাবে ২ লাখ ৮৫ হাজার ডোজ টিকা দেওয়া হবে। অন্য কোম্পানির টিকা যেখানে অন্তত দুই ডোজ দিতে হয়, জনসনের তৈরি করোনাভাইরাসের এই টিকা এক ডোজের। এজন্যই ভাসমান মানুষদের জন্য জনসনের টিকা নির্বাচন করেছে সরকার। প্রাথমিকভাবে টিকা দেওয়া
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী মশিউরের আস্তানা থেকে ১০টি দেশীয় ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ধারালো ছোরা এবং ২২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এছাড়া মিলিটারি পোশাক ও বাইনোকুলার এবং অবৈধ ধাতব মুদ্রাও জব্দ করেছেন র্যাব সদস্যরা। দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর পাঁচ জনকে আটক করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চলে।