আজকের গণটিকা কার্যক্রমের পরও দেশে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আজকে এক কোটি ডোজ টিকা দেওয়ার পরও দেশে প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহ থাকবে। আজকের কর্মসূচির পর দেশে প্রথম ডোজ টিকার আওতায় আসবে ১২ কোটি মানুষ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্রে গণটিকা
দেশে আর লকডাউনের প্রয়োজন হবে না, জোর দেওয়া হবে টিকা কার্যক্রম ও মাস্ক পরাকে। বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুত করেছেন, যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে। শুধু তা-ই নয়, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায় নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী। করোনার সংক্রমণ নেমে এসেছে ৫
পিলখানায় বিডিআর বিদ্রোহ দমনের জন্য সেনাবাহিনীকে পাঠানো হয়নি রাজনৈতিক নির্দেশে। এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব ছিল যে তিনি সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে বিদ্রোহ দমনের জন্য পাঠাবেন, তা তিনি করেননি।তার পরিবর্তে তারা বিদ্রোহীদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছেন। যার ফলে আজকে এই দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। শনিবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পিলখানা হত্যাকাণ্ডের ১৩তম বার্ষিকী উপলক্ষে
জয়পুরহাটের পাঁচবিবিতে আদিবাসী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুকমল সরকার (৪৫) নামের যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলা আয়মারসুলপুর গ্রামের রঘুনাথপুর আদিবাসীপাড়ায়। এ ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে থানায় মামলা করলে শুক্রবার রাতেই উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আগাইর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের শ্রী কিশোর সরকারের ছেলে। থানায় মামলা সূত্রে
রাশিয়ার সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মস্কোর সর্বাত্মক আক্রমণের মুখে প্রতিরোধের চেষ্ট করছে ইউক্রেনও। পূর্ব ইউরোপের এই দেশটির দাবি, রুশ আক্রমণ শুরুর পর ইউক্রেনের পাল্টা হামলায় এখন পর্যন্ত রাশিয়ার সাড়ে ৩ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন। এছাড়া হামলায় রুশ বাহিনী এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সেটিরও খতিয়ান তুলে ধরেছে দেশটি। শনিবার (২৬
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেছেন, করোনার টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের টিকা কার্ড থাকতে হবে। এছাড়া যেসব দোকানদারের টিকা কার্ড
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৬ ফেব্রুয়ারি) কিয়েভের আবাসিক ভবনের ধ্বংসযজ্ঞের ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে কিয়েভের বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে রাজধানী কিয়েভের ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে।ভবনটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে যে, কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে
ইউক্রেনের নারী সংসদ সদস্য কিরা রুদিক। দেশ রক্ষায় নিজের হাতে তুলে নিয়েছেন অস্ত্র। মাত্র কয়েকদিন আগেও রাষ্ট্রীয় ও দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে সংসদদে কথা বলেছিলেন।তিনি বলেন, রাশিয়ার বিভিন্ন ধরনের হুমকির মধ্যেই আমরা সংসদে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিয়েছি।কিন্তু যখন রাশিয়া আক্রমণ করল তখন তো আর বসে থাকতে পারি না। রুদিক শুক্রবার রাতে টুইটারে নিজের হাতে বন্দুক হাতে একটি ছবি
গত ২৪ ঘন্টায় নেত্রকোণা মডেল থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নেত্রকোনা থানাধীন চাপান এলাকা হইতে ০৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী ০১। মোঃ এরশাদ আলী, প্রতাবপুর এলাকা হইতে ওয়ারেন্টভূক্ত আসামী ০২। মোঃ নন্দন মিয়া(৩৮) এবং কাওয়ালীকোনা এলাকা হইতে ওয়ারেন্টভূক্ত আসামী ০৩। মোঃ পারভেজ (৩৫) দেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন কাটলী এলাকা হইতে ০১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী
নাফ নদীর সীমান্তে পাচারকারীদের গুলি চালিয়ে ৩ কেজি একশত ৭০ গ্রাম আইস উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি সদস্যরা।উদ্ধার হওয়া আইসের মূল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির উত্তরে ওয়ারাং পোস্টের পাশে নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দু’পাশে বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন লেগেছে। শুক্রবার ভাঙ্গন পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন। গত তিন চার দিন পূর্ব থেকে লঞ্চ ঘাট সংলগ্ন প্রায় দু’শ ফুট বেড়িবাঁধে আকস্মিক ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের খবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে, শুক্রবার বিকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে দাবি ইউক্রেনের।শনিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।বিবিসির তথ্য মতে, ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আক্রমণে জড়িত রাশিয়ার ৩ হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং ২০০ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে। এছাড়া রাশিয়ার ১৪টি যুদ্ধবিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি
সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে ১৯টি কেন্দ্রে করোনার টিকা নিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার প্রতিটি টিকাকেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি টিকাদান কেন্দ্রে ছিল চোখে পড়ার মত ভিড়। টিকা নিতে আসা আগ্রহী অনেকে সকাল থেকে কেন্দ্রে এসে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিতে দেখা গেছে। সরেজমিনে সকাল ১০টা থেকে শুরু করে উপজেলার কয়েকটি
একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ (শনিবার) শুরু হয়েছে গণটিকাদানের এই কার্যক্রম। জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে আজ। এসব কাগজপত্র না থাকায় বা অন্য সমস্যার কারণে যারা এতদিন টিকা নিতে পারেননি তারা আজ কেন্দ্রে ভিড় করছেন। সব বয়সের নারী-পুরুষ ব্যাপক উৎসাহ নিয়ে টিকা দিতে আসছেন। ফলে ভোর
কয়েক ঘণ্টার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র।ইইউ সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার জারি করা নিষেধাজ্ঞার আওতায় ইউরোপে থাকা দুই রুশ নেতার সম্পত্তি জব্দ করা হবে।তবে ইউরোপে রুশ নেতাদের খুব বেশি সম্পদ নেই। তবুও ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ সংকেত।শনিবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একইসঙ্গে দেশটির দক্ষিণ, পূর্ব এবং উত্তরের প্রধান শহরগুলোর চারপাশে যুদ্ধ চলছে।ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ সেনারা চেষ্টা করছে রাজধানী কিয়েভ পুরোপুরি দখলে নেওয়ার। এরপর তারা দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের মাইডান স্কয়ারের কাছে একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া শহরের ত্রয়েশ্চিনা এলাকায়
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাব মেনে নিয়ে শান্তি আলোচনায় বসতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাজি হয়েছেন বলে দাবি রাশিয়ার।শনিবার (২৬ ফেব্রুয়ারি) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। টাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সার্জেই নিকিফোরভ ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছি, এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। ইউক্রেন সবসময় শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে প্রস্তুত
পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব।আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেয়া বাণীতে এ কথা বলেন তিনি। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব। সেখানে কোনো ধরনের অনুরাগ বা বিরাগের সুযোগ নেই। দায়িত্বে অবহেলা
গণটিকাদান কার্যক্রমের মাধ্যমে একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। তবে আজ (শনিবার) লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া।শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব বলেন, প্রথম ডোজের জন্য এক কোটি
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে পাড়াবাসীর হামলায় পাড়া প্রধান কার্বারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬ জনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।এদিকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ৯টায় রুমা থানার হেফাজতে নিহতদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের উদ্দেশ্য রওনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রুমা থানার
পুলিশের সহায়তায় মালিক ফিরে পেল তার চোরে নেওয়া গরু। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি)ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশ গরুর মালিকের কাছে তার চুরি দুটি গরু হস্তান্তর করেছে।এ তথ্য জানিয়েছেন সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন। এর আগে ২১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা নিবাসী মো.আলম মিয়ার গোয়াল ঘর থেকে ২টি গরু চুরি করিয়া সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অবস্থান করে একটি সঙ্গবদ্ধ চোরচক্র। ২২ ফেব্রুয়ারি
হেলিকপ্টারে করে আসলেন বর, বিয়ের আয়োজনও ছিল ধুমধামে। এলাকার উৎসুক জনতা বর ও হেলিকপ্টার দেখার জন্য ভীড়ও জমিয়েছেন । কিন্তু বারা ভাতে ছাই দিল প্রশাসন। কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে না করেই চলে যেতে হলো বরকে! উক্ত ঘটনাটি ঘটেছে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বিকেল তিনটার দিকে বিয়েটি বন্ধ করে
ইউক্রেনে হামলা বন্ধ করে রুশ বাহিনীকে ব্যারাকে (সেনাছাউনি) ফিরে যাওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।অ্যান্তোনিও গুতেরেস বলেন, সেনাদের ব্যারাকে ফিরে যাওয়া দরকার। নেতাদের উচিত সংলাপ ও শান্তির পথে হাঁটা। এক টুইট বার্তায় তিনি বলেন, ইউএন-এর জন্ম হয়েছিল যুদ্ধ থেকে যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু সেই লক্ষ্য
বিশ্বজুড়ে চলমান মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৮ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ১৬ লাখে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে